Posts

দিদির সামনেই দড়িতে ঝুলে পড়লেন সোনাজয়ী অ্যাথলিট ভাই! হাসপাতালে মৃত্যু

Image
এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অ্যাথলিট পলেন্দ্র চৌধরি।  বাবার সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি। মিটমাট করতে স্টেডিয়ামে স্পোর্টস অ্যাকাডেমি হস্টেলে এলেন দিদি। তার সামনেই ঘরে গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়লেন সোনাজয়ী অ্যাথলিট ভাই। প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বছর আঠেরোর পলেন্দ্র চৌধরিকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। পাশাপাশি ওই অ্যাথলিটের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সাই। জওহরলাল নেহরু স্টেডিয়ামের এক কর্মী জানান, ''মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই ওই মহিলার চিৎকার শুনে সবাই ছুটে যাই। দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে পলেন্দ্র। সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে সফদর জংহাসপাতালে পাঠাই আমরা।'' হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তির কিছুক্ষণ পরই মৃত্যু হয় ওই যুবকের। কিন্তু সাই পরিচালিত স্পোর্টস অ্যাকাডেমির ঘরে আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে। সাইয়ের ডিরেক্টর জেনারেল নীলম কপূর বলেন, ''সাই পরিচালিত এলাকার মধ্যে ঘটনা ঘটেছে বলে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সাইয়ের সচিব স্বর্ন স...

ফেক কসমেটিক প্রোডাক্টের বিক্রি নিয়ে কড়া মনোভাব ফ্লিপকার্ট ও আমাজনের

Image
বড় পরিবর্তন এল ফ্লিপকার্ট ও আমাজনে। এবার থেকে ফেক কসমেটিক পোডাক্টস আর বিক্রি করা যাবে না জনপ্রিয় এই ই-কমার্স সাইটগুলিতে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ডিসিজিআই(ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া) কিছু দিন আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানেই দেখা যায়, বিখ্যাত কিছু ই-কমার্স সাইট ভেজাল কসমেটিক দ্রব্য বিক্রি করছে। কোনও রকম সার্টিফিকেট ছাড়াই এই দ্রব্যগুলি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যে এই সব দ্রব্য বিক্রি না করার জন্য ই-কমার্স সাইটগুলি নোটিশ দেওয়া হয়েছে। যদি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করা হয় তাহলে পুলিশি অভিযোগ দায়ের যাবে বলেও জানানো হয়েছে ডিসিজিআই-এর তরফে।   এ বিষয়ে আমাজনের মুখপাত্র সংবাদসংস্থাকে জানান, ''আমাজন একটা থার্ড পার্টি অনলাইন বাজার। বিক্রেতাদের কাছ থেকে দ্রব্য নিয়ে এসে এদেশের গ্রাহকদের কাছে বিক্রি করে। প্রত্যেক বিক্রেতা নিজের নিজের সামগ্রীর গুণমানের জন্য দায়ী। আমাজন গ্রাহকদের ব্যাপারে যথেষ্ট সচেতন। যারা ভুয়ো সামগ্রী বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।''

