Posts

ব্রাত্যকে সরিয়ে তথ্যপ্রযুক্তির মন্ত্রী হলেন অমিত

Image
রাজ্য়মন্ত্রী সভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হল৷ ব্রাত্য বসুর পরিবর্তে সেই পদে এলেন অমিত মিত্র৷ তিনি ইতিমধ্যেই রাজ্যের শিল্প এবং অর্থমন্ত্রী৷ অন্যদিকে ব্রাত্য বসু রাজ্যে জৈব প্রযুক্তি দফতরের দায়িত্ব পেলেন৷ রাজ্যের অন্যমন্ত্রী অসীমা পাত্রের দায়িত্ব কিছুটা বাড়ল৷ কৃষি এবং মৎস্য দফতরের প্রতিমন্ত্রী করা হল অসীমাকে৷ প্রসঙ্গত, শিল্প এবং অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রই রাজ্যের মুখ হিসেবে দেশ বিদেশে পরিচিত৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পের খোঁজে বিদেশ সফর সবকিছুর পিছনেই অমিত মিত্রের মতামত এবং যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ পশ্চিমবঙ্গকে দেশের তথ্যপ্রযুক্তির মানচিত্রে অনতম জায়গা করে দিতেই এই বর্ষীয়ান অর্থনীতিবিদের ওপরেই ভরসা রাখছেন মমতা৷

জামাইবাবুর বন্ধুর সঙ্গে প্রেম, বিয়েতে আপত্তি জানাতেই অষ্টাদশী প্রেমিকাকে খুন প্রেমিকের

Image
কথা বলতে বলতে মনোমালিন্য। তার থেকে বচসা। আর তারপরই প্রেমিকাকে উদ্দেশ করে সোজা গুলি চালিয়ে দিল প্রেমিক। প্রেমিকের গুলিতে মৃত্যু হল অষ্টাদশী প্রেমিকার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে নদীয়ায়। মৃতার নাম বিদিশা মণ্ডল। বয়স ১৮ বছর। নদীয়ার শিকারপুরের বাসিন্দা বিদিশা করিমপুর পার্নাদেবী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম অলীক কর্মকার। বয়স ২৫ বছর। মুর্শিদাবাদের জলঙ্গির সাগরপাড়া এলাকার বাসিন্দা অলীক। জানা গিয়েছে, মেয়েটির দিদির ৮ মাস আগে বিয়ে হয়। দিদির বিয়ের সময়ই জামাইবাবুর বন্ধু অলীক কর্মকারের সঙ্গে আলাপ হয় অষ্টাদশী বিদিশার। তারপর থেকেই দুজনের মধ্যে যোগাযোগ বাড়ে। সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনে। ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। কিন্তু, সম্প্রতি সম্পর্কে সমস্যা দেখা দেয়। সম্পর্কের পরিণতি নিয়ে মনোমালিন্য দেখা দেয় দুজনের মধ্যে। সোনার কাজ করত অলীক। আর্থিক অস্বচ্ছলতার জন্য সম্পর্কে আপত্তি জানিয়েছিল বিদিশার জামাইবাবু। বন্ধু অলীককে সতর্কও করেছিলেন তিনি। আর তা থেকেও সমস্যার সূত্রপাত। বিদিশাও অলীককে জানিয়েছিল, আর্থিক কারণে বাড়িতে তাদের সম্পর্ক কোনওভাবেই মেনে নেবে না। বিয়েতে আপত্তি করবে। এই নিয়ে বে...

