Posts

লাইসেন্স না-থাকলে কেনা যাবে না মোটরসাইকেল, রাজ্যের নির্দেশিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট

Image
শুনানিতে মঙ্গলবার রাজ্যের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন জানান, রাজ্যের সিদ্ধান্ত বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী। একদিকে সরকার বলছে লাইসেন্স না থাকলে কাউকে মোটরবাইক বিক্রি করা যাবে না। অন্য দিকে নাবালকদের বাবা-মায়ের উপস্থিতিতে মোটরবাইক বিক্রি করা যাবে বলে জানিয়েছে সরকার। নাবালকের হাতে লাইসেন্স কোথা থেকে আসবে? প্রশ্ন আদালতের। ড্রাইভিং লাইন্স না থাকলে মোটরসাইকেল কেনা যাবে না, রাজ্য সরকারের এই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, 'এই নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা বিভ্রান্তিমূলক ও পরস্পরবিরোধী।' গত ৪ জুলাই রাজ্য পরিবহণ দফতরের তরফে জারি এক নির্দেশিকায় জানানো হয়, কারও কাছে লাইসেন্স না-থাকলে তাকে বিক্রি করা যাবে না মোটরসাইকেল। কোনও নাবালক মোটরসাইকে কিনলে সঙ্গে হাজির থাকতে হবে তাঁর বাবা অথবা মা-কে। রাজ্য সরকারের এই নির্দেশিকার জেরে বেজায় বেকায়দায় পড়েন মোটরসাইকেল বিক্রেতারা। রাজ্য সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তাঁরা।  সেই মামলার শুনানিতে মঙ্গলবার রাজ্যের নির...

JioPhone ও JioPhone 2 থেকে WhatsApp ব্যবহার করবেন কীভাবে ?

Image
১৫ অগাস্ট আসার কথা ছিল। কিন্তু কোন কারনে তা হয়ে ওঠেনি। অবশেষে JioPhone আর JioPhone 2 তে হাজির হল WhatsApp। এবার দেশের সবথেকে জনপ্রিয় ফিচারফোনে বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিন অ্যাপ ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই ভারতে প্রতিদিন ২০ কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। JioPhone আর JioPhone 2 তে এই মেসেজিং অ্যাপ আসার পরে ভারতে WhatsAppগ্রাহক সংখ্যা হঠাৎ করে অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অ্যানড্রয়েড ও আইফোনের মতোই Jio Phone ও JioPhone 2 তে WhatsApp এ এন্ড – টু – এন্ড এনক্রিপশান সাপোর্ট থাকবে। তবে এই দুই ফিচার ফোন থেকে WhatsAppএ ভয়েস কল বা ভিডিও কল করা যাবে না। তবে WhatsApp থেকে ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানো যাবে। একই সাথে JioPhone ও JioPhone 2 এর WhatsApp এ নতুন পেমেন্ট ফিচার সাপোর্ট করবে না। JioPhone ও JioPhone 2 তে WhatsApp ডাউনলোড করার জন্য লেটেস্ট সফটওয়্যার থাকা বাধ্যতামূলক। এই দুই ফিচার ফোনে WhatsApp ডাউনলোড করার জন্য মেনু অপশানে JioStore এ যেতে হবে। সেখানে WhatsApp সার্চ করলে নতুন এই অ্যাপ পাওয়া যাবে। WhatsApp ওপেন করলে ইনস্টল অপশান সিলেক্ট করলে JioPhone বা JioPhone 2 তে ...

