Posts

ওষুধের স্ট্রিপ কাটতে নারাজ দোকানদার, হয়রানির মুখে ক্রেতারা

Image
কলকাতা: ওষুধের স্ট্রিপ কাটতে নারাজ দোকানদার। তাই প্রয়োজন না থাকলেও গোটা স্ট্রিপ কিনতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁর আত্মীয়রা। যার জেরে অনেক সময়েই টাকার অপচয়। কখনও আবার নষ্ট হচ্ছে বাড়তি ওষুধ। যদিও চিকিৎসক ও বিক্রেতাদের একাংশের সাফাই, রোগীর স্বার্থেই না কি চালু হয়েছে এই অলিখিত নিয়ম! সাতদিনে চোদ্দটি ট্যাবলেট খেতে বলেছেন ডাক্তারবাবু। কিন্তু আপনাকে কিনতে হল কুড়িটি। না কিনে উপায় নেই। কারণ, বিক্রেতা কোনও মতেই ওষুধের স্ট্রিপ কাটবেন না। অর্থাৎ, স্ট্রিপে আছে কুড়িটি ওষুধ। আপনার ১৪টি দরকার হলেও, বাড়তি টাকা দিয়ে আপনাকে কিনতেই হবে ২০টি। প্রয়োজন যাই হোক না কেন, সবসময় ওষুধের গোটা স্ট্রিপই কিনতে হবে, এই নিয়ম তৈরি করল কে? কেনই বা সাধারণ মানুষকে এ ভাবে ভোগান্তিতে পড়তে হবে? বিক্রেতাদের একাংশের দাবি, ব‍্যবসার জন্য অনেক সময় গোটা স্ট্রিপ বিক্রি করতে হয়। জনৈক ওষুধ বিপণীর কর্মীর বক্তব্য, 'ম্যানেজমেন্ট সুগার, প্রেশারের ওষুধ কেটে বিক্রি করতে বারণ করেছে। ক্রেতাদের অসুবিধা হলেও আমাদের কিছু করার নেই। ওষুধ হারালে আমাদের মাইনে থেকে টাকা কাটা যায় ৷' গোটা স্ট্রিপ কেনাটা যে সমস্যা তৈরি করছে, তা মেনে নিয়েছে বেঙ্...

পিএনবি প্রতারণাকাণ্ড: নীরব মোদীর ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ইডি

Image
মুম্বই: পিএনবি-প্রতারণাকাণ্ডে প্রধান অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর প্রায় ১৭০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (পিএমএলএ) আওতায় নীরব, তাঁর মালিকানাধীন বিভিন্ন সংস্থা ও তাঁর সহযোগীদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্থাবর সম্পত্তি এবং তাঁর শেয়ার বিনিয়োগ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গত সপ্তাহে নীরব মোদীর মামা তথা পিএনবি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির মালিকানাধীন গীতাঞ্জলী গ্রুপের থেকে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের ৩৪ হাজার অলঙ্কার বাজেয়াপ্ত করেছে সংস্থা। প্রসঙ্গত, সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি পিএনবি-প্রতারণা মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। এর আগে, নীবর মোদীর পরিবারের চার সদস্যকে তলব করে জেরা করে ইডি। সেই তালিকায় ছিল নীরবের বাবা, মা, বোন ও ভগ্নিপতি। জেরা করা হয় চাঁর মার্কিন নিবাসী ব্যবসায়িক সহযোগী মিহির বনশালীকেও। ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ শেষ পর্যন্ত এই মামলায় সকল অভিযুক্তদের থেকে প্রায় ৭,৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ও আর্থিক তছরুপ আইনের বিভিন্ন ধা...

বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image
কলকাতা: প্রথমবার রাজ্যে ভোটের কাজে দায়িত্ব পেয়েছিলেন সিভিক ভলান্টিয়াররা ৷ ভোট সমাপ্ত হতে না হতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড়সড় সুখবর ৷ একলাফে অনেকটাই বেতন বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের ৷ বঙ্গবিভূষণের পুরস্কার মঞ্চ থেকেই সোমবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একলাফে ৫,৫০০ থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন বেড়ে হল ৮ হাজার টাকা ৷ অক্টোবর থেকে লাগু হবে এই বর্ধিত বেতন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিভিক ভলান্টিয়ারদের এবার জুনিয়র হোমগার্ডের জন্য ট্রেনিং দেবে সরকার। এখানেই শেষ নয়, হোমগার্ডের পর প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবলেরও ট্রেনিংও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ এর আগে রাজ্যের আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার আওতায় আনার কথাও ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী ৷

