Posts

চালু হওয়ার আগেই জিও বিশ্ববিদ্যালয়কে ১০০০ কোটি টাকা অনুদান কেন্দ্রের, তুঙ্গে বিতর্ক

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আম্বানি-ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে তাঁকে নীতা বা মুকেশ আম্বানির সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে। তা নিয়ে বিরোধীদের নিন্দারও শেষ নেই। এরই মধ্যে বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল সরকারেরই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। রিলায়েন্স ফাউন্ডেশনের এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের 'ইনস্টিটিউট অব এমিনেন্স'-এর তালিকায় রাখা হল যার কোনও অস্তিত্বই নেই। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ব্যপারটি এখনও প্রস্তাবের পর্যায়ে আছে। চালু হওয়া তো দূর কি বাত, এটা কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হবে বা কী পড়ানো হবে, তাও জানেনা সাধারণ মানুষ। অথচ এই প্রতিষ্ঠানটিকে এমন একটি তালিকায় রাখা হল যাতে প্রতিষ্ঠানটি মোটা অংকের সরকারি সাহায্য পাবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানিয়েছেন এই সংস্থাটি, আগামী ৫ বছরে ১ হাজার কোটি টাকার সরকারি সাহায্য পাবে। শুধু তাই নয়, কার্যত সরকারি সাহায্য চললেও শিক্ষা প্রতিষ্ঠানটি হবে স্বাধীন এবং স্বয়ংক্রিয়। স্বাভাবিকভাবেই শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তে বিতর্ক ছড়িয়েছে। বিরোধীরা বলছেন, আরও একবার আম্বানিদের সরকারি সুবিধা পাইয়ে দিল নরেন্...

অপহৃত কিশোরীকে আটকে রেখে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ৫

Image
বছর চোদ্দোর এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। ছিনদ্বারার ওই কিশোরীকে চব্বিশ ঘণ্টার মধ্যে দু-বার করে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ।  অতিরিক্ত পুলিশ সুপার নীরজ সোনি জানান, ৬ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই নাবালিকা। রাতভর খোঁজাখুঁজির পরেও মেয়েকে না-পেয়ে, স্থানীয় কুন্দিপুরা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। ঘটনার দু-দিনের মাথায় মহুয়াতোলা অঞ্চল থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর পুলিশি জিগ্যাসাবাদে মেয়েটি জানায়, মোহিত ভরদ্বাজ নামে এক যুবক জোর করে তাকে বাইকে তুলে নিয়ে যায়। মোহিত তাকে রাহুল ভোন্দে নামে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দু-জনে মিলে তাকে ধর্ষণ করে। পরদিন সকালে সেখান থেকে ফেরার সময়, রাস্তায় আটকায় আরও তিন জন। তারা ফের তাকে ভোন্দের বাড়িতে নিয়ে গিয়ে, ধর্ষণ করে। ওই তিন জনের নামও পুলিশকে জানিয়েছে সে। বান্টি ভালাবি, অঙ্কিত রঘুবংশী ও অমিত বিশ্বকর্মা। অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে স্পেশাল টিম গঠন করা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের বিরুদ্ধে POCSO ছাড়াও ভারতী...

অবশেষে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা হল সকলকে

Image
ব্যাংকক: থাইল্যান্ডের গভীর গুহা গহ্বর থেকে একে একে বেরিয়ে আসছে শিশুরা৷ কোচ সহ বাকি মাত্র ২৷ মঙ্গলবার আরও ১ শিশুকে মারণ গুহা থেকে উদ্ধার করতে সফল উদ্ধারকারীরা৷ গুহায় আটক কোচ সহ ১৩ খুদে ফুটবলারদের মধ্যে ১১ শিশু উদ্ধার৷ রবিবার থেকে লাগাদার চলা উদ্ধারকাজ ফলপ্রসূ৷ মঙ্গলবারের উদ্ধার চিত্র বেশ স্বস্তি জনক৷ উদ্ধার হওয়া শিশুদের হেলিকপ্টারে তুলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে৷ থাইল্যান্ডে চিয়াং রাই হাসপাতালে শিশুদের ভর্তি করা হয়েছে৷ সোমবারই মোট ৮ শিশুকে উদ্ধার করে উদ্ধারকারী দল৷ উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকাজ৷ উদ্ধার হওয়া শিশুদের বেশিরভাগই চিকিৎসাধীন৷ চিকিৎসকরা জানাচ্ছেন টানা এতদিন গুহায় থাকার কারণে স্বাভাবিক নিয়মে খাবার খেতে পারছে না শিশুরা৷ আপাতত তরল খেয়েই থাকতে হচ্ছে৷ তবে উদ্ধার হওয়া বেশিরভাগ শিশুই গুহা থেকে বেরিয়ে চকোলেট ও কেক খেতে চেয়েছে৷ তাদের অনুরোধা রাখা হবে বলেও জানিয়েছে থাই প্রশাসন৷ উদ্ধারের সময় এক উদ্ধারকারীর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে৷ গুহার জল বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জটিলতা৷ সেই জট কাটিয়েই ১১ শিশুদের জীবিত উদ্ধার করা হয়েছে৷ বাকিরাও ত...

৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে নভেম্বর মাসে লঞ্চ হবে Jio GigaFiber

Image
৫ জুন কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার বেসড ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber লঞ্চ করেছে রিলায়েন্স জিও। তবে লঞ্চের সময় Jio GigaFiber দাম সম্পর্কে কিছুই জানায়নি জিও। এবার ইকোনমিক টাইমসে Jio GigaFiber এর দাম প্রকাশিত হল। কোন শহরে লঞ্চ হবে Jio GigaFiber? লঞ্চের সময় কোম্পানি জানিয়েছিল দেশজুড়ে ১১০০ টি শহরে Jio GigaFiber লঞ্চ হবে। দেশের ৫ কোটি ঘরে Jio GigaFiber কানেকশান দেওয়ার কথা ঘোষনা করা হয়েছিল। তবে কবে এই কানেকশান দেওয়া শুরু হবে তা জানানো হয়নি। এই রিপোর্টে জানানো হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে Jio GigaFiber কানেকশান দেওয়া শুরু হবে। একই সাথে এই রিপোর্টে ১৫ থেকে ২০ টি গুরুত্বপূর্ণ শহরের নাম করা হয়েছে। Jio GigaFiber এর দাম একই সাথে একই রিপোর্টে Jio GigaFiber এর দাম প্রাকাশিত হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ৫০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে Jio GigaFiber এর প্ল্যান লঞ্চ হবে। এই প্ল্যানে গ্রাহকরা 100Mbps স্পিডে মাসে 100GB ডাটা পাবেন। এর সাথেই ইন্টারনেট টিভি ও ভিডিও কলিং এর মতো ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যে এলাকাইয় বেশি মানুষ Jio GigaFiber কানেকশান নেওয়ার আগ্রহ প্রকাশ কবেন সেই এলাকায় ...

দিঘায় মিলল ১৮৫ কেজির উড়ুক্কু মাছ!

Image
দিঘায় ১৮৫ কেজি ওজনের মাছ। কবে কে দেখেছেন মনে করতে পারছেন না। তবে মঙ্গলবার এই উঠেছিল দিঘা মোহনায় নবকুমার পয়ড়ার আড়তে। বিশালাকার এই মাছের উচ্চতা ১১ ফুট আর গলার কাছে বেড় ৫ ফুট। ওড়িশার ধামরার শঙ্কর গিরি এই মাছটি এদিন দিঘা মোহনায় নিয়ে আসেন। এক ক্রেতা ১০ হাজার টাকায় মাছটি কেনেন। মাছও উড়তে পারে আকাশে। শুনে অবাক হলেও কথাটিও সত্যি। এই মাছের পরিচিত উড়ুক্কু বা উড়ন্ত মাছ বলে। এতদিন এই সংবাদ মাধ্যমে দেখেছেন অনেকে। দিঘার উপকূলে মঙ্গলবার স্বচক্ষে এমন মাছ দেখলেন বহু মানুষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রের জলের ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এরা সর্বোচ্চ ২০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এবং প্রতি ঘণ্টায় গতি প্রায় ৭০ কিলোমিটার। এরা সাধারণত একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাফ দিয়ে ওঠে। এরপর চোখের পলকে সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময় পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভেতরে ঢুকে পড়ে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে উড়ন্ত মাছের দেখা মেলে। বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্র...

মাথায় ঝুলছে ধর্ষণের অভিযোগ, চুপিসাড়ে বিয়ে সারলেন মিঠুন পুত্র !

