Posts

টাকা ফেললেই মিলবে চাকরি, প্রাথমিক শিক্ষা দফতরেই ধরা পড়ল প্রতারক

Image
প্রাথমিক শিক্ষক নিয়োগের নামে প্রতারণা চক্রের এক পান্ডাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।  জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিএলেড পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট বিলি চলছিল। তখন দফতরেরই একটি ঘরে বসে দলবল নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র ভেরিফিকেশন করছিল একদল লোক। টাকা দিলেই চাকরি মিলবে প্রতিশ্রুতিও দিচ্ছিল তারা। খবর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ সাঁতরা ওই ঘরে হানা দেন। বাকিরা পালালেও ধরা পড়ে ২ প্রতারক। তাদের কোতয়ালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রাথমিক শিক্ষা সংসদের বাইরে জটলা দেখে সন্দেহ হয় প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীদের। তারই মধ্যে অভিনন্দন প্রামাণিক নামে এক চাকরিপ্রার্থী অভিযোগ করেন, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন জয়ন্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তি। সেই সঙ্গে তাঁকে কাউন্সিলিংয়ের জন্যও ডাকা হয়। জানানো হয়, ভেরিফিকেশন এর জন্য সমস্থ আসল নথিপত্র নিয়ে আসতে। সন্দেহ হওয়ায় প্রাথমিক সংসদের সভাপতি কাছে সবিস্তারে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনন্দন বাবু। এরপর...

টাকা ফেরতের আগেই কেন বন্ধ কমিশন, সারদা মামলায় রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

Image
সারদা মামলায় রাজ্য সরকারকে তোপ কলকাতা হাইকোর্টের। আমানতকারীদের টাকা ফেরতের জন্য কমিশন গঠিত হলেও কেন কাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া হল, প্রশ্ন আদালতের। প্রায় তিন বছর পর বৃহস্পতিবার হাইকোর্টে উঠেছিল সারদা মামলা। এর আগে রাজ্যের কাছে হলফনামায় বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছিল আদালত। সারদা চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আজ রাজ্যের তরফে অমিতেষ বন্দ্যোপাধ্যায় হলফনামা দিয়ে জানান, "ইতিমধ্যেই ২৫১ কোটি টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে।পাশাপাশি ২৮৭ কোটি টাকা শ্যামল সেন কমিটিকে দেওয়া হয়েছে। এছাড়াও ২.৩৯ কোটি স্টেট ব্যাংকের কাছে বকেয়া রয়েছে। "বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এর পরই রাজ্যের কাছে একাধিক  প্রশ্ন রাখে। শ্যামল সেন কমিশন বন্ধ শুনে তার প্রশ্ন, "যে কাজের জন্য শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল, তা সম্পূর্ণ হওয়ার আগেই কেন বন্ধ কমিশন?'' কেন মেয়াদ বাড়ানো হলো না কমিশনের ?  শ্যামল সেন কমিশনের কাছে সে অব্যবহৃত অর্থ আছে তার কি হবে ? কমিশন কি আবার গঠন করার কোনও সম্ভবনা আছে ?  যদি না হয়, তাহলে যে টাকা সরকার বরাদ্দ করেছিল তা কি অন্য কোনোভাবে ফেরত দেওয়া সম্ভব ?   শ্য...

দিল্লি-সহ উত্তর ভারতের নানা জায়গায় শিলাবৃষ্টি, বদলাল বিমানের অভিমুখ

Image
শিলাবৃষ্টিতে ব্যাহত যান চলাচলও।  প্রবল ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়ল দিল্লি, এনসিআর—সহ উত্তর ভারতের নানা জায়গায়। ১৪টি  অন্তর্দেশীয় বিমান ও চারটি আন্তর্জাতিক বিমানের গতিপথ বদলে দেওয়া হল এ দিন। ন'টি বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হল জয়পুরে। তিনটি বামনকে লখনউয়ে, তিনটিকে অমৃতসরে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুটি বিমান বারাণসী ও একটি বিমানকে ইনদওরে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধে ৬টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে। দিল্লি ছাড়াও নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামেও শিলাবৃষ্টি হয়েছে এ দিন। শিলাবৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের হরিদ্বার, রুরকী-সহ বেশ কয়েকটি জায়গায়। সকাল থেকেই দিল্লি-সহ উত্তর ভারতের আকাশ মেঘলাই ছিল। মৌসম ভবন সূত্রে সকালেই জানানো হয়েছিল, মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসের কথা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয় এ দিন। সন্ধের পর থেকে বৃষ্টির বেগ বাড়তে থাকে।  দেশের উত্তর প্রান্তে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রাও আরও খানিকটা কমে গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করেন নয়ডার বাসিন্দারা। শিলাবৃষ্টির ফলে নয়ডা-সহ উত্তর ভ...