বঙ্গবিভূষণে সম্মানিত আশা ভোঁসলে, মুখ্যমন্ত্রীর অনুরোধে গাইলেন গান

Image
মঞ্চ প্রস্তুত ছিল। ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। সেইমতো মঞ্চে হাজির ছিলেন বিশিষ্টরা। আর ছিলেন তিনি। যিনি এবারের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণের সবচেয়ে উজ্জ্বল নাম। আশা ভোঁসলে। নজরুল মঞ্চে তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবিভূষণ সম্মানের প্রতীক তুলে দেওয়া হল কিংবদন্তি শিল্পীর হাতে। পাশে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারের বঙ্গবিভূষণ সম্মান পেলেন তিনিও। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে এই সম্মান। এর আগে সম্মানিত করা হয়েছে মান্না দে, মহাশ্বেতা দেবী, মিঠুন চক্রবর্তী, আমজাদ আলি খানের মতো ব্যক্তিত্বদের। আশা ভোঁসলে ও প্রসেনজিতের পাশাপাশি এবারে বঙ্গবিভূষণ সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন সমরেশ মজুমদার, মহম্মদ হাবিব, সুব্রত ভট্টাচার্য, গিরিজা শংকর রায়, শ্যামল সেন, সুহৃদকুমার ভৌমিকের মতো স্বনামধন্য ব্যক্তিরা। বঙ্গভূষণ পেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি,  পার্থ ঘোষের মতো ব্যক্তিত্বরা। বাংলার মেধা সারা বিশ্বকে পথ দেখায়। যতদিন এই শিক্ষা, সভ্যতা বেঁচে থাকবে, ততদিন বিশ্বকে এভাবেই পথ দেখাবে বাংলা। তাই সোমবার নজরুল মঞ্চে সকলকে স্বপ্ন দেখার আহ্বান...

রাশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী, পুতিনের সঙ্গে হবে বৈঠক

Image
সোচি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার জন্য রাশিয়ার সোচিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর সাড়ে তিনটে থেকে সোচি শহরে এই বৈঠক শুরু হওয়ার কথা। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতা ভেস্তে যাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে দ্বিপাক্ষিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। রাশিয়ায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী জানান, 'রাশিয়ার বন্ধুসুলভ নাগরিকদের শুভেচ্ছা জানাই। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছি। তাঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, সবসময় ভাল লেগেছে। এই বৈঠকের মাধ্যমে দু'দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা করি।' প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, মোদী-পুতিনের এই বৈঠক আনুষ্ঠানিকতা ছাড়াই হচ্ছে। চার থেকে পাঁচ ঘণ্টা ধরে হতে পারে আলোচনা। ভারত ও রাশিয়ার অর্থনীতির উপর ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু ভেস্তে যাওয়ার প্রভাব, সিরিয়া ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, সন্ত্রাসবাদ ও ব্রিকস সম্মেলনের বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

দিল্লিতে বেতন চাওয়ায় নৃশংসভাবে নাবালিকা পরিচারিকাকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Image
নয়াদিল্লি: ন্যায্য বেতন চেয়েছিল মেয়েটি। সেটা তো দেওয়া হলই না, উল্টে তাকে খুন করে দেহ কেট তিন টুকরো করে ফেলে দেওয়া হল নর্দমায়। নৃশংস এই ঘটনা দিল্লির। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ১৬ বছরের ওই মেয়েটিকে পরিচারিকার কাজ করার জন্য তিন বছর আগে ঝাড়খণ্ড থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। মেয়েটি পরিচারিকার কাজ করছিল কিন্তু বেতন পাচ্ছিল না। যে তাকে দিল্লিতে নিয়ে এসেছিল, সে বেতনের সব টাকা নিয়ে নিচ্ছিল। এক বছর পরে মেয়েটি কাজ ছেড়ে দেয়। এ মাসের তিন তারিখ সে মনজিৎ কারকেটা নামে ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দেখা করে বেতনের টাকা চায়। এরপর সঙ্গীদের নিয়ে তাকে খুন করে মনজিৎ। পরদিন একটি নর্দমা থেকে মেয়েটির দেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ প্রথমে কোনও সূত্র পাচ্ছিল না। মীনাওয়ালি নগরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ওই অঞ্চলে প্রায় ২০০টি বাড়ি আছে। সেগুলির উপর নজর রাখা শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন, মেয়েটি খুন হওয়ার পর থেকেই ঝাড়খণ্ডের এক বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে ঝাড়খণ্ডে গ্রামের বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। পরে পুল...