বাজারে তৈরি হচ্ছে আধার নম্বর তৈরির জাল সফটওয়্যার

Image
নয়াদিল্লিঃ হ্যাক হয়েছে আধার নথিভুক্তিকরণের সফটওয়্যারটি। যার ফলে যাবতীয় সুরক্ষাবিধি উপেক্ষা করে আধার নম্বর সহজেই তৈরি করা যাচ্ছে। মঙ্গলবার হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। আধার নম্বর তৈরি করার জন্য আধার কেন্দ্রগুলিকে একটি সফটওয়্যার দেয় UIDAI। কাউকে নতুন আধার কার্ড করতে হলে একটি আবেদনপত্র ও প্রয়োজনীয় যাবতীয় নথি নিয়ে যেতে হয় আধার কেন্দ্রে। তার কোনও একটি বাদ গেলে আধার নম্বর তৈরি করতে পারবেন না আধার কেন্দ্রে থাকা কর্মী। হাফিংটন পোস্টের দাবি, তাদের হাতে যে প্যাচটি এসেছে সেটি ব্যবহার করে একাধিক দরকারি নথি না থাকলেও তৈরি করে ফেলা যাচ্ছে আধার নম্বর। অর্থাত্ যাদের কাছে দরকারি নথি নেই তারাও সহজেই হাতে পেয়ে যাচ্ছে আধার। এই আধার তৈরি করতে খরচ করতে হচ্ছে মাত্র ২,৫০০ টাকা।

মারা গেলেন নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম

Image
লন্ডন: মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যু হল লন্ডনের হাসপাতালে চিকিত্সাধীন কুলসুমের। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সভাপতি তথা জেলবন্দি নওয়াজের ভাই শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যু সংবাদ দিয়েছেন। তাঁকে দেখতে লন্ডন গিয়েছিলেন নওয়াজ। ২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মঙ্গলবার লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছিল বলে জানিয়েছে জিও টিভি।  ১৯৭১-এর এপ্রিলে বিয়ে হয় নওয়াজ, কুলসুমের।

৩৩ বোতল বিয়ার! কুককে বিদায়ী উপহার সাংবাদিকের

Image
"এই চার দিন ছিল আমার জীবনের সব থেকে অবিস্মরণীয় মুহূর্ত। আমার অনেক বন্ধুই এই কয়েকদিন আমাকে অভিবাদন জানিয়েছে, তবে আজ যা হল (শতরান) তা কোনও দিনই ভোলার নয়। শেষ কয়েকটা ওভারে দর্শকরা যেভাবে বার্মি আর্মি গান গাইলো, তা ছিল অবিশ্বাস্য রকম দারুণ"। বড় ব্যাটসম্যান কে? যিনি প্রথম ম্যাচে শতরান করেন না কি যিনি জীবনের শেষ ম্যাচে শতরান করেন? সবথেকে সহজ উত্তর, 'দুজনই বড়'। সৌরভ গাঙ্গুলির কথাই ভাবুন না, লর্ডসে শতরান দিয়ে শুরু আর শেষ ইনিংসে তাঁর স্কোর কার্ডে লেখা হল শূন্য। এবার আপনিই বলুন, তিনি কী বড় ব্যাটসম্যান নন? এবার ভাবুন, যার এক যুগ ক্রিকেট জীবনের শুরুটা শতরান দিয়ে, আর শেষটাও শতরানেই হল, তিনি কতটা বড় ব্যাটসম্যান? চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখলে ঠিক যতটা বড় দেখায়, ঠিক ততটা বড়। কুকের ক্রিকেট জীবন ঠিক এতটাই বড়। ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান। শতরান ৩৩টি। দ্বিশতরান আছে ৫টি। আর  অর্ধশতরান রয়েছে ৫৭টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন অবসর নিলেন, তাঁর ব্যাটিং গড়ের পাশে লেখা হল ৪৫.৩৫। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক যারা, সেই তালিকায় পাঁচ নম্বরেই নাম রয়েছে তাঁর। এরপরও অ্যালিস্টারের মাহাত...

ভিন ধর্মে প্রেম, তরুণীকে খুন করল বাবা-দাদা, ধরিয়ে দিল একটি নম্বর!

