Posts

ডাকাতরানি! ক্যাবের আড়ালে চালাতেন লুঠতরাজ

Image
ক্যাব চালানো আসলে ছিল ছুতো। এর আড়ালেই চালাত ডাকাতের দল। যাদের কাজ ছিল অপহরণ, পথচারিদের কাছ থেকে লুঠ করা। একটি অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল নবদীপ কৌর এবং তার দুই শাকরেদ।  নবদীপ ওরফে দীপের অপরাধ জগতের সঙ্গে পরিচয় ঘটায় তার স্বামী গুরবিন্দর সিং। আপাতত চণ্ডীগড়ের বুরাইল জেলে ৬টি ব্যাঙ্ক জাকাতির মামলায় সাজা খাটছেন। স্বামীর অনুপস্থিতিতে নিজেই দল বানিয়ে ডাকাতি করার ছক কষতে থাকেন। জুটে যায় অনিলকুমার সোনু এবং গুরপ্রীত সিংয়ের মতো দুই অপরাধীও। শুরু হয় লুঠপাট। সাধারণত মহিলা ক্যাব ড্রাইভার ছিলেন বলে নবদীপকে কেউ সন্দেহ করনি এতদিন। সম্প্রতি মাথায় বন্দুক ঠেকিয়ে ৪০ হাজার টাকা লুঠ করার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে, তিন পুরুষ দুষ্কৃতীর সঙ্গে একজন মহিলাও ছিল। তার পর থেকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে পুলিশ। পরে একটি ভিটারা ব্রেজাও লুঠ করার ঘটনা সামনে আসে।  জলন্ধর পুলিশ কমিশনার প্রবীণ সিনহা জানান, মোহালি থেকে লুঠ করা ব্রেজা গাড়িটি গুরপ্রীতের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাকিদের খোঁজ পায় পুলিশ। ওই গাড়ি ব্যবহার করে আরও কিছু কুকর্...

মোদী জমানায় অনুৎপাদক সম্পদ বেড়েছে ৬.২ লক্ষ কোটি! তোপের মুখে রিজার্ভ ব্যাঙ্ক

Image
এনপিএ বৃদ্ধি নিয়ে সংসদীয় কমিটির তোপের মুখে রিজার্ভ ব্যাঙ্ক। মোদী জমানায় তিন বছরে অনুৎপাদক সম্পদ (নন পারফর্মিং অ্যাসেট) পরিমাণ বাড়ল ৬.২ লক্ষ কোটি। সংসদের অর্থ বিষয়ক কমিটির রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। আর তার পরই কমিটির তোপের মুখে পড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগে থেকে কেন ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। সংসদের অর্থ বিষয়ক কমিটি ২০১৫-র মার্চ থেকে ২০১৮-র মার্চ পর্যন্ত এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করেছে। কমিটির মাথায় ছিলেন ইউপিএ জমানার কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি। কমিটির অন্যতম সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মনমোহন সিংহ। সোমবারই সেই রিপোর্ট পেশ হয়েছে। রিপোর্টে উঠে এসেছে, উল্লিখিত তিন আর্থিক বছরে এনপিএ বেড়েছে ৬.২ লক্ষ কোটি টাকা। পাশাপাশি এনপিএ-র এই ক্ষতির মোকাবিলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ৫.১ লক্ষ কোটি টাকা দিতে হয়েছে কোষাগার থেকে। অন্যদিকে ২০১৫ সালেরই ডিসেম্বরে সম্পত্তির গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) হয়। ওই পর্যালোচনাতেই অনুৎপাদক ও বন্ধ্যা সম্পদ এবং অনাদায়ী ঋণ বৃদ্ধির ইঙ্গিত...