বিয়ের দিনে সাদা চাদরে ‘সতীত্বের পরীক্ষা’ দিতে হল না ঐশ্বর্যকে

Image
বিবেক-ঐশ্বর্য। দিন কুড়ি আগে বিয়ের কার্ড ছাপিয়েছিলেন বিবেক তমাইচীকর। পুরোটা মরাঠিতে। ইংরেজি বাক্য একটাই— 'স্টপ দ্য ভি রিচুয়াল'! ব্যাপার কী? পুরোটা বোঝা গেল ১২ মে, বিয়ের দিনে। পঞ্চায়েতের বলে দেওয়া হোটেলে নয়। পুলিশি পাহারায় বিয়ে করে সোজা বাড়িতেই ফিরলেন পুণের বছর আঠাশের যুবক। সাদা চাদরে 'সতীত্বের পরীক্ষা'  (ভার্জিনিটি রিচুয়াল) দিতে হল না নববধূ ঐশ্বর্যকেও। তবু এ ভাবেই সংসার পাতলেন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের প্রাক্তনী। কিন্তু '৪০০ বছরের প্রাচীন প্রথা' কি রাতারাতি এ ভাবে উপড়ে ফেলা যায়! হার না মেনে পুণের পিঁপরীতে কঞ্জরভাট জনজাতিরই এক জন হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন বিবেক। দোসর, জ্ঞাতিদের বেশ কয়েক জন মিলিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের ৭৪ জন। তাঁদের প্রতিপক্ষ ওই সাদা চাদর! জাত পঞ্চায়েতের নিদান— বৌ 'সতী' কি না, তা জানতে হবে প্রথম রাতেই! তাই মোড়লই হোটেলের ঘর দেবেন। বিছানার সাদা চাদরটাও। সাঙ্গোপাঙ্গদের নিয়ে সারা রাত বসে থাকবেন বন্ধ দরজার ও-পারে। তার আগে ঘরে এক মহিলাকে পাঠাবেন মোড়ল। তিনি আপাদমস্তক দেখে আসবেন পাত্রীকে— কোথাও  'খুঁত' নেই তো! হাত...

বিমানে মহিলা সহযাত্রীর পাশে বসে হস্তমৈথুন, গ্রেফতার অনাবাসী ভারতীয়

Image
নয়াদিল্লি : দিন কয়েক আগেই শ্যামবাজারের কাছে চলন্ত বাসের মধ্যে হস্তমৈথুনের ঘটনায়তোলপাড় পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার হবহু একই ঘটনা ঘটল মাঝ আকাশে। বিমানের মধ্যেই। অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হয়নি ঠিকই। তবে জানা গিয়েছে, তিনি রাশিয়ার পাসপোর্টধারী এক অনাবাসী ভারতীয়। বয়স কমকরে ৫৮। রবিবার ইস্তানবুল থেকে দিল্লিগামী বিমানে তিনি বসেছিলেন এক মহিলা সহযাত্রীর পাশে। মহিলা অভিযোগ, তাঁর পাশে বসেই ওই ব্যক্তি আচমকা প্যন্টের চেন খুলে হস্তমৈথুন করতে শুরু করেন। এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, মাঝ আকাশ আর চলন্ত বাসের মধ্যে আর কোনও পার্থক্য নেই। বিকৃত মনস্করা সব জায়গাতেই সক্রিয়। যার ফলে মহিলাদের পড়তে হচ্ছে অপ্রীতিকর পরিস্থিতির মুখে। জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়ের অশালীন আচরণ নিয়ে ওই মহিলা অভিযোগ জানিয়েছিলেন বিমানকর্মীদের কাছে। অভিযোগ, তাতে সেরকম কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কিছু ক্ষণ পরে ওই ব্যক্তি অন্য একটি আসনে সরে যান। তুরস্ক এয়ারলাইন্সের বিমানটি দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমান বন্দরে নামা মাত্র মহিলার অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে স...