Image
রাস্তার ধারে পড়ে রয়েছে এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ।  রক্ত চুইয়ে পড়ছে দেহ থেকে। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। বর্ধমানের জামালপুরের  স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখেছিলেন। পরে খবর যায় পুলিসে।  বর্ধমান পুলিস দেহ উদ্ধার করে। কিন্তু পরিচয় জানা যাচ্ছিল না তরুণীর।  কিন্তু ডোমরা পুলিসকে দিল একটি ক্লু।  তরুণীর শরীরে লেখা ছিল দুটি নম্বর। আর তাতেই রহস্যের উন্মোচন। উঠে এল রাজ্যে অনার কিলিংয়ের আরও এক ভয়ঙ্কর ঘটনা।     অনার কিলিং' এর এই রোমহর্ষক ঘটনায়  আরও এক নতুন সংযোজন।  বিহারের মুজফফরপুরের ইলাদাদ গ্রামের  বাসিন্দা জাহানা খাতুন। বয়স মাত্র উনিশ।  প্রেমে পড়ে ভিন ধর্মের একটি ছেলের।  বাধা হয়ে দাঁড়িয়েছিল তরুণীর পরিবার।  তাই সঙ্গীর সঙ্গেই পালিয়ে যায় সে। কিন্তু বাড়ির লোক তাদের ফিরিয়ে আনে।  তবুও বাঁধা মানেনি প্রেম। আবার পালায় দুজনে। এবারেও বুঝিয়েসুঝিয়ে ফিরিয়ে আনে বাড়ির লোক।  কিন্তু এবার মেয়েকে ঘরে ফিরিয়ে অন্য প্ল্যান ছিল  তরুণীর বাবা ও দাদার। বাবা মহঃ মুস্তাক ওরফে মুস্তাফা আর দাদা মহঃ জাহিদ, দুজনেই কলকাতায় পার্ক সার্কাস এলাকায় থাকেন।  তাঁরা পেশায় গাড়ি চালক। তাঁরা বুঝিয়ে জাহানাকে কলকাতা নিয়ে আসেন।  কল...

মেয়ের পড়ার জন্য মাসে ৪০ হাজার দিতে হবে শোভনকে, নির্দেশ দিল আলিপুর আদালত

Image
বাবা কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীও। তা সত্ত্বেও মেয়ের পড়়াশোনার খরচ আদায় করতে আদালতে ছুটতে হয়েছিল রত্না চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে বিচারক জানিয়ে দিলেন, মেয়ে সুহানি চট্টোপাধ্যায়ের পড়াশোনার খরচের জন্য শোভনকে মাসে ৪০ হাজার টাকা দিতে হবে। বাকি টাকা দেবেন মা। যদিও আলিপুর আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন মেয়র। বেশ কয়েক মাস ধরে শোভন-রত্নার মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আলিপুর আদালতে। বিচারকের কাছে হলফনামা পেশ করে সেই মামলার খরচ বাবদ ১৫ লক্ষ টাকা দাবি করেছিলেন রত্নাদেবী। আলিপুর নগর ও দায়রা আদালতের বিচারক সে জন্যে অবশ্য শোভন চট্টপাধ্যায়কে এককালীন ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ দিন আদালতে হাজির ছিলেন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধায়ও। সর্ব ক্ষণ তাঁকে মেয়রের পাশেই দেখা গিয়েছে। পরে মেয়রের আইনজীবী বলেন, ''আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছি। রায়ের কপি হাতে এলেই পিটিশন দাখিল করা হবে।'' গত বছর স্ত্রী রত্নাদেবীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন মেয়র। মামলা চলাকালীন কলেজ শিক্ষি...

গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা, সমস্ত তথ্য জানুন

Image
নয়াদিল্লি: বহু প্রতিক্ষীত আরআরবি গ্রুপ-ডি পরীক্ষার (RRB Group D) তথ্য জানাতে লগ-ইন পেজ অ্যাক্টিভেট করল ভারতীয় রেলওয়ে৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে৷ রেজিস্টার করা প্রার্থীরা লগ-ইন করলে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন৷ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে আরআরবি গ্রুপ-ডি পরীক্ষা৷ কম্পিউটার বেসড পরীক্ষাটি (সিবিটি) জন্য প্রায় ১.৮৯ কোটি প্রার্থী আবেদন করেছেন৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৬৩ হাজার৷ প্রার্থীরা পরীক্ষাটির জন্য অ্যাডমিট কার্ড পরীক্ষার চারদিন আগে ডাউনলোড করতে পারবেন৷ লগ-ইন করার পর হোমপেজে আবেদনকারী দেখতে পাবেন নিজের পরীক্ষাকেন্দ্র, তারিখ এবং সময়৷ আরআরবি জানাচ্ছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা একটি অনলাইন ট্রায়াল মক-টেস্ট দিতে পারবেন৷ তবে, পরীক্ষাটি শুধুমাত্র প্র্যাকটিসের জন্যই থাকছে৷ এই ট্রায়াল মক-টেস্ট প্রার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য আরও বেশি অভ্যস্ত করে তুলবে৷ রেলওয়ে গ্রুপ-ডির প্রথমপর্বের সিবিটি ৯০ মিনিট ধরে হবে৷ ১০০ নম্বরের পরীক্ষার প্রশ্নগুলি অংক, জেনারেল...

