Posts

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু

Image
২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ''২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷'' তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনে...

প্রথমবার কম্পিউটারের মাধ্যমে কর্মী নিয়োগের পরীক্ষা হচ্ছে রেলে

Image
নয়াদিল্লি: ভারতীয় রেলে প্রথমবার কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য পরীক্ষা হবে ৯ অগাস্ট। শূন্যপদ ২৬,৫০২। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৭.৫৬ লক্ষ। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য এ মাসের ২৬ তারিখ মক লিঙ্ক কার্যকর করা হবে। পরীক্ষার চার দিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করা যাবে। রেলের পক্ষ থেকে এক নোটিসে জানানো হয়েছে, 'আরআরবি-র ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের শহর, তারিখ ও সময় জানতে পারবেন। এছাড়া ই-কল লেটারও ডাউনলোড করা যাবে। তফশিলী জাতি ও উপজাতির পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে বিনামূল্যে যাতায়াতের পাশও ডাউনলোড করতে পারবেন। সাধারণ পরীক্ষার্থীদের জন্য এক ঘণ্টা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য ৮০ মিনিটের পরীক্ষা হবে। ৭৫টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে ১/৩ নেগেটিভ মার্কিং থাকবে।' রেলবোর্ডের তথ্য ও প্রচার বিভাগের ডিরেক্টর রাজেশ বাজপেয়ী পরীক্ষার্থীদের সতর্ক করে বলেছেন, 'আমরা সব পরীক্ষার্থীর কাছে আবেদন জানাচ্ছি, নিয়...

২১ বছর পর চাকরি পেলেন সিরাজুল

Image
২১ জুলাই ১৯৯৩৷ দিনটার কথা মনে পড়লে এখনও চমকে ওঠেন৷ নিজে পুলিশ কর্মী হয়েও ২১ জুলাই পুলিশি অত্যাচারের কথা বলতে গিয়ে এখনও শিউরে ওঠেন৷ বলতে বলতে থমকে যান৷ ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনও দু'চোখে জল আসে বছর ৫০-এর পুলিশ কর্মী সিরাজুল ইসলামের৷ বলতেও ভয় পান৷ কষ্টে গুমরে ওঠেন, তৎকালীন কংগ্রেসনেত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা পুলিশকর্মী সিরাজুল৷ পুলিশের বন্দুকের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর মাশুলও গুনতে হয়েছে তাঁকে৷ মমতাকে বাঁচানোর অপরাধে বরখাস্ত হয়েছিলেন৷ কিন্তু, অবশেষে এল সুদিন৷ প্রায় ২১ বছর চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর অবশেষে চাকরিতে ফিরতে চলেছেন পুলিশ কর্মী সিরাজুল ইসলামের৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ইছাপুর ভদ্রডাঙ্গা গ্রাম৷ চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর কোনওক্রমে মা-বাবা-ভাই ও বোনকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন সিরাজুল৷ পুলিশের চাকরি হারিয়ে সাইকেলে মুদিখানার জিনিস ফেরি করে সংসার চালান৷ দিনে ১০০-১৫০ টাকার উপার্জনেই চলে নুন আনতে পানতা ফোরানো সংসার৷ ফেরি করে সংসার চালালেও নিজের অধিকার রক্ষার লড়াই চালিয়ে গিয়েছেন ঘাম-রক্ত দিয়ে৷ লড়েছেন দীর্ঘ মাম...

পুলিশ লকআপে আত্মঘাতী ধর্ষণে অভিযুক্ত, নদিয়ায় চাঞ্চল্য

Image
নদিয়া: পুলিশ লকআপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের ঘটনা ঘটল নদিয়ায়। আত্মঘাতী ব্যক্তি ধর্ষণে অভিযুক্ত। মৃতের নাম রবিন রায় (৫৯)। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের পুলিশ লকআপে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শক্তিনগর হাসপাতাল চত্বরে। গত বৃহস্পতিবার থেকে ওই পুলিশ লকআপেই ছিল অভিযুক্ত। মূলত ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ওখানে পাঠানো হয়েছিল। সেখানেই লকআপের  শৌচাগারের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অভিযুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণের ঘটনায় বোধহয় অনুশোচনা হয়েছিল অভিযুক্তের। তাই লোকলজ্জার ভয়ে আত্মহননের পথ বেছে নেওয়া হয়েছে। রবিবার সকালে দীর্ঘক্ষণ শৌচাগার থেকে না বেরনোয় রক্ষীদের সন্দেহ হয়। দরজা ভাঙলে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রবিন রায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, রবিন রায়ের বাড়ি নদিয়ার তাহেরপুর থানার দিঘিরপাড় এলাকায়। তার বিরুদ্ধে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ডাক্তারি পরীক্ষার জন্য চলতি মাসের ১৯ তারিখে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ লকআপে...