আমদাবাদে ৪ বছরের শিশুপুত্রের সামনে মাকে বেধড়ক মার বাবা-ঠাকুমার, এভাবে মারার কারণ জানলে অবাক হবেন!

Image
আমদাবাদ:  আমদাবাদে স্বামীর কাজের সুবিধার জন্যে এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে স্ত্রীকে শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দিচ্ছিল স্বামী-শাশুড়ি। কিন্তু মহিলা সেই দাবিতে রাজি না হওয়ায়, মহিলাকে চার বছরের শিশুপুত্রের সামনে বেধড়ক মারতে দেখা গেল। মাকে ছেড়ে দেওয়ার জন্যে ছোট্ট ছেলে বাবাকে কাতর আবেদন জানালেও, তাতে কর্ণপাত করেনি বাবা-ঠাকুমা। এই পুরো ঘটনায় সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় মহিলা পুলিশের কাছে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানালেও, তাঁকে কোনওভাবে সাহায্যে এগিয়ে আসেনি পুলিশ। সেইজন্যে মহিলাকে এভাবে অকথ্য অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করতে হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী মহিলার শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে, পলাতক স্বামী।

চলন্ত গাড়িতে মহিলাকে গণধর্ষণ, ২০দিন পরে দায়ের হল অভিযোগ

Image
আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরপ্রদেশে যে সবসময়ই চিন্তার কারণ সরকারের তা প্রতিমুহূর্তে স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে মহিলাদের প্রতি নিগ্রহ ও অত্যাচারের ঘটনা যে আর তীব্র গতিতে বেড়ে চলেছে উত্তরপ্রদেশে। দিল্লির প্রতিবেশী রাজ্য যেন ধর্ষণের অপরাধে তাল মিলিয়ে চলছে রাজধানীর সঙ্গে। উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। চার অভিযুক্ত মিলে চলন্ত গাড়িতেই মহিলার সম্মান ভূলুন্ঠিত করেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে ইটাহ-র পিলুয়া এলাকার হাজারা ক্যানাল রোডে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে চার অভিযুক্তই আপাত পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ মামলা দায়ের করে পলাতকদের গ্রেফতার করতে তল্লাশি অভিযানে নেমেছে বলে খবর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১মে। ২০দিন পরে পুলিশ অভিযোগ দায়ের করে। ঘটনার দিন নিগৃহীত মহিলা বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এক দূর সম্পর্কের আত্মীয় এসে গাড়ি দাঁড় করিয়ে লিফট দিতে চায়। সেই গাড়িতে বাকী অভিযুক্তরা আগে থেকেই বসে ছিল। মহিলা পরিচিত দেখে গাড়িতে উঠলে তাকে বাড়িতে ছাড়ার বদলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, উত্তরপ্রদেশে মহিলা ও নাবালকদের বিরুদ্ধ...

সিনেমাকেও হার মানাল এই ঘটনা, মাত্র ২০ মিনিটে বিমানবন্দর থেকে হাসপাতালে গেল হৃদযন্ত্র

Image
দরকার ছিল একটি হৃদযন্ত্রের। কিন্তু, সেই হৃদযন্ত্রের খোঁজ মিলেছিল বেঙ্গালুরুতে। সেখানে গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে কোমায় চলে গিয়েছিল বছর আঠারোর তরুণ বরুণ ডিকা। চিকিৎসকরা তাকে 'ব্রেন ডেথ' ঘোষণা করতেই শুরু হয়ে যায় তৎপরতা। কারণ, বরুণের শরীরে থাকা হৃদযন্ত্রটি কলকাতায় দিলচাঁদ সিংহের শরীর প্রতিস্তাপন করার বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঝাড়খণ্ডের বাসিন্দা বছর উনচল্লিশের দিলচাঁদ ২০১৬ সালে ই এম বাইপাস সংলগ্ন এই হাসপাতালে হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। সোমবার ভোরেই বেঙ্গালুরু থেকে বিমানে বরুণের হৃদযন্ত্র নিয়ে কলকাতায় রওনা হয় একটি দল। চার ঘণ্টার মধ্যে বরুণের হৃদযন্ত্র দিলচাঁদ-এর শরীরে বসানোটা জরুরি ছিল। কারণ, চার ঘণ্টা সময় পেরিয়ে গেলে এই হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেবে। এই বিষয়গুলি কলকাতা পুলিশকেও জানানো হয়। এরপরই পরিকল্পনা মতো কলকাতা বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত তৈরি করা হয় গ্রিন করিডর। এই কর্মসূচিতে সামিল করা হয় বিধাননগর পুলিশ কমিশনারেটকেও। সোমবার সকাল ১০.৪০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় বেঙ্গালুরু থেকে আসা বিমানটি। একটি বিশেষ ক্যাসকেডে করে হৃদযন্ত্রটি নিয়ে আসা হয়ে...