তেলাঙ্গনায় বাস দুর্ঘটনা, ৫০ জনের মৃত্যু

Image
কোন্ডাগুট্টা (তেলাঙ্গানা) : বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৫০ জনের। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি তেলাঙ্গানার কোন্ডাগুট্টা এলাকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সকালে কোন্ডাগুট্টার দিকে যাচ্ছিল একটি বাস। সেখানে একটি ধর্মস্থান আছে। বাস যাত্রীদের বেশিরভাগ সেখানে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। কোন্ডাগুট্টা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় একটি নয়নজুলিতে। চলছে উদ্ধারকাজ বাসটিতে ৭০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। বেশ কয়েকজন আহত। আহতদের জাগাত্থালা সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থানে পৌঁছেছেন জাগাত্থালার জেলাশাসক ও পুলিশ সুপার। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

বাংলায় দাম কমছে পেট্রোল-ডিজেলের, দামে ছাড়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের

Image
সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার কলকাতা: সাধারণ মানুষের কথা ভেবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে ১ টাকা করে ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর ফলে বাংলায় লিটারে ১ টাকা করে কমছে দাম ৷ মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে কেন্দ্রীয় সেস প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজস্থান, অন্ধ্রপ্রদেশের পর একই পথে হাঁটল বাংলা ৷ সাধারণ মানুষকে জ্বালানির দামের ছেঁকা থেকে খানিকটা হলেও স্বস্তি দিতে লিটারে এক টাকা ছাড়ের কথা ঘোষণা করল রাজ্য সরকার ৷ আজ অর্থাৎ মঙ্গলবার রাত ১২ টার পর থেকেই লাগু হবে নয়া দাম ৷ পেট্রোল বা ডিজেল কিনলে বর্তমান দামের উপর ১ টাকা করে ছাড় পাবেন রাজ্যবাসী ৷ এদিনই লিটারে ১৪ পয়সা বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি পেট্রোল ৮৩ টাকা ৭৫ পয়সা। ৭ দিনে পেট্রোলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৫৩ পয়সা। আজ ডিজেলের দাম লিটার প্রতি ৭৫ টাকা ৮২ পয়সা। ৭ দিনে ডিজেলের মূল্যবৃদ্ধি লিটারে ১ টাকা ৬৩ পয়সা। কলকাতায় এদিন লিট...

তেল-সমস্যা সমাধানের দায় এড়িয়ে গেল কেন্দ্র

Image
মূল্যবৃদ্ধির হার কমেছে! টুইটেএ ভাবে দেখাতে গিয়ে হাসির পাত্র বিজেপি। বিরোধীরা যখন পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে জোট বেঁধে 'ভারত বন্‌ধ' করছেন, মোদী সরকারের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়ে দিলেন, ''এই সমস্যার সমাধান আমাদের হাতে নেই।'' এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে রাফাল চুক্তি নিয়ে অভিযোগের জবাব দিতে আসরে নামানো হয়েছিল অরুণ জেটলিকে, যিনি সরকারের অর্থমন্ত্রী। আবার জেটলির মন্ত্রকের পিএনবি-কেলেঙ্কারি নিয়ে সরকারের পক্ষে সরব হন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেই ধারা বজায় রেখেই এ বার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস ও বিরোধী দলগুলির প্রতিবাদের দিনে সরকারের হয়ে ব্যাট হাতে তুলে নিলেন রবিশঙ্কর প্রসাদ, যিনি আদতে আইনমন্ত্রী। বলা ভাল, কার্যত হাত তুলে নিলেন। মন্ত্রীর সুরে অর্থ মন্ত্রকের কর্তারাও বলছেন, পেট্রোপণ্যের দাম কমাতে কেন্দ্রের হাতিয়ার একমাত্র উৎপাদন শুল্ক কমানো। কিন্তু লিটারে এক টাকা করে শুল্ক কমালেই বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে। চলতি অর্থ বছরের প্রায় ছ'মাস পেরিয়ে গিয়েছে। যার অর্থ, এখন এক টাকা শুল্ক কমালেও প্রায় ১৪ থেকে ১৫...