অনেক সন্তান হোক, নবদম্পতিকে শুভেচ্ছা বলিউডের

Image
রণবীর এবং দীপিকা। সাতপাকে বাঁধা পড়লেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ইতালির লেক কোমোতে কড়া নিরাপত্তার আবহে বিয়ে হল এই জুটির। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা বলিউড। রণিত রায় টুইটে, ভালবাসা, সৌভাগ্য, আনন্দের পাশাপাশি বহু সন্তানের শুভেচ্ছা জানিয়েছেন। সিমি গাড়েওয়াল দু'জনকে একসঙ্গে থাকার শুভেচ্ছা জানিয়েছেন। জানা গিয়েছে, বিয়ের পর এ দিন ৩০ জন নিমন্ত্রিত অতিথির জন্য একটি পার্টি দেন দীপিকা-রণবীর। ইতালির সময়ে বিকেল চারটে এবং ভারতীয় সময় সন্ধে সাতটা পর্যন্ত সে পার্টি চলেছে বলে খবর।  শোনা যাচ্ছে নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাকি বিমা করিয়েছেন এই জুটি। যা এক কথায় অভিনব। বলি ইন্ডাস্ট্রিতে বিয়ের ইনসিওরেন্স আর কোনও জুটি করিয়েছেন কিনা, তা মনে করতে পারছেন না অনেকেই। দীপিকা-রণবীর বিয়েতে আমন্ত্রিত সব অতিথিদের অনুরোধ করেছেন, তাঁদের কোনও উপহার দিতে চাইলে তা যেন নির্দিষ্ট কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থায় দেওয়া হয়। ওই স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে ব্যক্তিগত ভাবে যুক্ত এই জুটি। এ দিন কোঙ্কনি প্রথায় আংটি বদল এবং বিয়ে হয় দীপিকা-রণবীরের। আগামিকাল নাকি সিন্ধ্রি প্রথায় বিয়ে হবে। যে এলাকায়...

‘‌নেহেরুর জন্যই চা ওয়ালা আজ প্রধানমন্ত্রী’‌, মোদিকে কটাক্ষ থারুরের

Image
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর। এবার বললেন, '‌প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্যই আজ একজন চা ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷'‌ বুধবার, ১৪ নভেম্বর সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবস৷ শিশুদের সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক৷ তাই দিনটি শিশু দিবস হিসাবেও পালিত হয়৷ এই উপলক্ষেই রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরেন তিনি৷ দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা সকলকে শোনান কেরলের তিরুঅনন্তপুরমের এই সাংসদ৷ এরপরই নেহেরুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভ্রান্ত তথ্যের বিষয়ে উষ্মা প্রকাশ করেন শশী থারুর৷ বলেন এসব '‌অবিশ্বাসযোগ্য মিথ্যা।'‌ নেহেরুকে ভারতমাতার 'সেরা সন্তান' বলে সম্বোধন করে, তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারের কোনও প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি৷ এই অনুষ্ঠানে মঞ্চেই তি...

হোয়াটসঅ্যাপ চ্যাটের আনলিমিটেড ব্যাক আপ রাখবেন কীভাবে?

Image
এতদিন হোয়াটসঅ্যাপের সব ব্যাক আপ সেভ হত গুগল ড্রাইভে। তবে একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমান ডাটা সেভ করা যেত। মঙ্গলবার থেকে হোয়াটসঅ্যাপের ডাটা আর গুগল ড্রাইভে সেভ হবে না। অগাস্ট মাসে হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত গুগল ড্রাইভ থেকে ব্যাক আপ সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিল। এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রাহকের ব্যাক আপ আর নিজস্ব অ্যাকাউন্টে সেভ হবে না। নতুন নিয়মে গ্রাহকের ব্যক্তিগত গুগল ড্রাইভ অ্যাকাউন্টে কোন চ্যাট সেভ হবে না। পরিবর্তে হোয়াটসঅ্যাপ ব্যক আপের জন্য আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে দেবে গুগল। এক বছরে কোন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট না হলে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। অর্থাৎ আপনি স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ডাটা এক বছর ব্যাক আপ না করলে তা ক্লাউড থেকে নিজে থেকেই ডিলিট হয়তে যাবে। হোয়াটসঅ্যাপ ডাটা ব্যাক আপ হওয়ার জন্য ফোনে গুগল প্লে সার্ভিস ইনস্টল থাকা বাধ্যতামুলক। এরপরে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে সব চ্যাট একসাথে ব্যাক আপ নেওয়া সম্ভব। কোনদিন ব্যাক না নিয়ে থাকলে প্রথমবার ব্যাক আপ নিতে অনেকটা সময় লাগতে পারে। তবে ইন্টারনেট কা...