অজানা 'নিপা ভাইরাস' কী, মারণ এই ভাইরাস সম্পর্কে জেনে নিন একনজরে

Image
ভারতে হানা দিয়েছে নিপা ভাইরাস। আমজনতার কাছে এই ভাইরাস বেশ অজানা। সেভাবে কোনও প্রতিষেধকও আজ পর্যন্ত তৈরি হয়নি। দক্ষিণের রাজ্য কেরলে এই ভাইরাসের হানায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে বাড়ছে ভাইরাসের আক্রমণে মৃত্যুর সংখ্যা। এই অবস্থা চলতে থাকলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে সময় লাগবে না। কেন্দ্র ও রাজ্য সরকার কোমর বেঁধে এই ভাইরাসের হানা ঠেকাতে নেমেছে। তবে সাধারণ মানুষের এই ভাইরাস নিয়ে জানা প্রয়োজন। কী করবেন, কী করবেন না, জেনে নিন একনজরে। নিপা কী বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা অনুযায়ী নিপা একধরনের উঠতি ভাইরাস। যা পশু থেকে মানুষের দেহে বাসা বাঁধে। পশু ও মানুষ দুই প্রজাতিকেই সমানভাবে আক্রমণ করে। এবং এর প্রভাবে ৭০ শতাংশ ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। মালয়েশিয়ায় ভাইরাস ধরা পড়ে ১৯৯৮ সালে মালয়েশিয়ার কামপুং সুনগাই নিপা-তে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। সেই থেকে এই জায়গার নাম থেকে ভাইরাসের নাম নিপা রাখা হয়। প্রথমে শূকরের দেহে এটি বাসা বাঁধে। ২০০৪ সালে বাংলাদেশে মানুষের দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। পরে ভারতে হাসপাতালে মানুষের শরীর থেকে মানুষে শরীরে তা ছড়িয়ে পড়ার ঘটনা পরিলক্ষিত হয়।     পরিবহণ বাদ...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণ, গর্ভপাত

Image
বিষ্ণপুর : নিকাহের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকী ভয় দেখিয়ে ও বিভিন্ন শর্ত দিয়ে ওই কিশোরীর গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিজুল মল্লিকের দুই ভাই রাহুল মল্লিক ও মুমতাজ মল্লিককে। পলাতক মূল অভিযুক্ত মহিজুল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপর থানার ভাণ্ডারিয়াতে। কিশোরীর মায়ের বক্তব্য, স্থানীয় একটি স্কুলের ক্লাস এইটের ছাত্রী তাঁর মেয়ে। চার মাস আগে স্থানীয় যুবক মহিজুল মল্লিক তাঁর মেয়ের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গতসপ্তাহে তিনি জানতে পারেন মেয়ে গর্ভবতী। মহিজুল জানায়, ভ্রূণ নষ্ট করলে নিকাহ করবে। সেইমতো কিশোরীর গর্ভপাত করানো হয়। তারপরও নিকাহ করতে অস্বীকার করে অভিযুক্ত। এরপরই বিষ্ণুপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার।  কিশোরীর বাবার অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরই অভিযুক্তের বাবা তাঁর বাড়িতে লোক পাঠায়। কেস তুলে নেওয়ার জন্য ৫০ হাজার টাকা দেবে বলে। তবে, তিনি কোনও টাকা চান না। দোষীর শাস্তিই তাঁর একমাত্র দাবি। যদিও টাকা দিয়ে মামলা তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্তের বাবা খলিল মল্লিক। 

4G ইন্টারনেটে অসাধারণ অফার! তাও আবার কিনা এত সস্তায়?