দিঘার কাছে মমতার বিশ্ববাংলা উপড়ে ফেলল নবীনের সরকার

Image
তমলুক: মশানজোড়ের পর উদয়পুর৷ ফের বাংলার সঙ্গে কাজিয়া লাগল আরও এক পড়শি রাজ্যের৷ এবার বিতর্কে জড়িয়ে পড়ল ওডিশার সরকার৷ বিতর্কের সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে বসানো একটি বোর্ড ঘিরে৷ উদয়পুরে রাস্তার ধারে বাংলার প্রশাসনের তরফে ওই বোর্ড বসানো হয়৷ দিঘার সমুদ্র সৈকতেন রক্ষা ও সৌন্দর্যায়ন সংক্রান্ত ওই বোর্ড বসানো হয় রাজ্যের সেচ ও জলসম্পদ দফতরের পক্ষ থেকে৷ মঙ্গলবার সকালে সেখানে আচমকাই হাজির হন ওডিশা সরকারের প্রতিনিধিরা৷ তাঁরা ওই বোর্ড ভেঙে ফেলার তোড়জোড় শুরু করতেই হইচই পড়ে যায়৷ খবর যায় বাংলার প্রশাসনের কাছেও৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দিঘা থানার পুলিশ৷ যান পূর্ব মেদিনীপুরের রামনগরের বিডিও অনুপম বাগ ও অন্য প্রশাসনিক কর্তারা৷ তাঁদের প্রচেষ্টা অবশ্য সফল হয়নি৷ তাঁদের সামনেই ওই বোর্ড ভেঙে দেওয়া হয় ওডিশা বোর্ডের তরফে৷ ফলে আগামিদিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে৷ কারণ, যে জায়গায় বোর্ড, তা ওডিশার ভিতর নাকি বাংলার, তা নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে দুই রাজ্যের প্রশাসনের মধ্যে৷ শুরু হয়েছে দোষারোপের পালাও৷ ২০১৬ সাল থেকে এই বিতর্কের সূত্রপাত৷ সেই সময়...

এশিয়াডে প্রতিবেশী দেশকে ২০ গোল ভারতের

Image
জাকার্তা: এশিয়াডে জয়ের ধারা অব্যাহত ভারতের পুরুষ হকি দলের। সেইসঙ্গে প্রতি ম্যাচে যেন চলছে নিজেদের ছাপিয়ে যাওয়ার লড়াই। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ইন্দোনেশিয়া, হংকং ও জাপানকে ৫১ গোল দেওয়ার গত ম্যাচে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কোরিয়া। সেই ম্যাচে ৫-৩ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নেন শ্রীজেশরা। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় মেন ইন ব্লু। লক্ষ্য ছিল সেমিতে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। সেই লক্ষ্যে পুরোপুরি সফল তারা। ২৬ গোলের রেকর্ড ভাঙতে না পারলেও এদিন টুর্নামেন্টের দ্বিতীয় বড় জয় ছিনিয়ে নিলেন আকাশদীপ সিং, হরমনপ্রীত সিংরা। প্রতিবেশী শ্রীলঙ্কাকে তারা হারালেন ২০-০ গোলে। সেই সঙ্গে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে প্রতিপক্ষদের রেকর্ড ৭৬ গোলের মালা পরাল ভারতীয় পুরুষ হকি দল। দ্বিতীয় ম্যাচে ২৬ গোল করে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের নজির তো তঈরি হয়েইছিল, পাশাপাশি প্রথম তিন ম্যাচে গোলের হাফ সেঞ্চুরি করেই এশিয়ান গেমসে সর্বকালের রেকর্ড গড়ে ফেলেছিল ভারতীয় দল। এর আগে টুর্নামেন্টে ১৯৮২ এশিয়াডে ৪৪ গোল করে সর্বাধিক গোল করার রেকর্ড ছিল ভারতীয়দেরই দখলে। ভারতীয় দলের এমন বিধ্...

