Posts

পাহাড়ের নিচে ১০ কোটি বছরের জীবাশ্ম, বীরভূমে ঐতিহাসিক খোঁজ

Image
বীরভূমেরপাহাড়ের পাদদেশ থেকে তুলে আনা কয়েক কোটি বছরের জীবাশ্ম এখন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংহগ্রহশালায়। সেটিকে ঘিরেই এখন যত জল্পনা। গবেষণার কাজ নতুন পথে বাঁক নেওয়ার অপেক্ষায় অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। শুধু তাই নয়, ওই বিস্ময়কর প্রাগৈতিহাসিক সময়ের সাক্ষী পরখ করতে রোজ ভিড় জমছে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে। কেন এমনটা হবে না? এমন নমুনা সংগ্রহের উদ্যোগ উত্তরের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম। কিন্তু কেমন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ও গবেষক মহলের নজরে এল এই অমূল্য সম্পদ? সে এক রোমাঞ্চকর কাহিনি। জুন মাসের গোড়ায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের একদল ছাত্রছাত্রী ফিল্ড এক্সকারশনে বীরভূমের রাজমহল পাহাড়ে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। রেজিস্ট্রার দুর্লভ সরকার গাড়ির ব্যবস্থা করে দেন। ওই গাড়িতে অধ্যাপিকা রুমকি সরকারের নেতৃত্বে ছাত্রছাত্রীরা রাজমহল পাহাড়ের উদ্দশ্য রওনা দেন। সঙ্গে ছিলেন আরও দুই স্কলার অধ্যাপক জয়জিৎ দেবনাথ এবং অরিন্দম দত্ত। জঙ্গলঘেরা পাহাড়ে পৌঁছে শুরু হয় সমীক্ষা ও অনুসন্ধানের কাজ। এই সময় পাহাড়ের পাদদেশে পাথরের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে ছাত্রছাত্রী...

১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩

Image
ফুকেট: থাইল্যান্ডে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই চিনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছে। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।

কলেজে ভর্তিতে দুর্নীতিতে মর্মান্তিক খবর এল !

Image
মৃত অম্লান সরকার ৷  সোনারপুর: এমনিতেই কলেজে ভর্তিতে দুর্নীতি নিয়ে সরব শিক্ষামহল ৷ এর মাঝেই মর্মান্তিক খবর এল সোনারপুর থানার বড়াল এলাকা থেকে ৷ এই এলাকার বাসিন্দা এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গতকাল শুক্রবার বাড়ি থেকে ছাত্রে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম অম্লান সরকার ৷ বড়াল হাইস্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। প্রাপ্ত নম্বর ৭৯ শতাংশ। কলেজে ভর্তি হতে না পেরেই অম্লান আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে দীনবন্ধু অ্যান্ড্রুজ় কলেজে ভর্তির জন্য গিয়েছিলেন অম্লান। নাম ওঠে মেরিট লিস্টে। কিন্তু, কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনার জেরে সেই সময় ভর্তি হতে পারেননি। এরপর চেষ্টা করেন পাটুলির কে কে দাস কলেজে। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর পৌঁছানোর জন্য মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাঁকে কলেজে ঢুকতে দেওয়া হয়নি বলে দাবি। একই সঙ্গে পাশাপাশি, সোনারপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তির চেষ্টা করেছিলেন। কিন্তু, সফল হননি। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আর গতকাল বাড়িতে যখন কেউ ছিল না তখন আত্মঘাতী হন ...