কিছু একটা করুন! টাকার পতন নিয়ে রিজার্ভ ব্যাঙ্ককে বলল মোদী সরকার

Image
টাকার দামের রেকর্ড পতনে বেসামাল কেন্দ্র এবার রিজার্ভ ব্যাঙ্ককে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল।  গত সপ্তাহেই এই নিয়ে নির্দেশ পৌঁছেছে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে, এমনটাই জানা যাচ্ছে একটি গোপন রিপোর্টে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই রিপোর্ট। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গত এক মাস ধরে টাকার দামে লাগাতার পতনে উদ্বিগ্ন সারা দেশ। সোচ্চার বিরোধীরা, প্রভাব পড়েছে শেয়ার বাজারে, খারাপ অবস্থায় দেশের আমদানি-রফতানি, শোচনীয় অবস্থায় দেশের বিদেশী মুদ্রার ভাঁড়ার। সামগ্রিক চাপের মুখে অবশেষে রিজার্ভ ব্যাঙ্কের দ্বারস্থ হল কেন্দ্র। কী ব্যবস্থা নিলে টাকার দামে নিয়ন্ত্রণ আনা সম্ভব, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। টাকার দামে পতন আটকাতে কেন্দ্রের প্রথম নজর অনাবাসী ভারতীয়দের হাতে থাকা বিদেশী মুদ্রার দিকেই। অনাবাসী ভারতীয়দের জন্য আকর্ষণীয় সঞ্চয়ী প্রকল্প তৈরি করার কথা ভাবা হচ্ছে। অনাবাসী ভারতীয়রা এই প্রকল্পে বিদেশী মুদ্রা জমা দিলে রিজার্ভ ব্যাঙ্কের বিদেশী মুদ্রার ভাঁড়ার বেড়ে উঠবে। তার ফলে ডলার প্রতি টাকার মূল্যে নিয়ন্ত্রণ আনা সম্ভব হতে পারে বলে মনে করছে কেন্দ্র। কিন...

আকাশ পথে জঙ্গি হামলা হতে পারে দিল্লিতে, হাই অ্যালার্ট জারি

Image
নয়াদিল্লি: সামনে উৎসবের মরশুম৷ তার আগেই দিল্লিতে জারি জঙ্গি হামলার সতর্কতা৷ আকাশপথে হতে পারে সেই হামলা৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এমনই রিপোর্ট দিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা৷ এরপরই নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হয়েছে৷ যাতে নিরাপত্তার ফাঁক গলে মাছিও না প্রবেশ করতে পারে৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলার জন্য জঙ্গিরা টার্গেট করেছে ভিভিআইপি এলাকা লুটইয়েন জোনকে৷ যে এলাকায় থাকেন মন্ত্রী থেকে শুরু করে আমলা, সেনা কর্তা ও বিচারপতিরা৷ এই লুটইয়েন এলাকাতে রয়েছে প্রধানমন্ত্রীর অফিস, রাষ্ট্রপতি ভবন ইত্যাদি৷ এমন এক এলাকায় আকাশপথে হামলার ছক কষেছে জঙ্গিরা৷ গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের৷ এই রিপোর্টকে তাঁরা মোটেই হালকাভাবে নিতে নারাজ৷ রিপোর্ট পাওয়ার পরই লুটইয়েন জোরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী, আকাশপথে বিমান থেকে বোমা বা গুলি বর্ষণ করে হামলা হবে এমনটা নাও হতে পারে৷ প্যারাগ্লাইড, প্যারাসেইল, ড্রোন, অ্যারো মডেল বা হট এয়ার বেলুনের মাধ্যমে হামলা করতে পারে জঙ্গিরা৷ লস্কর-ই-ত...