লাগাতার বৃষ্টিতে দিঘায় ভাঙল বিশ্ববাংলার লোগো

Image
কাঁথি: টানা দুর্যোগের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশ্ববাংলার লোগো৷ আজ, রবিবার দিঘা পার্কে লাগানো বিশ্ববাংলার একটি গ্লোব ভেঙে পড়ে৷ বিকট শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা৷ দেখেন, পার্কের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে বিশ্ববাংলার লোগোর আদলে তৈরি কংক্রিটের মডেল৷ তবে, পার্কটি বন্ধ থাকার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ বাংলায় ক্ষমতায় আসার আগে দিঘাকে গোয়া বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিশ্রুতি পূরণে দিঘাকে ঢেলে সাজানোর ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েক কোটি টাকা খরচে দিঘার পার বাঁধানো থেকে শুরু করে পর্যন্ত আলো, জলের ব্যবস্থা গড়ে তুলেছে রাজ্য সরকার৷ দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মাধ্যমেও ঝাঁ চকচকে করে তোলা হয়েছে দিঘার সৈকত৷ বেড়েছে নজরদারি৷ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে দিঘার প্রবেশ পথে বিশাল তোরণ গড়ে তোলা হয়েছে৷ ঢেলে সাজানো হয়েছে দিঘা স্টেশন সংলগ্ন পার্ক৷ রাজ্য সরকারের উন্নয়নের প্রতীক হিসাবে দিঘা পার্কে একটি বিশ্ববাংলার লোগো বসানো হয়৷ কিন্তু, এদিন সকালে হঠাৎ ভেঙে পড়ে ওই লোগাটি৷ মনে করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে...

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ

Image
২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ''২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷'' তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনে...

সম্পর্কের টানাপোড়েনের জের ! হোয়াটসঅ্যাপ ভিডিও চ্যাটেই আত্মহত্যা প্রেমিকের

Image
প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপ ভিডিও চ্যাটেই বিষ খেয়ে আত্মঘাতী কলেজছাত্র সৌপ্তিক মণ্ডল ৷ প্রেমিকার বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে সৌপ্তিকের পরিবার ৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ ঘটনার সূত্রপাত ৬ জুলাই ৷ প্রেমিকার সঙ্গে হোয়াটসঅ্যাপে লাইভ ভিডিও চ্যাট করছিল সৌপ্তিক ৷ আচমকাই শুরু হয় ঝামেলা ৷ এরপরই বিষ খেয়ে আত্মহত্যা করে সৌপ্তিক ৷ ছেলেটির পরিবারের অভিযোগ, হোয়াটসঅ্যাপ প্রেমিকার সঙ্গে লাইভ ভিডিও চ্যাট করার সময়ই আত্মহত্যা করে সৌপ্তিক ৷ এমনকী, প্রেমিক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করতেও প্রেমিকা কোনওরকম বাধা দেয়নি ৷ উল্টে আত্মহত্যার প্ররোচনা দেয় বলে দাবি করেন ছেলেটির মা ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ৬জুলাই বিষ খাওয়ার পর বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে সৌপ্তিক ৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর সেখান থেকে সৌপ্তিককে নিয়ে যাওয়া হয় দিল্লিতে ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ! গত ১৬ জুলাই দিল্লি হাসপাতালেই মৃত্যু হয় সৌপ্তিকের ৷ জানা গিয়েছে, মৃত সৌপ্তিক জলপাইগুড়ি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল ৷ পুলিশ সূত্রে খবর, কোতয়ালি থানায় আত্মসমর্পণ করে প্রেমিকা ৷

লকার ভাঙতেই ৫৫০ কোটির ‘গুপ্তধন’ বেঙ্গালুরুর ক্লাবে

Image
বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোড। শহরের অভিজাত এলাকার এই রাস্তাতেই সম্পন্ন লোকেদের ধনী ক্লাব বোরিং ইনস্টিটিউট। প্রায় দেড়শো বছর পুরনো এই ক্লাবের বন্ধ হয়ে থাকা লকারগুলি নিয়ে  দীর্ঘদিন ধরেই বিব্রত ছিলেন কর্মকর্তারা। বারবার নোটিস  দেওয়া সত্ত্বেও কোনও সদস্যই লকার সাফ করতে রাজি হচ্ছিলেন না। ই-মেল পাঠানো, মোবাইলে এস এম এস, ক্লাব চত্বরে নোটিস সাঁটানো,বাকি ছিল না কিছুই। শুক্রবার বাধ্য হয়েই ক্লাবের লকার ভাঙতে শুরু করেন ক্লাব কর্তৃপক্ষ। তারপরই চক্ষু চড়কগাছ। মেলে গুপ্তধনের হদিশ। ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের তিনটি লকার ভেঙে বেরিয়েছে ৫০০ কোটি টাকার সম্পত্তির দলিল, আট কোটি টাকার সোনা ও হিরে, চার কোটি টাকার বিদেশি মুদ্রা ও দু কোটি ভারতীয় টাকা। সব মিলিয়ে ৫৫০ কোটি। কিন্তু কে ক্লাবের লকারে লুকিয়ে রেখেছিলেন এই গুপ্তধন? ৬৯, ৭১ আর ৭৮। এই তিনটি লকার কারও নামেই নথিবদ্ধ  ছিল না। পরে অবশ্য এই গুপ্তধনের মালিক নিজেই এসে ক্লাবে যোগাযোগ করেন। তিনি শহরেরই রিয়েল এস্টেট ব্যবসায়ী অবিনাশ অমরলাল কুকরেজা।  যদিও তিনি নিয়মিত ক্লাবে আসেন না। তাঁর মা অবশ্য ক্লাবে নিয়মিত এসে তাস খেলেন। সমস্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। ...

বিএমডব্লিউ নিয়ে পর পর গাড়িতে ধাক্কা, গ্রেফতার টিভি স্টার সিদ্ধার্থ শুক্ল

Image
গাড়ি দুর্ঘটনায় মুম্বইয়ের টিভি স্টার সিদ্ধার্থ শুক্ল। শনিবার সন্ধ্যায় ওশিওয়াড়া এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় অন্য গাড়িতে থাকা কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। অভিনতোকে গ্রেফতার করে পুলিশ। তবে ৫০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় নিজের বিএমডব্লিউ এসইউভি গাড়ি চালিয়ে ওশিওয়াড়া থেকে লোখন্ডওয়ালার দিকে যাচ্ছিলেন সিদ্ধার্থ। রাস্তায় মেগা মলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে একটি পোলে ধাক্কা মারার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর তিনটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে। এর পর ডিভাইডারের উপর উঠে পড়ে সিদ্ধার্থের গাড়ি। সামান্য চোট পান টিভি তারকা। অন্য গাড়িতে থাকা কয়েকজনও আহত হন। পুলিশ ঘটনাস্থলে এসে সিদ্ধার্থকে গ্রেফতার করে। তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা জানতে সিদ্ধার্থের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ। তবে আদালতে পরে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মেলে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যাল অ্যাক্টের একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হিন্দি টিভি ধারাবাহিক 'বাবুল কা অঙ্গন ছ...

বড়াই ছেড়ে কিছু করে দেখান, মোদীকে খোঁচা মনমোহনের

Image
শুধুই আত্মপ্রচার, নিজের প্রশংসা আর অহঙ্কার করলে কিছুই হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মোদী সরকার স্পষ্ট নীতি ঘোষণা করুক। তা কী ভাবে কার্যকর হবে, তা জানাক। এই ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেন পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আগামী বছর লোকসভা ভোটে লড়ার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দিলেন। রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)-র বৈঠকে মনমোহন দেশের সামাজিক সংহতি নষ্ট করা ও অর্থনৈতিক উন্নয়নের গতি স্তিমিত হয়ে পড়ার দায় চাপিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের ঘাড়ে। আর তার হাত থেকে দেশের মানুষকে রেহাই দেওয়ার জন্য কংগ্রেসে রাহুলের হাত শক্ত করার আহ্বান জানিয়েছেন। গত ডিসেম্বরে দলের সভাপতি হওয়ার পর নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ দিন সভাপতিত্ব করেন রাহুল। লোকসভায় অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরেও যে কংগ্রেস মনোবল হারায়নি, এ দিন তা স্পষ্ট হয়ে যায় মনমোহনের বক্তব্যে। গত দু'মাস ধরেই মোদীর সঙ্গে চাপানউতোর চলছে মনমোহনের। পূর্বতন প্রধানমন্ত্রী এ দিন বলেন, ''প্রধানমন্ত্রী মোদী আত্ম-প্রশংসা ও অহঙ্কারের যে সংস্কৃতি চাল...

শহরের ব্যবসায়ীকে 'অপহরণ' করে 'মুক্তিপণ' দাবি! গ্রেফতার ৪

Image
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে গার্ডেনরিচ থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে। অভিযুক্তদের রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গার্ডেনরিচের রাজাবাগানের বাসিন্দা ২২ বছরের যুবক পেশায় ব্যবসায়ী। শনিবার বেরিয়েছিলেন ব্যবসার কাজে। হঠাৎই যুবকের বাবার কাছে ফোন আসে ছেলের জন্য মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর বাবা শনিবার রাতে রাজাবাগান থানায় অভিযোগ জানান। পুলিশের কথা মতো মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারীদের বলে দেওয়া জায়গায় হাজির হয়ে যান। দূর থেকে সাদা পোশাকে তাকে অনুসরণ করতে থাকে পুলিশ। এদিকে ব্যবসায়ীর বাবাকে যে ফোন থেকে ফোন করা হচ্ছিল পুলিশের তরফে সেই ফোনের টাওয়ার লোকেশন পরীক্ষা করে দেখা যায়, সেটি রয়েছে গার্ডেনরিচের একটি নার্সিংহোমের কাছে। টাকা নিয়ে যাওয়ার পরেও, প্রথমে অপহৃত যুবককে ছাড়তে চাওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু যুবকের বাবা যখন বলেন, এক হাতে টাকা অন্য হাতে ছেলেকে ফেরত দিতে হবে, সেই সময় রাজি হয়ে যায় অপহরণকারীরা। এরপর টাকা হাতে তুলে দিয়ে নিজের ছেলেকে নিয়ে এগোতে থাকেন ওই ...

বিছানায় মিলল বাবা-মায়ের রক্তাক্ত দেহ, পাশে ঘুমাচ্ছে ২ সন্তান

Image
দার্জিলিঙে দম্পতির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার কেটারিং ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর রক্তাক্ত দেহ। বিছানায় ঘুমন্ত অবস্থায় মিলল ২ সন্তান। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিস।  প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। শনিবার রাতে কেউ বা কারা বাড়ির মধ্যে ঢুকে কেটারিং ব্যবসায়ী অজয় কুশওয়াহা ও তাঁর স্ত্রী মীনাকে খুন করে। তবে শিশু সন্তানরা কেন তা টের পেলেন না তা ভাবাচ্ছে পুলিসকে। রবিবার সকালে খবর ছড়াতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা। পুলিস দেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় পারিবারিক বিবাদ না ব্যবসায়িক দ্বন্দ্ব, জানার চেষ্টা করছে পুলিস। ঘটনায় পৌঁছেছেন শিলিগুড়ির পদস্থ পুলিস আধিকারিকরা।

অবিকৃত অবস্থায় মিলল ৫০ বছরের পুরনো লাশ

Image
১৯৬৮ সালে ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি বিমান। সেই থেকে বিমানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানটির যাত্রীদের কারোর সন্ধান মেলেনি। ৫০ বছর পর হিমাচল প্রদেশের ঢাকা হিমবাহ থেকে মিলল সেই যাত্রীদের একজনের অবিকৃত দেহ! একদল পর্বতারোহী সম্প্রতি ওই দেহটি খুঁজে পান। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন ওই অঞ্চলে সাফাই অভিযান চালাচ্ছিল। সেসময়ই একটি বিমানের একটি ভাঙা অংশ তাদের নদরে আসে। তার পাশেই মেলে দেহটি। পরে পরীক্ষা করে জানা গিয়েছে ওই দেহটি ১৯৬৮ সালে বায়ুসেনার এক বিমান দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির দেহ। ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি বায়ুসেনার এএন-১২ নামে একটি বিমান ১০২ জন যাত্রী নিয়ে চন্ডিগড় থেকে লেহ-তে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় লেহ-তে নামতে পারেনি বিমানটি। মুখ ঘুরিয়ে ফেরার পথ ধরে। তারপর থেকেই বিমানটির কোনও খোঁজ মেলেনি। ২০০৩ সালে ঢাকা হিমবাহ থেকেই ভাঙা বিমানটির কিছু অংশ পাওযা যায়। তার থেকে জানা গিয়েছিল বিমানটি লাহাউল উপত্যকায় ভেঙে পড়েছিল। কিন্তু কারোর দেহ বা দেহাবশেষ মেলেনি তখন। চন্দ্রভাগা-১৩ পিকের রাস্তা সাফাই করতে গিয়েই তা পাওয়া গেল। দেহটি বরফে থাকায় প্রায় অবিকৃতই রয়েছে।

আমাজনের জঙ্গলে ২২ বছর ধরে একা থাকেন এই ব্যক্তি

Image
ব্রাজিলের আমাজনে ২২ বছর ধরে একা একটি মানুষ বাস করছেন। তার গোত্রের সবাই খুন হওয়ার পর থেকে ৫০ বছর বয়সী এ মানুষটি একাকী জীবন শুরু করেছেন। বলা হয়, তিনিই বিশ্বের নিঃসঙ্গ মানুষ। ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই এ ভিডিওটি ধারণ করেছে।   দূর থেকে তোলা সেই অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে- একজন পুরুষ একটি কুড়াল দিয়ে গাছ কাটছেন।-খবর বিবিসি বাংলার। ভিডিওটি বিশ্বের নানা স্থানে শেয়ার করা হয়েছে, কিন্তু এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেগুলো আসলে খালি চোখে ধরা পড়ছে না। ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই বলছে, ১৯৯৬ থেকে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশ কয়েকটি কারণ রয়েছে এর পেছনে। প্রথমত তিনি বেঁচে আছেন কিনা সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত কোন কোন এলাকায় তিনি ঘোরাফেরা করেন সে স্থানগুলো চিহ্নিত করা। ব্রাজিলের সংবিধান অনুযায়ী, প্রত্যেকটি আদিবাসীর জন্য ভূমি বা জমির অধিকার রয়েছে। লোকটির রনডোনিয়ার উত্তর-পশ্চিমের দিকে চলাচল রয়েছে। তাই ওই এলাকাকে সংরক্ষিত করার জন্য সরকারের নতুন করে আদেশ দেয়ার প্রয়োজন ছিল, আর সে কারণেই ভিডিওটি ধারণ করা হয়। তবে খুব কমই জানা যাচ্ছে এই লোকটি সম্পর্কে। যদিও তাকে নিয়ে ...

হলিউডে ঠিক যেন সিনেমা, বন্দুকবাজকে ঘিরে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক

Image
দিদা ও প্রেমিকাকে গুলি করে খুন। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা। পুলিশের তাড়ায় সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে পণবন্দি করা। এবং সব শেষে আত্মসমর্পণ। শনিবার এমনই রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী হল মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলস। ওই সুপারমার্কেটে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেট্টি। আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁর নাম প্রকাশ করতে চায়নি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাউথ লস অ্যাঞ্জেলসে প্রথমে বাড়িতে ঢুকে নিজের দিদা ও প্রেমিকাকে গুলি করে খুন করেন ওই যুবক। পুলিশ তদন্তে নেমে হলিউডের কাছে অভিযুক্ত যুবকের গাড়ির সন্ধান পায়। গাড়ি থামাতে বললেও তিনি রাজি হননি। বাধ্য হয়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। চলন্ত গাড়ির ভিতর থেকেই গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। তবে তাতে কেউ আহত হননি। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর অবশেষে একটি পোলে ধাক্কা মারে ওই সন্দেহভাজনের গাড়ি। এরপর গাড়ি থেকে নেমে সামনেই ট্রেডার্স জো'স নামে একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে ওই আততায়ী। সেই সময়ই পুলিশ গুলি চালালে সুপারমার্কেটের সামনের দিকের কাচ ভেঙে যায়। কিন্তু আততায়ী নিরাপদেই সুপারমার্কেটের পিছনের দিকে...

কনস্টেবল খুনের পাল্টা, কুলগামে সেনার গুলিতে নিহত তিন জঙ্গি

Image
জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল খুনের ২৪ ঘণ্টার মধ্যে সেনা-পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন জঙ্গি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিহত জঙ্গিদের মধ্যে এক জন পাকিস্তানি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে কুলগামের খুদওয়ানিতে তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে সেনারা। সেই সময়ই তাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। তৎপরতার সঙ্গে পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার গুলির লড়াই চলে। সেই সময়ই যৌথবাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী। শুক্রবার সেলিম শাহ নামে এক ট্রেনি কনস্টেবলকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। পর দিন তাঁর গুলিবিদ্ধ দেহ মেলে। সেলিমকে খুন করার আগে একটি ভিডিয়ো ফুটেজও ছড়িয়ে দেয় জঙ্গিরা। সেনা সূত্রে জানানো হয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখে জায়গাটি চিহ্নিত করা হয়। তার পরই অভিযানে নামে যৌথবাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষপাল বৈদ জানান, কনস্টেবলকে অপহরণের পর থেকেই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছিল। কুলগামে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে থাকার খবর...

আপনার ভোডাফোন নম্বরে ডবল ডাটা পাওয়া যাবে কী না জানবেন কীভাবে?

Image
ভারতে টেলিকম জগতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। সব কোম্পানি নিজের গ্রাহককে খুশি করার জন্য একের পর এক অফার নিয়ে আসছে। এই তালিকার সবার উপরে অবশ্যই জিওর নাম থাকবে। তবে পিছিয়ে নেই ভোডাফোন। সম্প্রতি গ্রাহকদের ডবল ডাটা দিতে শুরু করেছে ভোডাফোন। তবে কোম্পানির সব গ্রাহক এই সুবিধা পাবেন না। নির্বাচিত কিছু গ্রাহক নির্দিষ্ট কয়েটি প্রিপেড প্ল্যানে ডবল ডাটা অফার পাবেন। আপনার নম্বরে এই অফারে আছে কী না জানবেন কীভাবে? কোম্পানি কোন গ্রাহকদের এই অফার দিচ্ছে?  আপনার নম্বরে ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না জেনে নিতে নিজের ভোডাফোন নম্বর থেকে ৫১১১১ টোল ফ্রি নম্বরে ফোন করুন। এই নম্বরে ফোন করলে শুরুতেই IVR এ আপনাকে ভাষা পছন্দ করতে বলবে। এর পরে কোম্পানি আপনাকে জানিয়ে দেবে আপনার নম্বরে এই ডবল ডাটা অফার পাওয়া যাবে কী না। সূত্র মারফৎ জানা গিয়েছে যে সব গ্রাহক এতোদিন 3G সিম ব্যবহার করতেন সেই গ্রাহক যদি এই অফার লঞ্চের পরে নতুন 4G সিম নিয়ে 4G হ্যান্ডসেটে সেই সিম ঢুকিয়ে ৫১১১১ এ কল করেন তবে গ্রাহক এই অফারের সুবিধা পেতে পারেন। এই কল করার আগে 4G নেটওয়ার্ক সিলেক্ট করা জরুরি। এছাড়াও কোন নম্বরে যদি নিয়মিত রিচার্জ না হয় তবে সেই গ্রাহ...

মাদক খাইয়ে পুদুচেরিতে কিশোরীকে গণধর্ষণ, আটের খোঁজে বিশেষ টিম

Image
মাদক খাইয়ে ষোড়শীকে গণধর্ষণের ঘটনায় শনিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুদুচেরি পুলিশ। অভিযুক্তদের শনাক্তও করা গিয়েছে। এর মধ্যে ভিকি নামে এক যুবক আবার ওই নাবালিকারই বন্ধু। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানান, অভিযুক্তদের ধরতে তিনটে স্পেশাল টিম গড়া হয়েছে।  পুলিশ জানায়, বছর ষোলোর ওই কিশোরী এক বেসরকারি সংস্থার কর্মী। সেখানেই ভিকির সঙ্গে তার আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। অভিযোগ, ভিকি নামে ওই যুবক তাকে একটি নারকেল ফার্মে তুলে নিয়ে গিয়ে, গা-জোয়ারি ধর্ষণ করে। জোর করে সেখানে ওই কিশোরীকে মাদক খাওয়ানো হয়। এরপর ফোন করে বন্ধুদের ডেকে, সবাই মিলে ফের তাকে ধর্ষণ করে। কিশোরী অচৈতন্য হয়ে পড়লে, অভিযুক্তরা পালিয়ে যায়। জ্ঞান ফিরলে, বাড়ি ফিরে ঘটনার কথা জানায়। পরে, মা-বাবার সঙ্গেই শিশুসুরক্ষা দফতরে যায় নিগৃহীতা। তাদের পরামর্শেই থানায় গিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় শনিবার আট জনের নামে অভিযোগ দায়ে হয়েছে। পকসো আইনে তাদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও অপহরণের অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিকি ছাড়াও অভিযোগে নাম রয়েছে মুগিলান, কান্নাদাসান, সূর্য, অশোক, দেবা কালাই ও পি সূর্যর। ঘটনার পর থেকেই এরা ফেরা...