অপরাধ মোকাবিলায় এবার উত্তর-প্রদেশ পুলিশের সাহায্য করবে ইসরো

Image
লখনৌ:   এবার অপরাধ বিশ্লেষণে উত্তর-প্রদেশ পুলিশের সহায়তা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো । শুক্রবার এই মর্মেই উত্তর-প্রদেশ পুলিশ ও ইসরো একটি চুক্তি সাক্ষর করেছে । রাজ্য পুলিশ প্রধান ওপি সিংহ ও ইসরোর উন্নত তথ্য প্রক্রিয়াকরণ গবেষণা বিভাগের পরিচালক রঘু ভেঙ্কটরমন এই চুক্তিতে সাক্ষর করেন ।চুক্তিটির মেয়াদ ৩ বছর । এই চুক্তির মাধ্যমে উত্তর-প্রদেশ পুলিশ, উত্তর-প্রদেশ ১০০ হেল্পলাইন ও কেন্দ্রের ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্কের তথ্য পাবে ইসরো । এরপর বিশ্লেষণামূলক সফটওয়ারের সাহায্যে অপরাধ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আরও নিঁখুত ভাবে প্রস্তুত করতে পারবে রাজ্য পুলিশ । এই সফটওয়্যারটি অপরাধীদের বিশ্লেষণ করবে এবং অপরাধ ও অপরাধীদের প্রোফাইলের পাশাপাশি অভিযোগকারীদের প্রোফাইলও  তৈরি করবে । এর ফলে আরও উন্নত হবে পুলিশি ব্যবস্থা, এমনটাই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ । উত্তর-প্রদেশ পুলিশের ডিজিপি জানিয়েছেন, প্রযুক্তি উন্নতির সাথে বদলে যাচ্ছে অপরাধের ধারাও । তাই অপরাধ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার জরুরী ।

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১২ জন মিলে গণধর্ষণ করল নাবালিকাকে

Image
বীরভূম: ফের নাবালিকা গণধর্ষণ ৷ ঘটনাস্থল বীরভূমের পাড়ুইয়ের মৌলারা গ্রাম ৷ মেয়েটির পরিবারের অভিযোগ, ১২ জন দুষ্কৃতি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ৷ শনিবার সকাল বাড়ির থেকে কিছুটা দূরে একটি ক্যানেলের পাশ থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ কাল সন্ধ্যে থেকে বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন নাবালিকার পরিবার ৷ এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার ৷ এরপরই তল্লাশি চালিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্যানেলের পাশ থেকে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে  উদ্ধার করে পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় সিয়ান হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন আটক করেছে পুলিশ ৷ হাসপাতালের রিপোর্ট থেকেই নাবালিকার গণধর্ষণের বিষয়ে নিশ্চিত প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর ৷

ফুটবল কেন ৯০ মিনিটের হয় জানেন?

Image
চলছে ব্রাজিল, বেলজিয়াম কোয়ার্টার ফাইনালের খেলা। ফুটবলের নিয়মকানুন কবে তৈরি হল তা জানতে আমাদের পাড়ি দিতে হবে ইংল্যান্ডে। কারণ প্রাচীন চিন ও গ্রিসে বল নিয়ে খেলা হত, এরকম নানা উদাহরণ মিললেও আধুনিক ফুটবল খেলার শুরু করেন ব্রিটিশরাই। ফুটবলের নিয়মকানুন বা রুলস প্রথম তৈরি হয় ১৮৬৩ সালে, কেমব্রিজে। ফুটবলের ইতিহাসে যা বিখ্যাত কেমব্রিজ রুলস নামে। যদিও তাতে কতক্ষণ খেলা হবে, তা নিয়ে কিছু বলা ছিল না। এরপর শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের নথিতে পাওয়া যায় ফুটবল খেলার জন্য নির্ধারিত সময়ের কিছু তথ্য। সেখানে এক ঘণ্টা করে দুই অর্ধে মোট দু'ঘন্টার ফুটবল খেলার কথা বলা হয়েছে। একই সঙ্গে বলা হয় প্রতিটি দলের সদস্য সংখ্যা ২০ জন করে। অর্থাৎ খেলার সময় মাঠে থাকবেন মোট ৪০ জন ফুটবলার। ১৮৬৬ সালে প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলার প্রামাণ্য নথি পাওয়া যায়। মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডেরই দু'টি দল লন্ডন ও শেফিল্ড। এটিই প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলা। এরপর থেকেই চলে আসছে নব্বইয়ের ট্রাডিশন। সঙ্গে বিরতি ১৫ মিনিটের। এ ছাড়া নব্বই মিনিটের বেশি ফুটবল খেলা হয় কোনও টুর্নামেন্টের নক আউট পর্বে। নির্ধারিত সময়ে কোনও ফলাফল না হলে দু'টি অ...