আদিবাসীদের অস্ত্র তুলে নেওয়ার ডাক, জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা

Image
জঙ্গলমহলে ফের মাওবাদী সংগঠন তৈরি করা হচ্ছে। আর সেই সংগঠন ছড়াতে কলকাতা থেকে কয়েক জন গিয়েছেন।মাকলি গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গল লাগোয়া একটি ফুটবল মাঠে জড়ো হয়েছেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেই সূত্র ধরেই মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে জঙ্গল লাগোয়াওই মাঠ থেকেই চার জনকে গ্রেফতার করে তারা। ধৃতেরা হলেন সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান ওরফে স্বপন। সব্যসাচী ও সঞ্জীব সোদপুরের বাসিন্দা। অর্কদীপ ওরফে বিজয়ের বাড়ির কলকাতার পর্ণশ্রী এলকায়। টিপু সুলতানের বাড়ি বীরভূমে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু লিফলেট ও প্রচার পুস্তিকা উদ্ধার হয়েছে। তাতে মাওবাদী রাজ্য কমিটির সম্পাদক আকাশের নাম রয়েছে। শুধু তাই নয়, জঙ্গলমহলের আদিবাসীদের সশস্ত্র লড়াইয়ের ডাক দেওয়ার কথা লেখা রয়েছে ওই প্রচার পুস্তিকা ও লিফলেটগুলিতে।ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ১৪৯, ১২০, ১২১, ১২২, ১২৩, ১২৪এ-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এ দিন ধৃতদের গড়বেতা আদালতে তোলা হবে। ধৃতদের সঙ্গে মাওবাদী যোগের কথা অস্বীকার করেছে এপিডিআর। সংগঠ...

মুকেশের মেয়ের বিয়ের কার্ডের এক একটির দাম তিন লক্ষ টাকা!

Image
ঈশা অম্বানী। আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মুকেশ-নীতা অম্বানীর মেয়ে ঈশা অম্বানীর। ঈশার হবু স্বামী আনন্দ পিরামল। বহু চর্চিত সেই বিয়ের কার্ড সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার এক একটির দাম নাকি তিন লক্ষ টাকা!  চলতি বছরের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে এটি। কার্ডটি স্বাভাবিক ভাবেই অভিনব। একটা অভিনব নকশার বাক্স রয়েছে এতে। উপরে রয়েছে ঈশা অম্বানীর আদ্যক্ষর আই এ। এর ভিতরে রয়েছে আরও একটি বাক্স। সেটি খুললেই বাজতে শুরু করছে গায়ত্রী মন্ত্র। সেই বাক্সের ভিতরে রয়েছে আরও চারটি বাক্স। মনে করা হচ্ছে, সবকটি বাক্সই সোনার তৈরি। প্রতিটি বাক্সে রয়েছে দেবী গায়ত্রীর ছবি। কার্ডের মধ্যে দু'টি ফুল রয়েছে। যা পাত্র এবং পাত্রী উত্সর্গ করেছেন তাঁদের ঠাকুমাকে। এই কার্ড দিয়ে প্রথমে অম্বানী পরিবার প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানিয়েছেন সিদ্ধিদাতা গণেশকে। ঈশা অম্বানী ও তাঁর হবু স্বামী আনন্দ পিরামল ছোটবেলার বন্ধু। কিছু দিন আগেই ইতালির লেক কোমোতে তাঁদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এই জুটির বিয়ে হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও মূল্যবান বাড়ি অ্যান্টিলিয়ায়। এটি মুকেশ অম্বানীর আবাসন।

