Posts

গাড়ি নিয়ে রাস্তায় বেরোন ? জানেন আমূল বদলাচ্ছে নিয়ম

Image
নয়াদিল্লি: লোকসভায় পাশ হওয়া মোটর ভেহিকল সংশোধনি বিলের ফলে যান চলাচলে আসতে চলেছে আমূল পরিবর্তন ৷  যদিও রাজ্যসভায় একাধিক বিরোধিদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে এই বিলকে ৷ এই বিলের ফলে যান চলাচলে রাজ্য সরকারগুলির নিয়ন্ত্রণ অনেক কমবে, তাই এই বিরোধিতা বলে মত বিশেষজ্ঞদের ৷ ট্রাফিক ব্যবস্থা সুরক্ষিত করতে এই নতুন আইন বদ্ধপরিকর ৷ ১) নতুন আইনে ড্রাইভিং লাইসেন্স ও যান নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড আবশ্যক ৷ ২) পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে সরকারি ক্ষতিপূরণের অঙ্ক ২ লক্ষ করা হয়েছে, যা আগে ছিল ২৫ হাজার ৷ ৩) নিবালকরা ট্রাফিক আইন ভাঙলে, তার খেশারত দিতে হবে অভিভাবকদের বা গাড়ি মালিককে ৷ তবে তাদের সম্পূর্ণ অজান্তে যদি এই ঘটনা ঘটে বা তারা যদি এই ট্রাফিক আইন ভাঙার থেকে আটকানোর চেষ্টা করে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবে না ৷ যে গাড়িতে এই ঘটনা ঘটবে, সেই গাড়ির রেজিস্টেশন বাতিল হতে পরে এবং শাস্তি পেতে পাবে নাবালকরা ৷ ৪) দুর্ঘটনায় আহতদের যারা সাহায্য করবেন, তাদের কোন রকম হয়রানি করা হবে না ৷ তারা না চাইলে তাদের নাম প্রকাশ্য আনা হবে না ৷ ৫) মদ খেয়ে গাড়ি চালানোর জরিমানা ২ হাজা...

আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানই লক্ষ্য: ইমরান

Image
সাংবাদিক বৈঠকে ইমরান খান। বৃহত্তম দল হিসাবে সরকার গঠনে যাওয়ার পথেই আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধানের কথা বললেন ইমরান খান। ইসলামাবাদে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'ভারত এক কদম এগোলে, আমরা দু'কদম এগিয়ে যাব। আমাকে বলিউডের হিন্দি ফিল্মের ভিলেনের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটার অবসান ঘটাতে চাই। আমরা বন্ধুত্ব চাই। আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই।'' একইসঙ্গে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই নতুন সরকারের লক্ষ্য হবে। পাকিস্তান নিয়ে তিনি বলেন, নতুন সরকার হবে সাধারণ মানুষের সরকার। শ্রমজীবী মানুষের সরকার। দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং প্রশাসন উপহার দেওয়ার আশ্বাস দিয়ে ভোটে লড়েছেন ইমরান খান। প্রাথমিক লক্ষ্যে আপাতত সফল প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। এখন ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন, তার দিকে নজর থাকবে গোটা বিশ্বের। যদিও বিরোধী শিবির থেকে রিগিংয়ের অভিযোগ উঠেছে ইমরান খানের দল  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, রিগিংয়ে সাহায্য করেছে সেনাবাহিনীও। সাংবাদিক বৈঠকে ইমরান খান... যা বললেন ইমরান...

নামী কিন্ডার গার্ডেন স্কুলে লালসার শিকার এক শিশু, অভিযুক্ত গ্রেফতার, চলছে জিজ্ঞাসাবাদ