Image
এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।  ধর্ষণ, প্রতারণ, জোর করে গর্ভপাতে বাধ্য করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন তিনি। এরই মাঝে দক্ষিণী অভিনেত্রী মাদালসার সঙ্গে বিয়েটা সেরে ফেললেন মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো।  গত ৭ জুলাই উটির হোটেলে মাদালসা ও মিমোর বিয়ের কথা থাকলেও সেদিন ওই হোটেলে পুলিসে হানা দেয়। আর এর পরেই হোটেল ছাড়েন মেয়ের বাড়ির লোকজন। তবে অবশেষে ১০ জুলাই ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে উটিতেই শেষপর্যন্ত বিয়েটা সেরে ফেললেন মিমো মাদালসা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মাদালসা ও মিমোর বিয়ের প্রথম ছবি। প্রসঙ্গত, কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণ, জোর করে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগ এনেছেন এক মহিলা। পাশাপাশি প্রতারণা ও হুমকির অভিযোগ আনা হয়েছে মিঠুনের স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

যোনির অঙ্গচ্ছেদ ধর্মীয় কারণেও নয়, মত সুপ্রিম কোর্টের

Image
শিশুদের 'জেনিটাল মিউটিলেশন' বা যোনির অঙ্গচ্ছেদ করা কোনও ধর্মীয় প্রথার অংশ হতে পারে না। কেন্দ্রের সঙ্গে এক হয়ে সোমবার এই মত দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি খানউইলকর ও বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ১৮ বছরের কম বয়সের শিশুকন্যার যৌনাঙ্গে ক্ষতি হতে পারে, এরকম কোনও প্রথা সম্পূর্ণ বেআইনি। দাউদি বোহরা নামের একটি মুসলিম ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই যোনির অঙ্গচ্ছেদ বা খাতনা প্রথার চল আছে। প্রধানত, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান ও দিল্লিতেই বসবাস এই জনগোষ্ঠীর। এই প্রথায় শিশুকন্যাদের যোনির বাইরের কিছু অংশ কেটে বা ছেঁটে ফেলা হয়। আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই প্রথার চল ছিল। কিন্তু অনেক দেশই এখন এই প্রথাকে বেআইনি ঘোষণা করেছে। এই মামলায় 'দাউদি বোহরা উইমেনস অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডম'র তরফে কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে জানান, এই ধর্মীয় প্রথা প্রায় ১০০০ বছর ধরে পালন করে আসছে এই ধর্মীয় গোষ্ঠী। ধর্মীয় প্রথা পালন করার সাংবিধানিক অধিকার সকলের রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তাঁর যুক্তি, শিশুকন্যা...

ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার অধ্যাপক

Image
হাওড়া: তৃতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার অধ্যাপক ৷ হাওড়ার ব্যাঁটরার চ্যাটার্জি পাড়ার ঘটনা ৷ অভিযুক্তের কাছে টিউশন পড়তেন ছাত্রীটি ৷ ঘটনার দিনও পড়তে যান ছাত্রী ৷ সেই সময় ছাত্রীর খাবারে মাদক মেশানোর অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে ৷ ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ৷ এরপর তাকে তরুণীকে ব্ল্যাকমেলও করতে শুরু করেন তিনি ৷ প্রথমে ভয় পেলেও পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তরুণী ৷ ধৃত অভিযুক্ত অধ্যাপক শিবশঙ্কর চট্টোপাধ্যায় শোভারানি কলেজের ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অধ্যাপককে ৷

মদ্যপানের পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

Image
অশোকনগর : মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক যুবক। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা কালীনগর এলাকার ঘটনা। ধৃতের নাম সুরজিৎ দেবনাথ। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গতরাতে সুরজিৎকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। রবিবার রাতে সুরজিৎ দেবনাথ তার বাড়িতে ডাকে তার বন্ধু ও বন্ধুর বউকে। বাড়িতে সেসময় কেউ না থাকায় দুই বন্ধু মদ্যপান করে। অভিযোগ, মদের নেশায় বন্ধু বেহুঁশ হয়ে গেলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে সুরজিৎ। বিষয়টি নিয়ে সেসময় কিছু না বললেও গতকাল দুপুরে বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানান যুবতি। রাতেই অশোকনগর থানায় সুরজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতির স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ ধৃত সুরজিৎকে বারাসত আদালতে তোলা হবে।