কেউ অনাহারে মারা যাননি, নবান্নে দাঁড়িয়ে বলে দিলেন মমতা

Image
তাঁর রাজ্যে অনাহারে মৃত্যু হয় না, দাবি মমতার। লালগড়ের জঙ্গলখাস গ্রামে পর পর সাত জন শবরের মৃত্যু নিয়ে যখন হইচই চলছে, তখন অনাহারে তাঁদের মৃত্যুর সম্ভাবনাকে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, "রাজ্যে অনাহারে কারও মৃত্যু হয় না। পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য সরকার বিশেষ প্যাকেজের ব্যবস্থা করে।" অনাহারের প্রশ্ন খারিজ করে দিলেও, সরাসরি ওই গ্রামের কথা উল্লেখ মুখ্যমন্ত্রী করেননি। এ মাসেই প্রথম ১১ দিনে ঝাড়গ্রাম জেলার এই গ্রামে ৪ জন শবরের মৃত্যু হয়েছে। আর গত অগস্টের ১০ তারিখ থেকে ধরলে মৃতের সংখ্যা ৭। কারওরই মৃত্যু বয়সজনিত কারণে হয়নি। এঁদের সকলেরই মৃত্যু হয়েছে যক্ষ্মা, যকৃতের সমস্যা ইত্যাদি কারণে। এই মৃত্যুর খবর সামনে আসতেই আলোড়ন শুরু হয়।  নড়েচড়ে বসে জেলা প্রশাসন। মঙ্গলবার গ্রামে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে যান খোদ জেলা শাসক আয়েষা রানি। তিনিও ওই অনাহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন,বলেন, "যাঁরা মারা গিয়েছেন তাঁদের বেশির ভাগেরই যক্ষ্মা হয়েছিল। যকৃতে সমস্যা ছিল। তাঁরা নিয়মিত চিকিত্সা করাতেন না। মদ্যপানও করতেন।" তবে জেলা প...

কাশ্মীরে ধর্ষণের ২৫ বছর পর ধরা পড়ল অভিযুক্ত

Image
পুঞ্চ : ধর্ষণের ২৫ বছর পর ধরা পড়ল অভিযুক্ত। নাম খুশাল হুসেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল পুলিশের তরফে জানানো হয়। ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরের বানুল্লাহ গ্রামের বাসিন্দা খুশালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই পলাতক ছিল সে। গতকাল পুলিশের স্পেশাল টিম তাকে মেনধার এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদিকে রাজৌরি জেলাতেও সাতবছর পলাতক থাকার পর ধরা পড়েছে মহম্মদ কবির নামে এক স্মাগলার। ধৃতের বাড়ি ধানিধারে।

এক্সপ্রেস ট্রেনে চেপে রামায়ণ দর্শন, রামের জীবন দেখাবে ভারতীয় রেল

Image
তীর্থযাত্রীদের জন্য সুখবর। আজ থেকেই চালু হচ্ছে শ্রীরামায়ণ এক্সপ্রেস। রেলমন্ত্রক সূত্রের খবর, এই  এক্সপ্রেস ট্রেনে চেপেই দর্শনার্থীরা সেই বিশেষ বিশেষ স্থানে ভ্রমণ করতে পারবেন, যেখানে যেখানে পদধূলি পড়েছে হিন্দু ধর্মাবতার শ্রীরামের। জানা যাচ্ছে, ভারতীয় রেল ১৬ দিনের একটি স্পেশাল প্যাকেজ চালু করছে, যেখানে এই শ্রী রামায়ণ এক্সপ্রেসে চেপেই দেশের একাধিক দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন পুন্যার্থীরা।  ভারত এবং শ্রীলঙ্কা, দুই দেশ মিলিয়েই এই 'রামায়ণ যাত্রার' ভ্রমণ প্যাকেজ তৈরি করেছে ভারতীয় রেল মন্ত্রক। একটি প্রেস বিবৃতিতে ভারতীয় রেলমন্ত্রক জানিয়েছে,  "১৪ নভেম্বর দিল্লি থেকে শ্রী রামায়ণ এক্সপ্রেস তার যাত্রা শুরু করবে। এই ট্রেন শ্রীরামের সঙ্গে সম্পর্কযুক্ত সব স্থানকেই ছুঁয়ে যাবে। ভারত এবং শ্রীলঙ্কাকে নিয়েই শ্রী রামায়ণ যাত্রার পরিকল্পনা করা হয়েছে। এতে সময় লাগবে ১৬ দিন"। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের এক আধিকারিকের কথায়, শ্রী রামায়ণ এক্সপ্রেসে যাত্রী পিছু ভাড়া ১৫,১২০ টাকা। ১৬ দিনে রামায়ণে বর্ণিত সবকটি স্থান পরিদর্শন করতে পারবেন যাত্রীরা। ওই আধিকারিক জানিয়েছেন, ট্রেনে...