ধর্নায় যোগ দেওয়ার অভিযোগ, পদক কেড়ে নিয়ে ৫ আইপিএসকে শাস্তি দেওয়ার পথে কেন্দ্র

Image
ছবিতে বাঁ দিক থেকে বিনীত গোয়েল, জ্ঞানবন্ত সিংহ, বীরেন্দ্র, সুপ্রতীম সরকার ও অনুজ শর্মা। রাজ্য পুলিশের ডিজি-সহ পাঁচ আইপিএস আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কেড়ে নেওয়া হতে পারে তাঁদের যাবতীয় পুরস্কার এবং মেডেল। ওই পাঁচ আধিকারিককে গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেট্রো চ্যানেলের ধর্নাস্থলে দেখা গিয়েছিল বলে অভিযোগকেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ডিজি বীরেন্দ্র, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিনীত গোয়েল, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতীম সরকার এবং বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। মন্ত্রক সূত্রে খবর,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি) এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী যে মন্ত্রকেরকাছে যে রিপোর্টপাঠিয়েছেনসেখানে জানানো হয়,রাজীব কুমারের সঙ্গে রবিবার রাতে ধর্মতলার মেট্রো চ্যানেলে ওই পাঁচ পুলিশ কর্তাকেও মমতার পাশে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে। এর...

মমতার ধরনায় বসা ৫ IPS অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের পথে কেন্দ্র

Image
যে ৫ IPS অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে বসেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্র। কাড়া হতে পারে অফিসারদের পদক ও প্রাপ্য সম্মান। সূত্রের মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ব্যবস্থা নিতে বলা হয়েছে, ১৯৮৫ IPS ব্যাচের DGP বীরেন্দ্র, ১৯৯৪ IPS ব্যাচের ADG বিনীত কুমার, ১৯৯১ IPS ব্যাচের ADG আইনশৃঙ্খলা অনুজ শর্মা, ১৯৯৩ IPS ব্যাচের বিধাননগর কমিশনার জ্ঞানবন্ত সিং ও ১৯৯৭ IPS ব্যাচের অ্যাডিশনাল কমিশনার সুপ্রতীম সরকারের বিরুদ্ধে। এই অফিসারদের পদক ও প্রাপ্ত সম্মান কেড়ে নেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা করছে কেন্দ্র। সূত্রের দাবি, রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শাস্তিস্বরূপ কিছুদিনের জন্য এই অফিসারদের কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবছে। সারদার তদন্তে নগরপাল রাজীব কুমারকে জেরা করতে চেয়ে CBI হানা দেওয়ায় গত রবিবার তুমুল শোরগোল বাঁধে রাজ্যে। বিনা অনুমতিতে কেন্দ্রের অঙ্গুলিহেলনে CBI হানা দিয়েছে বলে অভিযোগ করে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতার প...

সারদায় ১০৯ টি ফাইলের হদিস পেতে চায় সিবিআই

Image
কলকাতা: সারদাকান্ডে সিবিআই তদন্তে নেমে জানতে পারে ৪৬৬ টি ফাইল বাজেয়াপ্ত করেছে সিট। তার মধ্যে ১০৯ টি ফাইল সিবিআই এখনও হাতে পায়নি বলে সিবিআই সূত্রে খবর। সারদা মামলায় যে ১০৯ টি ফাইল পাওয়া যায়নি, সেগুলো গুরুত্বপূর্ণ ফাইল বলে মনে করছে সিবিআই। এখন প্রশ্ন উঠেছে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো গেল কোথায়? ইতিমধ্যেই সারদাকান্ডে তথ্য লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। যদিও সিটের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই সমস্ত ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সিজার লিস্ট। আর এই সিজার লিস্টে থাকা নথি পাওয়া, না পাওয়া নিয়ে সংঘাত সিবিআই বনাম কলকাতা পুলিশ। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও আদালতের নির্দেশে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সিবিআই। আর সেই অনুমতি পাওয়ার পরেই উঠে পড়েছে সিবিআই। সল্টলেক সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন সিবিআই আধিকারিকরা। বৈঠকে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরেট পঙ্কজ শ্রী বাস্তব সহ উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকরা। মূলত কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই আধিকারিকরা কি কি প্রশ্ন করবেন সেই বিষয়েই মূলত এদি...

উন্নয়নের নিরিখে দেশে এক নম্বর রাজ্য, বিশ্ব বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

Image
শিল্পোদ্যোগীরা আগেই বুঝিয়ে দিয়েছিলেন কেন তাঁরা বাংলায় বিনিয়োগ করতে চান। বাংলার শিল্পবান্ধব পরিবেশ, তার বন্ধুত্বপূর্ণ উদার বাণিজ্যের পরিবেশই রাজ্যকে এগিয়ে দিচ্ছে। সেই কথা বলেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা অতিথিদের সকলকে প্রত্যয়ের সঙ্গে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "বাংলায় কেন বিনিয়োগ করবেন? কারণ, বাংলা প্রমাণ করে দিয়েছে বাংলা এগোচ্ছে। উন্নয়নের নিরিখে দেশের এক নম্বর রাজ্য। কর্মসংস্থান বেড়েছে। কৃষিতে হয়েছে উন্নতি। বেড়েছে কৃষকের আয়। নানা ভাষার, নানা মানুষকে সঙ্গে নিয়েই এখানে সকলের উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার কাজ করে চলেছে।" বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "এই রাজ্য বৈচিত্রের মধ্যে ঐক্যের উৎকৃষ্ট উদাহরণ। এখানে কোথাও কোনও ভাগাভাগি হয় না। বাণিজ্যের দিক থেকে ভৌগোলিক অবস্থান ভীষণ ভাল। এখান থেকে আধঘণ্টার দূরত্বে উত্তর-পূর্বের সমস্ত দেশ। এশিয়ার উত্তর-পূর্বের দরজা হল কলকাতা। তাই এখানে লগ্নি হলে গোটা উত্তর-পূর্ব এশিয়ায় তার প্রভাব পড়বে। এখানে দক্ষ শ্রমিক রয়েছে। রয়েছে অসংখ্য প্রতিভা। বিদ্যুতের কোনও অভাব নেই। বিনিয়...

ক্ষমতায় এলে তিন তালাক আইন বাতিল করে দেব: রাহুল গান্ধী

Image
বহু বিতর্কের পর তিন তালাক আইন তৈরি করেছে কেন্দ্র। অবশ্য তা লোকসভায় পাস হলেও রাজ্যসভায় আটকে গিয়েছে। লোকসভা ভোটের মুখে এবার সেই তিন তালাক আইন নিয়েই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলের সংখ্যালঘু শাখার সম্মলনে বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে 'বিতর্কিত' তিন তালাক আইন বাতিল করা হবে। ওই আইনে তাত্ক্ষণিক তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এদিন তিনি দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের কাজে কেন্দ্রের হস্তক্ষেপ করারও অভিযোগ আনেন। ওই সম্মেলনে রাহুল বলেন, দেশের প্রতিটি মানুষ এই দেশের মালিক। এই দেশে গঠনে দেশের প্রতিটি সংখ্যালঘুর অবদান রয়েছে। ভারত প্রতিটি ধর্মের মানুষ এই দেশ তৈরি করেছে। এখন বিভিন্ন আদর্শের মধ্যে সংঘাত হচ্ছে এই সরকারের আমলে। কংগ্রেস সভাপতি আরও বলেন, দেশের কেন্দ্রীয় সংস্থাগুলি বিশেষ কোনও একটি দলের সম্পত্তি নয়। ওইসব প্রতিষ্ঠান দেশের সম্পত্তি। তাদের রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক দলগুলির। সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি প্রকাশ্যে জানিয়েছেন তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এর পেছনে কে! প্রসঙ্গত, রাহুল এদিন সিবিআই. আরবিআইকে নিয়ে সমস্...

ওটিতে চলছিল অস্ত্রোপচার, নয়ডার বহুতল হাসপাতালে বিধ্বংসী আগুন

Image
ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের চারপাশ।   ভয়াবহ আগুন লাগল নয়ডার হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১২-এ একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। উদ্ধার কাজ চলছে। এ দিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ আচমকাই তৃতীয় তলে আগুন এবং ধোঁয়া দেখতে পান রোগী এবং হাসপাতালের কর্মীরা। হাসপাতালে দাহ্য পদার্থ থাকায় খুব দ্রুত সেই আগুন উপরের চতুর্থ তলেও ছড়িয়ে পড়ে। সেই সময় ওটি-তে অস্ত্রোপচার চলছিল। হাসপাতালে ৩১৭টি বেড রয়েছে। রোগীদের মধ্যেও ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের কাচ ভেঙে রোগীদের উদ্ধার কাজে হাত লাগান দমকলকর্মীরা। হাসপাতাল সূত্রে খবর, ওই হাসপাতাল থেকে সমস্ত রোগীকেই বার করে আনা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী কৈলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান পুরুষোত্তমলালের অভিযোগ, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তৃতীয় তলেই প্রথম আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে  পড়ে চারতলায়।

জিডিপি বৃদ্ধিতে দেশে প্রথম, ১০ লক্ষ কোটি টাকা ছাড়াল বাংলার অর্থনীতি: মমতা

Image
বাণিজ্য সম্মেলনে মুকেশ অম্বানি ও মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা এগিয়েছে বাংলা? শিল্প, কৃষি, কর্মসংস্থান, পরিকাঠামো এবং গড় জাতীয় উৎপাদনে সারা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান ঠিক কোথায়? বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ উন্নয়নের এই সব সূচক দিয়েই শিল্পমহলের মন জয় করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সুরে সুর মিলিয়ে রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজের প্রধান মুকেশ অম্বানিও বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বেঙ্গল এখন হয়েছে 'বেস্ট বেঙ্গল'।                                                               বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগে সারা দেশের মধ্যে প্রথম এখন পশ্চিমবঙ্গ। গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির হারেও সারা দেশের মধ্যে এখন সবার আগে এ রাজ্যই। পাশাপাশি বাংলা নিজের শ্রেষ্ঠত্বের জায়গায় উঠে এসেছে স্টিল উৎপাদন, গ্রামোন্নয়ন, সড়ক পরিবহণ এবং আবাসন পরিকাঠামোতেও। কৃষকদের রোজগার বেড়েছে তিন গু...

নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি, ফের ব্যাহত মেট্রো পরিষেবা

Image
ফের মেট্রো বিভ্রাট৷ নিউ গড়িয়া স্টেশনে মেট্রোর নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে৷ আপ লাইনে পুরোপুরি বন্ধ মেট্রো চলাচল৷ একটি মাত্র লাইন দিয়ে চলছে মেট্রো৷ তার ফলে ব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছতে নাভিশ্বাস আমজনতা৷ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়ার দিকে একটি মেট্রো যাচ্ছিল৷ সেই সময় আচমকাই একটি নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ তার ফলে আপ লাইনে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল৷ ডাউন লাইন দিয়েই মেট্রো চলছে৷ ব্যস্ত সময়ে মেট্রো পেতে বেশ খানিকটা সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ মেট্রো কর্তৃপক্ষের দাবি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান ইঞ্জিনিয়াররা৷ শুরু হয়েছে মেট্রোর বিকল রেক সারানোর কাজ৷ খুব তাড়াতাড়ি রেকের যান্ত্রিক ত্রুটি দূর করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।  শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে কম সময়ে কম খরচে যাতায়াতের লাইফলাইন মেট্রো৷ দিনকয়েক ধরেই মেট্রোর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়মতো মেট্রো স্টেশনে পৌঁছয় না৷ আবার তার উপর বারবার বিভ্রাটের জেরে পরি...

ভোটের মুখে স্বস্তি মোদী সরকারের! সুদ কমালো RBI

Image
সামনেই লোকসভা নির্বাচন। মাসখানেকের মধ্যেই ঘোষণা হওয়ার সম্ভাবনা। তার আগেই মোদী সরকারকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। কমানো হল সুদের হার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শশীকান্ত দাস বৃহস্পতিবার জানিয়েছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আগে এই রেট ছিল ৬.৫। এবার তা কমে হল ৬.২৫। প্রসঙ্গত, রেপো রেট হল আরবিআই যে হারে ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এই রেট কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই আরবিআই-এর কাছ থেকে ব্যাঙ্কগুলির নেওয়া ঋণে সুদের হার কমল। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাজেটে কৃষক থেকে শুরু করে শ্রমিক, মধ্যবিত্ত সকলকেই স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীর সরকার। কৃষকদের অনুদান, শ্রমিকদের পেনশন প্রকল্প, আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এবার আরবিআই-ও স্বস্তি দিল মোদী সরকারকে। কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির জন্য একটি কেন্দ্রীয় সংগঠন গড়ার প্রস্তাব এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। বিষয়টি ইতিবাচক ভাবে আরবিআই ভাবছে বলে এদিন তাদের তরফে জানানো হয়েছে। আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস এদিন জানিয়েছেন, ২০১৯-২০ অর্থবর্ষের জিডিপি ৭.৪ শতাংশে পৌঁছতে পারে। এছাড়া মুদ্রাস্ফীতি কমে হতে পারে...

আর্থিক তছরুপের অভিযোগে আজ ফের রবার্ট বঢরাকে জেরা করবে এনফোর্সমেন্ট

Image
বুধবার রাতে। ম্যারাথন জেরার পর রবার্ট বঢরা। বুধবার পাঁচ ঘন্টারও বেশি সময় ম্যারাথন জেরার পর আজ আবার দ্বিতীয় রাউন্ড। লন্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে ফের জেরা করা হবে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরাকে। গত কালের ম্যারাথন জেরার সময়ই তাঁকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে বলা ছিল, তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তখনই যেন ইডি-র তদন্তকারী অফিসারদের সামনে হাজির হন তিনি। গত কাল বিকেল পাঁচটা নাগাদ রবার্ট বঢরাকে নিজে দক্ষিণ দিল্লির ইডি অফিসে পৌঁছে দিয়েছিলেন প্রিয়ঙ্কা। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর রাত দশটা নাগাদ তাঁকে ছাড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র জামনগর অফিসে থেকে তিনি যখন ছাড়া পান, তখন নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িতে অবশ্য একাই ফেরেন রবার্ট। লন্ডনে বেনামে বিলাসবহুল বাড়ি এবং ফ্ল্যাট কেনাবেচায় অভিযুক্ত রবার্ট বঢরা। ২০০৫ থেকে ২০১০, এই পাঁচ বছরে হাতবদল করা হয় এই সম্পত্তিগুলি। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, যিনি এই সম্পত্তিগুলি কেনাবেচায় সরাসরি জড়িত ছিলেন, সেই মনোজ অরোরাকে চিনতেন বলে জেরায় স্বী...

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে গৃহঋণে সুদের হার

Image
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। খানিকটা অপ্রত্যাশিত ভাবেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে গৃহঋণে সুদের হার কমতে পারে বলে মনে করছেন অর্থিক বিশেষজ্ঞরা। পাশাপাশি রিভার্স রেপো রেটের সুদের হারও কমিয়ে ৬ শতাংশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ককে যে সুদে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাই হল রেপো রেট। অন্য দিকে যে সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক তাই হল রিভার্স রেপো রেট। রেপো রেট কমালে তার সুবিধা পায় বিভিন্ন ব্যাঙ্ক। সাধারণত এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক। তাই রেপো রেট কমালে কার লোন, হোম লোন-সহ আরও বিভিন্ন ক্ষেত্রে সুদের হার কমার সম্ভাবনা বাড়ে। রেপো রেট কমানোর পাশাপাশি ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে গড় জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার কী হতে পারে, সেই পূ্র্বাভাসও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। জিডিপি ২০১৮-১৯ অর্থবর্ষে ৭.৪ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবর্ষে ৭.৫ শতাংশ হারে বাড়বে বলে বিবৃতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। খুচরো ব্যবস্থায় মুদ্রাস্ফীতির হার এখন ২.২ শতাংশ, যা গত ১৮ মা...

রাজীব কুমারকে জেরা করতে ১৯জনের টিম গঠন করল সিবিআই

Image
কলকাতা: আগামী সপ্তাহে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ অর্থাৎ শনিবার কিংবা রবিবার রাজীব কুমারকে জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করতে ১৯ জনের একটি দল গঠন করা হয়েছে সিবিআইয়ের তরফে। ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার ১৯জনের এই টিম সল্টলেকের সিবিআই দফতরে নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। মূলত কি কি বিষয়ের উপর প্রশ্ন করা হবে রাজীব কুমারকে সেই প্রশ্নমালা ঠিক করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। আর তাঁর আগে আজ বৃহস্পতিবার ফের একবার রাজীব কুমারকে নোটিশ পাঠাতে পারে সিবিআই।   প্রসঙ্গত, বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন সিবিআই আধিকারিকরা। বৈঠকে উপস্থিত ছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজকুমার শ্রীবাস্তব এবং এসপি পার্থ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন সারদা মামলার সঙ্গে রয়েছে এমন গোয়েন্দা আধিকারিকরাও। এছাড়াও ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে এই বৈঠক হয়। সুপ্রিম নির্দেশে রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সি...

শাড়ি পরে মহিলা বাথরুমে, শ্লীলতাহানি করতে গিয়ে দমদমে ধৃত পুরুষ

Image
মহিলা পুলিশ চেপে ধরতেই পর্দা ফাঁস। শাড়ি-ব্লাউজের খোলস ছেড়ে বেরিয়ে এল কাটখোট্টা এক জোয়ান। যে কিনা রেলের মহিলা শৌচালয়ে কর্মী সেজে দীর্ঘদিন ধরে কাজ করছিল। এবং সেই মওকায় বহু মহিলা যাত্রীর অজান্তেই নজর হাঁকাচ্ছিল তাঁদের একান্ত গোপনীয়তায়। কিন্তু বারবার তো ঘুঘু ধান খেয়ে পার পেতে পারে না! শেষমেশ বুধবার দমদম স্টেশনের সেই নারীবেশী দুষ্কৃতীর সব  জারিজুরি ফাঁস হয়ে গেল। এক কলেজ ছাত্রী ও তাঁর মায়ের অভিযোগে পরই পুলিশের জালে ধরা পড়ল রাজু দেবনাথ নামে যুবক। শ্লীলতাহানির অভিযোগে রেল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেলে দমদম স্টেশনে এক কলেজ ছাত্রীর বিশেষ সমস্যা দেখা দেওয়ায় তাঁর মা তাঁকে নিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে বাথরুমে ঢোকেন। হঠাৎই তাঁদের নজর যায় শৌচালয়ের বাইরের দিকে। দেখতে পান, দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছেন ওই 'মহিলা কর্মী'। এর পর মা ও মেয়ে বেরিয়ে এসে ওই মহিলাকে চেপে ধরেন। কেন এই আচরণ, জানতে চান তাঁরা। 'মহিলা কর্মী' জবাব দেয়, বাথরুমে তাঁরা দেরি করছিলেন বলে সে দেখতে গেছে। তার কথাবার্তা, আচরণ দেখেও ছাত্রী ও তাঁর মা বুঝতেই পারেননি, ওই কর্মীর আসল পরিচয়। কিন্তু আচরণে অসঙ্গতি থাক...

‘বন্দেমাতরম’ গাইতে চাননি, শিক্ষককে গণধোলাই স্থানীয়দের

Image
'বন্দেমাতরম' গাইতে অস্বীকার করেছিল এক যুবক। ফলস্বরূপ তাকে গণপিটুনি দিল স্থানীয়রা। ঘটনাট ঘটেছে বিহারের কাটিহার জেলায়। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তা ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। সাধারণতন্ত্র দিবসের দিন কাটিহারের আবদুল্লাপুরে একটি প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটে। সাধারণত এদিন যে কোনও অনুষ্ঠানে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীতের পাশাপাশি দেশাত্মবোধক গানও গাওয়া হয়। প্রাইমারি স্কুলটিতেও তার ব্যতিক্রম ছিল না। স্কুলে সেদিন 'বন্দেমাতরম' গাওয়া হচ্ছিল। কিন্তু স্কুলেরই এক মুসলিম শিক্ষক, নাম আফজাল হুসেন গান গাইতে অস্বীকার করেন। জানান, ধর্মীয় কারণেই তিনি 'বন্দেমাতরম' গাইতে চান না। তিনি এও বলেন, "আমরা আল্লাহ বিশ্বাস করি। 'বন্দেমাতরম' এর বিরুদ্ধে। তাই আমি গাইব না।" শিক্ষকের মুখে এমন মন্তব্য শুনে মেনে নিতে পারেনি স্থানীয়রা। ওই শিক্ষককে উত্তম-মধ্যম দেয় তারা। তাতে লাভ অবশ্য কিছু হয়নি। ওই শিক্ষক কোনওভাবেই 'বন্দেমতরম' গাননি। উলটে বলেছেন, দেশের সংবিধানে কোথাও উল্লেখ নেই 'বন্দেমাতরম' গাইতেও হবে। তা সত্ত্বেও তাঁকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতটাই পেট...

কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল

Image
তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ে গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির চাল। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের পাইকুনি গ্রামে। যে বাড়িতে বিস্ফোরণটি ঘটে সেটি ইলামবাজার থানার অন্তর্গত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়ি। বিস্ফোরণের ঘটনায় পঞ্চায়েত সদস্যের ভাই মতি মোল্লাকে আটক করেছে পুলিস৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মিনার মোল্লার পাইকুনি গ্রামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে মিনার মোল্লার বাড়ির টিনের চাল। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় বাড়ির সকল সদস্য বাড়িতেই উপস্থিত ছিলেন। কিন্তু, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে খবর। এলাকাবাসীর অভিযোগ, বাড়ির ভিতর একটি ব্যাগে মজুত ছিল বোমা। সেই বোমা ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ইলামবাজার থানার পুলিস। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় প্রচুর পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিস। প্রাথমিকভ...

লটারিতে দেড় কোটি টাকা জিতেও এখন ফকির আজিজ

Image
আজিজ মোল্লা। ছিলেন গাড়ির খালাসি। রাতারাতি হন 'রাজা'। স্ত্রী বিড়ি বাঁধেন। আর তিনি ঘরে বসে থাকেন। লোকজন এলে পরামর্শ দেন, ''লটারি কখনও মানুষের কপাল বদলাতে পারে না। সর্বনাশের পথে পা বাড়িয়ো না।'' ২০০২ সালের এক শীতের সকালে একটি 'দীপাবলি বাম্পার' যে তাঁকে দেড় কোটি টাকার পুরস্কার পাইয়ে দেবে, স্বপ্নেও ভাবেননি হাসনাবাদের মুরারিশা গ্রামের বাসিন্দা আজিজ মোল্লা। ছিলেন ম্যাটাডরের খালাসি। আগের দিন বিকেলে বসিরহাটের ত্রিমোহনীতে গিয়ে একটি দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে এক জনের অনুরোধে ১০০ টাকা দিয়ে ওই লটারির টিকিট কেনেন। পরের দিনই 'রাজা'! মুরারিশা গ্রামের সেই 'রাজকাহিনি' এখনও লোকের মুখে ফেরে। সে দিন আজিজকে একটি বার দেখার জন্য বাড়ির সামনে জনসমুদ্র! আজিজের কাছ থেকে টিকিট কেড়ে নেওয়ারও চেষ্টা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। সরকারি রাজস্ব কাটার পরে আজিজের হাতে আসে ৬৮ লক্ষ টাকা। এক বার তাঁর দেখা পেতে, তাঁর ছোঁয়া লটারির টিকিট কাটতে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় বাজারে রাতারাতি গজিয়ে ওঠে একাধিক লটারির দোকান। ঝড়ের গতিতে টিকিটও বিক্রি হতে থাকে। পুরস্কারের অর্...

পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা, পুড়িয়ে দেওয়া হল গীতা

Image
কয়েকদিন আগেই ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দিল্লিকে নৈতিক পাঠ দিলেও তাঁর নিজের দেশেই আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এবার পাকিস্তানের সিন্ধ প্রদেশে হিন্দুদের একটি মন্দিরের উপর হামলা চালাল দুষ্কৃতীরা। মন্দিরের বিগ্রহ এবং  ধর্মগ্রন্থ গীতা-সহ বেশ কিছু ধর্মীয় পুস্তক আগুনে পুড়িয়ে দেয়। ঘটনাটি জানার পর অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বের করে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে মৌলবাদীদের পৃষ্ঠপোষক ইমরান সরকারের এই পদক্ষেপ লোক দেখানো বলেই মনে করছেন সে দেশের সংখ্যালঘুরা। গত সপ্তাহে সিন্ধ প্রদেশের খাইরপুর জেলার কুম্ব এলাকায় এই ঘটনা ঘটেছে। মন্দিরটি ভাঙচুর করার পর এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি জানার পর ইমরান টুইট করেন, 'কুম্বে যে ঘটনা ঘটেছে, তা কোরান বিরুদ্ধ। তাই সিন্ধ প্রশাসনকে অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীরা যাতে রেহাই না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে প্রাদেশিক প্রশাসনকে।' মন্দির ভাঙচুরের ঘটনায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে স্থানীয় থানায় অজ্ঞাতপরিচয় দুষ্ক...