মেয়ের জন্য ১২ জন কর্মী রাখলেন কোটিপতি বাবা

Image
লন্ডন: মেয়ে ভর্তি হয়েছে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে। উদ্বিগ্ন, স্নেহশীল বাবা প্রথম বর্ষের ছাত্রীর জন্য ১২ জন কর্মী রেখে দিয়েছেন, যাঁদের কাজ তাঁর মেয়েকে সাহায্য করা। এঁদের মধ্যে আছেন হাউস ম্যানেজার, ৩ জন হাউস কিপার, মালি, মেয়ের সর্বক্ষণের সহচরী ও বাটলার। রয়েছেন ৩ জন ফুটম্যান, একজন ব্যক্তিগত রাঁধুনি ও শোফার বা গাড়ি চালক। মেয়ে পড়াশোনা করছে, তাকে যদি অন্যদিকেও নজর দিতে হয়, তাহলে চলে? এই ভারতীয় কোটিপতির নাম জানা যায়নি। বাবার রেখে দেওয়া ১২ জন কর্মীর দৌলতে তাঁর মেয়েই এখন ইংল্যান্ডের সব থেকে 'অভিজাত' পড়ুয়া। তা ছাড়া মেয়ে ৪ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাকে যাতে অন্য ছাত্রছাত্রীদের মত হস্টেলে থাকতে না হয়, তাই বাবা বিশাল এক বিলাসবহুল প্রাসাদ কিনে ফেলেছেন। এই ১২ জন কর্মী সেখানে থেকেই মেয়ের দেখভাল করবেন। এই সব কর্মী চেয়ে কয়েক মাস আগে খবরের কাগজে বিজ্ঞাপন দেন ওই কোটিপতি। তাতে সর্বক্ষণের সহচরী বা লেডিজ মেইডের যে চাহিদা রাখা হয়, তাতে ছিল, ওই ছাত্রীর ঘুম ভাঙাতে হবে, অন্য কর্মীদের সঙ্গে বসে তাঁদের কাজকর্মের রুটিন ঠিক করে দিতে হবে, দরকার মত সাহায্য করতে হবে, মেয়ের আলমারি গ...

বিপদসীমার উপরে বইছে গঙ্গার জল, লাল সতর্কতা জারি

Image
মালদহ: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই সতর্কতা জারি হয়েছে৷ তালিকায় রয়েছে মালদহও৷ এদিকে ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করে বইছে গঙ্গার জল৷ শুরু হয়েছে ভাঙনও৷ তাই প্রশাসনের তরফে লাল সতর্কতা জারি করা হল৷ গঙ্গার করাল গ্রাসে ইতিমধ্যেই হারিয়ে গিয়েছে কয়েক'শ হেক্টর জমি। সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়েছে রতুয়া-১ ব্লকের বিলাইমারি গ্রামপঞ্চায়েতের নয়াবিলাইমারি, খাসচামনা, বিলাইমারি, জঙ্গলিটোলা এলাকা। প্রায় দু'হাজার পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলেও গিয়েছে। ফলে গৃহহীন অবস্থায় দিন গুনছেন বেশ কয়েকটি পরিবার। মালদহ জেলা সেচদফতরের আধিকারিক-সহ ব্লক আধিকারিক মঙ্গলবারই ঘটনাস্থল ঘুরে দেখবেন৷ প্রয়োজনে এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ ইতিমধ্যে প্রশাসন সে ব্যবস্থা করেও ফেলেছে৷ এলাকাবাসীরাও নিজেরা সরে যাচ্ছেন৷ নদীর স্রোত বেশি থাকায় এলাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে৷ উদ্ধারকাজেও তার প্রভাব যে পড়ছে তা স্বীকার করতেই হয়৷ নির্বাহী বাস্তুকার প্রণবকুমার সামন্ত জানান, ''ভাঙন শুরু হয়েছে৷ আমরা আমাদের কর্...