হারিয়ে গেছে ফাইল! ডিএ মামলার ফয়সলা ঝুলে রইল ১৪ নভেম্বর পর্যন্ত

Image
পূজোর পরই মিটতে পারে ডিএ মামলা। ডিএ মামলায় শেষ শুনানির দিন ধার্য হয়েছে ১৪ নভেম্বর। তারপরই ডিএ মামলার রায় ঘোষণা করবে স্যাট। দিল্লি, চেন্নাই-এর সরকারি কর্মচারীরা যেমন কেন্দ্রীয় সরকারের  কর্মীদের মতো সমহারে ডিএ পেয়ে থাকেন, এরাজ্যের সরকারি কর্মীরাও সেই হারে ডিএ পাবেন কিনা, সে বিষয়ে ফয়সলা হবে তখনই। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয়, ডিএ কোনও দয়ার দান নয়। মহার্ঘভাতার অধিকার আইনি অধিকার। পাশাপাশি, একজন রাজ্য সরকারি কর্মচারী কী হারে ডিএ পাবেন, আগামী ২ মাসের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয় স্যাটকে। হাইকোর্টের সেই নির্দেশের পরই ডিএ মামলায় ফের নড়েচড়ে বসে স্যাট। ২৪ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। স্থির হয় শুনানি হবে ৪ অক্টোবর। এদিন ছিল শুনানি। সরকারি আইনজীবীকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়, ঠিক কত টাকা কত সাল থেকে বাইরের রাজ্যের কর্মচারীরা সমহারে টাকা পাচ্ছেন। কিন্তু উত্তরে সরকারি আইনজীবী জানান, ডিএ সংক্রান্ত ফাইল নাকি হারিয়ে গেছে। তাই তথ্য একত্রিত করে হলফনামা জমা দিতে আরও কিছুটা সময় প্রয়োজন। এদিকে হাইকোর্টের নির্দেশ ছিল তিন সপ্তাহের ম...

ফের এশিয়া কাপে ভারতের কাছে হারল বাংলাদেশ

Image
৩৯ বলে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। ভারতের ১ উইকেট। সেখান থেকে জিততে হলে ২২ বলে ৩ রান করতে হত বাংলাদেশের। কিন্তু হল না। মিনহাজুর রহমান রান আউট। এশিয়া কাপে ফের ভারতের কাছে হারতে হল বাংলাদেশকে। এবারও তীরের একেবারে কাছাকাছি এসে তরি ডুবল। রুদ্ধশ্বাস সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করে মাত্র ১৭২ রান করেছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেমিফাইনাল ম্যাচে এত কম স্কোর মোটেই লড়াই করার জন্য শক্ত ভিত ছিল না। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে এতেই কাজ হয়ে গেল। বাংলাদেশ শেষ হয়ে গেল ১৭০ রানে। শেষ ২১ বলে দরকার ছিল মাত্র ২ রান। সেটাও নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবে করতে পারলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। গঙ্গাপুরামের বল থার্ড ম্যানে ঠেলেছিলেন রকিবুল হাসান। শট খেলেই মিনহাজের দিকে রান না নেওয়ার ইঙ্গিত করেছিলেন। কিন্তু ততক্ষণে অর্ধেক পিচ পেরিয়ে গিয়েছেন মিনহাজুর রহমান। আর তাঁকে ফিরতে দিলেন না ভারতের বাদোনি। শেষবেলায় রূদ্ধশ্বাস পরিস্থিতি। একদম যেন কিছুদিন আগে এশিয়া কাপ ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচের রিপিট টেলিকাস্ট। আর এবারও ফলাফল একই। বাংলাদেশকে শেষ ...