তিনজনকে মহাকাশে পাঠাচ্ছে ভারত, জানিয়ে দিল ISRO

Image
নয়াদিল্লি: 'গগনায়ন', মহাকাশে ভারতের মানব অভিযানের কথা ১৫ অগাস্ট লালকেল্লার মঞ্চ থেকেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণায় আগেই শিলমোহর দিয়েছে ইসরো। এবার সেই অভিযান সংক্রান্ত আরও তথ্য দিলেন ইসরোর চেয়ারপার্সন কে শিবান। জানা গিয়েছে, সাতদিনের ওই অভিযানে তিনজনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের একটি কক্ষপথে অবস্থান করবে সেই স্পেসক্রাফট। এক সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র সিং (মিনিস্টার অফ স্টেট, অ্যাটমিক এনার্জি অ্যান্ড স্পেস) জানান, ত্রি স্তরীয় হেভি লিফট লঞ্চ ভেইকল GSLV Mk III ব্যবহার করা লঞ্চ করা হবে এই গগনায়ন। তবে আসল অভিযানের আগে মানুষ ছাড়াই দু'বার এই গগনায়ন পাঠানো হবে মহাকাশে। ২০২২-এর মধ্যে পুরো প্রোগ্রাম সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ৩০ মাসের মধ্যে পাঠানো হবে প্রথম মানব-বিহীন স্পেসক্রাফট। আর আসল অভিযানে তিনজনকে পাঠানো হবে। এই প্রোগ্রামে ১০,০০০ কোটি টাকা খরচ হবে বলে আশা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী জানান, ২০২২ সালে কোনও ভারতীয় পুরুষ বা মহিলা 'গগনযান'-এ মহাকাশে প...

পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা পছন্দ নয়, দিদিকে গলায় দোপাট্টার ফাঁসে মেরে ফেলল ভাই!

Image
পালঘর (মহারাষ্ট্র): পাড়ার ছেলেদের সঙ্গে দিদির মেলামেশা পছন্দ হয় না বলে তাকে মেরে ফেলল ১৭ বছরের ভাই। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। পুলিশ ইনস্পেক্টর ভারত যাদব জানিয়েছেন, ঘটনাটি ভালিভ এলাকার। ১৯ বছরের মেয়েটি এলাকার ছেলেদের সঙ্গে মিশত বলে খুশি ছিল না ছেলেটি। পাড়া-প্রতিবেশীরাও এ নিয়ে তাদের পরিবারকে টিটকিরি দিত। ছেলেটি এর আগে দিদিকে এজন্য বকাঝকা, এমনকী মারধরও করেছে। গতকাল বাবা-মা কাজে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার পর সে দিদিকে গলায় দোপাট্টার ফাঁস পরিয়ে হত্যা করে বলে অভিযোগ। ভালিভ থানার পুলিশ পরে ছেলেটিকে পাকড়াও করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারায় মামলা রুজু করা হয়েছে।  তদন্ত চলছে। মেয়েটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রকাশ্যে রাস্তায় স্কুল ছাত্রীকে ৭ জন মিলে বিবস্ত্র করে যৌন হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Image
সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু'দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷ পটনা: সম্প্রতি গয়ায় মহিলাকে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ এই ঘটনার পর দু'দিন কাটতে না কাটতেই আরও একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্কুল ছাত্রীকে ৭ জন মিলে শ্লীলতাহানি করছে ৷ গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে ৷ সাহায্যের জন্য চিৎকার করছে কিশোরী ৷ ভিডিও দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি ছ'জনের খোঁজে তল্লাশি চলছে ৷ একজন পুলিশ কর্তার কাছে হোয়াটসঅ্যাপে প্রথম ভিডিওটি আসে ৷ এরপর সমস্ত জেলায় অ্যালার্ট জারি করা হয় ৷ কোথায় ঘটনাটি ঘটেছে সেটি খুঁজে পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ নির্যাতিতাকে খুঁজে বের করে তার বয়ান নেওয়ার চেষ্টা করছে পুলিশ ৷ তবে নির্যাতিতা কোনও অভইযোগ দায়ের না করলেও ভিডিওর ভিত্তিতে মামলা দায়ের করা হবে ৷ যে অফিসারের কাছে ভিডিওটি এসেছে তিনি ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন ৷ ভিডিওতে দে...

