Posts

ইট-বালি থেকে কলেজে ভর্তি, বাংলায় চলছে সিন্ডিকেট রাজ ! সভায় বিস্ফোরক মোদি

Image
মেদিনীপুর: বেলা ১২টা বেজে ৫০ মিনিট ৷ মেদিনীপুর কলেজ মাঠ তখন মোদি-মোদি কলরবে গমগম করছে ৷ শস্যের সহায়ক মূল্যের দাম বৃদ্ধির পরই প্রধানমন্ত্রীকে দেশজুড়ে সংবর্ধন জানানোর পরিকল্পনা করে বিজেপি ৷ সেই পরিকল্পনা মতনই আজ বাংলায় এসে পৌঁছান মোদী ৷ তবে, লক্ষ্য একটাই ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা দখল ৷ সেই উদ্দেশেই বাংলার মানুষের মনে তৃণমূলের প্রভাবে ফাটল ধরাতে সচেষ্ট হলেন মোদি ৷ তাই 'সিন্ডিকেট রাজ'-কে হাতিয়ার করেই এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন মোদি ৷ ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা করেছে মোদি ৷ একইসঙ্গে রাজ্যের কৃষকদের উদ্দেশেও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিলেন মোদি ৷ কিন্তু সেই ভাষণের বেশিরভাগ অংশজুড়েই ছিল 'সিন্ডিকেট রাজ' প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী বলেন, মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷ বিরোধীদের খুনেও সিন্ডিকেটের সাহায্য ৷ বাংলার পরম্পরাকে অপমান করছে সিন্ডিকেট ৷ সিন্ডিকেটকে মদত দিয়ে চলেছে তৃণমূল ৷ কলেজে ভরতিতেও...

‘৫০ লাখের ক্রোয়েশিয়া ফাইনাল খেলছে, আমরা খেলছি হিন্দু-মুসলমান’

Image
হরভজন সিংহ। ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন প্রাক্তন মুখ আছেন যাঁরা সব বিষয়েই তাঁদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় জানিয়ে থাকেন। তা নিয়ে তোলপাড়ও কম হয় না। এ বার ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমনভাবে কাউকেই বিশেষ কিছু বলতে দেখা যায়নি। তবে বিশ্বকাপ ফুটবল শেষে ভারতের প্রাক্তন স্পিনার বড় একটা প্রশ্ন তুলে দিলেন। ঘুরিয়ে ভারতীয় ফুটবলের পরিকাঠামোকে একহাত নিলেন। সঙ্গে নেতাদেরও। ১৯৯৮ এর পর আবার ফিফা বিশ্বকাপ জিতে নিল ফ্রান্স। প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া। যে দেশের জনসংখ্যা ৫০ লাখের আসপাশে। যেটা ভারতের একটা রাজ্যের থেকে কম। এর থেকে বেশি জনসংখ্যা দেহরাদুন-সাহারানপুরের। সেই দেশ সবাইকে মাত দিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বকাপ ফাইনালে। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারলেও তাঁদের ফুটবলে মুগ্ধ গোটা বিশ্ব। হরভজনের প্রশ্ন, ''৫০ লাখের জনসংখ্যার একটা দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনাল খেলবে। আর আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলমান খেলছে। ভাবনা বদলাও তা হলে দেশ বদলাবে।'' বিশ্বকাপ ফাইনালে দুপুরে এটি টুইট করেন হরভজন। এবং ভারতীয় ফুটবলের জন্য একটা প্রশ্ন তুলে দেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ খেলেছে। ভারত সেই বিশ্বকাপ আয়োজন কর...

কান্দিতে অ্যাসিড হামলার শিকার যুবতী

Image
কান্দি: প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড হামলার শিকার এক যুবতী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, মুর্শিদাবাদের কান্দি থানার জেমো বিশ্বাস পাড়া এলাকায়। আহত যুবতীর নাম রবিইন নেসা খাতুন। ২০ বছরের রবিইন এখন কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জল তোলা নিয়ে রবিইনের বচসা বাঁধে প্রতিবেশী কাশিম সেখ, রেনুকা বিবি ও আশিদা বিবির সঙ্গে। ঝগড়ার জেরেই রবিইনের উপর অ্যাসিড হামলা করে কাশেম সেখ, আশিদা বিবি ও রেনুকা বিবি। তিনজনের বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দমদমে ফাঁস বড়সড় মধুচক্র

Image
কলকাতা: এলাকায় অনেকদিন ধরেই চলছিল মধুচক্র৷ বার বার অভিযোগ জানানোর পরও লাভ হয়নি৷ অবশেষে কাউন্সিলরের উদ্যোগে ৭ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগরের এরটি বাড়িতে হানা দেয় দমদম থানার পুলিশ৷ ধৃত ৭ জনের মধ্যে ২ জন মহিলা ও ৫ জন পুলিশ৷ সুভাষনগরের ওই বাড়িতেই অনেকদিন ধরে চলত মধুচক্র৷ ৪-৫টি বাইক সবসময় বাড়ির বাইরে থাকত৷ দফায় দফায় সেই বাড়িতে মহিলারা ঢুকতেন৷ তাঁদের বাইকে নিয়ে আসা হত৷ এলাকাবাসীদের অভিযোগ সত্ত্বেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ৷ এরপর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদারকে গোটা বিষয় জানানো হয়৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন তিনি৷ কাউন্সিলরের এই উদ্যোগে খুশি এলাকাবাসী৷ পুলিশকেও আরও তৎপর হওয়ার কথা বলেন কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার৷৪ দিন আগেই ১২ জুলাই কোন্নগরে বিরাট মধুচক্র সিআইডির জালে আসে৷ পুরসভার গেষ্ট হাউসে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর৷ ঘণ্টার হিসাবে দেওয়া হত ঘর ভাড়া৷ মনোরঞ্জনের জন্য দালাল মারফত মহিলাদের আনা হত এখানে৷ দেহ ব্যবসা চালাতে সামাজিক মাধ্যমকেও ব্যবহার করত দালালরা৷ মহিলাদের ছবি দিয়ে জোগাড় করা হত ক্লায়েন্ট৷ নিখুঁত ভাবে চ...

সন্তান ধারণে সমস্যা? নেপথ্যে এই পাঁচটি কারণ নয় তো?

Image
সাত পাকে বাঁধা পড়লে সব দম্পতিই বাবা-মা হতে চান। বাড়িতে নতুন সদস্যের আগমন অনুভব করতে ভালবাসেন দম্পতি। কিন্তু অনেক সময়ই সন্তান ধারণে সমস্যা দেখা দেয়। গবেষণা বলছে, গত কয়েক বছরে ভারতে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন দম্পতি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। একরকম নয়, নানাধরনের বিষয়ই বাধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। আর সন্তান ধারণে যে মহিলারাই সমস্যায় পড়েন, তেমনটা নয়। ৩১ বছর বয়সের উর্ধ্বে প্রায় ৪০ শতাংশ ভারতীয় পুরুষও বন্ধ্যাত্বের শিকার। কিন্তু কেন দিনের পর দিন এই সংখ্যাটা বেড়ে চলেছে? বিশেষ পাঁচটি কারণ তুলে ধরছেন বিশেষজ্ঞরা। গবেষকদের মতে, বর্তমান লাইফস্টাইলই এর জন্য দায়ী। খাওয়া-দাওয়ার অনিয়ম, সুস্থ পরিবেশে থাকার অভাব, অবাধ যৌনজীবনই বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই চিকিৎসকদের সর্বপ্রথম পরামর্শ, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত জরুরি। নাহলে সংসারে নতুন সদস্য আনার প্ল্যান মাথা থেকে ঝেড়ে ফেলাই শ্রেয়। ভাল বাবা-মা হতে হলে আপনাকেও তো পরিশ্রম করতে হবে। তাই এই বিষয়গুলি মাথায় রাখুন। বয়স: সন্তান ধারণে বয়স একটা বড় ফ্যাক্টর। ২০ বছর বয়সে আপনি কীরকম জীবনযাপন করছেন, তা এক্ষ...

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে গণধর্ষণ

Image
তমলুক: প্রেমিকার গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকা স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁশকুড়ায়৷ শনিবার গভীর রাতে পাঁশকুড়া থানার উত্তর মেচগ্রাম এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ অভিযুক্তদের নাম অয়ন সিংহ (২০) ও বিভাস মাইতি (২২)৷ তারা খেজুরি ও পাঁশকুড়ার কাঁটাবনি এলাকার বাসিন্দা৷ ইতিমধ্যেই ওই দুই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অয়ন খেজুরির বাসিন্দা হলেও পাঁশকুড়ার কাঁটাবনিতে মামাবাড়িতে থেকেই পড়াশোনা করত। সে হলদিয়ার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় নির্যাতিতা নাবালিকার সঙ্গে খুবই সন্তর্পণে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অয়ন। সেই সম্পর্কের সূত্রেই ওই নাবালিকা স্কুলছাত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ। শুধু তাই নয়, গোপনে ওই ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে। এমন অবস্থায় শনিবার রাতে ফোন করে ওই ছাত্রীকে বাড়ি থেকে বেড়িয়ে আসার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত৷ কিন্তু তা অস্বীকার করলে মোবাইলে তোলা গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়...

‘ওকে ছেড়ো না!’ মৃত্যুর আগে ভাইকে টেক্সট দিল্লির বিমানসেবিকার

Image
মৃত্যুর ঠিক আগে অনেককেই টেক্সট মেসেজ করেন অ্যানিসিয়া। ছবি: অ্যানিসিয়া বাত্রার ফেসবুক অ্যাকাউন্টের সৌজন্যে। স্ত্রী-র টেক্সট মেসেজটা পেয়েই ছাদে ছুটে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও তাঁকে খুঁজে পাননি। এর কিছু ক্ষণ পরেই স্ত্রী অ্যানিসিয়ার নিথর দেহ মিলল। অভিযোগ, ছাদ থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। তবে একে আত্মহত্যা বলতে নারাজ মৃতার পরিবার। তাঁদের অভিযোগ, পণের দাবি না মেটানোয় অ্যানিসিয়াকে খুন করতে পারেন তাঁর স্বামী ময়ঙ্ক সিঙ্ঘভি। ঘটনার তিন দিন পর ফের মৃতার দেহের ময়নাতদন্ত করেছে পুলিশ। দিল্লির ডিসিপি (সাউথ) রোমিল বানিয়া জানিয়েছেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই ঘটনা ঘটে। মৃতের নাম অ্যানিসিয়া বাত্রা (৩২)। জার্মান বিমান সংস্থা লুফৎহান্‌সা এয়ারলাইন্স-এর বিমানসেবিকা অ্যানিসিয়া দক্ষিণ দিল্লির হজ খাস এলাকায় বছর সাতেক ধরেই ময়ঙ্কের সঙ্গে একটি বাড়িতে বসবাস করতেন। বছর দুয়েক আগে তাঁদের বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ওই ঘটনার সময় ময়ঙ্ক বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন। মৃত্যুর ঠিক আগে ময়ঙ্ককে একটি টেক্সট মেসেজ করেন অ্যানিসিয়া। তাতে তিনি লিখেছিলেন, এ বার যে কোনও রকমের চূড়ান্ত সিদ্ধান্...

শুধু মাথাই নয়! সঙ্গমে শরীরের কোন কোন জায়গার ব্যাথা কমে?

Image
মাথাব্যাথার অব্যর্থ ওষুধ নাকি যৌনসঙ্গম! সম্প্রতি চমকে দেওয়ার মতো এমনই মন্তব্য করেছেন- আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রেইশার জানান,  অনেক সময় দৈহিক মিলনের ফলে মাথাব্যথা কমে যেতে পারে। তাঁর মতে, সঙ্গমের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ড্রোফিন নিঃসৃত হয় । শরীর থেকে বেশি মাত্রায় এন্ড্রোফিন বেরিয়ে যাওয়ার কারণেই, দ্রুত মাথাব্যাথার হাত থেকে রেহাই মেলে। তাঁর দাবি  শুধু মাথাই নয়, শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সারে। তাঁর পরামর্শ , শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যথা ঘাঁটি গাড়লে পেইন কিলার না খেয়ে বরং নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন। লরেনের কথায়,  যৌনতার উত্তেজনায়, সাময়িক ক্ষণের জন্য হলেও মনোযোগ বিক্ষিপ্ত হয় । এই কারণে, ব্যথার বোধ খানিকটা দূর হয়। তবে পরিশেষে তাঁর উপলব্ধি, প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে কিন্তু এই মতবাদ কার্যকরী নয় । তখন প্রয়োজন চিরাচরিত পেইন কিলার খেতে হতে পারে তবে অবশ্যই তা চিকিৎসকেরা পরামর্শ মেনে।

স্ত্রীর সঙ্গে পরকীয়া আইপিএস অফিসারের, অভিসারের ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক

Image
এবার পরকীয়ায় জড়ালো আইপিএস অফিসারের নাম। নিজের স্ত্রীর সঙ্গে আইপিএস অফিসারের অবৈধ সম্পর্ক রয়েছে। যুগলের আপত্তিকর ভিডিও ক্লিপিংস প্রকাশ করলেন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁর স্ত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছেন ওই পুলিশকর্তা। শুধু তাই নয়, তাঁদের আপত্তিকর ভিডিও দেখে ফেলেছেন জানতে পেরে, তাঁকে এনকাউন্টারের খুনের হুমকিও দিয়েছেন অভিযুক্ত আইপিএস অফিসার। এরপরেই ওই পদস্থ পুলিশকর্তার বিরুদ্ধে থানায় যান তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, পুলিশও অভিযোগ নিতে গড়িমসি করে। পরে একপ্রকার বাধ্য হয়েই রবিবার রাতে একটি জেনারেল ডায়েরি নেয় পুলিশ। সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে দরবার করবেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। রবিবার দায়ের করা অভিযোগের সঙ্গে একটি ভিডিও ক্লিপিংসও দেখান অভিযোগকারী ব্যক্তি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পোশাকেই তাঁর স্ত্রীকে চুম্বন করছেন ওই আইপিএস অফিসার। দিন দুয়েক আগে স্ত্রীর ফোনেই ভিডিওটি দেখতে পান তিনি। এরপরেই থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে আপত্তিকর সম্পর্ক সামনে আসায় বেকায়দায় পড়েছেন ওই পুলিশকর্তা। অভিযোগ, এই তথ্যপ্রযুক্তি কর্মীকে এনকাউন্...

কুকুরকে ধর্ষণ! পাশবিক ঘটনায় চাঞ্চল্য কলকাতায়

Image
এই কুকুরটিই মানুষের পাশবিক লালসার শিকার হয়েছিল। কৃতিপর্ণার দায়ের করা এফআইআর এর কপি।   ঠিক কত দূর বিকৃতমনা হয়ে উঠতে পারে মানুষ? এর উত্তর আমাদের কাছে নেই। শুধু একের পর এক নতুন ঘটনা আমাদের স্তম্ভিত করে। এমনই এক বিরল নৃশংস ঘটনা ঘটল লেকটাউনের বিধানপল্লী অঞ্চলে। রাস্তার কুকুরকে ধর্ষণ করল মানুষ। গত রবিবার লেকটাউন থানার বিধানপল্লী অঞ্চল দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলেশ মাহাতো নামে এক ব্যক্তিকে লক্ষ্য করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৃতিপর্ণা। ওই ব্যক্তিকে একটি রাস্তার কুকুর পাঁজাকোলা করে বাড়িতে নিয়ে যেতে দেখেন অভিযোগকারিনী কৃতিপর্ণা চট্টোপাধ্যায় ও তাঁর বন্ধুরা। সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা ওই ব্যক্তির পিছু নেন। ব্যক্তিটির বাড়িতে পৌঁছে তারা দেখেন ওই ব্যক্তি কুকুরটিকে ধর্ষণের চেষ্টা করছে। মুহূর্তের জন্য দিশেহারা হয়ে গেলেও তাঁরা কুকুরটিকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করেন। কৃতিপর্ণা চট্টোপাধ্যায় তাঁর বন্ধু প্রান্তিক চট্টোপাধ্যায়, সর্বজিৎ লোধ কুকুরটিকে বেলগাছিয়া ভেটেনারি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন। কমলেশ মাহাতোর নামে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৃতিপর্ণা ও তা...

ট্রাম্পের অভিবাসন নীতির জের, জেলে আটকে 'অপরাধী' ৫২জন ভারতীয় অভিবাসী

Image
মার্কিন যুক্তরাষ্ট্র: ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব এবার ভারতীয়দের উপরেও । বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে ওরেগনের একটি জেলখানায় প্রায় ৫০জনেরও বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে আটক করে রাখা হয়েছে । শুধু তাই নয়, এই জেলখানায় তাঁদের সম্পূর্ণ অপরাধী হিসেবেই গণ্য করা হচ্ছে । এই অধিবাসীদের বেশিরভাগই রাজনীতি ও ধর্মীয় নিপীড়নের কারণে ঘরছাড়া । তাই আশ্রয়ের খোঁজেই তাঁরা মার্কিন-যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন । কিন্তু সম্প্রতি অভিবাসী আইন নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন ও এর ফলেই জেলখানায় আটক বহু অবৈধ অভিবাসী । এই অভিবাসীদের আইনি সহায়তা দিয়ে থাকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । তাঁদের তরফ থেকেই জানান হয়েছে শিশু থেকে শুরু করে সব বয়সের ভারতীয়দেরই এই জেলে আটক করে রাখা হয়েছে । নভনীত কর নামক একজন অধ্যাপক জানিয়েছেন যে কোনও অপরাধ না করা সত্ত্বেও তাঁদের সাথে অপরাধীদের মতই ব্যবহার করা হচ্ছে । নভনীত জানিয়েছেন এই ৫২ জনের বেশিরভাগই শিখ সম্প্রদায়ভুক্ত । রীতিমত হাতকড়া পড়িয়ে এদেরকে গ্রেপ্তার করেছে ফেডারাল পুলিশ । প্রায় ২৪ ঘন্টা এদের একটি সেলে আটকে রাখা হয়েছিল । হাতকড়া পড়া অবস্থাতেও এদের খাবার খ...

ঘোষিত হল রজনী-অক্ষয় অভিনীত ছবির মুক্তির দিন

Image
রজনীকান্তের পরবর্তী ছবি ২.০ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ছবির মুক্তির দিন ঘোষিত হওয়ার আগেই ঠিক হয়ে যায় ছবির স্যটেলাইট সত্ত্ব। তবে, এই মাল্টি স্টারার ছবি কবে মুক্তি পাবে , তা নিয়ে কৌতূহল ছিল ভক্তকূলের মধ্যে। আর এরই জবাব উঠে এল এবার। ছবির পরিচালক শঙ্ক টুইটারে জানিয়েছেন আগামী ২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবি ' ২.0'। বেশ কিছু ভিএফ এক্সের জন্য ছবিটি আটকে ছিল। ছবির মুক্তি ঘিরে প্রথমে শোনা গিয়েছিল এবছরের এপ্রিল মাসের একটি তারিখ। তবে সেদিন ছবি মুক্তি পায়নি। শেষমেশ এবছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে এই বিগ বাজেট ফিল্ম। ছবিতে খলনায়কের ভূমিকায় থাকছেন 'খিলাড়ি' অক্ষয় কুমার। এক সভায় রজনীকান্ত নিজের ভক্তদের জানান, '২.০' ভারতীয় সিনেমার একটি বিশেষ অধ্যায় হতে চলেছে। উল্লেখ্য, ছবিতে বিশেষ ধরণের ভিডিও এফেক্ট ব্যবহার করা হচ্ছে। যে সংস্থা এই এফেক্ট-গুলি তৈরি করছে, তারা 'বাহুবলী' ছবিরও ভিডিও এফেক্ট তৈরি করেছে। তবে রজনীর আশা ছবির গল্প ঘিরে। আপাতত ছবির মুক্তিতেই বোঝা যাবে ছবি মানুষের মন কতটা জয় করতে পারবে।

মেদিনীপুরের জনসভায় নমো, ভিড়ের চাপে ভেঙে পড়ল মঞ্চ

Image
বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। আর পশ্চিমবঙ্গে তার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার মেদিনীপুর শহরে কলেজ ময়দানে বিজেপির কৃষক কল্যাণ সমাবেশে যোগ দিতে রাজ্যে এসেছেন নমো।  হেলিকপ্টারে মেদিনীপুরে পৌঁছনোর পর সড়কপথেই সভাস্থলে পৌঁছালেন মোদী। মেদিনীপুরে হেলিপ‍্যাড থেকে সভার মাঠে যাওয়ার পথে মোদীকে কালো পতাকা দেখালেন সিপিএম কর্মীরা। 'গো ব‍্যাক মোদী' ধ্বনি দিলেন প্রায় ৮ মিনিট। এদিন তাঁর ভাষণ বাংলাতেই শুরু করেন মোদী। জানান বিশাল জনসমাবেশ দেখে তিনি অত্যন্ত খুশি। বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান তিনি। বলেন, 'আমাকে স্বাগত জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।' তবে পরে শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। সভা চলাকালীনই মোদীর মূল মঞ্চের পাশে অন্যান্য নেতাদের জন‍্য তৈরি একটি মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর আহত অন্তত ১৪ জন। মৃত্যুর আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আহতদের মধ্যে অধিকাংশই মহিলা। তাঁদের প্রত্যেককে মেদিনীপুর মেডিকাল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এর জন্যে প্রধানমন্ত্রীর ভাষণে কোনও...

মোদিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ মেদিনীপুর শহরের এক চা-বিক্রেতার

Image
মেদিনীপুর: এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু, ছোটবেলায় রেল স্টেশনে তিনিও চা বিক্রি করেছেন। নরেন্দ্র মোদিকে সম্মান জানাতে চান মেদিনীপুরের শহরের বাসিন্দা রাজদীপ জানা। কিন্তু, নিরাপত্তা কারণে খোদ প্রধানমন্ত্রীকে তো আর চা খাওয়ানো সম্ভব নয়। কেটলি হাতে মঞ্চের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না তিনি। তাই প্রধানমন্ত্রীর সভায় যাঁরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সার চা খাওয়াবেন রাজদীপ। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণির ফুটপাতে চায়ের দোকান রাজদীপ জানার। রোজগার সামান্যই। মিটিং-মিছিল থাকলে, যা একটু বাড়তি আয় হয়। কিন্তু, সোমবার যে মেদিনীপুর শহরে সভা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজদীপ জানেন, আজ যিনি দেশের প্রধানমন্ত্রী, ছোটবেলা তিনিও রেলস্টেশনে চা বিক্রি করেছেন। তাই মোদিকে সম্মান জানাতে  গিয়ে রোজগার যদি কিছু কম হয়, তাহলেও কুছ পরোয়া নেই। রাজদীপ জানা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সোমবার যেসব বিজেপি কর্মী-সমর্থকরা আসবেন, তাঁদের কয়েকজনকে অন্তত বিনা পয়সা চা খাওয়াবেন তিনি। কারণ, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীকে চা খাওয়ানো  তো দূর অস্ত, মঞ্চের ধারেকাছেও ঘেঁষা যাবে না। অগত্যা, দুধের স্বাদ ঘোলেই মেটাত...

‘হিন্দু-মুসলিম’ লড়াই ছেড়ে ক্রোয়েশিয়াকে দেখে আমাদের শেখা উচিত, ট্যুইট হরভজনের

Image
নয়াদিল্লি: জনসংখ্যা ও আয়তনে ভারতের সঙ্গে তুলনাতেই আসে না ক্রোয়শিয়া ৷ অথচ সেই দেশই মাতিয়ে দিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০১৮ ৷ প্রথমবার ফাইনালে উঠে গোটা বিশ্বের বাহবা আর অভিনন্দন কুড়িয়েছে ক্রোয়েশিয়া ৷ আর বিশ্বকাপে সেই ৫০ লাখ জনসংখ্যার ক্রোয়েশিয়ার দুরন্ত পারফর্মমেন্স দেখেই আমাদের ১৩৫ কোটি দেশের লোককে শিক্ষা নেওয়ার কথা বলেছেন ভাজ্জি ৷ বিশ্বকাপ ফাইনালের ফুটবল জ্বরের মাঝেই ভাইরাল ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের ট্যুইট ৷ ক্রোয়েশিয়ার মতো ছোট একটা দেশকে ফুটবল বিশ্বকাপে খেলতে দেখে আর পাঁচটা ফুটবল প্রেমী ভারতবাসীর মতো হুহু করে উঠেছে ভাজ্জির মনও ৷ তিনি ট্যুইট করে লেখেন, ' মাত্র ৫০ লাখ মানুষের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলছে আর আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলমান খেলছি। ভাবনা বদলাতে হবে, তবেই দেশ বদলাবে।' ফুটবল জ্বরে মাতোয়ারা ভারত এখনও বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ অথচ বিশ্বমানচিত্রের খুদে এক দেশ ক্রোয়েশিয়া পঞ্চমবারের বিশ্বকাপেই রানার্স ৷ ভারতের প্রতিভা থাকা সত্ত্বেও দেশের ফুটবলের অবস্থা নিয়ে ক্ষুব্ধ ভাজ্জি ৷ তিনি চান শীঘ্রই বদলাক দেশবাসীর মানস...

সুইস ব্যাঙ্ক ছয় দাবিদারহীন ভারতীয় অ্যাকাউন্টে পড়ে ৩০০ কোটি!

Image
দাবিদারহীন ৩৫০০টি সুইস অ্যাকাউন্টের মধ্যে ভারত ছাড়াও পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তুরস্ক, অস্ট্রিয়ার মতো অনেক দেশেরই নাগরিকদের অ্যাকাউন্ট রয়েছে। ৩০০ কোটি টাকা তিন বছর ধরে পড়ে আছে ব্যাঙ্কে যার কোনও দাবিদার নেই! আর এই টাকা ছয় ভারতীর! এমনটাই জানিয়েছে সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২০১৪-এ কেন্দ্রীয় সরকারের কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির পরও সুইস ব্যাঙ্কে জমা করা ভারতীয়দের অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। সুইস ব্যাঙ্কে বিদেশিদের রাখা টাকার নিরিখে ভারতের স্থান এখন তালিকার ৭৩-এ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়েল দাবি করেন, ২০১৯-এর মধ্যেই সুইস ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয় অ্যাকাউন্টের সব তথ্য সরকারের হাতে চলে আসবে। এর পরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৫ সাল থেকে দাবিদারহীন ৩৫০০টি অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে। ২০১৫-এ প্রথম এই সংক্রান্ত তালিকা প্রকাশ করে সুইস ব্যাঙ্ক। ২০১৭-এ উপযুক্ত দাবিদারদের হাতে তাঁদের গচ্ছিত অর্থ তুলে দিয়ে এই তালিকা থেকে এমন ৪০টি অ্যাকাউন্ট এবং দুটো সেফ ডিপোজিট বক্স (safe deposit boxes) মুছে ফেলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এ...

‘সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক; ৩৭৭ ধারা থাকা উচিত,’ অভিমত মুসলিম পার্সোন্যাল ‘ল বোর্ডের

Image
সমকাম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল 'ল বোর্ডের সেক্রেটারি জাফরইয়াব জিলানি। পাশাপাশি ৩৭৭ ধারার পক্ষেও জোর সওয়াল করলেন। উল্লেখ্য, ৩৭৭ ধারা নিয়ে বর্তমানে একটি মামলা আদালতের বিচারাধীন। ওই ধারায় সমকামকে অপরাধ বলে গণ্য করা হয়। এই ধারা বিলোপ করার পক্ষে সরব দেশের একাধিক মহল। এনিয়ে কথা বলতে গিয়ে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে জিলানি বলেন, 'আমরা ৩৭৭ ধারার পক্ষে। সমকাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটিকে অপরাধ বলেই গণ্য করা উচিত।' প্রসঙ্গত, ইসলামি আইন অনু‌যায়ী সমকামকে পাপ বলেই মনে করা হয়। অতীতে মুসলিম পার্সোন্যাল 'ল বোর্ড বরবারই সমকামের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিরুদ্ধে ছিল। কিন্তু ৩৭৭ ধারা নিয়ে মামলা আদালতে ‌যেতেই তারা ভিন্ন অবস্থান নিয়েছে। এখন তাদের বক্তব্য, ৩৭৭ ধারা নিয়ে বিতর্কে নিজেদের জড়াতে চায় না বোর্ড। পাশাপাশি তারা সমকামীতার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধেও সওয়াল করবে না। গোটা বিষয়টাই এখন আদালতের দিকে ঠেলে দিয়েছে 'ল বোর্ড।