টানা ৭ মাস ধরে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত প্রিন্সিপাল-সহ ৩ শিক্ষক ও ১৫ ছাত্র

Image
টানা সাত মাস ধরে  এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল  ১৮ জনের বিরুদ্ধে৷ পুলিশকে বছর ১৩-র ওই মেয়েটি জানিয়েছে, সহ্য করতে না পেরেই অবশেষে মুখ খুলেছে সে৷ অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দিনের পর দিন তাকে লালসার শিকার করেছে তাঁরই স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষক ও ১৫ জন ছাত্র৷ ঘটনাটি, বিহারের ছাপরা জেলার পারসগড়ের৷ পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছে, তাঁর উপর প্রথম অত্যাচার শুরু হয় গত বছরের ডিসেম্বরে৷ তখন বাড়ির একমাত্র অভিভাবক, অর্থাৎ তাঁর বাবা ছিল না৷ কোনও একটি কারণে তাঁর বাবার জেলে হয়ে যায়৷ আর সেই সুযোগেই এই কাজ করতে শুরু করে অভিযুক্তরা৷ মেয়েটির জানায়, প্রথমে স্কুলেই তার উপরে অত্যাচার চালায় স্কুলের একজন সিনিয়র ছাত্র৷ পরে, তাঁর সঙ্গে যুক্ত হয় আরও চার থেকে পাঁচ জন৷ ধীরে ধীরে সংখ্যাটা ১৫ জনে পৌঁছে যায়৷ এখানেই শেষ নয় ছাত্রীটি জানায়, একই ভাবে স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষকের লালসার শিকার হতে হয় তাঁকে৷ প্রত্যেকেই তাঁকে ভয় দেখিয়ে রাখত৷ মুখ খুললেই প্রাণনাশের হুমকি মিলত৷ নির্যাতিতার বক্তব্য, কার্যত ভয়ে কুঁকড়ে গিয়েছিল সে৷ এমন সময় জেলের সাজা শেষ করে ক...

পোস্টার দেখে ম্যাসাজ পার্লারের ফাঁদে ভিনরাজ্যের পাঁচ যুবক, সর্বস্ব লুট

Image
অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় এসেই মাথা ঘুরে গিয়েছিল পাঁচ যুবকের। দেওয়ালে দেওয়ালে সাঁটা ম্যাসাজ পার্লারের নম্বর। আর সেই নম্বরে ফোন করতেই ফাঁদে পড়লেন ওই পাঁচ যুবক। যৌনপল্লির একটি ঘরে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে ও মারধর করে তাঁদের কাছ থেকে ৭০ হাজার টাকা লুট করল দুষ্কৃতীরা। যদিও এর প্রতিবাদ জানিয়ে বড়তলা থানায় অভিযোগ জানান তাঁদের মধ্যে এক যুবক। তদন্ত করে এই দুষ্কৃতীদের দুই মাথাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই দু'জনই মহিলা। পুলিশ জানিয়েছে, ওই যুবকদের বাড়ি অন্ধ্রপ্রদেশে। তাঁরা বিশেষ কাজে কলকাতায় আসেন। শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে এসেই তাঁদের চোখে পড়ে দেওয়ালে লাগানো ম্যাসাজ পার্লারের বিজ্ঞাপনের পোস্টার। পোস্টারে এক সুন্দরী মহিলার ছবি ছিল। নিচে ছিল দু'টি মোবাইল নম্বর। এক যুবক একটি নম্বরে ফোন করেন। এক মহিলা ফোন ধরে তাঁদের গিরিশ পার্কের মোড়ের কাছে আসতে বলেন। তাঁরা সেখানে আসার পর এক যুবক তাঁদের হাঁটিয়ে নীলমণি মিত্র স্ট্রিটে নিয়ে যায়। একটি ঘরের ভিতর নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর ঘরের ভিতর ঢোকে দুই মহিলা। সঙ্গে কয়েকজন যুবকও ছিল। ম্যাসাজ করার বদলে তাঁদের গলায় ছুরি ধরা হয়। তাঁ...