₹৮০০ কোটির পথে ত্রাণ! কেরলকে বাঁচাচ্ছে দেশের আম-আদমিই

Image
কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷ তিরুঅনন্তপুরম: কেন্দ্র দিয়েছে ৬০০ কোটি টাকা৷ রাজ্য সরকারের ত্রাণ ৭০০ কোটি৷ সাধারণ মানুষ কেরলকে যা দিলেন, তা ছাপিয়ে গেল কেন্দ্রের অনুদানকে৷ কেরলের বন্যা ত্রাণ তহবিলে গোটা দেশ থেকে সব মিলিয়ে ৭১৩.৯২ কোটি টাকা উঠল৷ ৪৩ কোটি টাকা উঠেছে স্রেফ Paytm-এর মাধ্যমেই৷ কেরল সরকার জানিয়েছে, দেশজুড়ে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ৭১৩.৯২ কোটি টাকা দিয়েছে৷ তাও মাত্র ১৪ দিনেই এই পরিমাণ টাকা উঠেছে৷ কেন্দ্র যে টাকা কেরলের জন্য বরাদ্দ করেছে, তার চেয়ে ২০ শতাংশ বেশি৷ এর পাশাপাশি বিশ্ব ব্যাঙ্কের কাছেও আর্থিক সাহায্য চাওয়ার পরিকল্পনা করছে কেরল সরকার৷ মঙ্গলবার কেরলের অর্থ দফতর জানিয়েছে, কেরলের পুনর্গঠনের জন্য বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাইবে রাজ্য সরকার৷ তবে বিশ্ব ব্যাঙ্কের কাছে ঠিক কত টাকা চাইবে কেরল, তা এখনও ঠিক করা হয়নি৷ কেরলে ত্রাণে ওঠা ৭১৩.৯২ কোটি টাকার মধ্যে ১৩২.৬২ কোটি টাকাই এসেছে ব্যাঙ্ক ও UPI-এর মাধ্যমে৷...

তিব্বতে আটকে পড়েছেন ১৫০ মানস সরোবর তীর্থযাত্রী

Image
ভারত থেকে যে সব তীর্থযাত্রী কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন গত পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছেন তিব্বতের অনিশ্চিত কোনও জায়গায়। তীর্থযাত্রীদের এই দলে বেশির ভাগই প্রবীণ নাগরিক।  ভারী বৃষ্টিতে রাস্তা ভেসে যাওয়ায় তাঁরা আর এগোতে পারেননি নির্দিষ্ট গন্তব্যের দিকে। জানা গিয়েছে তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার ও জলও নেই। ওই দলেরই আরও এক যাত্রী জানিয়েছেন তাঁরা সাগা এবং কেরুং-এর মধ্যে কোনও অজানা জায়গায় আটকে পড়েছেন। বন্যায় রাস্তা ভেসে যাওয়ার কারণে মাঝপথেই আটকে পড়েছে ৬টি বাস এবং বেশ কয়েকটি এসইউভি। তারা না পারছে এগোতে, না পিছোতে। যদিও রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে, তবে তা কতক্ষণে শেষ হবে কেউ বলতে পারছে না।  চিনে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি তীর্থযাত্রীদের ওই দলের। ফলে এখনও কোনও সরকারি তথ্য পাওয়া যায়নি।

মদের পার্টির খরচ জোগাতে চুরি-ডাকাতি, ধৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী

Image
বন্ধুদের সঙ্গে মদের পার্টির খরচা তুলতে গিয়ে ডাকাতি আশ্রয়। আর তার জেরেই হাজতবাস করতে হচ্ছে দিল্লির যুবক বিশালকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২৪ বছরের বিশালকে ডাকাতি, ভয় দেখানো এবং শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ গ্রাম এলাকার বাসিন্দা বিশালের বিরুদ্ধে এর আগে একাধিক চুরি-ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার তুঘলকাবাদ দূর্গ এলাকায় এক ব্যক্তিকে মারধর করে দামি DSLR ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিশালের বিরুদ্ধে। অভিযোগ, মডেল-শ্যুটে আসা কৃষণ সিং (১৯)-কে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয় বিশাল। কিন্তু, অভিযোগ পাওয়ার পরই তুঘলকাবাদ গ্রাম এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তার থেকে উদ্ধার ক্যামেরা ফেরত দেওয়া হয়েছে অভিযোগকারী যুবককে। ধৃত বিশালকে জেরা করে তার মদের পার্টির সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