কাজু-চিপসের আবদার ছেড়ে টিফিনে স্রেফ চপ-মুড়ি, তৃণমূলে ব্যয় সংকোচের বার্তা

Image
চা খেতে চাইলে কড়ি খসাতে হবে নিজের ট্যাঁক থেকে। সভা চলাকালীন টিফিন চাইলে চপ-মুড়ি, নিদেনপক্ষে মিলতে পারে সামান্য মুখরোচকের বিরতি। কাজু-চিপসের আবদার তো আর নৈব নৈব চ! গলির আনাচকানাচে বাঁধা যাবে না বাড়তি মাইক। বানানো যাবে না রাস্তাজোড়া ঢাউস গেটও। বড় জনসভা হোক বা কর্মিসভা- অতিথি আপ্যায়নে বাড়াবাড়ি বন্ধে অলিখিত নির্দেশিকা জারি হয়ে গেল তৃণমূলের অন্দরে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়েও সেই নির্দেশ স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর দেখানো পথেই মন্ত্রীদের মাধ্যমে তাঁদের বিধানসভা এলাকা ও সরকারি সব কর্মসূচির ক্ষেত্রেই এই নির্দেশিকা মেনেই এবার থেকে চলতে হবে দপ্তরগুলিকে। কলকাতা ও লাগোয়া জেলা হোক বা উত্তর ও মধ্যবঙ্গের মন্ত্রীরা একযোগে তাঁদের সচিব মারফৎ মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা দপ্তরে জানিয়ে দিয়েছেন। নির্দেশ পৌঁছে গিয়েছে দলের কর্মীদের কাছেও। মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী কখনওই কোনও কিছুতে বাড়াবাড়ি পছন্দ করেন না। সরকারি সভার খরচ কখনওই চোখে লাগার মতো করা হত না। তার পরেও কোথাও কোথ...

মিথ্যে খবর রটালে হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের হতে পারে জেল ।

Image
নয়াদিল্লি: নানা সময়ে মিথ্যা খবর, বিকৃত ফটো, আপত্তিকর ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। যার ফলে নানা সমস্যা তৈরি হয়। এমনকী কিছু ঘটনায় কিছু এলাকায় ধর্মীয় সম্প্রীতিও নষ্ট হয়। এই ধরণের ঘটনা ঠেকাতে এবার গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ৷ বারাণসী শহরের পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট যৌথ নির্দেশনামায় জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনা ঘটেছে খবর পেলেই অভিযুক্ত গ্রুপের অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি কোনও হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিন হন অথবা ফেসবুকে কোনও গ্রুপ খুলে থাকেন তাহলে সেখানে আপত্তিকর পোস্ট, যেমন গুজব ছড়ানো বা মিথ্যা খবর পোস্ট করে থাকেন যদি কোনও মেম্বার, তার খেসারত দিতে হবে গ্রুপ অ্যাডমিনকে৷ সেজন্যই বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট যোগেশ্বর রাম মিশ্র ও পুলিশ সুপার নিতিন তিওয়ারি জানিয়েছেন, এমন ঘটনা ঘটেছে জানতে পারলেই গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে এফআইআর করা হবে। অসত্য, গুজব, বিকৃত তথ্য যাতে স্যোশাল মিডিয়ার মাধ্যমে না ছড়ায় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তিন দিন আগেই সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বার্তা পোস্ট করার অপরাধে এক গ্রুপ অ্যাডমিনকে গ্রেফতার করে পুলিশ৷...

মদ্যপানের পর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ !

অশোকনগর : মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক যুবক। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা কালীনগর এলাকার ঘটনা। ধৃতের নাম সুরজিৎ দেবনাথ। নির্যাতিতার স্বামীর অভিযোগের ভিত্তিতে গতরাতে সুরজিৎকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। রবিবার রাতে সুরজিৎ দেবনাথ তার বাড়িতে ডাকে তার বন্ধু ও বন্ধুর বউকে। বাড়িতে সেসময় কেউ না থাকায় দুই বন্ধু মদ্যপান করে। অভিযোগ, মদের নেশায় বন্ধু বেহুঁশ হয়ে গেলে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে সুরজিৎ। বিষয়টি নিয়ে সেসময় কিছু না বললেও গতকাল দুপুরে বাড়ি ফিরে স্বামীকে গোটা ঘটনা জানান যুবতি। রাতেই অশোকনগর থানায় সুরজিৎ দেবনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবতির স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ ধৃত সুরজিৎকে বারাসত আদালতে তোলা হবে।

১০,৯৯০ টাকা থেকে লঞ্চ হবে Oppo A3s

Image
কিছুদিন আগের সংবাদে শিরোনামে এসেছিল Oppo A3s। কম দামের এই বাজেট ফোনে ডিসপ্লের উপরে কালো নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফেস আনলক সহ বিশাল ব্যাটারি থাকার খবর পাওয়া গিয়েছিল। কিছুদিন আগেই জনপ্রিয় টেক ওয়েবসাইট Gadgets 360 তে এক রিপোর্টে এই ফোন লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। একই সাথে এই ফোনের দাম প্রকাশ করেছিল এই ওয়েবসাইটটি। সেই রিপোর্টে বলা হয়েছে Oppo A3s এর 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। এছাড়াও এই রিপোর্টে জানানো হয়েছে দুটি আলাদা কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হবে। রেড ও ডার্ক পারপেল কালারে Oppo A3s পাওয়া যাবে। যদিও 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম সম্পর্কে খবর প্রকাশ করেনি এই টেক পোর্টাল। Oppo A3s স্পেসিফিকেশান Oppo A3s এ রয়েছে ৬.২ ইঞ্চি IPS HD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এই ডিসপ্লের সাথেই Oppo A3s তে থাকছে 2.5D কার্ভড গ্লাস। Oppo A3S এর ভিতরে রয়েছে Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকছে 2GB/3GB RAM আর 16GB/32GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে Oppo A3S এর স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। Oppo A3S এ Android 8.1 Oreo এর উপরে চলবে কোম্পান...

যৌনাঙ্গের গভীরে কোকেন! পাচারকারী মহিলাকে নিয়ে ফাঁপড়ে গোয়েন্দারা

Image
বিমানবন্দরে নাইজেরিয় মহিলা। যৌনাঙ্গের ভেতরে ঢুকিয়ে আনা হচ্ছিল কোকেন। কিন্তু চলাফেরার সময় তা আরও গভীরে ঢুকে পৌঁছে গিয়েছে ইউটেরাসে। সেই মাদক বেরও করা যাচ্ছে না। আর ভেতরে থাকা কোকেনের একটা ক্যাপসুল ফাটা মানেই মৃত্যু। মাদক পাচারকারী ধরে এখন মহা ফাঁপড়ে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জেট এয়ারওয়েজে মুম্বই থেকে আসা যাত্রী তিরিশ বছরের ডেভিড ব্লেসিংকে আটক করেন গোয়েন্দারা। বিমানবন্দরে প্রাথমিক তল্লাশির পর কুড়িটি এলএসডি ব্লটের হদিশ পাওয়া যায় এই নাইজেরিয়ান মহিলার কাছ থেকে। এনসিবি এবং শুল্ক দফতরের মহিলা কর্মীদের সন্দেহ হয়, আরও মাদক লুকোন রয়েছে। আর তাঁদের পূর্ব অভিজ্ঞতা থেকে মহিলার দেহ তল্লাশির সময়তেই ডেভিডের পায়ুদ্বার থেকে পাওয়া যায় ১২ গ্রাম কোকেন। আর সেই সময়ই জেরায় মহিলা স্বীকার করেন আরও কোকেন লুকোন আছে তাঁর যৌনাঙ্গে। প্রথমে তাঁকেই বের করতে বলেন গোয়েন্দারা। কিন্তু মহিলা নিজেই কিছুক্ষণ চেষ্টা করার পর জানান যে তিনি বের করতে পারছেন না। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের পাশে একটি বেসকারি হাসপাতালে। সেখানে এক্স-রে করে দেখা যায় ইউটেরাসের কাছে কিছু ভরা ...

কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রী’কে ১০ লাখ টাকা চাইল ব্যক্তি !