লোকদেখানোর জন্য আড়াই টাকা দাম কমিয়েছে কেন্দ্র।

Image
পেট্রল-ডিজেলের দাম কমাতে কেন্দ্রের শুল্ক হ্রাসের সিদ্ধান্ত ঘোষণার পরই পালটা দাবি জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্যে লিটারপ্রতি দেড় টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র। বিক্রয়কারী সংস্থাগুলির তরফেও ১ টাকা করে দাম কমানো হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সিদ্ধান্ত ঘোষণার পরই জেটলি বলেন, "আমি প্রত্যের রাজ্যকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে অনুরোধ করব যাতে তারাও অন্তত আড়াই টাকা করে করছাড় দেয়।" বার্তাটা স্পষ্ট ছিল,আমরা করে দেখিয়েছি এবার তোমরাও করো। এই সাংবাদিক বৈঠকের মধ্যেই নাম না করে মমতাকে আলাদা করে খোঁচা দেন জেটলি। তিনি বলেন, "যে সব নেতারা নিজের রাজ্যে বসে টুইটে বড় বড় কথা বলেন তারা কী করে এবার দেখব।" জেটলির এই খোঁচার পর মমতা দাম কমানোর পথে হাঁটেন নাকি পালটা আক্রমণের পথে হাঁটেন তা দেখার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। কারণ অনেকে জেটলির এই পদক্ষেপকে ভোটের আগে মাস্টারস্ট্রোক হিসেবে দেখছিলেন। তবে, তৃণমূল নেত্রী পালটা আক্রমণের পথেই হাঁটলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের পালটা দিলেন কড়া ভাষায়। বললেন, "লোকদেখানোর জন্য আড়াই টাকা দাম ক...

জিও দিচ্ছে বছরে 750 GB, এয়ারটেল দিনে 3 GB ডাটা

Image
উৎসবের মরশুমের আগে অফারের ডালি সাজিয়ে বসেছে টেলিকম কোম্পানিগুলি। জিও নিয়ে এসেছে লম্বা ভ্যালিডিটির প্ল্যান। এই প্ল্যানে বছরে 750GB পর্যন্ট ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও নতুন প্ল্যান নিয়ে হাজির এয়ারটেল। নতুন ১৮১ টাকার এয়ারটেল প্রিপেড প্ল্যানে প্রতিদিন 3GB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। সম্প্রতি চারটি নতুন প্ল্যান লঞ্চ করেছে জিও। ৯৯৯, ১৯৯৯, ৪৯৯৯ আর ৯৯৯৯ টাকার লম্বা ভ্যালিডিটির চারটি প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 60GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। ১৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 125GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ১৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। ৪৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 350GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৪৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬০ দিন। ৯৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে 750GB ডাটা। এর সাথেই থাকবে আনলিমিটেড কল আর রোজ ১০০টি SMS এর সুযোগ। ৯৯৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩৬০ দিন। হাত গুটিয়ে বসে নেই এয়...

২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি, ইসলামপুরে কাণ্ডে হাইকোর্টে মামলা নিহত ছাত্রদের পরিবারের

Image
ইসলামপুর কাণ্ডে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের বাবা। ইসলামপুরের ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন নীলকমল সরকার ও বাদল বর্মণ। এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের করেন সন্তানহারা দুই বাবা। মূলত ৩টি দাবিতে মামলা দায়ের করেছেন নীলকমল সরকার ও বাদল বর্মণ। প্রথম দাবি, ইসলামপুরের ঘটনায় সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে হবে। তাঁদের স্পষ্ট অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল পুলিস-ই। পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে দাঁড়িভিট স্কুলের ২ প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও বাদল বর্মণের। কিন্তু পুলিস সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিসের বক্তব্যে তাঁদের কোনও আস্থা, ভরসা নেই। এই ঘটনায় সত্য উদ্ঘাটনের জন্য তাই অবিলম্বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ করেছেন তিনি। দ্বিতীয় দাবি, নিহত ছাত্রদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, গুলিতে নিহত ছাত্রদের দেহের পুনরায় ময়নাতদন্ত করতে হবে। আদলত চত্বরে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতিও অনাস্থা প্রকাশ করেন নিহত ২ ছাত্রের বাবা। ক্ষোভের সুরে বলেন, ঘটনার পর মন্ত্রী শুভেন্দু অধিকারী ইসলামপুর ...

পেট্রল-ডিজেলে আড়াই টাকা কমাল কেন্দ্র, রাজ্যকেও সম পরিমাণ কমানোর আর্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Image
দাম কমছে পেট্রল ও ডিজেলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি সাংবাদিক বৈঠকে জ্বালানিতে দাম কমানোর কথা ঘোষণা করেন। পেট্রল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা করে দাম কমছে। এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে  দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, তেল সংস্থাগুলি লিটার প্রতি ছাড় দেবে এক টাকা করে। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানির দামে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে বলে মনে করা হচ্ছে।কিছুটা হলেও স্বস্তি পেলেন দেশের মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তিন রাজ্যের নির্বাচনের আগেই এটি একটি বড়সড় সিদ্ধান্ত। অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আড়াই টাকার মধ্যে দেড় টাকা শুল্ক ছাড়ের জন্য এবং বাকি এক টাকা কমানো হল তৈলসংস্থাগুলির মাধ্যমে সরকারের প্রাপ্য অর্থ থেকে। অরুণ জেটলি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জন্য বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের ভয়ানক বৃদ্ধিকেই দায়ী করেন। এই আড়াই টাকা ছাড় দেওয়ার বিষয়টি কেন্দ্র এবং তৈল সংস্থাগুলির নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানান জেটলি। তিনি বলেন, "আমি নিশ্চিতভাবে বলতে পারি, রাজ্যগুলিও এবার ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে জ্বালানি তেলের মূল্যের ব...

২০৩০ সালের মধ্যে পাকিস্তানে জনসংখ্যা প্রচুর বাড়বে

Image
ইসলামাবাদ: ২০৩০ সালের মধ্যে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে পাকিস্তানে৷ বিশ্বের চতুর্থ জনবহুল দেশ হয়ে উঠবে পাকিস্তান৷ পাক সংবাদপত্র দ্য ডনে প্রকাশিত এক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷ বর্তমান পাক সরকারের অন্যতম মাথাব্যথার কারণ পাকিস্তানের জনসংখ্যা৷ এই মুহুর্তে পাকিস্তান জনবহুল দেশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে৷ বছর কয়েকের মধ্যেই আরও দুই ধাপ ওপরে উঠে আসতে পারে এই দেশ, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে৷ রিপোর্টে বলা হয়েছে পরিবার পরিকল্পনার ওপর এখন থেকেই জোর না দিলে ভবিষত্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ তবে পাক প্রশাসনের এই বিষয়ে মাথা ব্যথা নেই বলেও রিপোর্টে অভিযোগ করা হয়েছে৷ কারণ এই ইস্যুতে পাক প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপই করা হচ্ছে না৷ এই ইস্যু নিয়ে সরব হয়েছেন করাচির ডাউ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞানের বিশেষজ্ঞরাও৷ পরিবার কল্যাণ ও পরিবার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি সচেতনতা মূলক প্রকল্প চালু করা উচিত পাক সরকারের, বলে দাবি করেছেন তাঁরা৷ এই নিয়ে আলোচনাও চালানো উচিত বলে মত তাঁদের৷ রিপোর্ট আরও বলছে পাকিস্তানের শহরগুলির মধ্যে সবচেয়ে জনবহুল শহর করাচি। শুধু তাই...

রাজধানীতে মহিলাকে ধর্ষণ করল মহিলাই

Image
ফের রাজধানীতে ধর্ষণের অভিযোগ। এ বার অভিযোগের তির এক মহিলার দিকে। শুনতে অবাক লাগলেও আদতে তাই ঘটেছে। এক মহিলাই অন্য আর এক মহিলাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে দিল্লিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁও-এর বাসিন্দা ওই মহিলা সম্প্রতি নিজের চাকরি ছেড়ে দেন। তাঁর ইচ্ছা ছিল, নিজের একটি ব্যবসা খোলার। সেই ব্যবসার জন্য এক অংশীদারের খোঁজ করছিলেন তিনি। সেই সময়ে তাঁর সঙ্গে রোহিত বলে এক যুবকের পরিচয় হয়। রোহিত নিজেকে আইটি কর্মী বলে পরিচয় দেয়। সে ওই মহিলাকে দিল্লির দিলসাদ কলোনির একটি ফ্ল্যাটে নিয়ে যায়।   অভিযোগকারী ওই মহিলার দাবি, ফ্ল্যাটে রাহুল নামে আর এক যুবক এবং ১৯ বছরের এক যুবতীও ছিল। মহিলার অভিযোগ, সেখানেই তাঁকে প্রথম গণধর্ষণ করে রাহুল ও রোহিত। তার পরেই ফ্ল্যাটে থাকা ওই যুবতী তাঁকে জোর করে অন্য একটি ঘরে নিয়ে যায়। অভিযোগ, সেখানে 'সেক্স টয়' ব্যবহার করে জোর করে তাঁকে পায়ুসঙ্গমে বাধ্য করে ওই যুবতী। সেই সঙ্গে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। এখানেই শেষ নয়। নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, এর পরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করত...

পুজোয় একটানা ১৫ দিন ছুটি, সুখবর দিল মমতার সরকার

Image
আর বাকী মাত্র কয়েকদিন। সারা রাজ্য জুড়ে এখন শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখের খবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বলা হয়েছে, এবারে পুজোয় একটানা ১৫ দিন ছুটি পেতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। ঘটনা হল এই সোমবারের পরের সোমবার থেকে ষষ্ঠী শুরু। সেটা ১৫ অক্টোবর। সেদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে পুজোয় একটানা ১১ দিন ছুটি এমনিতেই থাকছে। তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রবিবার এমনিতেই ছুটি থাকছে। তারপরে ২৬ অক্টোবর অফিস খোলা থাকছে। ২৭ ও ২৮ অক্টোবর ফের সপ্তাহান্তের ছুটি। সরকি সূত্রে খবর, কেউ যদি ১৩ তারিখ শনিবার অফিসে কাজ করেন তাহলে সেই ছুটিটা ২৬ অক্টোবর বদলে নিতে পারবেন। তাহলে একটানা ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ছুটি পাওয়া যাবে।

ফেসিয়াল আইডি দিয়েই এবার বিমানবন্দরে প্রবেশ করতে হবে

Image
নয়াদিল্লি : বিমানযাত্রীদের জন্য সুখবর৷ ২০১৯ সালের মধ্যেই চালু হচ্ছে এক বিশেষ নিয়ম৷ ডিজিটাল পেপারলেস বিমানযাত্রার উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে৷ বলা হয়েছে বিমানবন্দরে ঢুকতে গেলে কোনও আই কার্ড লাগবে না৷ যাত্রীর মুখ স্ক্যান করেই মিলবে পরিচয় পত্র৷ এমনই নিয়ম চালুর ভাবনা চিন্তা করছে দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ এর নাম দেওয়া হয়েছে ডিজি যাত্রা আইডি৷ যাত্রীদের সুবিধা এই আইডির ফলে বাড়বে বলেই মনে করা হচ্ছে৷ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ডিজি যাত্রা আইডি চালু করা হবে বলে জানানো হয়েছে৷ অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু জানান, এই প্রযুক্তি আধুনিক ও ভবিষত্যের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ জানানো হয়েছে ২০১৯ সালের মধ্যেই পেপারলেস বায়োমেট্রিক সেল্ফ বোর্ডিং টেকনোলজি চালু হতে চলেছে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে৷ এই টেকনোলজি মূলত কাজ করবে ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক সফটওয়্যারের মাধ্যমে৷ ফলে, যাত্রীদের মুখের বায়োমেট্রিক তথ্যের মাধ্যমেই তাঁদের পরিচয় পাওয়া যাবে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে এই প্রযুক্তি চালু হলে যাত্রীদের বারবার বোর্ডিং পাস বা অন্য পর...

দিল্লিতে চলন্ত বাইকে বিষাক্ত রাসায়নিক পড়ে মৃত্যু আরোহীর

Image
মেট্রো স্টেশনের কাজ চলছিল। পূর্ব দিল্লির জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন। এখনও শুরু হয়নি যাত্রী চলাচল। পাশ দিয়েই  যাচ্ছিল একটি বাইক। ছিলেন দুই বাইক আরোহীও। আচমকাই একটা তরল গড়িয়ে পড়ল তাঁদের গায়ে। বিষাক্ত রাসায়নিকে জ্বলে উঠল সারা শরীর। নির্মীয়মাণ সংস্থার কর্মীরাই ওই দুই বাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যান। বিষাক্ত রাসায়নিকের ফলেই  প্রাণ হারালেন অমিত চৌহান নামে এক ব্যক্তি। রাহুল নামে অপর এক ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গাজিয়াবাদের এসএসপি বৈভব কৃষ্ণ বলেন,  জোহরি এনক্লেভ মেট্রো স্টেশন এলাকার পাশে ঘটনাটি ঘটেছে। রাহুল সংবাদ সংস্থাকে বলেন, ''বাইকের পাশেই কোনও একটি যানবাহন থেকে এই রাসায়নিক পড়ে গিয়েছিল বাইক আরোহীদের গায়ে।'' পূর্ব দিল্লির জিটিবি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিষাক্ত রাসায়নিকের ফলে 'বার্ন ইনজুরি'-র কারণেই প্রাণ হারান এই আরোহী। দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, সংস্থার কোনওরকম দায় নেই। এ রকম কোনও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে কোনও কাজই হচ্ছে না মেট্রোয়। এসএসপি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই জাতীয় কোনও রাসায়নিক গায়ে ফেলা হতে পারে। তদ...

দু’ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক, কাঁথি আদালত চত্বর থেকে পালাল আসামী, গুলি করে ফের পাকড়াও

Image
বাইকে করে দাগি আসামী কর্ণকে নিয়ে পালানোর সেই দৃশ্য। ইনসেটে কর্ণ।  ঘণ্টা দুয়েকের রুদ্ধশ্বাস নাটক। পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালত চত্বরে প্রথমে গুলি-বোমা ছুড়ে একেবারে ফিল্মি কায়দায় পালায় তিন দাগী আসামী। পরে পুলিশ ওই এলাকারই এক পরিত্যক্ত বাড়ি থেকে এক আসামীর পায়ে গুলি চালিয়ে গ্রেফতার করে তাকে। অন্য আসামীদের যদিও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সওয়া এগারোটা নাগাদ পুলিশের গাড়িতে করে কাঁথি আদালত চত্বরে নিয়ে আসা হয় চার দাগী আসামীকে। কিন্তু, গাড়ি থেকে ওই আসামীদের নামানো মাত্রই একটি বাইক থেকে দুই যুবক এলোপাথাড়ি বোমা ছুড়তে থাকে। সঙ্গে গুলি চালানো হয় বলেও অভিযোগ। মুহূর্তের মধ্যে গোটা চত্বর ধোঁয়ায় ভরে যায়। গুরুতর জখম হন তিন পুলিশ কর্মী। আর তার মধ্যেই পালিয়ে যায় কর্ণ বেরা, শেখ মুন্না এবং সুরজিৎ গুড়িয়া নামের তিন আসামী। পুলিশকর্মী খুনের ঘটনায় অভিযুক্ত কর্ণ এর পর ওই বাইকে উঠে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইকটি সেই সময় স্টার্ট না নেওয়ায় ভিড়ের মধ্যে দৌড়ে পালায়। এলাকার লোকজন বুঝতে পেরে তাকে ধাওয়া করে। এর পর কর্ণ রথতলা মোড়ের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে পড়ে। স্থানীয়রা পিছু নেওয়ায় কর্ণ গুল...

শেয়ার বাজারে হাহাকার! পড়ল আম্বানির রিলায়েন্সের দাম, জেনে নিন বিস্তারিত

Image
বৃহস্পতিবার বড় ধাক্কা শেয়ার বাজারে। এদিন শেয়ার বাজারে ১.৫০% পতন হয়। মুম্বই শেয়ার বাজার ৮৫০ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে নিফটি নেমে যায় ২৫০ পয়েন্ট। এদিন নিফটিতে ৪১ টি শেয়ার মূল্যে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। শেয়ারগুলির মধ্যে রয়েছে আইকার মোটরস (-৬.৬৯%), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ( -৫.৮৩%), টেক মাহিন্দ্রা ( -৩.৫৯%)। টিসিএম এবং গেইলের শেয়ারে ২-৫ শতাংশ পতন হয়েছে। অন্যদিকে, লার্সেন ট্যুবরো, হিন্দালকো, ভারতী ইনফ্রাটেল, টাটা স্টিলের দাম সামান্য হলেও বেড়েছে। এদিনের টাকার দানমের পতনও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। তবে শুধু টাকা নয়, অন্য দেশের মুদ্রা থেকে ডলার তুলনামূলক ভাবে শক্তিশালী হয়েছে, আমেরিকায় সুদের হার বাড়ানোয়। এদিন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যও ছেঁকা দিয়েছে। তেলের মূল্য ছিল ব্যারেল পিছু ৮৬ ডলার। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন। সেই প্রভাবও পড়েছে শেয়ার বাজারে। অক্টোবরে এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা ৪৫৫.০২ কোটি টাকা বের করে নিয়েছেন। সেপ্টেম্বরে এই শেয়ার বিক্রির মূল্য ছিল ১৪৮৮.৯৬ কোটি টাকা। যদিও অগাস্টে যা ছিল অনেকটাই কম, ২৬২.৭২ কোটি টাকা।...

আইসিআইসিআই ব্যাঙ্ক ছেড়েই দিলেন চন্দা কোছার, দায়িত্বে এলেন সন্দীপ বক্সী

Image
আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও পদ থেকে ইস্তফা দিয়ে সরে গেলেন চন্দা কোছার। বৃহস্পতিবার ইস্তফা দেওয়ার পর সঙ্গে সঙ্গে তা গৃহীত হয়েছে। আগেভাগেই অবসরের আবেদন করেছিলেন চন্দা যা মঞ্জুর করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্বে এসেছেন সন্দীপ বক্সী। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চন্দার ইস্তফা গ্রহণ করা হয়েছে। তবে যে তদন্ত চলছে তাতে এর প্রভাব পড়বে না। সন্দীপ বক্সীকে যে চন্দার জায়গায় আনা হয়েছে সেটাও জানানো হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্কের এমডি ও সিইও হিসাবে আগামী পাঁচ বছর কাজ করবেন সন্দীপ। ২০২৩ সালের ৩ অক্টোবর সেই মেয়াদ শেষ হবে।

হাওড়া থেকে জামশেদপুরে নিয়ে গিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করল প্রেমিক

Image
জামশেদপুর: বন্ধুদের সঙ্গে মিলে নিজের প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, গণধর্ষণের পর নির্যাতিতাকে মারধর করে নদীর ধারে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ ঘটনাটি ঘটেছে জামশেদপুরে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবতীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ সূত্রের খবর, নির্যাতিতা হাওড়ার বাসিন্দা ৷ মঙ্গলবার প্রেমিকের সঙ্গে জামশেদপুর যায় যুবতী ৷ একটি ঘর নিয়ে সেখানে থাকেন তারা ৷ বুধবার রাতে নিজের কয়েকজন বন্ধুদের ডেকে পাঠায় অভিযুক্ত যুবক ৷ এরপর বন্ধুদের সঙ্গে মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে ৷ বাধা দেওয়ায় যুবতীকে বেধড়ক মারধরও করা হয় ৷ এরপর নদীর ধারে তাকে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত ৷

ধারের ৮৬০ টাকা না পেয়ে বন্ধুর দু’হাতের কব্জি কেটে খুন!

Image
বন্ধুর দোকান থেকে ধারে ৮৬০ টাকার লেবু কিনেছিলেন। কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দিতে পারেননি। আর তাতেই নিজের জীবন দিয়ে চুকোতে হল সেই দাম। টাকা ফেরত না পেয়ে হাতের কব্জি কেটে খুন করার অভিযোগ উঠল বন্ধুরই বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির রামনগর এলাকায়।  পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন আগে ব্যবসায়ী সিন্টু মণ্ডলের কাছ থেকে ৮৬০ টাকার লেবু ধারে কিনেছিলেন পেশায় সবজি ব্যবসায়ী  নরেন মণ্ডল।  ইদানীং ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল নরেনের। তাই সিন্টুকে ওই টাকা ফেরত দিতে দেরি হচ্ছিল নরেনের।  পরিবারের দাবি, এই নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। সিন্টু একাধিকবার ননরেনের কাছে টাকা চাইতেন। কিন্তু বারবার সময় দিলেও সেই টাকা ফেরত দিতে পারছিলেন না  নরেন। টাকা নিয়েই দুজনের মধ্যে গত এক সপ্তাহ ধরে বচসা চলছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বুধবার  তা চরমে ওঠে। এদিনও  সকালে দোকানে যান নরেন। দুপুরে পরিবারের সঙ্গে একবার কথাও হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। আশেপাশের এলাকা খুঁজেও নরেনকে দেখতে পাননি তাঁর বাড়ির লোক। বৃহস্পতিবার সকালে  প্রতিবেশীরাই খবর দেন তাঁদের। বা...

তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি, বরখাস্ত টিসিএস কর্মচারী

Image
কলকাতা: তরুণীকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ ৷ যার জেরে নজিরবিহীন পদক্ষেপ নিল টিসিএস ৷ বরখাস্ত করা হল অভিযুক্ত টিসিএস কর্মচারী ৷ ঘটনাস্থল কলকাতা ৷ তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অনবরত অশ্লীল মেসেজ করত অভিযুক্ত রাহুল সিং ৷ এরপর সেই সমস্ত অশ্লীল মেসেজের রিপ্লাই না দিলে খুনের হুমকি দিত রাহুল ৷ এমনকী, অভব্য আচরণও করত বলে অভিযোগ ৷    অবশেষে, উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মেসেজের স্ক্রিনশট তুলে পোস্ট করে দেয় তরুণী ৷  মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই সমস্ত স্ক্রিনশট ৷ অভিযুক্ত কর্মচারীর উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয় নেটিজেনরা ৷ পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা তরুণী অসমের বাসিন্দা ৷ বেশ কয়েকমাস ধরেই ফেসবুক ট্যুইটার মারফত অশ্লীল মেসেজ করত অভিযুক্ত ৷ এরপরই কলকাতায় এসে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা তরুণী ৷ শুধু অসমের তরুণীকেই নয় ৷ আরও এক তরুণীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত রাহুল ৷ এমনকী, তার ছেলে এবং স্বামীকেও মেরে ফেলার হুমকি দিত অভিযুক্ত ৷

পুজোর আগেই তিন রাজ্যে ধেয়ে আসছে সাইক্লোন

Image
তিরুঅনন্তপুরম: ধেয়ে আসছে সাইক্লোন ৷ কেরল সরকারের তরফ থেকে জারি হল লাল সতর্কতা ৷ আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ যার জেরে তিন রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ কেরল ছাড়াও তামিলনাড়ু, পন্ডিচেরিতে জারি হয়েছে সতর্কতা ৷ কেরলের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ৫ থেকে ৭ অক্টোবর অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ যার জেরে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে ৷ ইতিমধ্যেই স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আগামী ৬ অক্টোবর অবধি ইডুক্কি-তে কমলা সতর্কতা জারি হয়েছে ৷ ইডুক্কি ছাড়াও ত্রিসুর, পালাক্কারেও জারি হয়েছে সতর্কতা ৷ ইন্ডিয়ান মেটোরলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে আগামী ৭ অক্টোবর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় জোরাল বৃষ্টিপাত শুরু হয়েছে ৷ কেরল ছাড়াও তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে হাই অ্যালার্ট জারি হয়েছে ৷ আগামী ৬ থেকে ৮ অক্টোবর অবধি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