মায়ের ঘুম ভাঙছে না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে ভাইবোন

Image
কাটোয়া : রেল লাইনের ধারে ছোট্ট ঝুপড়ি৷ মেঝেতে পড়ে আছে এক মাঝবয়সি মহিলার নিথর দেহ৷ মহিলার ঠিক মাথার কাছে বসে আছে দুই শিশু৷ একটি বছর চারেকের মেয়ে৷ তার কোলে বছর দুয়েকের একটি ছেলে৷ ছেলেটি একভাবে তাকিয়ে আছে মহিলার মুখের দিকে, যেন মহিলার চোখ খোলার অপেক্ষা করছে সে! মায়ের ঘুম ভাঙলেই ঝাঁপিয়ে পড়বে বুকের উপর৷ আর মেয়েটির দু'চোখে অনন্ত শূন্যতা৷ মায়ের ঠিক কী হয়েছে বুঝে উঠতে পারেনি সে-ও৷ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুপরির সামনের ভিড়ের দিকে৷ যেন জানতে চাইছে, মায়ের ঘুম কি ভাঙবে না? মা না উঠলে যে খাবারও জুটবে না ওদের৷ মামনি আর বিশু দুই ভাইবোন৷ মদ্যপ বাবা কবেই ছেড়ে গিয়েছে ওদের৷ একবার খোঁজও নেয় না ছেলেমেয়েরা বেঁচে আছে কি না৷ সংসারে নিজের বলতে ছিল শুধু মা-ই৷ আর ঠিকানা কাটোয়া রেল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মের পাশের একটা ঝুপরি৷ তাও ঝুপরিটাও আবার এক হকারের৷ রাতটুকু শুধু মা ও দুই শিশুকে থাকতে দিতেন তিনি৷ সারা দিনই প্ল্যাটফর্মেই দিন কাটত তাদের৷ মা কাগজ কুড়িয়ে ভিক্ষা করে যা টাকা পেত, তাই দিয়েই চলত তিনটে পেট৷ সোমবার সকালটা বদলে দিল সব কিছু৷ হঠাৎ করেই শেষ আশ্রয় হারাল অবুঝ শিশু দু'টি৷ এদিন সকালে প্রথমে কয়ে...

সিল্কের কাপড়ে ফুটে উঠল ভগবত গীতার শ্লোক

Image
বুনন শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ডিব্রুগড়ের বাসিন্দা ৬২ বছরের হেমপ্রভা ছুটিয়া।  ডিব্রুগড়ের মোরান-এ বাস হেমপ্রভার। দীর্ঘ ২০ মাসের কঠোর পরিশ্রম ও একাগ্রতা পেরিয়ে রবিবারই তিনি শেষ করেছেন তাঁর মাস্টারপিস। ২০১৬ সালের ৪ ডিসেম্বর হেমপ্রভা ১৫০ ফুট লম্বা মুগা সিল্কের কাপড়ের উপর বোনা শুরু করেছিলেন সংস্কৃত ভগবত গীতা। ৭০০ পংক্তির ভগবত গীতা মহাভারতের অংশ। শুধু সংস্কৃতই নয়, ইংরেজিতেও গীতার একটি অধ্যায় তিনি এই কাপড়ে বুনে ফেলেছেন।  সোমবার একটি সাক্ষাত্‍কারে হেমপ্রভা জানিয়েছেন, 'আমার জীবনের সব চেয়ে বড় স্বপ্ন ছিল আমাদের সংস্কৃতি ও ধর্মের গুরুত্বপূর্ণ অংশ গীতার শ্লোক কাপড়ে বোনার। এর আগে শঙ্করদেবের গুণমালা এবং মাধবদেবের নাম ঘোষ আমি কাপড়ে বুনেছি। আমার এই কাজ যদি কোনও জাদুঘরে সংরক্ষিত হয় তাহলে খুবই খুশি হব।' তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বহু পুরস্কার তুলে দেওয়া হয়েছে হেমপ্রভা ছুটিয়ার হাতে। সেই তালিকায় রয়েছে বকুল বন পুরস্কার, ঐ কনকলতা এবং রাজ্য সরকারের হ্যান্ডলুম ও টেক্সটাইল পুরস্কার। 