Image
নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে ফের মার্কেটে হাজির আইডিয়া৷ অফিসিয়াল ট্যুইটের মাধ্যমে কর্তৃপক্ষ জানায় বিষয়টি৷ প্রথম প্ল্যানটি থাকছে ৫৩ টাকার৷ যেখানে ইউজাররা পাবেন ৩ জিবি ডেটা৷ অন্যদিকে, ৬ ডিবি ডেটা পাবেন ৯২ টাকার বিনিময়ে৷ অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতেই আইডিয়া নিয়ে এসেছে অফার দুটি৷ ইতিমধ্যেই জিওর ৫২ এবং ৯৮ টাকার প্ল্যানটি গ্রাহকদের দারুণভাবে আকর্ষণ করেছে৷ আইডিয়ার ৫৩ টাকার প্ল্যানটিতে 3G/4G স্পীডের ডেটা পাবেন কাস্টমাররা৷ অন্যদিকে, যারা ৯২ টাকা দিয়ে রিচার্জ করাবেন তাঁরা পাবেন ৬ জিবি ডেটা৷ তবে, এই প্যাকেজগুলির সঙ্গে অন্য কোনরকমের সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছে টেলিকম সংস্থাটি৷ অন্যদিকে, জিওর ৫২ টাকার প্ল্যানটিতে মোট ১.০৫ জিবি ডেটা ইউজাররা পাবেন ৭ দিনের জন্য৷ আনলিমিটেড ভয়েস কল এবং ৭০ টি SMS পাবেন অতিরিক্ত হিসেবে৷ মোট ২ জিবি ডেটা থাকবে ৯৮ টাকা দিয়ে রিচার্জ করার জন্য৷ ২৮ দিনের এই প্যাকেজটিতে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ টি SMS পাবেন কাস্টমাররা৷ এয়ারটেলের ৪৯ টাকার প্ল্যানে ৩ জিবি হাই-স্পীজের ডেটা থাকবে একদিনের জন্য৷ যদিও, এয়ারটেলের এই অফারটি অবশ্য নির্দিষ্ট কিছ...

নূন্যতম টাকায় গরমের ছুটিতে উটি থেকে চেন্নাই ট্যুরে নিয়ে যাবে IRCTC

Image
পাহাড়ে ঘেরা উটি ৷ নয়াদিল্লি: কলকাতার ভ্যাপসা গরম, জ্যাবজেবে পিঠ, গায়ের সঙ্গে সেঁটে যাওয়া জামা, ভিড় বাসে ঘামের গন্ধ ৷ এই তো পরিচিত হিসেব ৷ স্কুল-কলেজে ছুটি ৷ তবু হয় ঘরে বসে বসে ঘামছেন, বা মাঝে মধ্যে কালবৈশাখীতে ভিজছেন আর নয়তো উইকএন্ডে সিনেমা হল বা ইকো পার্কে ছুটছেন ৷ অথচ মন বলছে পালিয়ে যাই, পালিয়ে যাই ৷ যেন ঠিক আপনার মনের কথাটা বুঝতে পেরে সেই সুযোগই হাতের মুঠোয় এনে দিল IRCTC (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ৷ এবার IRCTC-র হাত ধরে পাঁচ দিনের ট্রিপে ঘুরে আসুন চেন্নাই থেকে উটি ৷ নীলগিরি পাহাড়ের মাথায় রয়েছে উটি ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার উঁচুতে ৷ তাপমাত্রা এখন ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷ ঘন জঙ্গলে ঘেরা কাঁচের মতো স্বচ্ছ জলাশয়, টুকরো টুকরো লেকে পাহাড়ের প্রতিবিম্ব এসে পড়ে এখানে ৷ এই গরমে দাক্ষিণাত্যের শৈল শহর মলম হয়ে উঠুক আপনার ট্র্যাভেল ডায়রির পাতায় ৷ এক নজরে দেখে নেওয়া যাক, এই প্যাকেজে কী কী সুবিধা থাকছে আপনার জন্য ৷ • এই উটি-মাদুমালাই প্যাকেজ শুরু ৬,৪০০ টাকা থেকে ৷ প্রতি বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে রাত ৯টা বেজে ৫ মিনিটে ট্রেন ছাড...

১০ দফা দাবিতে অবরোধে আদিবাসী সম্প্রদায়, আটকে ট্রেন-যানবাহন

Image
কলকাতা: ১০ দফা দাবিতে রাজ্যের একাধিক জায়গায় অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সোমবার সকাল থেকেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়াতে অবরোধে নামলেন আদিবাসীরা ৷ মালদহে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ ৷ গাজোলের পাণ্ডুয়ায় জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাহত যান চলাচল ৷ উত্তর দিনাজপুরে সকাল ৯টা থেকে রেল অবরোধ কর্মসূচিতে নামলেন আদিবাসী সম্প্রদায় ৷ এদিন সকাল থেকে কানকি স্টেশনে অবরোধ শুরু হয় ৷ পুরুলিয়াতেও অবরোধে নামলেন আদিবাসীরা ৷ সকাল থেকে কান্টাডি স্টেশন অবরোধ শুরু হয় ৷ ফলে দাঁড়িয়ে আপ দক্ষিণ বিহার এক্সপ্রেস ৷ পুরুলিয়া স্টেশনেও আটকে ট্রেন ৷ পুরুলিয়া স্টেশনে আটকে হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস ৷   আসমে রেল অবরোধ ৷ নিজস্ব চিত্র ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও ট্রেন আটকানোর চেষ্টা করা হল ৷ তেভাগা এক্সপ্রেস আটকানোর চেষ্টা করেন আদিবাসীরা ৷ যদিও অবরোধকারীদের হঠিয়ে দেয় রেলপুলিশ ৷ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডের সামনেও অবরোধ শুরু হয়েছে সোমবার সকাল থেকে ৷ ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কেও অবরোধ তুলে দেয় পুলিশ ৷ জলপাইগুড়িতেও আদিবাসীদের অবরোধ ৷ রেল অবরোধে আটকে দূরপাল্লার ট্রেন ...

নিয়মিত শারীরিক সম্পর্কেই প্রখর থাকবে স্মৃতিশক্তি, কী বলছেন বিশেষজ্ঞরা?

Image
গবেষণা বলছে নিয়মিত শারীরিক সম্পর্কই স্মৃতিশক্তিকে প্রখর করে। শুধু কি শারীরিক সম্পর্ক?  একেবারেই না। মানসিক সম্পর্কেরও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পার্টনারের সঙ্গে মনের মিল খুব বেশি? দু'জন দু'জনকে কি চোখে হারান? তাহলে একদম চিন্তা করবেন না। এই আবেগই আপনাকে পার্টনারের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের সুযোগ করে দেবে। না না, একটা বয়সের পরে শুধু খিটমিটে ঝগড়া নয়, রীতিমতো মধুর দাম্পত্যর। কেননা ভুলে যাওয়ার প্রবণতা তো আপনাকে ছুঁতেই পারবে না। একইভাবে আপনার পার্টনারকেও। তাই দাম্পত্য কলহের নো চান্স। মন দিয়ে সংসার করতে চাইলে এই নিয়মবিধি যে আপনাকে মেনে চলতেই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওলঙ্গং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বেশি বয়সেও দাম্পত্যের গভীরতা বজায় রাখুন। তাহলেই ভুলে যাওয়ার রোগ আপনাকে ছুঁতে পারবে না। অটুট থাকবে দাম্পত্য প্রেম। কীভাবে বজায় রাখবেন দাম্পত্যের গভীরতা? গবেষকদের মতে, শারীরিক সম্পর্কই এর মূল চাবিকাঠি। যদিও বয়স বাড়লে এমনিতেই তাতে ছেদ পড়ে। তবে প্রাকৃতিক নিয়মে ছেদ পড়লেও পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখুন। তাহলেই দেখবেন বুড়ো বয়সে ভুলে যাওয়ার রোগ আপনাকে ঈর্ষান্বিতভাবে...

সম্পত্তির নিরিখে বিশ্বে ভারতের স্থান কোথায় জানেন?

Image
ধনসম্পত্তির নিরিখে এবার বিশ্বের প্রথম ছয়ে নিজের নাম তুলে ফেলল ভারত৷ সম্প্রতি প্রকাশিত সমীক্ষা রিপোর্ট বলছে, ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে ভারতে৷ তবে, সম্পত্তির নিরিখে ভারত ষষ্ঠ স্থান দখল করলেও বরাবরের জন্য প্রথম স্থান ধরেই রেখেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷ আফরোশিয়ার ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন সংস্থার প্রকাশিত সমীক্ষা বলছে, মার্কিন মুলুকে সম্পত্তির পরিমাণ প্রায় ৬২ হাজার ৫৮৪ বিলিয়ন ডলার৷ ভারতের সম্পত্তির তুলনায় প্রায় ৫৪ হাজার বিলিয়ন ডলার বেশি৷ এক্ষেত্রের চিনের দখলে গিয়েছে দ্বিতীয় স্থান৷ চিনের মোট সম্পত্তি এখন ২৪ হাজার ৮০৩ বিলিয়নের কাছাকাছি৷ তৃতীয় স্থানে রয়েছে জাপান৷ এই মুহূর্তে জাপানের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে ১৯ হাজার ৫২২ বিলিয়ন ডলারের কাছাকাছি৷ আমেরিকা, চিন, জাপানের পর ইংল্যান্ড৷ রানির দেশের মোট সম্পত্তি ৯,৯১৯ বিলিয়ন, জার্মানি ৯,৬৬০ বিলিয়ন মার্কিন ডলার৷ এরপরই রয়েছে ভারত৷ ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি৷ সংস্থার দাবি, সম্পত্তির তালিকা তৈরি করতে গিয়ে কোনও দেশের সরকারি সম্পত্তি কত, তা বিবেচনার বাইরে রাখা হয়েছিল৷ কার...

শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক

Image
বিষ্ণুপুর: সপ্তম শ্রেণির ছাত্রীকে শৌচালয়ে হাত-পা বেঁধে ও মুখ চাপা দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রহিম মণ্ডলকে (২৩) গ্রেফতার করেছে৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার সামালি ঘোষপাড়ায়৷ অভিযুক্তর পরিবারের তরফে মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ৷ জানা গিয়েছে, প্রতিবেশী যুবকের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল ওই ছাত্রী৷ সে শৌচকর্ম করতে গেলে তার পিছু নেয় রহিম। শৌচালয়ে একা পেয়ে নাবালিকার হাত, পা বেঁধে মুখ চেপে তাকে ধর্ষণ করে৷ ঘটনার কথা কাউকে বললে তার বাবা-মাকে প্রানে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। লজ্জায় ও ভয়ে প্রথমে ঘটনাটি কাউকে জানায়নি নাবালিকা৷ পরে বৌদির কাছে ঘটনার কথা জানায় সে৷ এরপরই অভিযুক্ত রহিমের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। তারপরই পুলিশ রহিমকে গ্রেফতার করে৷ ঘটনার জেরে এলাকায় ছাঞ্চল্য ছড়িয়েছে৷

বাড়িতেই নাকি কবর দিত! মেয়ের পচাগলা দেহ আগলে বাবা

Image
সকাল থেকেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। সন্ধ্যায় পাড়ার মহিলারা জোর করে বাড়িটিতে ঢুকেই অবাক। একটি ঘরে কাপড় জড়ানো অবস্থায় রয়েছে যুবতী মেয়ের মৃতদেহ। আর বিছানার পাশে নেশাগ্রস্ত অবস্থায় বসে ওই যুবতীর বাবা।  নদিয়ার কোতোয়ালি থানার কৃষ্ণনগর শহরের সীমান্তপল্লির ঘটনা। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। মৃত যুবতীর নাম কামা হাঁড়ি (২৬)। পুলিশের কাছে মৃতের বাবা অতুল হাঁড়ি দাবি করেছেন, তাঁর মেয়ের কুষ্ঠ রোগ থাকায় রোগের কারণে মারা গিয়েছে। তাঁদের সমাজের রীতি মেনে তাঁরা মেয়ের দেহ বাড়িতেই পুঁতে দেবেন বলে রেখে দিয়েছিলেন।  এক প্রতিবেশী বধূ রীতা সাহা জানান, 'শনিবার থেকে ওই বাড়ির ছোট মেয়েটিকে দেখতে পাচ্ছিলাম না। ওরা জানিয়েছিল মেয়ে অসুস্থ হওয়ায় শক্তিনগর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরেক প্রতিবেশীকে ওই যুবতীর মা সনিয়া হাঁড়ি বলেছি, মেয়ে কলকাতার হাসপাতালে ভর্তি। এরপর সকালে দুর্গন্ধ আসছিল ওই বাড়ি থেকে। জিজ্ঞাসা করলেও উত্তর পাচ্ছিলাম না। শেষে সন্ধ্যায় ঘর খুঁজে মৃতদেহ দেখতে পাই।'  বাড়ির অনেকেই মদের নেশা করে বলে ওদের কিছু বলা যায়নি বলে দাবি পাড়ার লোকে...