এডইস আক্রান্তকে হেনস্থা করলে লাখ টাকার জরিমানা, ১ বছর জেল পর্যন্ত হতে পারে

Image
নয়াদিল্লি: এবার থেকে HIV/AIDS আক্রান্ত ব্যক্তিকে হেনস্থা করলে, লাখ টাকার জরিমানা ও ১ বছরের জেল পর্যন্ত হতে পারে ৷ দ্রূত কার্যকর হতে চলেছে এই নিয়ম ৷ HIV/AIDS Act 2017-তে সোমবারই পড়েছে সিলমোহর ৷ সমাজে এইচআইভি আক্রান্তদের প্রতি যে বৈষম্য করা হয়, এই অ্যাক্টের মাধ্যমে তা বন্ধের চেষ্টাই করছে সরকার ৷ এইচআইভি আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসার বা শিক্ষার সুযোগ পান তার জন্যই এই নিয়মগুলো তৈরি হয়েছে ৷ সামাজিক কোন সুযোগ সুবিধা থেকে  শুধুমাত্র রোগের কারণে এইচআইভি আক্রান্তরা যাতে বঞ্চিত না হন, তার জন্যেই এই উদ্যোগ ৷ এছাড়াও চাকরি বা শিক্ষাক্ষেত্রে যোগদানের আগে এইচআইভি টেস্ট করার নিয়মও কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে এই বিশেষ অ্যাক্টে ৷ কেউ এইচআইভির শিকার হলে, তার সম্মতি ছাড়া এই তথ্য প্রকাশ করা যাবে না ৷ আক্রান্তের বয়স যদি ১৮-র নীচে হয়, তাহলে তাদের ক্ষেত্রে বাড়তি কিছু সুরক্ষাবলির কথা উল্লেখ করা হয়েছে HIV/AIDS Act 2017-এ ৷ স্বাভাবিক নিয়মেই অন্যদের সঙ্গে এক ঘরে থাকতে পারবে তারা ৷ এক থালায় খেতে পারবে বাঁকা চোখের চাউনি এড়িয়েই  ৷ কারণ তাদের প্রতি অনিয়ম হলেই মোটা টাকার জরি...

সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের

Image
বর্ষীয়ান অভিনেতা বলেন, "আমার অভিনয় যদি একজনের মুখেও হাসি ফুটিয়ে থাকে, যদি একজনকেও বেঁচে থাকতে সাহায্য করে থাকে, সেটাই আমার শিল্পীসত্তার সবচেয়ে বড়় স্বীকৃতি।" অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে সাম্মানিক ডিলিট সম্মান তুলে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে। ছাত্র বিক্ষোভের জেরে ২০০ বছরের  প্রথা ভেঙে এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ডিরোজিত হলে না হয়ে অনুষ্ঠিত হচ্ছে নন্দন ৩ প্রেক্ষাগৃহে। সেখানেই বর্ষীয়ান অভিনেতার হাতে এই সম্মান তুলে দেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অনুরাধা লোহিয়া। সম্মান গ্রহণ করে আবেগতাড়িত হয়ে পড়েন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর ছাত্রজীবন থেকে কলেজজীবন, নিজের লেখনীতে স্মৃতিচারণায় উঠে আসে অনেক কথাই। প্রেসিডেন্সি কলেজ পরববর্তীকালে বিশ্ববিদ্যালয়, শিক্ষায়নটিকে তার মেধার উত্কর্ষতার জন্য স্যালুট জানান তিনি। বলেন, ছোটোবেলা থেকেই কলেজ স্ট্রিট পাড়ার এই 'বাড়িটির' দিকে 'শঙ্কা মিশ্রিত সম্ভ্রম' নিয়ে তাকাতেন তিনি। কিন্তু শঙ্কা কীসের? নিজের ব্যক্তব্যে তার ব্যাখ্যাও এদিন দেন বর্ষীয়ান অভিনেতা। বলেন, তাঁর দাদা প্রেসিডেন্সিতে ...