Image
বাহরাইচ (উত্তর প্রদেশ) : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রী'র কাছে ১০ লাখ টাকা চাইল এক ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের বাহরাইচের। এই ঘটনা সামনে আসার পর অনেকেই প্রতিবাদ করেছেন। সোশাল মিডিয়ায় শুরু হয়েছে নিন্দা। স্ত্রী কন্যা সন্তান জন্ম দেওয়ায় মেয়ের মুখখানিও দেখেনি ওই ব্যক্তি। প্রথমেই স্ত্রী'কে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ওই মহিলা নাকি তাঁর স্বামীর কাছে অনেক অনুনয় বিনয় করেছিলেন। কিন্তু, তাতেও কাজ হয়নি। অবশেষে তিনি এমন এক শর্ত দিলেন যা ওই মহিলার পক্ষে পূরণ করা সম্ভব ছিল না। ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয়, যদি তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়, তাহলেই সে মেয়েসমেত ওই স্ত্রীকে নিজের বাড়িতে তুলবে। অন্যদিকে, ওই মহিলা নিজের মেয়ের পিতৃপরিচয় আদায় করতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। এমনকী, পুলিশ সুপারিটেনডেন্টের দপ্তরে গিয়েও দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছেন। মহিলার অভিযোগ শোনার পর পুলিশ সুপারিনটেনডেন্ট প্রাথমিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন।

কার্ডেই স্পট ফাইন নেবে পুলিশ !

Image
বিধাননগর : স্পট ফাইন করেছে ট্র্যাফিক পুলিশ। অথচ পকেটে পয়সা নেই। তবে রক্ষে নেই। স্পটেই ফাইন দিতে হবে কার্ডের মাধ্যমে। বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে শুরু করা হল স্পট ফাইনে কার্ডের মধ্য দিয়ে অনলাইন পেমেন্ট। ঠিক যেভাবে শপিং মল, পেট্রলপাম্প বা অন্যত্র মানুষ গিয়ে কার্ডে পেমেন্ট করে, ঠিক সেভাবেই। এর জন্য এক বিশেষ ধরনের মেশিন তুলে দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের হাতে। সেই মেশিনের সাহায্যে এবার থেকে চালান নম্বর দিয়ে গাড়ির বিরুদ্ধে কেস করার পরে কার্ড সোয়াইপ করে পেমেন্ট নিয়ে নেবে পুলিশ। কলকাতা পুলিশ অনেকদিন আগেই স্পট ফাইন চালু করেছে। তবে অনেক পুলিশকর্মীরাই স্পট ফাইন ব্যবস্থায় রাজি ছিলেন না। সেকারণে পরে পুলিশের পক্ষ থেকে অনলাইনে ফাইন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। গাড়িচালকরা যে কোনও সাইবার ক্যাফেতে গিয়ে ফাইন জমা করে এসে ট্রাফিক পুলিশের কাছ থেকে কাগজ ছাড়িয়ে নিয়ে যেতেন। অনেকে আবার ব্যাঙ্কে গিয়েও ফাইন জমা করে আসতেন। সেই সমস্যা থেকে চালকদের মুক্তি দিতে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে শুরু করা হল কার্ডের মাধ্যমে স্পট ফাইন পেমেন্ট।  এই বিষয়ে বিধাননগর সিটি পুলিশের DC হেডকোয়র্টার অমিত জাভালজি বলেন, ...

৩ বছরের সন্তানকে অটোতে আছাড় !

হায়দরাবাদ : নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে তিনবছরের সন্তানকে অটোতে আছাড় মারল এক ব্যক্তি। গতকাল ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। শিবা গোড় নামের বছর চল্লিশের ওই ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে শিবার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেখুন সন্তানকে অটোতে আছাড় মারার ভিডিও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী'র সঙ্গে ঝগড়া করে শিবা গোড় ছেলেকে অটোতে আছাড় মারছে। এরপরই ওই শিশু কাঁদতে শুরু করে। অটোতে আছাড় খেয়ে মাটিতে পড়ে যায় বাচ্চাটি। এরপর তাকে মাটি থেকে হাতে তুলে নেয় শিবা। শিশুর মা স্বামীর হাত থেকে ছেলেকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু, শিবা ছেলেকে ছাড়তে নারাজ। ঘটনাস্থানে দুজন পুলিশকর্মীকেও দেখা গেছে। তারাও শিশুকে তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য বলছে শিবাকে। যদিও কোনও কথা কানে তুলছে না শিবা। পুলিশ আধিকারিক পি শ্রীনিবাস জানান, আহত শিশুকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সে এখন বিপন্মুক্ত। তিনি আরও বলেন, "শিশুটির মা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হননি। সেকারণে, আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছি। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হা...