'CPM-এর হার্মাদরাই হয়েছে BJP-র জল্লাদ'

Image
TMCP-র প্রতিষ্ঠা দিবসে BJP ও CPM-কে তুলোধোনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুত্‍‌সা ও অপপ্রচার রুখতে ছাত্রছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী হয়ে ওঠার বার্তা দেন তিনি।  ধর্মতলার সভায় মমতা ছাত্র-যুবদের উদ্দেশে কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। প্রত্যাশিতভাবেই তাঁর বক্তব্যের মূল লক্ষ্য ছিল ২০১৯ লোকসভা নির্বাচন। বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, 'বিজেপি জমানায় সবথেকে বড় ব্যাঙ্ক দুর্নীতি হয়েছে। ১৪.৭ কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারি হয়েছে। টাকার দাম হয়েছে সর্বনিম্ন, পেট্রোপণ্য অগ্নিমূল্য। সারা দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বাজপেয়ীকে নিয়ে যা চলছে তাও অত্যন্ত অসম্মানজনক।' দেশ ভাঙার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে মমতা বলেন, 'খুনোখুনির রাজনীতি বরদাস্ত করা হবে না। জঙ্গলমহলে সামান্য কিছু আসন পেয়ে খুনোখুনি শুরু করেছে।' এদিন জামবনিতে তৃণমূল নেতা খুনের প্রসঙ্গও টেনে আনেন নেত্রী। সিপিএম ও বিজেপি একজোট হয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ তাঁর। মমতার কটাক্ষ, 'সিপিএম-এর হার্মাদ, হয়েছে বিজেপির জল্লাদ। ২০১৯, বিজেপি ফিনিশ।' অসমের নাগরিক পঞ্জীর বিষ...

চুলপড়া থামাতে ব্যবহার করুন পেঁয়াজের রস

Image
পেঁয়াজের রস যে চুলপড়াকে রোধ করে তা কমবেশি অনেকেই জানেন৷ তবে সকলে যে ভুলটা করেন কেবল পেঁয়াজের রস বের করে নিয়ে টাকের জায়গায় বা কম চুলের জায়গায় ঘষে নেন৷ কিন্তু এই একই জিনিস যদি আপনি একটি প্যাকের মতো করে ব্যবহার করতে পারেন তাহলে চুলপড়া এবং টাকের সমস্যা পুরোপুরি দূর হবে৷ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিনি আরও কয়েকটা জিনিস৷ তারপর চুলে লাগান৷ কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করলে আপনি আশানুরূপ ফল পাবেন৷ একটি মাঝারি পেঁয়াজ নিয়ে, খোসা ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিন৷ তারপর সেটাকে ব্লেন্ড করে নিন৷ একটি পাতলা কাপড়ে পেঁয়াজটাকে নিয়ে ভালো করে চিপে রস বের করে নিন৷ যে পাত্রে রসটি রেখেছেন সেটা একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন৷ এবার একটি প্যানে দুই চামচ নারকেল তেল গরম করে নিন৷ ভালো মতো গরম হওয়া অবধি অপেক্ষা করুন৷   তেলের মধ্যে এক চামচ অবিভ ওয়েল দিয়ে আরেকটু গরম করে নিন৷ গ্যাস থেকে প্যান নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন৷ পেঁয়াজের রসের সঙ্গে এই তেল মিশিয়ে নিন৷ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিন৷ এতে পেঁয়াজের উদ্র গন্ধ চলে যাবে৷ এবার চুলের জট ছাড়িয়ে নরম ব্র...