দু’বছর পর বাড়ি ফিরল পাচার হওয়া কিশোরী, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ

Image
মালবাজার: প্রায় দু'বছর পরে পালিয়ে বাড়ি ফিরল পাচার হয়ে যাওয়া কিশোরী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পাচারকারী সুরজ গোয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। তারপর মালবাজার শহরের একটি বাড়িতে আটকে রেখে তাকে লাগাতার ধর্ষণ করে পাচারকারী। শেষ পর্যন্ত দালালের মাধ্যমে দিল্লিতে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকেই পালিয়ে মালবাজারে ফিরল নির্যাতিতা। ঘটনাটি ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চা বাগান এলাকার। পুলিশ জানিয়েছে, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করেই ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় সুরজ। প্রায় দু'বছর আগের ঘটনা। ঘটনার সময় চা বাগানে ছিলেন কিশোরীর বাবা-মা। বাড়িতে ফিরে অনেক খোঁজাখুঁজির পরও মেয়ে কোথায় জানতে পারেননি। একটা সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা "স্টেপ"-এর দ্বারস্থ হন বাবা-মা। বলাবাহুল্য, এই "স্টেপ" মালবাজার এলাকার চা-বাগানে শিশুও নারী পাচার রুখতে অগ্রণী ভূমিকা নিয়েছে। তবে ওই নিখোঁজ কিশোরীর বাবা-মায়ের জন্য বিশেষ কিছুই করে উঠতে পারেনি সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি। এদিকে কিশোরীকে মালবাজার শহরের একটি বাড়...

মুখ থেকে গ্যাঁজলা ওঠা ছবি প্রেমিকাকে পাঠিয়ে আত্মহত্যা কিশোরের

Image
জলপাইগুড়ি : "আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও।" এটাই ছিল মৃত্যুর আগে প্রেমিকের শেষ কথা। অভিযোগ, প্রেমিকার জবাব ছিল, "তুই মরে যা"। এরপরই শেষবার বিষভর্তি গ্লাসে চুমুক দেয় প্রেমিক। হঠাৎ বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপে লেখা। মৃত্যু হয় সৌপ্তিকের। সৌপ্তিক মণ্ডল। জলপাইগুড়ি জেলার পাণ্ডা পাড়ার বাসিন্দা। জেলা স্কুলে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। স্থানীয় এক কিশোরীর সঙ্গে ক্লাস এইট থেকে পরিচয়। সেই পরিচয়ই বদলে গিয়েছিল প্রেমের সম্পর্কে। কিন্ত, চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে ওই কিশোরী সৌপ্তিকের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করে। জানা গেছে, গত ৬ জুলাই দুপুরবেলা সৌপ্তিক হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায়, সে বিষপান করে আত্মহত্যা করবে। সৌপ্তিকের বাবার অভিযোগ, সেই কথায় পাত্তা দেয়নি ওই কিশোরী। এমনকী বিষ খাওয়ার পর ছবি তুলেও পাঠায় সে। সৌপ্তিকের বাবা শান্তি মণ্ডল বলেন, "ও আমার ছোটো ছেলে। মেয়েটা এই ঘটনার কথা পুরো জানত। ও যদি তখনও আমাদের ফোন করে একটু সতর্ক করত, তাহলে ছেলেটাকে বাঁচাতে পারতাম। মেয়েটাই হোয়াটসঅ্যাপের লাইভ চ্যাটে আমার ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। আমি ওর কঠোর শাস্ত...