নাইজিরীয় মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক !

Image
কলকাতা: কলকাতা বিমানবন্দরে নাইজিরীয় মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক। ওই মহিলাকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কলকাতা বিমানবন্দরে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক নাইজিরীয় মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২০টি এলএসডি ব্লট পেপার ও কোকেন। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেন, তাঁর গোপনাঙ্গে আরও মাদক রয়েছে। এরপরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, গোপনাঙ্গে মাদক রয়েছে। আজ সকালে রেডিওলজিস্টের মাধ্যমে ওই মাদক উদ্ধার করা হবে বলে জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, নাইজিরীয় মহিলা মুম্বই থেকে কলকাতায় আসেন। ওই মাদক কলকাতায় পাচারের জন্য আনা হয়েছিল।

১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে গ্রেফতার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ।

Image
চেন্নাই: ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ ৷ ঘটনায় অভিযুক্ত ৯৯ বছরের এক বৃদ্ধ ৷ তদন্তে নেমে চেন্নাই থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷ এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চেন্নাইয়ের একটি নামী দামী সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ ওই প্রিন্সিপালের বাড়িতেই নিজের মা বাবার সঙ্গে ভাড়া থাকত শিশুটি ৷ গত দু'বছর ধরে ওই বাড়িতেই ভাড়া ছিলেন তারা ৷ শনিবার সন্ধ্যে থেকে অভিযুক্তের ঘরেই ছিল শিশুটি ৷ সেখান থেকে রাতে বাড়ি ফিরতেই পেটে ব্যাথা অনুভব করে সে ৷ পেট ব্যাথায় ডুকরে ডুকরে কেঁদে উঠছিল মেয়েটি ৷ এরপরই তার মা লক্ষ্য করেন, শিশুকন্যাটির গোপনাঙ্গ থেকে অনবরত রক্ত ঝরছে ৷ চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে ৷ চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেন ৷ এরপর মেডিকেল রিপোর্টেই ধর্ষণের ঘটনাটি স্পষ্ট হয়ে যায় ৷ এরপরই থানায় গিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ জেরার মুখে ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে ওই অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির পাঁ...

Samsung Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমলো

Image
সম্প্রতি ভারতে একাধিক স্যামসাং স্মার্টফোনের দাম কমেছে। এই তালিকায় নতুন সংযোজন Samsung Galaxy J6। Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমিয়েছে স্যামসাং। মুম্বাইয়ের জনপ্রিয় রিটেলার মহেশ টেলিকম টুইট করে Galaxy J6 এর 4GB RAM ভেরিয়েন্টের দাম কমার কথা জানিয়েছে। মে মাসে ১৬,৪৯০ টাকামে ভারতে Samsung Galaxy J6 এর 4GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। এই একই ইভেনন্টে Samsung Galaxy J8, Galaxy A6, Galaxy A6+ ফোনগুলি লঞ্চ করেছিল স্যামসাং। এবার ৫০০ টাকা দাম কমে Samsung Galaxy J6 ফোনের 4GB ভেরিয়েন্টের দাম হয়েছে ১৫,৯৯০ টাকা। খুব শিঘ্রই ফ্লিপকার্ট অ্যামাজন সহ সব অনলাইন পোর্টালে এই ফোনের দাম কমে যাবে বলে মনে করা হচ্ছে। দাম কমার সাথে সাথেই এই ফোনের সাথে নতুন একটি অফার যোগ হয়েছে। ফ্লিপকার্টে ICICI ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Samsung Galaxy J6 কিনলে ১,৫০০ টাকার ক্যাশব্যাক পাবে। সেই ক্ষেত্রে Samsung Galaxy J6 এর কর্যকরী মূল্য হবে ১৪,৪৯০ টাকা। দাম কমা ও ক্যাশব্যাক অফার মিলিয়ে পকেট থেকে মোট ২০০০ টাকা বাঁচাতে পারবেন গ্রাহকরা। Samsung Galaxy J6 স্পেসিফিকেশান Galaxy J6 এ রয়েছে HD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে...