Posts

অস্ট্রেলিয়ার সেই ‘এগ বয়’-এর জন্য ২৮ লক্ষ দান নেটিজেনদের

Image
ধর্ম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে সেনেটরের মাথায় ডিম ফাটিয়েছিল। তার জেরে রাতারাতি তারকা অস্ট্রেলিয়ার সেই কিশোর। সোশ্যাল মিডিয়ায় তার পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। মুক্তহস্তে তার জন্য দান করেছেন নেটিজেনরা। যাতে একদিনেই ২৮ লক্ষ টাকা উঠে এসেছে বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। চলতি সপ্তাহের ঘটনা। নিউজিল্যান্ডের চার্চগেটে দু'টি মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। তাতে প্রাণ হারান ৫০ জন নিরীহ মানুষ। কিন্তু হামলাকারীর সমালোচনার বদলে, গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার অ্যানিং। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।  তার মধ্যেই শুক্রবার মেলবোর্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফ্রেজার অ্যানিং। সেই সময় পিছন থেকে তাঁর মাথায় কাঁচা ডিম মারে উইল কনোলি নামের ওই কিশোর। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। তাতে উইলকে দু'ঘা বসিয়ে দিতেও দেখা যায় ফ্রেজার অ্যানিংকে। গোটা ঘটনায় উইল কনোলির পাশেই দাঁড়ান নেটিজেনরা। সমালোচনা করেন ফ্রেজার অ্যানিংয়ের। এমনকি সেনেটর পদ থেকে তাঁর অপসারণ চেয়ে ইতিমধ্যে পিট...

মায়া-অখিলেশদের ছাড়, উত্তরপ্রদেশে সাতটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস

Image
বেসরকারি বিমানে 'জরুরি দরজা'র পাশের আসনে বসে সাধারণের মতোই লখনউ গেলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। বেসরকারি বিমানে 'জরুরি দরজা'র পাশের আসনে বসে সাধারণের মতোই লখনউ গেলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কথা বললেন অন্য সহযাত্রীদের সঙ্গে। নিজস্বীর আবদারও পূরণ করলেন অনেকের। আর লখনউয়ে পা রেখেই দলকে ঘোষণা করতে বললেন, মায়াবতী-অখিলেশদের ছাড় দিতে সাতটি আসনে প্রার্থী দেবে না কংগ্রেস। আগামী কাল থেকেই প্রয়াগরাজ থেকে নরেন্দ্র মোদীর বারাণসী পর্যন্ত গঙ্গাবক্ষে প্রচার শুরুর কথা প্রিয়ঙ্কার। তার আগে আজ লখনউয়ে নেমেই রাজ্য কংগ্রেস সভাপতি রাজ বব্বরকে দিয়ে প্রিয়ঙ্কা ঘোষণা করালেন, মায়াবতী, মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল, অজিত সিংহ ও জয়ন্ত চৌধরী যে যে আসনে প্রার্থী হবেন, সেখানে প্রার্থী দেবে না কংগ্রেস। মুলায়ম মইনপুরী, তাঁর ভাইপো অক্ষয় যাদব ফিরোজাবাদ থেকে লড়বেন। আজমগড় বা অন্য আসন থেকে যদি অখিলেশ লড়েন, সে ক্ষেত্রে সেখানেও প্রার্থী দেবে না কংগ্রেস।  একই সঙ্গে রাজ বব্বরের ঘোষণা, জন অধিকার পার্টির সঙ্গেও সাতটি আসনে জোট হচ্ছে কংগ্রেসের। তার মধ্যে পাঁচটিতে লড়বে ওই দল, আর দু'টিতে কংগ্রেস। ম...

আঘাত করলে ক্ষমা চাইছি, বারাকপুরের বিজেপি কর্মীদের সামনে নতজানু অর্জুন

Image
দলবদলের পর ভাটপাড়ায় ফিরে দলের প্রথম বৈঠকে বিজেপি কর্মীদের কাছে ক্ষমা চাইলেন অর্জুন সিং। এদিন হাজিনগরে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে বিজেপি কর্মীদের কাছে তাঁদের দলে গ্রহণ করার আবেদন করেন তিনি।  রবিবারের সভায় সদ্য তৃণমূলত্যাগী বিধায়ক অর্জুন সিং বলেন, 'আমার কোনও আচরণে যদি কোনও বিজেপি কর্মী আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি যা করেছি, দলের নির্দেশে। আমি আশা করি, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাকে গ্রহণ করবেন।' বলে রাখি, গত বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। তার পরই বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি কর্মীদের ওপর অর্জুনের নির্যাতনের কথা প্রচার করতে শুরু করে তৃণমূল। বিজেপির ঘরে বিক্ষোভ তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়। কী ভাবে বিজেপির বনধে শমীক ভট্টাচার্য-সহ বিজেপি নেতাদের অকথ্য গালিগালাজ করেছিলেন অর্জুন তাও ছড়িয়ে পড়ে ফোনে ফোনে।  বিজেপি সূত্রের খবর, বারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হবে এই শর্তেই বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন। তবে তাতে দলীয় কর্মীদের একাংশের মধ্যে যে ক্ষোভ দানা বাঁধতে পারে তা বিলক্ষ্মণ জানেন দলের শীর্ষ নেতৃত্ব। সম্ভবত ...

ভিক্টোরিয়ায় ড্রোন উড়িয়ে ছবি তোলার চেষ্টা, হাতেনাতে পাকড়াও চিনা যুবক

Image
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ধৃত চিনা নাগরিক। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ড্রোন উড়িয়ে ছবি তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক চিনা নাগরিক। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকালে তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিরাপত্তার জন্য মোতায়েন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী(সিআইএসএফ)-র কাছ থেকে জানতে পারেন ওই চিনা নাগরিক সম্পর্কে। শনিবার দুপুরে ওই চিনা নাগরিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকেন। সিআইএসএফ সূত্রে খবর, বেলা একটা নাগাদ জওয়ানরা ভিক্টোরিয়ার আকাশে একটি ড্রোন উড়তে দেখেন। ড্রোন দেখেই তাঁরা সতর্ক হয়ে যান এবং কিছুক্ষণ খোঁজ নিয়ে জানতে পারেন যে চত্বরের মধ্যে থেকেই ওই ড্রোন ওড়ানো হচ্ছে। সিআইএসএফ জওয়ানরা হাতেনাতে পাকড়াও করেন চিনা যুবককে। তাঁর সঙ্গে আরও দু'জন চিনা নাগরিক ছিলেন। তাঁদের তিনজনকেই আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিকালে হেস্টিংস থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ লি-জেই-ওয়েই নামে ২৬ বছরের চিনা যুবককে গ্রেফতার করেন। তাঁর কাছ থেকেই ওই ড্রোন পাওয়া গিয়েছিল। মোবাইল ফোনের সাহায্যে রিমোট কন্ট্রোলে ওড়ানো হচ্ছিল ওই ড্রোন। পুলিশ সূত্রে খবর, ধৃত চিনা যুবক এবং তাঁর সঙ্গীরা ইংরেজি খুব...

শহরতলিতে শিলাবৃষ্টি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত আবহাওয়া দফতরের

Image
গুমোট গরমে নাজেহাল হচ্ছিল রাজ্যবাসী। বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতেই স্বস্তি মিলল। কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বিকেল গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে দক্ষিণ কলকাতা ও আশেপাশের কিছু এলাকায়। বিকেল সওয়া ৫টা নাগাদ গড়িয়া, হরিদেবপুর এলাকায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে নেমে আসে শিলাবৃষ্টিও।    অন্য দিকে, বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পাশাপাশি কলকাতা সহ কয়েকটি জেলার উপর  দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আগাম সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর,  বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া, এবং হুগলি-তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও গরম কমবে বলে আশা আবহবিদদের।

অভিনন্দনের চোখ-হাত বাঁধা ভিডিয়ো দেখেই পাকিস্তানে মিসাইল তাক করেছিল ভারত!

Image
অভিনন্দন বর্তমানের চোখ এবং হাত বাঁধা ছবি দেখার পরই যুদ্ধের হুঙ্কার ছেড়েছিল ভারত। মিগ-২১ বনাম এফ-১৬ যুদ্ধবিমানের ডগফাইটের পর সরাসরি ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ছ'টি মিসাইল পাকিস্তানের অভ্যন্তরে তাক করে রেখেছিল নয়াদিল্লি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইসলামাবাদও। নয়াদিল্লি, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের একাধিক সূত্র অনুযায়ী সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, ওই সময় দু'দেশের সম্পর্ক এতটাই উত্তপ্ত ছিল যে, মার্কিন কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ লেগেই যেত। একটি সূত্রে এও দাবি, পাকিস্তানের উদারতা নয়, মার্কিন চাপেই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতে ফেরত পাঠাতে বাধ্য হয়েছিল ইমরান খানের সরকার। এবং সেই সিদ্ধান্তের পরই দু'দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। কারণ, অভিনন্দনকে ফেরানোর সিদ্ধান্তের পর ভারত কিছুটা নরম অবস্থান নেয়। কেমন যুদ্ধের আবহ ছিল সেই সময়? সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, অভিনন্দনের ওই ভিডিয়ো দেখার পরই ভারতীয় কূটনৈতিক এবং সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নয়াদিল্লি সরাসরি হুমকি দেয়, পাকিস্তানের মাটিতে ছ'ট...

দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া ঝুপড়িতে আগুন, ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি

Image
দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত ৩৫টি ঝুপড়ি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাতে আচমকা আগুন লাগাল পর ঝুপড়ির বাসিন্দারা ঘর ছেড়ে বেড়িয়ে আসেন। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় তাঁদের বাড়ি। রাতে ঝুপড়িবাসীদের থাকতে হয় খোলা আকাশের নীচে। পুড়ে গিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড সহ ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথি। সব মিলিয়ে দিশেহারা ঝুপড়ির বাসিন্দারা। কি কারণে এই আগুন তা জানা না গেলেও, দমকলের প্রাথমিক অনুমান, কোনও ঝুপড়ি থেকেই আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে। আপাতত পুলিস–প্রশাসন আশ্রয়হীন ঝুপড়িবাসীকে স্থানীয় স্কুলে থাকার বন্দোবস্ত করেছে। তাঁদের স্থায়ী আস্তানা তৈরি করার চিন্তা–ভাবনা করছে প্রশাসন।

একাদশ শ্রেণীর ছাত্রের মারে দৃষ্টি হারাল পঞ্চম শ্রেণীর ছাত্র

Image
তমলুক: একাদশ শ্রেণীর ছাত্রের মারে চোখ হারাল পঞ্চম শ্রেণীর এক ছাত্র। পাঁশকুড়ার মেচোগ্রামের বসন্ত আবাস শিক্ষা সদন নামের একটি বেসরকারি বোর্ডিং স্কুলে ঘটনাটি ঘটেছে৷ জখম ছাত্রের পরিবারের তরফে পাঁশকুড়া থানায় স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিযুক্ত ছাত্রের নামে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ছাত্রের পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে৷ জখম ছাত্র জয়দীপ নস্কর উত্তর চব্বিশ পরগণার দমদম থানার মাঠকল এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, জয়দীপের বাড়িতে স্কুল কর্তৃপক্ষ ফোন করে জানিয়ে ছিল খেলার সময় পড়ে গিয়ে তার চোখে আঘাত লেগেছে। প্রথমে পাঁশকুড়া ও পরে তমলুক হাসপাতালে ভরতি করা হয় জয়দীপকে। পরে বাড়ির লোক তাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভরতি করায়। সেখানকার চিকিৎসকরাই জানান জয়দীপের ডান চোখ নষ্ট হয়ে গিয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ছাত্রটি বাড়ির লোকেদের জানায় হোস্টেলে থাকা একাদশ শ্রেণির এক ছাত্র তার চোখে লাঠি ছুঁড়ে মেরেছিল৷ সে খেলতে খেলতে পড়ে গিয়ে এমনটা হয়নি৷ স্কুল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই পাঁশকুড়া থানায় জয়দীপের মা সীমা নস্কর অভিযোগ জানান অভিযুক্ত একাদশ শ্রেণি...

রূপান্তরকারী প্রার্থীকে টিকিট দিয়ে নজির মায়াবতীর

Image
ভুবনেশ্বর: স্বপ্ন ছিল নির্বাচনে দাঁড়ানোর৷ কিন্তু রূপান্তরকারী কাজল নায়েককে কোনও দল প্রার্থী করতে রাজি ছিল না৷ কাজলের প্রার্থী হওয়ার স্বপ্ন পূরণ করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ এক রূপান্তরকারীকে বসপার টিকিট দিয়ে নজির তৈরি করলেন তিনি৷ ওড়িশার কোরেই লোকসভা আসন থেকে বহেনজীর দলের হয়ে লড়বেন কাজল৷ ভোটে লড়ার সুযোগ করে দেওয়ায় মায়াবতী ও বসপাকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ''বসপা টিকিট দেওয়ায় আমি খুশি৷ আগে বহু রাজনৈতিক দলের কাছে ছুটে গিয়েছি৷ কিন্তু কেউ আমার আবেদনকে গুরুত্ব দেয়নি৷ রূপান্তরকারী সম্প্রদায়ের তরফে আমার উপর আস্থা রাখায় বিএসপির কাছে আমি কৃতজ্ঞ৷ একই সঙ্গে খুব খুশি৷''   সমাজকর্মী হিসাবে পরিচিত কাজল রূপান্তরকারী অ্যাসোসিয়েশনের সভাপতি৷ রূপান্তরকারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন তিনি৷ তাঁর কর্মকাণ্ড মূলত জয়পুর কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ৷ তাঁর কথায়, এই অঞ্চলে তুলে ধরার জন্য অনেক বিষয় রয়েছে৷ রূপান্তরকারী তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ ওড়িশার বিএসপি নেতা ক্রুষাণ চন্দ্র সাগারিয়া জানান, সব সম্প্রদায়ের সামাজিক ক্ষমতায়নে বিশ্বাসী বহ...

২৮ বার হেরেও লোকসভায় প্রার্থী হচ্ছেন শ্যামবাবু

Image
জয়-পরাজয়টা তাঁর কাছে কোনও বিষয়ই নয়। একসময় বিবিসি তাঁর নামের সঙ্গে 'ওয়ার্ল্ড বিগেস্ট ইলেকশন লুজার' তকমা জুড়ে দিয়েছিল। ২৮টি নির্বাচনে হারের পর ফের একবার নির্বাচনে প্রার্থী হচ্ছেন কে শ্যামবাবু সুবুধি। আসলে ভোটে লড়াইটা আদতে অভ্যাসে পরিণত হয়েছে তাঁর। ৮৪ বছরের যুবক শ্যামবাবু এবার লোকসভা নির্বাচনে ওড়িশার গঞ্জাম জেলার দু'টি আসন- আসকা আর বেরহামপুর থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক শ্যামবাবু কখনও ভোটে না জিতেও রাজনীতির দুনিয়ায় অতি পরিচিত নাম। বলতে পারেন পরাজয়ের জন্য! ১৯৫৭ থেকে এপর্যন্ত ২৮টি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এরমধ্যে ১০টি বিধানসভা নির্বাচন। কয়েকবার তো জমানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। প্রথমবার তরুণ শ্যামবাবু ভোটে লড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রুন্দাবন নায়েকের বিপরীতে। বিধানসভা ভোট। জিততে পারেননি। "আমি সেবার হিঞ্জিলি বিধানসভা কেন্দ্র থেকে নায়েকের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিলাম। কিন্তু হেরে যাই।" এখনও মনে করতে পারেন শ্যামবাবু। তবে লোকসভা ভোটে প্রথম প্রার্থী হন ১৯৬২ সালে। কখনও জেতেননি, তবু কেন বারবার ভোটে...

বাঁশঝাড়ে 'লুকানো' বোমা! খেলতে গিয়ে মৃত্যু শিশুর

Image
বোমা ফেটে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের দক্ষিণ ঝাড়বাড়িতে। মৃতের নাম আলা হজরত ওরফে ইমরান। স্থানীয়রা বলছেন, বাড়ির পাশে একটি বাঁশঝাড়ের কাছে খেলছিল ইমরান। হঠাত্ বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে যান প্রতিবেশী ও পরিজনরা। রক্তাক্ত ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান, ওই বাঁশঝাড়েই বোমা রাখা ছিল। খেলতে গিয়ে তাতে হাত লেগেই এই কাণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা কোথা থেকে এল? কেন বোমা মজুত করা হয়েছিল? জানতে তদন্তে শুরু করেছে পুলিস। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। শিশুটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

নিউ জিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় নিহত ৫ ভারতীয়, মৃতের সংখ্যা বেড়ে ৫০

Image
নিউ জিল্যান্ডের ২ মসজিদে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫০। এদের মধ্যে ৫ ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। রবিবার একথা জানিয়েছে নিউ জিল্যান্ড পুলিস ও সেখানকার ভারতীয় হাই কমিশন। শুক্রবার ওই দুটি মসজিদে বন্দুকবাজের হামলার পরই ৭ ভারতীয় খোঁজ মিলছিল না। শনিবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয় নিহতদের মধ্যে রয়েছেন হায়দরাবাদের এক ব্যক্তি ও আহমেদাবাদের একজন। তবে রবিবার নিউ জিল্যান্ড পুলিসে জানিয়েছে নিহতরা হলেন মেহবুব খোকার, রামজি ভোরা, অ্যানসি আলিবাবা ও ওজির কাদির। তবে এখনও নিখোঁজ ২ ভারতীয়র কোনও খবর নেই। এখনও পর্যন্ত ওই হামলায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মূল হামলাকারী ব্রেনটন ট্যারান্টকে শনিবারই আদালতকে তোলে নিউ জিল্যান্ড পুলিস। ঘটনার দিনই নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন ওই হামলার ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছিলেন। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আক্রান্ত। যারা এই হামলার সঙ্গে জড়িত তারা আমাদের কেউ নয়। এরা সন্ত্রাসবাদী। উল্লেখ্য, বর্তমানে নিউ জিল্যান্ডে রয়েছেন ২ লাখ ভারতীয়। এদের মধ্যে ৩০,০০০ ছাত্র। নিহত ৫ জনের মধ্যে রয়েছেন কেরলের ছাত্র...

৯ মিনিটে ৬টি শিশুর জন্ম দিলেন মার্কিন মহিলা

Image
ন'মিনিটে ছ'টি শিশুর জন্ম দিলেন এক মহিলা। ৪৭০ কোটি শিশু প্রতি এ ধরনের ঘটনা ঘটে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে ছ'টি শিশুর জন্ম দিয়েছেন এই মহিলা। তিনি দু' জোড়া যমজ পুত্র সন্তান ও এক জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শনিবার ভোর ৪.৫০ মিনিট থেকে ভোর ৪.৫৯ মিনিটের মধ্যে শিশুগুলির জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের এক তরুণী। শিশুগুলির ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৫০০ গ্রামের মধ্যে। হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ছ'টি শিশুই সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাকা রয়েছে। চিকিৎসকরা শিশুগুলির ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। দুটি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। চারটি পুত্র সন্তানের নাম যদিও ঠিক করেননি তিনি।

অনেকটাই দাম কমল ক্যানসারের ওষুধের

Image
ক্যানসারের জীবনদায়ী ওষুধের দাম কমল এক ধাক্কায় অনেকটাই। দিন কয়েক আগের এই ঘোষণা কার্যকর হওয়ার পর থেকেই ওষুধের গায়ে লেখা এম আর পি (ম্যাক্সিমাম রিটেল প্রাইস) সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমে যাবে। কেন্দ্রীয় সরকারের রাসায়নিক এবং সার মন্ত্রকের অধীন দি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের আট তারিখ থেকে ক্যানসারের বেশ কয়েকটি নন শিডিউল ওষুধের ক্ষেত্রে নতুন এই দাম কার্যকর হয়েছে। বর্তমানে ক্যানসারের ৫৭টি শিডিউল ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে। নতুন এই ঘোষণার মাধ্যমে ৪২টি নন শিডিউল ওষুধের ক্ষেত্রেও এই মূল্য নিয়ন্ত্রণ করা হল। কর্পোরেট হাসপাতাল এবং ওষুধের দোকানগুলিকে এখন থেকে বেঁধে দেওয়া মার্জিনে ওই সব ওষুধ বিক্রি করতে হবে। কিন্তু রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওষুধ কেনার প্রক্রিয়াটি দেখে স্বাস্থ্য ভবন। ফলে ক্যানসারের ওই ওষুধগুলির দামও নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই হবে। চিকিৎসকদের মতে, ক্যানসার প্রতিরোধের চিকিৎসা মূলত দু'ধরনের হয়। প্রথম, কেমোথেরাপির মাধ্যমে আক্রান্ত কোষগুলিকে ধ্বংস করে দেওয়া হয়। অন্যটি আক্রান্ত জিনের আগ্রাসনকে থামিয়ে দি...

পিজি বলছে অ্যাসিড, পুলিশ দেখছে গরম জল!

Image
কাদম্বিনী মরে প্রমাণ করেছিল যে, সে মরেনি। কাকদ্বীপের অ্যাসিড-দগ্ধ গৃহবধূ পম্পা দাস (প্রামাণিক) বুঝে উঠতে পারছেন না, তিনি যে অ্যাসিডেই জ্বলছেন, সেটা প্রমাণ করবেন কী ভাবে! এসএসকেএম হাসপাতালের নথিতে অ্যাসিড-হামলার কথাই লেখা আছে। কিন্তু পুলিশ বলছে, অ্যাসিড নয়। 'গরম জল-টল' পড়ে থাকতে পারে! দেড় বছর আগের এক দুপুরে স্টোভে রান্নার সময় স্বামী-শ্বশুর-শাশুড়িরা গরম তরল পম্পার চোখেমুখে ঢেলে দিয়েছিলেন বলে অভিযোগ। অথচ এসএসকেএম ঘুরে গ্রামে ফিরলে উল্টে পুলিশের তোপের মুখে পড়তে হয় সেই বধূকেই! ২২ বছরের গৃহবধূ পম্পা যে অ্যাসিড-হানার শিকার, তা মানতেই চায়নি কাকদ্বীপের প্রান্তে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। অনেক আবেদন-নিবেদনের পরে আগুনে পোড়ার মামলা লেখা হলেও তদন্তকারীরা নড়ে বসেননি। ডান চোখে সামান্য দৃষ্টি নিয়ে টিকে থাকা পম্পা গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। কিন্তু চিকিৎসা ও পুনর্বাসন বাবদ প্রাপ্য ক্ষতিপূরণের কানাকড়িটিও জোটেনি এখনও। এমনকি পাননি প্রতিবন্ধীর শংসাপত্রও। উল্টে পম্পাই ভুল বোঝাচ্ছেন বলে কার্যত অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ। বার তিনেক অস্ত্রোপচারে মুখ, চো...

জোট চাই না, দাবি এ বার কংগ্রেসেই

Image
প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু হতে ৪৮ ঘণ্টা বাকি। এই অবস্থায় জট আরও পাকিয়ে প্রদেশ কংগ্রেসের বড় অংশ দাবি তুলল, 'সম্মান' বিসর্জন দিয়ে তারা বামেদের সঙ্গে জোট চায় না! জোট এবং জটের বল প্রদেশ কংগ্রেস আবার ফেরত পাঠাল দিল্লির কোর্টে। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন নিয়ে জট কাটিয়ে বামেদের সঙ্গে সমঝোতার বল গড়িয়ে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীই। কিন্তু এখন আবার বিস্তর গিঁট পাকিয়ে রায়গঞ্জ-সহ রাজ্যের ৪২টি আসনেই লড়তে চাইছেন বঙ্গ কংগ্রেসের সিংহভাগ নেতা! সিপিএমকে আক্রমণ করতেও শুরু করে দিয়েছেন তাঁদের অনেকে। বিজেপির বাড়বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে শুক্রবার রাত দেড়টা পর্যন্ত বৈঠক করে ১৩-১৪টি আসনে রফার সূত্র বার করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। কিন্তু শনিবার দীপা দাশমুল্সি, আব্দুল মান্নান, শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, সর্দার আমজাদ আলিদের সম্মিলিত জোট-বিরোধী সওয়ালের মুখে 'অসহায়' সোমেনবাবু সিদ্ধান্তের ভার এআইসিসি-র উপরেই ছেড়ে দিয়েছেন। কংগ্রেসের উত্তরের জন্য অপেক্ষা করে সূর্যবাবুও রাতের ট্রেন ধরে রায়গঞ্জ চলে গিয়েছেন বামফ্রন্...

ব্রেন্টনকে আটকানো পাক নায়কের মৃ্ত্যু

Image
নইম রশিদ। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে যখন এলোপাথাড়ি গুলি চালাচ্ছে ব্রেন্টন ট্যারান্ট, প্রত্যক্ষদর্শীদের অনেকে দেখেছিলেন, একটি অসমসাহসী মানুষ আততায়ীকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করছেন। তিনি না আটকালে নিহতের সংখ্যা আরও অনেক বাড়ত। শনিবার জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয়। তিনি পাকিস্তানের অ্যাবটাবাদ থেকে আসা নইম রশিদ। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত কালই নইমের ছেলে তালহা রশিদ প্রাণ হারিয়েছিলেন। বাকি অনেকের জীবন বাঁচিয়ে চলে গেলেন নইমও। নিউজ়িল্যান্ডবাসীরা তো বটেই, গোটা পৃথিবীর চোখেই তিনি এখন মানবতার নায়ক। শনিবার দিনভর তাঁর কথা টুইটারে এক নম্বরে।  গত কালই অন্যতম প্রত্যক্ষদর্শী, ভারতীয় বংশোদ্ভূত ফয়জল সৈয়দ জানিয়েছিলেন, কী ভাবে মসজিদে গুলিবৃষ্টির মধ্যেই 'জনৈক ব্যক্তি' ছুটে এসে আততায়ীকে জাপটে ধরেন। বন্দুক না নামানো অবধি চেপে ধরে রাখেন। ফয়জল বলেছিলেন, তিনি যে বেঁচে গিয়েছেন তা ওই মানুষটির জন্যই। তাঁকে খুঁজে পেতে চান তিনি। সে আর হল না। ব্রেন্টনের গুলিতে মারাত্মক জখম হয়েছিলেন নইম। কাল গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। অ্যাবটাবাদে থাকাকালীন একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন নইম। পরে শিক্ষকতার চাক...

দেশে ফিরেও ট্রমার মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা

Image
শনিবার রাতে দেশে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলার দুঃস্বপ্ন তখনও যেন তাড়া করে বেড়াচ্ছিল তাঁদের। খুব ভাগ্যবান বলেই আজ তাঁরা নিজেদের আপন জনের কাছে নিরাপদে ফিরতে পেরেছেন বলে মনে করেন টেস্ট দলের ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ক্রিকেট দলের ১৯ জন সদস্য। বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসবাদী হামলার মধ্যে পড়তে হয়েছিল বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যদেরকেও। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাঁরা। এত ঘণ্টা পরেও সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রীতিমতো আতঙ্কিত দেখাচ্ছিল টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। নিউ জিল্যান্ডের মতো দেশে এরকম ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক বলে তাঁর অভিমত।

বাড়ির সামনেই ‌আততায়ীদের গুলিতে খুন জম্মু–কাশ্মীরের মহিলা পুলিশ অফিসার

Image
জম্মু–কাশ্মীরে ফের জঙ্গিদের নিশানায় নিরাপত্তা কর্মীরা। শনিবার নিজের বাড়ির সামনেই অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন হলেন জম্মু–কাশ্মীর পুলিশের বিশেষ অফিসার খুশবু জান। ঘটনাটি ঘটেছে সোপিয়ান জেলার ভেহিল গ্রামে, দুপুর ২.‌৪০ মিনিট নাগাদ। রাজ্য পুলিসের তরফে জানানো হয়েছে, গুলি খেয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন খুশবু। সঙ্গেসঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে রাজ্য পুলিশের এসওজি, সেনা এবং সিআরপিএফ। এই ঘটনায় কোনও জঙ্গি সংগঠনের হাত আছে নাকি অন্য কেউ জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও কোনও জঙ্গি দল এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। পৃথকভাবে একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিস। অন্যদিকে, এদিনই দুপুর ১.‌৩০ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনীও। 

ভোটের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ নয়, জানাল কমিশন

Image
নয়াদিল্লি: ভোটের ৪৮ ঘণ্টা আগে কোনও রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারবে না৷ শনিবার সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ নির্বাচনী ইস্তেহারকে এবার নির্বাচনী বিধির মধ্যে আনল কমিশন৷ ভোট ঘোষণার পর ঢালাও ইস্তেহার প্রকাশ রাজনৈতিক দলগুলির রীতি৷ তবে এতদিন কখন ইস্তেহার প্রকাশ করা হবে সেই নিয়ে কোনও নির্দিষ্ট আইন ছিল না৷ ২০১৪ সালে প্রথম দফা নির্বাচনের ঠিক আগে বিজেপি তাদের ইস্তেহার প্রকাশ করে৷ সেই সময় কংগ্রেসের অভিযোগ ছিল, এতে ভোটাররা প্রভাবিত হবে৷ তারা নির্বাচন কমিশনে গিয়ে নালিশ ঠুকে আসে৷ কিন্তু নির্বাচন কমিশনেরও কিছু করার ছিল না৷ কারণ মডেল কোড অফ কনডাক্টে এই নিয়ে কিছু বলা ছিল না৷ তবে সম্প্রতি নির্বাচন কমিশন একটি প্যানেল তৈরি করে৷ সেই প্যানেল সমস্ত রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেয় ভোটের ৭২ ঘণ্টা আগে কোনওভাবেই ইস্তেহার প্রকাশ করা যাবে না৷ অনেক রাজনৈতিক দল এই নিয়ে চুপ থাকলেও কংগ্রেস এই প্রস্তাবের বিরোধীতা করে৷ তবে নির্বাচনী বিধি ভঙ্গ করলে তার কোনও আইনি শাস্তি নেই৷ কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করলে কমিশন বড়জোর ধমক দিতে পারে৷ এবার যে সাতদফা লোকসভা নির্বাচন হবে রাজনৈতিক দলগুলি ৪৮ ঘণ্টা আগে ইস্ত...