মিথ্যে কথা বলে সম্পত্তি হাতিয়েছে ছেলে, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ

Image
খোদ ছেলের হাতেই প্রতারণার শিকার বাবা। অভিযোগ, মিথ্যে কথা বলে সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। এই বিষয়ে এক বৃদ্ধ তাঁর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানা এলাকায়। অভিযোগ, ছেলে বাবাকে বলেছিল, তার চাকরির জন্য সই করতে হবে একটি স্ট্যাম্প পেপারে। ছেলে চাকরি পাবে, এর থেকে আর আনন্দের কী আছে! তাই কোনও কিছু না ভেবেই সই করে দিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু ভুল ভাঙল কয়েক মাসের মধ্যেই। বাবা জানতে পারলেন, চাকরি দূর অস্ত, 'গুণধর' ছেলে তাঁর অজান্তে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে বৃদ্ধর ছেলে তাঁকে একটি স্ট্যাম্প পেপারে সই করতে বলে। তার উপর একটি ছবিও লাগানো ছিল। ছেলে বলে, তার চাকরির জন্য এই কাগজে বাবার সই প্রয়োজন। তিনি সই করেও দেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ওই সই ব্যবহার করে স্ট্যাম্প পেপারে নিজের নামে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। তিনি ছেলেকে ওই কাগজ ফেরত দিতে বলেন। কিন্তু ছেলে কাগজ দিতে নারাজ। নিজের ছেলেই যে এভাবে প্রতারণা করবে তা ভাবতে পারেননি বৃদ্ধ। এর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে...

অনলাইনে প্রতারণার ফাঁদ, উপহারের লোভ দেখিয়ে তরুণীর সর্বস্ব লুট ‘বন্ধু’র

Image
উপহার দেবে বিদেশি বন্ধু। তাই আনন্দ সামলে রাখতে পারেননি শহরের এক যুবতী। বিলেত থেকে দিল্লির বিমানবন্দরে এসেই গিয়েছে বন্ধুর দেওয়া বহুমূল্যের উপহার। আর ওই উপহার পেতে গেলে  শুল্ক দপ্তরকে কিছু টাকা দিতে হবে। কিছু টাকা দেওয়ার পর তাঁকে পাঠানো হয়েছিল শুল্ক দফতরের রসিদ। তা দেখে উৎসাহিত হয়ে তিনি আরও টাকা পাঠাতে থাকেন। যখন বুঝতে পারলেন, তিনি প্রতারিত হয়েছেন, তখন প্রায় সর্বস্বান্ত হয়ে গিয়েছেন যুবতী। কয়েক দফায় তিনি প্রতারকদের দিয়ে দিয়েছেন তাঁর সারা জীবনের জমানো ৩ লাখ ৭৮ হাজার টাকা। সম্প্রতি এই বিষয়ে তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের আঙুল ফামিদা, ফিরোজ, আকাম্বো ও তসলিমার বিরুদ্ধে। এদের অ্যাকাউন্টেই টাকা পাঠিয়েছিলেন তিনি। যদিও এদের  নাম ও অ্যাকাউন্টগুলি ভুয়ো বলে ধারণা গোয়েন্দাদের। গোয়েন্দারা অনেকটাই নিশ্চিত যে, শুল্ক দফতরের ভুয়ো রসিদ পাঠানো হয়েছিল ওই যুবতীকে। পুলিশ জানিয়েছে, কড়েয়ার বাসিন্দা ওই যুবতীর একটি ফেসবুক প্রোফাইল রয়েছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ রোডের বাসিন্দা এক ফেসবুক বন্ধু যুবতীর সঙ্গে প্রায়ই চ্যাট করতেন। তাঁর সঙ্গে হোয়াটস্ অ্যাপেও যোগাযোগ হত...

যমজ সন্তান কেন হয়, কেনই বা একরকম দেখতে হয়! সব জবাব রয়েছে নারী শরীরেই

Image
যমজ সন্তানদের সাধারণত এক রকম দেখতে হয়। আবার এমনও হয় যে, মুখ দেখে বোঝাই যায় না যমজ। জেনে নিন এ নিয়ে চিকিৎসা শাস্ত্র কী বলছে। এটা সকলেরই জানা যে, স্ত্রী দেহের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ। প্রতি ঋতুচক্রে নারী শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয়। কিন্তু কখনও কখনও দু‍টি ডিম্বাণুও উৎপন্ন হতে পারে। প্রায় একই সময়ে উৎপন্ন হওয়া দুটি ডিম্বাণু থেকে যমজ সন্তানের উৎপত্তি হয়ে থাকে। না, শুধু এটাই কারণ নয়, একটি ডিম্বাণু ভেঙে দুটি হয়ে যাওয়ার ক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম হতে পারে। এ ব্যাপারে ঠিক কী হয় তা জানিয়েছেন, চিকিৎসক অরুণকুমার মিত্র তাঁর 'কন্যা, জায়া ও জননী' গ্রন্থে। তিনি লিখেছেন যমজের বিভিন্নতা সম্পর্কে— ১। ভিন্নধর্মী যমজ—সাধারণ দুটি ঊর্বর ডিম্বাণু থেকে এই ধরনের যমজের উৎপত্তি। এদের আকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে। গায়ের রং, চোখ বা চুলের রং-ও আলাদা হয়। তবে উভয়ের রক্ত ভিন্নধর্মী নাও হতে পারে। এই দুটি ভিন্ন ভ্রূণঝিল্লিতে অবস্থান করে এবং স্বতন্ত্র ফুল থেকে পুষ্টির সরবরাহ পায়। সাধারণত এসব যমজের একটি হয় ছেলে এবং একটি হয় মেয়ে। যে সব দম্পতি নিজেরা যমজ, তাদের এরকম যমজ সন্তান লাভের যোগ বেশি...

কীভাবে যোনির যত্ন নেবেন, রইল চিকিৎসকের দেওয়া ১০ টিপস

Image
বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দেন। কিন্তু তার সবই ঠিক নয়। বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ঠিক। এখানে বিভিন্ন চিকিৎসকের মতামত থেকে বাছাই ১০টি টিপস দেওয়া হল। মেয়েরা চুলের যত্ন নেয়, ত্বক ভাল রাখতে রূপচর্চা করে, এমনকী স্লিম চেহারা ধরে রাখতেও চেষ্টার কসুর করে না। কিন্তু, কতজন যোনির যত্ন নেয়? চমকাবেন না। যোনি নারীদেহের এমন একটি অংশ, যা ভাল রাখলে শরীরও ভাল থাকে। নইলে সংক্রমণের জেরে মেয়েরা অসুস্থ হয়ে পড়তে পারে। যোনির যত্ন নিয়ে তাই রইল কিছু ঘরোয়া টিপস। ১. পরিষ্কার রাখুন প্রতিদিন স্নান করার সময় ভাল করে যোনি ধুয়ে নিন। পরিষ্কার জল ব্যবহার করবেন। চাইলে ভি-ওয়াশ জাতীয় লোশন ব্যবহার করতে পারেন। যোনি ধোওয়ার পর নরম তোয়ালে বা টিস্যু দিয়ে মুছে নেবেন। খসখসে কাপড় ব্যবহার করবেন না। ২. সুতির অন্তর্বাস পরুন আমাদের মতো গরমের দেশে যোনি খুব ঘামে। ঘাম জমে ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং যোনিতে সংক্রমণ হওয়ার ভয় থাকে। এই সমস্যা এড়াতে সুতির অন্তর্বাস ব্যবহার করতে পারেন। ৩. ডিও ব্যবহার করবেন না যোনির স্বাভাবিক একটা গন্ধ আছে। এই গন্ধ ঢাকতে ডিও বা বডি স্প্রে ব্যবহার করবেন না। এর ফলে যোনির ত্বক লাল হয়ে ফুলে উঠতে পারে এবং চুলকুনি হতে...

ধর্ষণের পর ধারালো অস্ত্রের আঘাতে বধূকে খুনের চেষ্টা, রণক্ষেত্র আলিপুরদুয়ার

Image
আলিপুরদুয়ার: গৃহবধূকে ধর্ষণের পর ধারালো অস্ত্রের আঘাতে খুনের চেষ্টার অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য রক্তাক্ত গৃহবধূকে নালায় ফেল দেয় অভিযুক্ত। বুধবার গভীর রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তোর্সা চা বাগান এলাকায়। অভিযুক্তের নাম সামসুদ্দিন মিঞা (৬৫)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূ দুই শিশুকন্যাকে নিয়ে একাই থাকতেন। তাঁর স্বামী পেশায় শ্রমিক। বর্তমানে তিনি প্রতিবেশী ভুটানে কর্মরত। অভিযোগ, বুধবার মধ্যরাতে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী সামসুদ্দিন। ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য গুরুতর জখম নির্যাতিতাকে এরপর বাড়ির কাছের একটি নালায় ফেলে দেয় অভিযুক্ত। নারকীয় অত্যাচারের সময় চুপ করে থাকলেও অভিযুক্ত এলাকা ছাড়ার পরই চিৎকার শুরু করে দুই নাবালিকা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে রক্তাক্ত গৃহবধূকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এদিকে সকাল হতেই অভিযুক্তের ...