প্রাক্তন সঙ্গীর তিরে লন্ডনে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার, নিরাপদে বার করা হল গর্ভস্থ শিশু

Image
মৃত সানা মহম্মদ। লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত  মহিলার পেটে তির গেঁথে দিল আততায়ী। সন্তানসম্ভবা ওই মহিলারমৃত্যু হয়েছে। তবে বাঁচানো গিয়েছে তাঁর গর্ভস্থ শিশুটিকে।  শিশুটিকে নিরাপদে বের করে আনেন চিকিৎসকরা। হামলাকারী ওই মহিলার পূর্বপরিচিত। তাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত মহিলার নাম দেবী উন্মাথালেগাড্ডু। বয়স ৩৫ বছর।৭ বছর আগে ইমতিয়াজ মহম্মদকে বিয়ে করেছিলেন। দেবী পরে নাম পাল্টে সানা মহম্মদ হন। ২ ও ৫ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে তাঁদের। তৃতীয়বার মা হতে যাচ্ছিলেন সানা। এ ছাড়াও আগের পক্ষের তিন সন্তান ছিল তাঁর। সকলে নিয়ে লন্ডনের ইলফোর্ডে থাকতেন। সোমবার সকালে বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সানা। বাড়িতে ছিলেন ইমতিয়াজও। সামনের লনে তিনিই প্রথম আততায়ীকে লক্ষ্য করেন। সানার দিকে তির-ধনুক তাক করেছিল সে। চেঁচিয়ে স্ত্রীকে সতর্কও করেন ইমতিয়াজ। কিন্তু ততক্ষণে সানার শরীরে তির গেঁথে গিয়েছে। তলপেট ফুঁড়ে তির আটকে যায় হৃৎপিণ্ডে। তড়িঘড়ি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে বেলা ১১টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচার করে নিরাপদে শিশুটিকে বার করে নিতে সক্ষম হন তাঁরা। সদ্যজাত পুত্রসন্তানের নাম ই...

পশ্চিমবঙ্গের নাম বদল! মোদীর সরকারকে তীব্র আক্রমণ মমতার

Image
রাজ্যের নামবদল ইস্যুতে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদফয় বিষয়টি নিয়ে ক্ষুব্ধও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় সর্বদল বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবু কেন টালবাহানা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই ও ওড়িশার নাম বদল করা হলেও, বাংলার নামে কেন বদল নয়, সেই প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিজেদের খুশি মতো নাম বদল করছে বিজেপি। বাংলার নাম বদল নিয়ে বলতে গিয়ে, এনআরসি নিয়েও বিজেপি আক্রমণ করেন তিনি। বিজেপির বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার চেষ্টার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের পাশেই যেহেতু বাংলাদেশ রয়েছে, সেই যুক্তি দেখিয়ে রাজ্যে নাম বদলের প্রস্তাব বাতিল করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মমতা। গত বছর বিধানসভায় প্রস্তাব পাশ গত বছর পুজোর আগে রাজ্য মন্ত্রিসভায় ফের গৃহীত হয় রাজ্যের নাম বদলের প্রস্তাব। নতুন প্রস্তাব ফের কেন্দ্রের কাছে পাঠানো হয়। প্রস্তাবে বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাতেই নাম ছিল 'বাংলা'। আগেও প্রস্তাব পাঠিয়েছিল তৃণমূল সরকার তৃণমূল সরকার...

পাকিস্তান সামলাও পরে কাশ্মীর চাইবে, ইমরানকে কটাক্ষ আফ্রিদির

Image
লন্ডন: পাকিস্তান সরকারকে প্রবল কটাক্ষ করলেন দেশের প্রাক্তন ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদি৷ নাম না করে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন বিদেশ থেকে৷ লন্ডন থেকে এই পাক তারকা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রদেশের আইন শৃঙ্খলা সামাল দিক সরকার, পরে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হবে৷ আফ্রিদির মন্তব্যের পরেই আন্তর্জাতিক মহল সরগরম৷ বিশেষ করে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক মহলে ছড়িয়েছে শোরগোল৷ আফ্রিদি বলেছেন-কাশ্মীর কোনও ইস্যু নয়৷ আমি মনে করি কাশ্মীরকে দরকার নেই পাকিস্তানের৷ দেশের চারটি প্রদেশ সামলানো সম্ভব হচ্ছে না৷ ইন্ডিয়াকে দেওয়ারও প্রয়োজন নেই৷ কাশ্মীরকে আলাদা দেশ বানাও৷   সম্প্রতি পাকিস্তানে ধর্ম অবমাননা আইনে বন্দি থাকা ফাঁসির আসামী খ্রিষ্টান মহিলা আসিয়া বিবিকে মুক্তি দেওয়া হয়েছে৷ পাক সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলির বিক্ষোভে ইমরান খানের সরকার প্রায় অসহায় হয়ে গিয়েছিল৷ ইঙ্গিতে এই প্রসঙ্গ টেনে এনে চারটি প্রদেশকে সামলানোর খোঁচা দিয়েছেন আফ্রিদি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট অধিনায়ক ইমরান খান৷ তিনি প্রধানমন্ত...

WhatsApp চ্যাট ব্যাক আপ নেন না? অবশ্যই পড়ুন :

Image
এক বছরের বেশি সময় WhatsApp চ্যাট ব্যাক আপ না নিলে আগের ব্যাক আপ ডিলিট হয়ে যাবে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। গত অগাস্ট মাসে এক চুক্তিতে Google Drive এ ব্যাক আপ রাখার কথা জানিয়েছিল WhatsApp। WhatsApp চ্যাটের ব্যাক আপ নেওয়া থাকলে খুব সহজেই এক ফোনের ব্যাক আপ অন্য ফোনে পৌঁছে যাবে। 12 নভেম্বর এক বিবৃতিতে WhatsApp জানিয়েছে এক বছরের বেশি সময় যে সব অ্যাকাউন্টের ব্যাক আপ আপডেট হয়নি Google Drive থেকে সেই অ্যাকাউন্টের ব্যাক আপ ডিলিট করে দেওয়া হবে। একটি ব্যাক্তিগত Google Drive অ্যাকাউন্টে WhatsApp গ্রাহকরা চ্যাটের ব্যাক আপ নিতে পারেন। Android ফোন থেকে Menu> Settings> Chats> Chat Backup এ গিয়ে WhatsApp চ্যাটের ব্যাক আপ নেওয়া সম্ভব। এখান থেকে অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখতে পারবেন। অটোমেটিক ব্যাক আপ সেট করে রাখলে প্রতিদিন বা সপ্তাহে বা মাসে নির্দিষ্ট সময়ে ব্যাকগ্রাউন্ডে সব চ্যাটের ব্যাক আপ থেকে যাবে।

ছত্তিসগড়ে ফের মাওবাদী হামলা, জখম ৬

Image
বিজাপুরে বিএসএফ কর্মীদের বাস লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। আবারও ছত্তিসগড়ে হামলা চালাল মাওবাদীরা। বুধবারও মাওবাদীদের টার্গেট ছিল নিরাপত্তা বাহিনী। বিজাপুরে বিএসএফ কর্মীদের বাস লক্ষ করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এদিনের হামলায় জখম হয়েছেন ৪ জন বিএসএফ জওয়ান। জখম হয়েছেন ছত্তিসগড় পুলিশের ডিআরজি জওয়ান ও এক স্থানীয় বাসিন্দাও। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইডি বিস্ফোরণের আগে নিরাপত্তাবাহিনীকে লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবারই ছত্তিসগড়ে প্রথম দফায় ভোটগ্রহণ হয়। সেদিনও হামলা চালায় মাওবাদীরা। বিজাপুরের পামেদ এলাকায় সিআরপিএফের কোবরা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে ২ জন নিরাপত্তা কর্মী , একজন সাব-ইন্সপেক্টর ও একজন হেড কনস্টেবল জখম হন ওইদিন। অন্যদিকে, প্রথম দফায় ভোটের আগের দিনও হামলা চালায় মাওবাদীরা। রবিবার ছত্তিসগড়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নকশালপন্থী নিহত হয়। পাকড়াও করা হয় আরও একজনকে। রবিবার সংঘর্ষের এ খবর দিয়েছে সংবাদসংস্থা প...

কোকেন পাচারের অভিযোগে গ্রেপ্তার নাইজেরিয় ফুটবলার

Image
কোকেন পাচারের অভিযোগে হাজরা মোড় থেকে গ্রেপ্তার বিদেশি ফুটবলার এমানুয়েল। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকার কোকেন।  ময়দানের বেশ কিছু ক্লাবে চুটিয়ে ফুটবল খেলেছেন এমানুয়েল। এখন অবশ্য খেপ খেলে বেড়ান। মঙ্গলবার রাতে  হাজরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিস সূত্রে খবর, এর আগেও মাদকচক্রে নাম পাওয়া গিয়েছিল ওই ফুটবলারের। সম্প্রতি বিমানবন্দর থেকে মাদক সহ ধৃত এক নাইজেরিয় মহিলাকে জেরা করেই এমানুয়েলের খোঁজ পায় পুলিস। তারপর থেকেই পাতা হচ্ছিল ফাঁদ। অবশেষে গতরাতে জালে ধরা পড়ে এমানুয়েল। এদিকে, কোকেন চক্রে কলকাতার বেশ কয়েকটি নাইটক্লাব এবং ডিজেদের জড়িত থাকার খবরও এসেছে তদন্তকারীদের কাছে। মাদকের এই চক্র ভাঙতে তৎপর হয়েছে লালবাজার। আপাতত এমানুয়েল ছাড়াও এই মাদক চক্রে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে লালবাজার।

ভারতে পরমাণু হামলার হুমকি দিল পাকিস্তান

Image
ইসলামাবাদ: পরমাণু হামলার হুমকি দিলেন আজাদ জম্মু এবং কাশ্মীরের (AJK) প্রেসিডেন্ট, সর্দার মাসুদ খান৷ মঙ্গলবার কাশ্মীর ইস্যুতে তাঁর এক বিবৃতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত৷ টাইমস নাও-এর একটি খবর থেকে জানা যায়, কাশ্মীর ইস্যুতে বহুদিন ধরেই সমস্যা চলছে ভারত-পাকিস্তানের মধ্যে৷ আর কাশ্মীর নিয়ে ভারতের একগুঁয়েমি আরও একটি পরমাণবিক যুদ্ধের দিকেই দুটি রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে৷ তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যুতে কোনও সম্ভাব্য সামরিক সমাধান নেই এবং ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না৷   মুজফ্ফরাবাদে ৪৮তম পাকিস্তান নেভি স্টাফ কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় খান জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান সর্বদাই শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে কিন্তু ভারত কাশ্মীরবাসীদের দমিয়ে রেখে সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷ তাঁর মতে, এই সমস্যা সমাধানের জন্য United Nations Secretary-General-এর এগিয়ে এসে বিশেষ প্রতিনিধি নিয়োগ করা প্রয়োজন৷ দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ ঘটে যাওয়ার আগেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে তার সমাধান হওয়া উচিত বলে মত তাঁর৷

বাণিজ্যিক মধ্যস্থতায় ভারতই সেরা, মোদী বন্ধু, হোয়াইট হাউসে দীপাবলি উদযাপণে বললেন ট্রাম্প

Image
আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মঞ্চে ট্রাম্প বলেন, বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভারতই সেরা। মোদীর সঙ্গে বন্ধুত্বের জন্য কৃতজ্ঞতা জানালেন ট্রাম্প। মঙ্গলবার আমেরিকা জুড়ে পালিত হয়েছে দীপাবলি। সেই উপলক্ষে ভারতীয় কর্মীদের জন্য ছুটিও ঘোষণা করে ট্রাম্প সরকার। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে দীপাবলির প্রদীপ জ্বালানোর আগে ট্রাম্প বলেন, "ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর৷ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্বের জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ৷" মোদীর সঙ্গে অটুট বন্ধুত্বের কথা জানিয়ে দীপাবলির প্রদীপ জ্বালালেন ট্রাম্প। ভারতীয় সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে সেজে ওঠে হোয়াইট হাউসের ঐতিহাসিক রুজভেল্ট রুম। এরপর ভারতের সঙ্গে বাণিজ্য নীতির বিস্তারকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, "ভারত জানে কীভাবে ব্যবসা করতে হয়। বানিজ্যে কীভাবে মধ্যস্থতা করতে হয়, সেই জ্ঞানও প্রখর। সেই কারণেই আমাদের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে চলছে৷ তাই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃ...

ডিএ বাড়ল ভিন্ রাজ্যে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মীদের, ক্ষোভ বঙ্গে

Image
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক নিয়ে রাজ্য সরকারের কর্মীমহলে ক্ষোভ যথেষ্টই। এ বার ভিন্ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির নির্দেশিকায় তাঁদের 'হতাশা' আরও বেড়েছে। আজ, বুধবার স্টেট ট্রাইব্যুনালে ডিএ মামলার শুনানি হওয়ার কথা। সেখানে বিষয়টি তুলে ধরার কথা ভাবছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা বলছে, ভিন্‌ রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘভাতা ১৪২% থেকে বাড়িয়ে ১৪৮% করা হচ্ছে। বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে গত ১ জুলাই থেকে। অন্য দিকে, এ রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পরিমাণ এখন ১০০%। ফলে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব আবাসে কর্মরতদের সঙ্গে তাঁদের ডিএ ফারাক দাঁড়াচ্ছে ৪৮ শতাংশ। কর্মচারী সংগঠনগুলির দাবি, ১ জানুয়ারি যখন এ রাজ্যের কর্মচারীদের মহার্ঘভাতা ১২৫% হবে, তখন দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের আরও এক কিস্তি ডিএ বেড়ে যাবে।  বাম সরকারের শেষ লগ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘভাতার ফারাক ছিল ২০ শতাংশের কিছুটা কম। কিন্তু তখন কেন্দ্রের মতো রাজ্যেও বছরে দু'বার করে মহার্...

৩০০ টাকার কমে জিও, এয়ারটেল ও ভোডাফোনের সেরা প্রিপেড প্ল্যান

Image
গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। Jio, Airtel ও Vodafone এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় তিনটি নেটওয়ার্ক জিও, এয়ারটেল ও ভোডাফোনের ৩০০ টাকার নীচে প্রিপেড প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিও ২৯৯ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। 3GB ডাটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। জিও ১৯৮ টাকার প্ল্যান জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। জিও ১৪৯ টাকার প্ল্যান জিও ১৪৯ টাকার প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান জিওর ১৯৮ টাকার প্ল্যান...