উত্তরপ্রদেশে মেয়ের জন্ম দেওয়ায় মহিলাকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

Image
শামলি: কন্যাসন্তানের জন্ম দেওয়ায় এক মহিলাকে তিন তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনা উত্তরপ্রদেশের শামলি জেলার কৈরানার। ওই মহিলার অভিযোগ, অসুস্থ অবস্থাতেই সাত দিনের মেয়ে সহ তাঁকে জোর করে বাড়ি থেকে বার করে দিয়েছেন স্বামী। তিনি বলেছেন, বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে এলে তবেই ঢুকতে দেবেন। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঝিনঝানা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, দু'বছর আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে চাপ দিতেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এই অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আজ মেদিনীপুরে প্রধানমন্ত্রীর কৃষককল্যাণ সভা

Image
মেদিনীপুর : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজ ময়দানে কৃষককল্যাণ সভায় বক্তব্য রাখবেন তিনি। সাড়ে ১২টা থেকে শুরু হবে তাঁর ভাষণ। কেন্দ্রীয় সরকার ৪ বছরে কৃষকদের জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা রাজ্যের মানুষের কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। খরিফ শস্যের মিনিমাম সাপোর্ট প্রাইস (MSP) বা ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তই তাঁর ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে থাকবে বলে জানা গেছে। সূত্রের খবর, মেদিনীপুরের সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন। পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে BJP। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছে BJP। সেকারণে এরাজ্যে আশার আলো দেখছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। গতকাল বিকেলে সভার মাঠ পরিদর্শন করেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। পরে তিনি বলেন, "রাজ্যে BJP সংগঠনিকভাবে এগিয়েছে বলেই বাংলাকে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ। আগামী লোকসভা নির্বাচনেও বাংলার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।" আজ সকাল সাড়ে ১১টা নাগা...

কনসার্টে প্রিয় গায়ককে আলিঙ্গন করে গ্রেপ্তার সৌদি মহিলা

Image
আনন্দের আতিশয্যে প্রিয় গায়ককে আলিঙ্গনাবদ্ধ করেছেন অনুরাগী। এদেশে এ অবশ্য কোনও নতুন ঘটনা নয়। যদি এমন হয়, কনসার্টে প্রিয় গায়ককে দেখে আবেগ সামলাতে পারলেন না যুবতী। তাঁকে জড়িয়ে ধরতেই পুলিশ এসে যুবতীকে গ্রেপ্তার করল। একটু কেমন কেমন লাগছে না? জড়িয়ে ধরেছে বলেই জেল? অবাক হলেও এমনটাই ঘটেছে মধ্যপ্রাচ্যের তৈল শহর রিয়াধে। কনসার্ট চলাকালীন গায়ককে আলিঙ্গন করেছিলেন আবেগতাড়িত মহিলা দর্শক। এই অপরাধে হিজাব পরিহিতা যুবতীকে গ্রেপ্তার করল মক্কা পুলিশের মহিলা শাখা আল-তাইফ ফাউন্ডেশন।  শুক্রবার ঘটনাটি ঘটেছে রিয়াধের পশ্চিমে তাইফ শহরের এক অডিটোরিয়ামে। ইরানি গায়ক মাজিদ-আল-মোহানদিস সংযুক্ত আরব আমিরশাহীতে বেশ জনপ্রিয়। শুক্রবার তাইফ শহরে তাঁর একক কনসার্ট চলছিল। কনসার্টের মাঝাখানেই ঘটে ঘটনাটি। আচমকাই দর্শকাসন থেকে উঠে এসে গায়ককে আলিঙ্গন করেন এক মহিলা। প্রায় সঙ্গেসঙ্গেই উপস্থিত পুলিশকর্মীরা ওই মহিলাকে সরিয়ে নিয়ে যান। একপ্রকার জোর করেই তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এহেন বিপত্তির পরেও গান থামাননি মাজিদ-আল মোহানদিস। এই ঘটনা এড়ালে বাকি সময় নির্বিঘ্নেই চলে কনসার্ট। এদিকে মহিলা দর্শককে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। তা...