হার্টের অসুখ ও সুগার নিয়ন্ত্রণে রামদেবের আয়ুর্বেদিক টোটকা

Image
কলকাতা:  টোটকার কোনও ডাক্তারি ডিগ্রি নেই! কিন্তু অ্যালোপ্যাথির পাশাপাশি যুগ যুগ ধরে চলে আসছে এই চিকিৎসা! ফলও মেলে! রইল যোগগুরু রামদেবের হার্টের অসুখ ও সুগার নিয়ন্ত্রণের কিছু টোটকা-- হার্টের অসুখ: ২-৩ চামচ অর্জুন গাছের ছাল চূর্ণ কাপড়ে ভালভাবে ছেঁকে খেয়ে নিন। বুকের ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে। অর্জুন গাছের ছাল জিভের উপর রেখে চুষলে অ্যালোপ্যাথিক ওষুধ সরবিট্রেটের কাজ দেয়। প্রতিদিন পেস্তা খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। কোলেস্টেরল কমাতে, রাতে একগ্লাস জলে একমুঠো ধনে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে খালিপেটে খান। হৃদরোগ নিয়ন্ত্রণে আনতে কলা খুব উপকারি। প্রতিদিন একটা করে কলা খান। হৃদরোগের সম্ভাবনা ৫০ শতাংশ কমে যাবে। সুগার: ১টা করলা, ১টা শসা, ১টা টোম্যাটো, ৭টা সাদা নয়নতারা ফুল, ৭টা নিমপাতা একসঙ্গে মিশিয়ে রস করে পর পর ৭দিন খান। সুগার কমবে। ৩ গ্রাম চামচূর্ণ সকাল ও সন্ধ্যায় খালিপেটে খেলেও সুগার কমে।

এবার বাস যাত্রায় আপনার সঙ্গী পর্নস্টারেরা !

Image
কেরল: বাসে উঠে দেখলেন, আপনার পাশে বসে আছে সানি লিয়ন ৷ কিংবা আপনার পিছনের সিটে চুপটি করে রয়েছে মিয়া খালিফা ! ভাবুন তো আপনার বাস যাত্রা কতটা হবে রঙিন ! হ্যাঁ, এরকমই ব্যবস্থা করল কেরলের এক বাস মালিক ৷ যাত্রী টানতে বাসের গায়ে ও ভিতরে এঁকে দিলেন পর্নস্টারদের ছবি ৷ তবে কী শুধুই ছবি ? বাসের ভিতর রাখা হল ডিজে ব্যবস্থা ৷ যাতে আপনার সফরের টাইম টুক করে কেটে যায়, সেই কারণেই সব রকমের ব্যবস্থা করে ফেলেছেন কেরলের এই বাস মালিক ৷ বাসের গায়ে মাঝে মধ্যেই সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন দেখা যায় ৷ তবে পর্নস্টারদের ছবিওয়ালা বাস নিয়ে গোটা কেরলে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বাস মালিক ৷ জানা গিয়েছে, কেরলের চিক্কোস ট্র্যাভেলসের এই বাসের গায়ে পর্নস্টারের ছবি ছাপাতে খরচা পড়েছে প্রায় ২ লাখ টাকা ৷ ২০ দিন ধরে কেরলের অঙ্কন শিল্পী রথনিশ কল্লেতুমকারা বাসের গায়ে তৈরি করেছেন এই গ্রাফিক্স।

রাহুল প্রধানমন্ত্রী হবেন ব্রাহ্মণ-কন্যার সঙ্গে বিয়ে হলে! সোনিয়াকে ‘সু-পরামর্শ’ সাংসদের

Image
রাহুল গান্ধীকে 'সু-পরামর্শ' দিলেন তেলেগু দেশম পার্টির সাংসদ দিবাকর রেড্ডি। তিনি বললেন, রাহুল গান্ধীকে যদি প্রধানমন্ত্রী হতে হয় কিংবা দেশের বুকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, তবে অবিলম্বে তাঁর বিয়ে করা উচিত। আবার যাঁকে-তাঁকে নয়, উত্তরপ্রদেশের কোনও ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করলেই সুদিন ফিরবে রাহুলের। রাহুল হবেন প্রধানমন্ত্রী, রাহুলের দল কংগ্রেস পাবে সংখ্যাগরিষ্ঠতা। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাংসদ দিবাকর রেড্ডি জানান, এই কথা তিনি অনেকদিন আগেই সোনিয়া গান্ধীকে বলেছিলেন। উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেতে রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশেরই এক ব্রাহ্মণ কন্যার বিয়ে দিতে হবে। তবেই উত্তরপ্রদেশের সুদিন ফিরবে কংগ্রেসের। একই সঙ্গে দেশের রাজনীতিতেও রাহুল গান্ধী প্রতিষ্ঠা পাবেন। তেলেগু দেশম পার্টির সাংসদ দাবি করেন, তিনি এই প্রস্তাব রাখলেও, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ছেলের জন্য এমন প্রস্তাব উড়িয়ে দেন। কিন্তু কেন এমন কথা বললেন টিডিপি সাংসদ। তাঁর ব্যাখ্যা, উত্তরপ্রদেশের রাজনীতিতে হিন্দু-ব্রাহ্মণদের একটা বড় ভূমিকা রয়েছে। আর সেই ভোট ব্যাঙ্ককেই কাজে লাগাতে হবে। এই হিন্দু ভোট ব্যাঙ্ককে কাজে ল...

জেনে নিন শনিবার বাজারে কত খসবে পকেট থেকে

Image
বিভিন্ন বাজারে এর মাঝে ঘোরাফেরা করছে সবজি থেকে মাছের দাম। বাজার যাওয়ার আগে জেনে নিন আপনার পকেট খরচের পরিমাণ। সবজি .চন্দ্রমুখী আলু – ২৪ টাকা প্রতিকিলো .জ্যোতি আলু – ১৭ টাকাপ্রতিকিলো .পিঁয়াজ –২৫ টাকা প্রতিকিলো .আদা – ৮০ টাকা প্রতিকিলো .রসুন – ৭০ টাকা প্রতিকিলো .পটল – ২০ টাকা প্রতিকিলো .ঢ্যাঁড়শ – ২০ টাকা প্রতিকিলো .উচ্ছে – ৪০ টাকা প্রতিকিলো .বেগুন – ৩০ টাকা প্রতিকিলো .টমেটো – ৩০ টাকা প্রতিকিলো .লঙ্কা – ৬০ টাকা প্রতিকিলো .কুমড়ো – ২০ টাকা প্রতিকিলো .পালং শাক – ৪০ টাকা প্রতি কিলো .লাল শাক – ৪০ টাকা প্রতিকিলো .গাজর – ৪০ টাকা প্রতিকিলো .ঝিঙে – ৩০ টাকা প্রতিকিলো .ক্যাপসিকাম – ১৩০-১৪০ টাকা টাকা প্রতিকিলো .বরবটি – ৪০ টাকা টাকা প্রতিকিলো মাছ .গোটারুই – ২০০ টাকা কিলো .কাটারুই – ২৫০ টাকা কিলো .গোটাকাতলা – ৩০০ টাকা কিলো .কাটাকাতলা – ৪০০টাকা কিলো .বাটা – ১৬০-১৮০ টাকা কিলো .চারাপোনা – ১৬০ টাকা কিলো .তেলাপিয়া – ১২০ থেকে ১৬০টাকা কিলো .পাবদা – ৫০০ টাকা প্রতি কিলো .পার্শ্বে – ৪০০ টাকা প্রতি কিলো .চিংড়ি – গলদা ৫০০ থেকে ৬০০-টাকা এর মধ্যে .গলদা – ৮০০ টাকা প্রতি কিলো মাংস মুরগি কাটা – ১৮০ টাকা প্রতি কিলো মুরগি...

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ ধোনির

Image
সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমএস ধোনি।  শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ ছিল ভারতের প্রাক্তন অধিনায়কের ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক ধোনির। খেলেছেন ৩১৮ একদিনের ম্যাচ। পাশাপাশি ৯০টি টেস্টও খেলেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টি-২০ও তিনিই খেলেছেন। এ পর্যন্ত ৯২টি টি-২০ ম্যাচ খেলেছেন। 

স্কুলেই লাগাতার গণধর্ষণ ক্লাস নাইনের ছাত্রীকে, FIR-এ নাম প্রিন্সিপালেরও

Image
স্কুলের প্রিন্সিপাল-সহ মোট ১৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনল ক্লাস নাইনের এক ছাত্রী। বিহারের সারানের এক বেসরকারি স্কুলের ওই ছাত্রী শুক্রবার লিখিত অভিযোগ জানায়, বিগত আট মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল, দুই শিক্ষক ছাড়াও অভিযোগে নাম রয়েছে স্কুলের একাধিক ছাত্রের। অভিযোগে সে জানায়, লোকলজ্জার ভয়ে সে এতদিন ধর্ষণের অভিযোগ জানাতে পারেনি।  শুক্রবার সকালে নিগৃহীতা ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয় তার পরিবার। অভিযোগের প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে স্কুলের প্রিন্সিপাল উদয় কুমার ওরফে মুকুন্দ সিংকে। এ ছাড়াও অভিযুক্তদের মধ্যে দুই ছাত্র এবং বালাজি নামে এক শিক্ষককেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। এফআইআর থেকে জানা গিয়েছে, ২০১৭-র ডিসেম্বরে স্কুলের ল্যাবরেটরির মধ্যে তিন পড়ুয়া তাকে প্রথমবার ধর্ষণ করে। সেই ধর্ষণের ভিডিয়োও করেছিল অভিযুক্তরা। স্কুলের কারও কাছে বা বাড়িতে ঘটনার কথা জানালে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেই ভিডিয়ো আপলোড করার হুমকিও দেওয়া হয়। কয়েক দিনের মধ্যে সেই ভিডিয়ো বন্ধুদের মধ্যে শেয়ার করে অভিযুক্তরা। ধীরে ...

চাবুক হাতে থাকাই যথেষ্ট নয়

Image
আর কত বার! উন্নাওয়ের নামটা আর কত বার এই জঘন্য কারণে শিরোনামে উঠে আসবে? এই জঘন্য বিষটাই বা আর কতবার এমন দুঃস্বপ্ন হয়ে ধরা দেবে? যেন অনন্ত অন্ধকার এক, যেন শেষ দেখা যায় না। ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক মহিলাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে যাচ্ছে তিন যুবক। মোবাইলে ভিডিয়ো করে রাখছে আর এক জন। আকুল আর্তি মহিলার— ছেড়ে দাও, ছেড়ে দাও। অবিচলিত দুষ্কৃতীদের হুমকি— চিৎকার করলেই ভিডিয়ো ছড়িয়ে পড়বে টিভিতে। টিভি-তে না হোক, ইন্টারনেটে শেষ পর্যন্ত ছড়িয়েই পড়ল সে ভয়ঙ্কর দৃশ্যের ভিডিয়ো। চার জনের মধ্যে দু'জনকে গ্রেফতারও করল পুলিশ, শুরু হল তদন্ত, শুরু হল বাকি দু'জনের খোঁজও। কিন্তু অসীম লজ্জা কি তাতে বিন্দুমাত্র কমে? তরুণীকে ধর্ষণ করেছেন বিধায়ক, প্রথমে এই অভিযোগকে কেন্দ্র করে শিরোনামে এল উন্নাও। সেই তোলপাড়ের মাঝেই ন'বছরের নাবালিকাকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা, এই উন্নাওতেই। এ বার এক দল যুবক বেপরোয়া, অবিচলিত ভঙ্গিতে জঙ্গলে টেনে নিয়ে গেল এক মহিলাকে, চলল শ্লীলতাহানি,হল ভিডিয়ো রেকর্ডিং। প্রশাসনিক ব্যর্থতা কোথায় পৌঁছলে একই এলাকায় উপর্যুপরি এই রকম ঘটনা ঘটতে পারে! উত্তরপ্রদেশের এই জনপ...