স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ! পাল্টে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম

Image
টাকা লেনদেনের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ৷ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে এসবিআই ৷ নোট বাতিলের সময় একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছিল ৷ এর জেরে স্টেট ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজনের অ্যাকাউন্ট অন্য কেউ টাকা জমা করতে পারবেন না ৷ যদি 'A' নামে কোনও ব্যক্তির স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে কেবল সেই ব্যাঙ্কের ক্যাশকাউন্টারে গিয়ে টাকা জমা দিতে পারবে ৷ এমনকি বাবা বলে ছেলের অ্যাকাউন্টে টাকা জমা করতে দেওয়া হবে না ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এসবিআই-কে এই পদক্ষেপ নেওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে নোট বাতিলের সময় একাধিক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ৫০০ ও ১০০০ টাকার নোটে জমা করা হয়েছিল ৷ অ্যাকাউন্টহোল্ডারকে এত বড় অঙ্কের টাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে অন্য কোনও ব্যক্তি তার অজান্তে অ্যাকাউন্টে টাকা জমা করেছে ৷ এরপর আয়কর বিভাগ সরকারি ব্যাঙ্কদের এমনটি একটি নিয়ম বানানোর পরামর্শ দিয়েছে যাতে অন্যের অ্যাকাউন্টে যেন অন্য কোনও ব্যক্তি তাতে ক্যাশ টাকা জমা করতে না পারে ৷ এর জেরে অ্যাকাউন্ট হোল্ডার...

নাবালিকা ধর্ষণে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার-পুত্র

Image
বছর এগারোর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গুরগাঁওয়ের কুখ্যাত এক গ্যাংস্টারের পুত্রকে সোমবার গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। অভিযুক্তের নাম পীযূষ বানজারা। তার বাবা রাকেশ বানজারের নামে একাধিক খুন ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। পুলিশের দাবি, নেপালে পালোনোর ছক কষেছিল পীযূষ।  পুলিশ জানায়, গত ২৮ অগস্ট রাতে ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। পরদিন সকালেই এফআইআর করে তার পরিবার। কিন্তু, অভিযুক্ত গা-ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে, পুলিশ তাকে গ্রেফতার করে।  জেরায় পুলিশ জানতে পারে, অনেক দিন ধরেই সে ওই মেয়েটিকে টার্গেট করেছিল। ২৮ অগস্ট গাড়ি পার্কিংয়ের সময় সে বেসমেন্টে ওই মেয়েটিকে একা পেয়ে যায়। গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে, তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত। মেয়ে নিজে থেকে কিছু না-জানালেও, কিছু লক্ষণ দেখে মায়ের সন্দেহ হয়। মায়ের পীড়াপীড়িতে মেয়ে ঘটনার কথা জানালে, পরদিন থানায় গিয়ে এফআইআর করা হয়। 

পুরীতে ১২ দিন রেলের কাজে বাতিল বহু ট্রেন, সমস্যায় পর্যটকরা

Image
যাওয়া-আসার 'কনফার্মড' টিকিট হাতে পেয়ে যাঁরা নিশ্চিন্ত মনে পুরীযাত্রার পরিকল্পনা করেছিলেন, ভারতীয় রেলের একটি এসএমএসে তাঁদের আক্কেল গুড়ুম। রেলের পক্ষ থেকে এসএমএস করে যাত্রীদের জানানো হয়েছে, পুরী স্টেশনে সংস্কারমূলক কাজ চলবে ১২ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ধরে। ২৫ সেপ্টেম্বর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল। এই কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের আবার গন্তব্যের আগে যাত্রা শেষ হবে। আচমকা ট্রেন বাতিলের এমন ঘোষণায় চরম সমস্যায় যাত্রীরা।  রেলের কাজ চলার সময় যাঁদের ফেরার কথা, তাঁরা কী করে পুরী থেকে বেরোবেন? বোঝা যাচ্ছে না। এ ভাবে ট্রেন বাতিল হলে আদৌ টিকিট বিক্রি করা হয়েছিল কেন, সে প্রশ্ন তুলেছেন অনেকে? যাত্রীদুর্ভোগে দুঃখপ্রকাশ করে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, 'সংস্কারের কাজ শুরুর নেপথ্যে লম্বা তোড়জোড় থাকে। এই কাজের সঙ্গে যুক্ত দল সবুজ সঙ্কেত দিলে সংস্কারের মূল প্রক্রিয়ায় হাত দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর যে কাজ শুরু করা যাবে, সেটা আগে থেকে ঠিক ছিল না।' ২০১৫-য় জগন্নাথের 'নব কলেবর' উৎসবের কিছুদিন আগে পুরী-খুর্দা রোড সিঙ্গল লাইন ব...