Image
মুম্বই: মুম্বইয়ের এক নামী কিন্ডার গার্ডেন স্কুলে এক শিশুর সঙ্গে অশালীন আচরণে অভিযোগ সামনে এসেছে ৷ ঘটনায় উত্তপ্ত হয়েছে স্থানীয় এলাকা ৷ জানা গিয়েছে শিশুটি স্কুলে গিয়েছিল সেখানেই বিপত্তি ৷ শিশুটির বাড়ির লোকেরা এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে কয়েক দফায় ৷ শিশুটির পরিবারের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ৷ নির্যাতিতা শিশুটির পরিবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে অন্য দিনের মত এদিনও শিশুটি স্কুলে গিয়েছিল ৷ এই পর্যন্ত সব কিছুই ছিল ঠিকঠিক ৷ তাঁদের মেয়ে বাড়িতে ফিরতেই তাঁরা জানতে পেরেছিলেন এমন ঘটনার শিকার হয়েছেন তাঁদের নিষ্পাপ শিশুটি ৷ অভিযোগ করেছেন তাঁরা, শিশুটির পরিবারের দাবি এই ঘটনার পিছন একমাত্র দায়ি স্কুলের উদাসহীন মানসিকতা ৷ তাঁরা অভিযোগ করেছেন শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নেই স্কুলে ৷ এই নিয়ে বহুবার স্কুলের দৃষ্টিগোচর করা হয়েছিল, তাতে কোনও ফল মেলেনি ৷ ঘটনার ফলে শিশুটির মানসিক ভেঙে পড়েছে ৷ মনবিদ ও...

তথ্য ফাঁসের জেরে পড়ল ফেসবুকের শেয়ার, বাজার থেকে গায়েব ৯ লক্ষ কোটি

Image
শেয়ার বাজারে মুখ থুবড়ে পড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। বুধবার মার্কিন বাজার বন্ধের সময় প্রায় ২১ শতাংশ পড়ে যায় ফেসবুকের  শেয়ারের দর।  যার জেরে প্রায় ৯ লক্ষ কোটি টাকা শেয়ারবাজার থেকে গায়েব হয়ে গিয়েছে। লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। বুধবার দ্বিতীয় কোয়ার্টারের আর্থিক রিপোর্টে আশানুরূপলাভ দেখাতে না পারার পরই ধস নামে ফেসবুকের শেয়ারে। কিছুদিন আগেই ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে বেআইনি ব্যবসা করার অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। 'কেমব্রিজ অ্যানালিটিকা' নামের একটি কোম্পানি ফেসবুকের তথ্য চুরি করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহার করেছিল। সেই তথ্য চুরি আটকাতে ব্যর্থ হয়েছিল ফেসবুক। এরপরই ক্ষতিগ্রস্ত হয় ফেসবুকের ভাবমূর্তি। ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে দশ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করা থেকে সরে আসেন। শেয়ার বাজারে তার প্রভাব পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ভারত, শ্রীলঙ্কা ও মায়নমারের মত দেশে ভুয়ো খবর আটকাতেও ব্যর্থ হয়েছে ফেসবুক। জুন মাসে সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২২৩ কোটি। ...

চোর অপবাদ শাশুড়ির, অপমানে আত্মঘাতী যুবক

Image
সুরজিৎ ও পিয়ালি       কলকাতা : বিয়ের পর থেকেই চলত মানসিক অত্যাচার। এবার চোর অপবাদ। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা জামাইয়ের। বেলেঘাটা এলাকার চাউলপট্টির ঘটনা। ঘটনায় শাশুড়িকে গ্রেপ্তার করল বেলেঘাটা থানার পুলিশ। আজ তাকে শিয়ালদহ আদালতে তোলা হবে। পেশায় অটোচালক ছিলেন সুরজিৎ সাউ। ২০১৬ সালের নভেম্বর মাসে পিয়ালির সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকেই শাশুড়ি জামাইকে মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। গতকাল রাতে নিজের তিন হাজার টাকা খুঁজে না পাওয়ায় জামাইকে দোষারোপ করে শাশুড়ি সন্ধ্যারানি দণ্ডপাত। চুরির অপবাদ দেওয়া হয়। এতে অপমানিত হয়ে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করেন সুরজিৎ। আজ তাঁর শাশুড়িকে গ্রেপ্তার করে বেলেঘাটা থানার পুলিশ। বিয়ের পর স্ত্রী পিয়ালিকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন সুরজিৎ। আর্থিক অনটনের জন্য ভাড়াবাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে থাকার কথা ভাবছিলেন। সেই মতো গোছানো চলছিল। সেখানে ছিলেন শাশুড়ি সন্ধ্যারানি দণ্ডপাতও।  সুরজিতের বাবা বিভূতি সাউ আজ বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, এই বিয়ে মেনে নেয়নি শাশুড়ি সন্ধ্যারানি। তা নিয়ে মাঝেমাঝেই দম্পতির মধ্যে অশান্তি হত। ঘটনার আগেও অশান্তি হয় বলে জানা ...

“আপনাকে গোরু গিফট করব”, দিলীপকে বললেন মুখ্যমন্ত্রী

Image
কলকাতা : আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মাছ উৎপাদন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন BJP বিধায়ক দিলীপ ঘোষ। গত ১০ বছরে অন্ধ্রপ্রদেশে মাছ উৎপাদন বৃদ্ধির হার বাংলার থেকে ছ'গুণ বেশি। এই পরিসংখ্যান তুলে ধরে, রাজ্য সরকারকে অন্ধ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্যের পালটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দিলীপবাবু বলেন, "বাংলায় মাছের চাহিদা অনেক বেশি। অন্ধ্রের মানুষ এত মাছ খায় না। তাও, গত ১০ বছরে পশ্চিমবঙ্গ ২০ শতাংশ মাছের উৎপাদন বাড়িয়েছে। কিন্তু, অন্ধ্র সেই ১০ বছরেই ১৩৩ শতাংশ উৎপাদন বাড়িয়েছে। তাই, আমার মনে হয়, মৎস্য দপ্তর যদি অন্ধ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো পরিদর্শন করে আসে, তাহলে ভালো হয়।" এর জবাবে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ মাছ খাবেন, না মাংস খাবেন, সেটা তাদের ব্যাপার। এসব বললে হয়? আপনারা তো মাছ খাবেন না। মাংসও খাবেন না। আর এখানকার মানুষের মাছভাত প্রিয়। গরিব মানুষও এখানে মাছভাত খায়। অন্ধ্রের মানুষ ইডলি-ধোসা খায়। বিহারের মানুষ রুটি-তড়কা এসব খায়। বাংলার মানুষের ফুড হ্যাবিট আপনারা জ...

ভিডিও দেখিয়ে বান্ধবীর প্রতারণা, আত্মহত্যা এক যুবকেরপড়ুন Read

Image
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে টাকা নিত বান্ধবী। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক বছর কুড়ির যুবক কলকাতা: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে টাকা নিত বান্ধবী। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক বছর কুড়ির যুবক। বুধবার জানিয়েছে পুলিশ। 21 বছর বয়সী ওই যুবকের নাম সৌরভ ঘোষ। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুরে।  গত 18 জুলাই গৃহত্যাগ করে ওই যুবক। জিআরপি জানিয়েছে, 19 জুলাই উত্তর চব্বিশ পরগণার হৃদয়পুরের কাছে ট্রেন ধাক্কা মারে তাকে। তার পরদিন 20 জুলাই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বারাসাতের রেল পুলিশের রিপোর্ট অনুযায়ী, এটি 'দুর্ঘটনাবশত মৃত্যু'। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুরোটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। "তার পরিবারের বয়ান অনুযায়ী, একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে প্রেম ছিল তার। দুজনের মধ্যে মতানৈক্য হওয়ার কারণে আত্মহত্যা করে সে। যদিও, এটা আত্মহত্যাই কি না, সেই ব্যাপারটি নিশ্চিত নয়", বলেন সোনারপুর থানার তদন্তকারী অফিসার।

৪৮ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সার লঞ্চ করল Sony

Image
২০১৩ সালে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা সহ Lumia 1020 ফোন লঞ্চ করেছিল Nokia। যদিও এর পরে বেশিরভার স্মার্টফোন কোম্পানির নতুন সব ফোনেই ১২ মেগাপিক্সেল থেকে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। অটো ফোকাস, 4K ভিডিও রেকর্ডিং এর মতো বিষয়ে স্মার্টফোন কোম্পানিগুলি নজর দিলেও ফোনের ক্যামেরার মেগাপিক্সেল বাড়ানোত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই সময়ে নতুন মোবাইল ক্যামেরা সেন্সার লঞ্চ করল Sony। নতুন IMX586 সেন্সার লঞ্চের ফলে স্মার্টফোন ক্যামেরা বাজারে আবার মেগাপিক্সেল যুদ্ধ শুরু হতে পারে। নতুন এই সেন্সারে 8000x6000 পিক্সেলস ৪৮ মেগাপিক্সেল ছবি তোলা সম্ভব। প্রত্যাকটি পিক্সেলের আকার কমিয়ে এই বিশাল মেগাপিক্সেলের সেন্সার তৈরী করেছে Sony। নতুন এই সেন্সারে একটি পিক্সেল আগের থেকে ০.৮ মাইক্রন ছোট। কোনাকুনি এই IMX586 পিক্সেলের দৈর্ঘ্য ৮ মিমি। এই সেন্সার দিয়ে ৪৮ মেগাপিক্সেল ছবি তোলা সম্ভব। বেশিওরভার স্মার্টফোনেই এই সেন্সার ব্যবহার করা সম্ভব। দিনের আলোতে IMX586 সেন্সারে চোলা ছবিতে এই বিশাল মেগাপিক্সেলের জন্য ভালো ডিটেল পাওয়া যাবে। এর সাথেই সহজেই ছবি ডিজিটাল জুম করা যাবে। ৪০০ শতাংশ ক্রপ করার পরেও এই সেটি একটি ১২ মেগাপিক্সেল...

পশ্চিমবঙ্গ নয় আজ থেকে রাজ্যের নাম শুধুই ‘বাংলা’

Image
পশ্চিমবঙ্গের নাম পাল্টে রাখা হোক 'বাংলা'। এদিন বিধানসভায় সর্বসম্মতভাবে গৃহীত হল রাজ্যের নাম বদলের প্রস্তাব। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের 'পশ্চিমবঙ্গ' নাম বদলে নতুন নাম 'বাংলা' রাখতে সম্মতি জানিয়েছে। এদিন বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম বদলের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি- এই তিন ভাষায় রাজ্যের তিনরকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম নেখা হয় 'পশ্চিমবঙ্গ'। ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল'। আর হিন্দিতে 'বাঙ্গাল'।   মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের তরফে রাজ্যের একটি নাম নির্দিষ্ট করতে বলা হয়েছে। সেই নাম-ই প্রত্যেক ভাষায় ব্যবহার করা হবে। সেক্ষেত্রে রাজ্যের নাম 'বাংলা' রাখার পক্ষেই বিধানসভায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আর্জি জানান, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে রেখে রাজ্যের নাম 'বাংলা' রাখতে সবাই যাতে সহমত হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে পঞ্চম বৃহত্তম ভাষা 'বাংলা'। তাই রাজ্যের নাম বদলে 'বাংলা' রাখা...

পুত্রবধূর সঙ্গে 'অবৈধ সম্পর্কে'র জেরে ছেলেকে খুন, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

Image
ঔরঙ্গাবাদ: পুত্রবধূর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ। নিজের ছেলেকেও হত্যা করতে হাত কাঁপল না ৬৫ বছরের এক বৃদ্ধর। ৪২ বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার ওই বৃদ্ধ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত তার ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। সিল্লোদ গ্রামে নিজেদের খেতের কাছে ছেলেকে খুনের পর তার দেহ কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেয় অভিযুক্ত। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত ১৪ জুলাই এই নির্মম হত্যার ঘটনা ঘটে। অ্যাসিস্ট্যান্ট পুলিস ইন্সপেক্টর বিশ্বাস পাতিল বলেছেন, বৃদ্ধর সঙ্গে তার পুত্রবধূর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কে ছেলেকে বাধা বলে মনে করত সে। ছেলেকে খুনের পর পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করে অভিযুক্ত। থানায় ছেলে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ দায়ের করে। পাতিল জানিয়েছেন, নিহতের মোবাইলের কল রেকর্ড অভিযুক্তর ছক ফাঁস করে দেয়।  কল রেকর্ড পরীক্ষা করে দেখা ১৪ জুলাই রাতে নিহত খেতেই ছিলেন। পাতিল জানিয়েছে, বাবা ও ছেলে রাতে মাঠেই থাকত। পরিবারের লোকজন গ্রামে বাড়িতে থাকতেন। জেরায় অভিযুক্ত খুনের কথা কবুল করে বলে পুলিশ জানিয়েছে। ছেলের দেহ যেখানে পোঁতা হয়েছিল, সেই জায়গাটি...

ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য কোহালি কত পান জানেন?

Image
ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ারের সংখ্যা দুই কোটিরও বেশি। ইনস্টাগ্রামে প্রত্যেক পোস্টের জন্য বিরাট কোহালি কত টাকা পান জানেন? ভারত অধিনায়ক পান ১,২০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ৮২ লক্ষ টাকা। যে অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। এক ওয়েবসাইট কোহালির প্রত্যেক পোস্টের মূল্য ফাঁস করেছে। এই ওয়েবসাইটের নাম হোপারএইচকিউডটকম। ইনস্টাগ্রামে ধনীদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে তিনিই শীর্ষে। এই তালিকায় আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ও কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার। মডেল কাইল জেনার রয়েছেন তালিকার শীর্ষে। তাঁর প্রত্যেক পোস্টের মূল্য দশ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাত কোটি টাকা। ক্রীড়া জগতের মধ্যে সবচেয়ে বেশি পান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে পোস্ট পিছু তিনি ভারতীয় মুদ্রায় পাঁচ কোটিরও বেশি টাকা পান। তালিকায় রোনাল্ডো রয়েছেন তিনে। এরপর রয়েছেন নেমার ও লিওনেল মেসি। নেমার পোস্ট পিছু পান ভারতীয় মুদ্রায় চার কোটির বেশি টাকা। তিনি রয়েছেন তালিকার আটে। নয়ে থাকা মেসি পান ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ইনস্টাগ্রামে বিরাট-অনুষ্কার ছবি দারুণ জনপ্রি...

বেজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Image
মার্কিন দূতাবাসের সামনের রাস্তা ধোঁয়ার ঢেকে গিয়েছে। মার্কিন দূতাবাসের সামনে তখন লম্বা লাইন। ভিসার জন্য সারি দিয়ে দাঁড়িয়ে চিনের নাগরিকরা। ঠিক তখনই একটা বিকট আওয়াজ, ধোঁয়ার ঢেকে গেল চারপাশটা। মার্কিন দূতাবাসের সামনে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বিস্ফোরণের আতঙ্কে যে দিকে পেরেছেন ছুটেছেন।  বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ  বিস্ফোরণটি ঘটেছে বেজিংয়ে চাওয়াং জেলায় মার্কিন দূতাবাসের সামনে। তবে এটা জঙ্গি হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি। সে সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি একটি বোমা নিয়ে দূতাবাসের দিকে ছুড়তে যান। দূতাবাসের দেওয়ালে পৌঁছনোর আগেই ওই ব্যক্তির কাছেই বোমাটি ফেটে যায়। বিকট আওয়াজ এবং প্রায় সঙ্গে সঙ্গেই ধোঁয়ার ঢেকে যায় এলাকা। ধোঁয়ার সেই ছবি অনেকে টুইটও করেছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা থেকে আবার এক মহিলাকে গ্রেফতার করে তারা। চিনা পুলিশ সূত্রে খবর, ওই মহিলা নিজের শরীরে গ্যাসোলিন ছড়িয়ে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী যে ব্যক্তি বোমা ছুড়েছিলেন তাঁর এখনও খোঁজ পায়নি পু...

হাফিজ সঈদকে ছুড়ে ফেলল পাক জনতা, ঝুলিতে দলের আসন শূন্য

Image
লাহৌরে ভোট দেওয়ার আগে হাফিজ সইদের হাতে কালি লাগাচ্ছেন এক ভোটকর্মী। সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে ফেরার চেষ্টা। নাকি অতীত জঙ্গি কার্যকলাপের শাস্তি থেকে বাঁচতে গণতন্ত্রের রক্ষাকবচের সন্ধান। উদ্দেশ্য যাই হোক, হাফিজ সঈদকে কিন্তু খালি হাতেই ফেরাল পাক আমজনতা। পাকিস্তানের ভোটে একটিও আসন দখল করা দূরে থাক, সঈদের দলের কোনও প্রার্থীর কোথাও এগিয়ে থাকার খবরও নেই। অথচ ন্যাশনাল ও প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মিলিয়ে ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল আল্লাহ-উ-আকবর তেহরিক (এএটি)। শুধু পাকিস্তানবাসীই নয়, ভোটের আগে সঈদকে ধাক্কা খেতে হয়েছে পাক নির্বাচন কমিশনেও। তার মূল দল মিল্লি মুসলিম লিগকে স্বীকৃতিই দেয়নি কমিশন। তবে এএটি নামে স্বীকৃতি পাওয়ার পর ওই দলের ব্যানারেই ভোটে  অংশগ্রহণ করেন হাফিজ সঈদ ও তার অনুগামীরা। আশা ছিল, বালুচিস্তান, পেশাওয়ার, নৌসেরা, সোয়াট-এর মতো গোঁড়া ধর্মাবলম্বী মানুষের বসতি এলাকায় দু'-চারটি আসন পেলেও খুলে যাবে পাক সংসদের দরজা। কিন্তু নিরাশ করেছেন পাক ভোটাররা। হাফিজ নিজে প্রার্থী হতে পারেননি। কিন্তু তার দল এএটি ২৬৫ আসনে প্রার্থী দিয়েছে। তার মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৮০ এবং প্...

প্রতিদিন রসুন খেলে ডাক্তারের কাছে জীবনেও যেতে হবে না

Image
সাধারণত রসুন খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, তবে গুটি কয়েক লোক জানেন যে রসুনের অনেক স্বাস্থ্য উপকারি উপাদান আছে । রসুনের সাথে আছে অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ, যা এ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস, এন্টিফাঙ্গাল, এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টি যুক্ত। উপরন্তু, ভিটামিন এবং পৌষ্টিক উপাদান প্রচুর পরিমাণে আছে। ভিটামিন বি 1, বি 6, সি সহ, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম,কপার, সেলেনিয়াম এবং অন্যান্য উপাদান রয়েছে। অনেক ব্যাধি প্রতিদিন এক কোয়া পরিমাণে রসুন খেলে দূরে থাকে। রসুন থেকে সর্বাধিক উপকার পেতে, কাঁচা রসুন খাওয়া উচিত। রান্না করার কারণে, এর কিছু স্বাস্থ্যকর উপাদান ধ্বংস হয়ে যায় । রসুন খাওয়ার ৮ উপকারিতা- ১.হার্টের স্বাস্থ্যের জন্য রসুনের চেয়ে ভালো কিছু নেই রক্ত সঞ্চালন এবং কম কোলেস্টেরল বজায় রাখতে এটি সহায়ক। এইসব গুণাবলীগুলির কারণে, অনেক হৃদ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটি সুস্থ হার্ট বজায় রাখার জন্য সকালে রসুনের একটি কাঁচা কোঁয়া খাওয়া উচিত। ২.উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য রসুন ব্যবহার খুব উপকারী কারণ এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাহলে উচ্চ রক্তচাপের রোগীদের অব...

অবিশ্বাস্য! দিনে এতগুলি শব্দ গুগল ট্রান্সলেট করা হয়!

Image
ইউটিউব, জি-মেল, গুগল সার্চের মতো প্ল্যাটফর্ম থেকে যে কোম্পানির বড়সড় আয় হয়, একথা তো সকলেরই জানা। কিন্তু এমন একটি উৎস থেকেও যে রেকর্ড অঙ্কের অর্থ উপার্জন করে গুগল, সে খবর অনেকেরই অজানা। সেটি হল গুগল ট্রান্সলেট। বিশ্বজুড়ে দিনে কত শব্দের মানে গুগল ট্রান্সলেটে খোঁজা হয়, তা জানলে অবাকই হতে হয়। সোমবার গুগলের দ্বিতীয়-কোয়ার্টারের উপার্জন সংক্রান্ত কনফারেন্সে সিইও সুন্দর পিচাই একটি নয়া তথ্য পেশ করলেন। জানালেন, কীভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ট্রান্সলেট অ্যাপটি। পিচাই বলেন, প্রতিদিন ১৪৩ বিলিয়ন (১৪,৩০০ কোটি) শব্দ অন্য ভাষায় খোঁজেন ব্যবহারকারীরা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এক একদিনে এত সংখ্যক শব্দই খোঁজা হয় এই অ্যাপে। কোনও শব্দের মানে বা উচ্চারণ না জানলে কিংবা একই শব্দকে অন্যভাষায় কী বলে জানতে গুগল ট্রান্সলেটের জুড়ি মেলা ভার। একশোটিরও বেশি ভাষায় শব্দ ট্রান্সলেট করা যায়। পিচাই জানান, রাশিয়া বিশ্বকাপের সময় ব্যবহারকারীর সংখ্যা একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল। ১২ বছর আগে ট্রান্সলেট অপশনটি আনে গুগল। তবে যত দিন গিয়েছে, ততই নতুন নতুন ফিচার যোগ হয়েছে এর সঙ্গে। আর তাই বর্তমানে এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ...

নির্বাচনের জন্য ৯০০ কোটি টাকা দিতে হয়েছে পাক সেনাকে

Image
ইসলামাবাদ: নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল পাকিস্তানে। বুধবার নির্বাচনের জন্য কয়েক লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। এর জন্য পাক সেনাকে দিতে হয়েছে ৯০০ কোটি টাকা। সেই অর্থ দিয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রক। বুধবার এমনটা জানিয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিব বাবর ইয়াকুব ফতেহ মোহাম্মদ। ইয়াকুব বলেন, পাকিস্তানের ২০১৮ সালের এই সাধারণ নির্বাচনে সবথেকে বেশি খরচ হয়েছে। পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, সেনাদের প্রশিক্ষণসহ নানা খাতে এই খরচ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াকুব জানান, নির্বাচনের সময় দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনীকে ৯০০ কোটি টাকা দিয়েছে অর্থ মন্ত্রক। ২০০৮ সালে সাধারণ নির্বাচনে ১৮৪ কোটি খরচ হয়েছিল। ২০১৩ সালের নির্বাচনে তা বেড়ে দাঁড়ায় ৪৭৩ কোটিতে। এর মধ্যে ২০০৮ সালে পাকিস্তান সেনাবাহিনী পেয়েছিল ১২ কোটি টাকা আর ২০১৩ সালে পেয়েছিল ৭৫ কোটি ৮০ লক্ষ।   সন্ধে সাতটা থেকে শুরু হয়েছে গণনা। কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকই-ইনসাফ। শতাধিক সিটে এগিয়ে রয়েছে এই দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কোনও ফলাফল। বিরোধীরা একের পর এক অভিযোগ ...

ফেসবুকের সতর্কবার্তা, নাবালিকার আত্মহত্যার চেষ্টা রুখল অসম পুলিশ

Image
গুয়াহাটি : ফেসবুকের সদর দপ্তর থেকে সতর্কতামূলক বার্তা পেয়ে এক নাবালিকাকে প্রাণে বাঁচাল অসম পুলিশ। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মহত্যার ইচ্ছাপ্রকাশ করেছিল ওই নাবালিকা। অসম পুলিশের DG কুলধর সইকিয়া বলেন, "সোমবার ফেসবুকের অ্যামেরিকার সদর দপ্তর থেকে রাজ্য পুলিশকে জানানো হয়, এক নাবালিকা আত্মহত্যার পরিকল্পনা করছে। রাজ্য পুলিশ তৎপর হয়ে মেয়েটিকে উদ্ধার করে।" পুলিশের অপর এক আধিকারিক জানান, মেয়েটি ফেসবুকে লিখেছিল, "আজ আমি আত্মহত্যা করব।" মেয়েটি এবং তার পরিবারকে সাবধান করা হয়েছে। পোস্টটি সরিয়ে নিতে বলা হয়েছে। জানুয়ারিতেও একই রকম ঘটনা ঘটেছিল। সেবার অসমের আজ়ারার এক নাবালককে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, সে ফেসবুকে লিখেছিল, তার বাবা-মা যদি একটি দামি ডিজিটাল ক্যামেরা না কিনে দেন সে নিজেকে শেষ করে ফেলবে। একটি ভিডিও পোস্ট করে সে তার হাতে কিছু কাটা চিহ্ন দেখিয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষ সতর্ক করার পর পুলিশ তাকে উদ্ধার করে। 

কিশোরীকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগ, ধৃত নাচের শিক্ষক

Image
গাজ়িয়াবাদ : ১৬ বছরের এক কিশোরীকে এক বছর ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হল নাচের শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহিবাবাদের রুদ্র ডান্স অ্যাকাডেমিতে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ধৃত সুমিত ঘোষ ওরফে রুদ্র ঘোষের বিরুদ্ধে POCSO আইনে অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগ, ওই যুবক তাঁর মেয়েকে গত এক বছর ধরে ডান্স অ্যাকাডেমি চত্বরেই ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণ করেছে। কিশোরীটি বাধা দিলে, ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দু'লাখ টাকাও নিয়েছে। এর ফলে ক্ষতি হয়েছে মেয়ের পড়াশোনাতেও। স্থানীয় SSP বৈভব কৃষ্ণ বলেন, "ঘটনায় এখন পর্যন্ত নাচের শিক্ষক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।"

স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

Image
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের। পাঁচ জুলাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রশাসনিক কারণে বিভিন্ন জায়গায় বদলি করতে পারে বিজ্ঞপ্তি জারি করেছিল সার্ভিস কমিশন। তাতে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মনে করলে যে কাউকে বদলি করতে পারবে। আর বদলির তিনদিনের মধ্যে ওই তাকে নতুন জায়গায় কাজে যোগ দিতে হবে। এরপরই ১৬ জুলাই BJP-র পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা ও সন্দীপ মণ্ডলকে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে বদলি করা হয়।  এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই দুই শিক্ষক। গতকাল বিচারপতি শেখর ববি সরাফের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীদের আইনজীবী বিবেকানন্দ বাউড়ি প্রশ্ন তোলেন, ৭২ ঘণ্টার মধ্যে কাউকে এভাবে বদলি করা হলে নতুন স্কুলে যোগ দেওয়া কি আদতে সম্ভব ? এরপরই বিচারপতি কমিশনের বদলির নির্দেশিকার উপর দু'সপ্তাহের স্থগিতাদেশ দেন।

ফুচকাওয়ালা কিশোর এখন জাতীয় দলে অর্জুন তেন্ডুলকরের সতীর্থ

Image
উত্তর প্রদেশের বাহোদি থেকে মুম্বইয়ে পৌঁছেছিল এগারো-বারো বছরের ছোট্ট ছেলেটি। সঙ্গী ছিল একরাশ স্বপ্ন। কিন্তু গরিবের ছেলে হয়ে 'বড়লোকের খেলা' ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবটা ততই কঠিন— তা কয়েক বছরেই হাড়ে হাড়ে টের পেয়েছে যশস্বী। কিন্তু হারতে হারতেও ফিরে এসেছে বার বার। যশস্বী জায়সবাল। এই মুহূর্তে দেশের অনূর্ধ্ব-১৯ দলের নতুন সদস্য। এই দলে তার অন্যতম সতীর্থ অর্জুন তেন্ডুলকর। হ্যাঁ, সচিনপুত্র অর্জুন। ছোট থেকে ক্রিকেটকে পাখির চোখের মতো দেখেছেন দু'জনেই। কিন্তু যশস্বীর উঠে আসার গল্পটা নিয়ে রীতিমতো সিনেমা হতে পারে। উত্তর প্রদেশের এক দোকানির ছেলে ভাগ্যের খোঁজে বেরিয়ে পড়েছিল মুম্বইয়ের উদ্দেশে। সঙ্গে টাকা নেই। অভাবের সংসারে ক্রিকেট ছিল বিলাসিতা। তবুও ইচ্ছেটা অদম্য ছিল। বাবার সঙ্গে মুম্বই আসার পর, কাকার সঙ্গে থাকতে শুরু করে যশস্বী। কিন্তু এক মাস থাকতে পেরেছিল। জায়গার অভাবে কাকার বাড়ি থেকে বিতারিত হতে হয় এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে। ক্রিকেট খেলবে কি! আগে তো মাথা গোঁজার ঠাঁই লাগবে একটা! পেটে খাবার লাগবে... যশস্বী কাজ নিল এক দুধের দোকানে। কাজ করার পাশাপাশি সেখানেই কোনও ভ...