এশিয়াডে ইতিহাস ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলের

Image
জাকার্তা: ভারতীয় টেবিল টেনিসে স্মরণীয় দিন৷ মঙ্গলবার এশিয়াডের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল পুরুষ টেবিল টেনিস দল৷ এই প্রথম এশিয়ান গেমসের মঞ্চ থেকে পদক জিতল ভারতীয় পুরুষ টিটি দল৷ টুর্নামেন্টের দশম দিনে টিটিতে ছেলেদের টিম ইভেন্টে সেমিফাইনালে শক্তিশালী কোরিয়ার কাছে হেরে পোর্ডিয়াম ফিনিশ করল ভারত৷ সেমিফাইনালে ৩-০ ভারতকে হারাল কোরিয়া৷ ফলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলকে৷ এটাই এশিয়াডের মঞ্চে ছেলেদের টেবিল টেনিসের দলগত বিভাগে ভারতের প্রথম পদক জয়৷ ইতিহাস গড়লেন ভারতীয় পুরুষ টিটি দল৷ এদিন দিনের শুরুতে দুটি রুপো এসেছে তিরন্দাজি বিভাগে৷ কম্পাউন্ড তিরন্দাজি ইভেন্টের ফাইনালে ভারতীয় মহিলা ও পুরুষ দল রুপো জিতেছে৷  ব্যাডমিন্টন ফাইনালে সোনা হাতছাড়া করেন পিভি সিন্ধু৷ রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷

ধর্ষণ না বিবাহ বহির্ভূত সম্পর্ক? পুকুর পারে উদ্ধার গৃহবধূর নগ্ন দেহ

Image
বাঁশবনের মধ্যে পড়েছিল জুতো। পুলিস জানিয়েছে, মৃতের দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। সোমবার রাতে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম রুনা লাইলা খান। বয়স ৩৫ বছর। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, শারীরিক নির্যাতনের পরই খুন করা হয়েছে ওই গৃহবধূকে। পাশাপাশি, বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিস। কুলপি থানার কচুবেড়িয়া গ্রামে করিমপুর হাট এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন রুনা লাইলা খান। মৃতার স্বামী জানিয়েছেন, প্রায় প্রতিদিন বিকালেই করিমপুর হাট থেকে গ্রামের বাড়িতে যেতেন রুনা লাইলা। সোমবার দিনও গিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় আর বাড়ি ফেরেননি রুনা। রাত বাড়তেই স্ত্রীর খোঁজে বেরন রুনা লাইলার স্বামী। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর, রাত তখন ১০টা, আচমকাই রুনা লাইলা খাঁ-র স্বামীর চোখে পড়ে গ্রামের বাড়ির একটু দূরে বাঁশবনের মধ্যে পড়ে রয়েছে তাঁর স্ত্রীর জুতো। জুতো পড়ে থাকতে দেখেই সন্দেহ হয় রুনা লাইলার স্বামীর। লাইল নিয়ে ওই এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এরপরই পুকুর পারে নগ্ন অবস্থায় পড়ে থাকা দেহটি তাঁর চো...

জয়পুরে অশান্তির জের, পুরুলিয়ায় ৩৩ টি পঞ্চায়েত বোর্ড গঠনে স্থগিতাদেশ

Image
বোর্ড গঠন ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার একাধিক জায়গা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ বিজেপি কর্মীর।  পুরুলিয়ার জয়পুরে অশান্তির জের। পুরুলিয়ার ৩৩ টি পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিতের নির্দেশ দিলেন জেলাশাসক। সোমবার বোর্ড গঠন ঘিরে  পুরুলিয়ার একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসে। মঙ্গল ও বুধবারও ছিল বোর্ড গঠনের দিন। কিন্তু অশান্তির আশঙ্কা থেকে ও জেলার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলাশাসকের এই সিদ্ধান্ত। বোর্ড গঠন ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পুরুলিয়ার একাধিক জায়গা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ বিজেপি কর্মীর। সোমবার সকালে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়ার জয়পুর ব্লক। এই ব্লকের ঘাগড়ায় বোর্ড গঠন ছিল। তা নিয়েই তৃণমূল-বিজেপির মধ্যে চাপা উত্তেজনা ছিল। সোমবার সকালে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা একে অপরের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি গুলি ও  বোমাবাজি তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। গ্রামে পুলিস ঢুকতেই শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিস। আর সেইসময়ই চারটে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জয়পুরের বাসিন্দা নীলাঞ্জনের শরীরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে...

ফাইনালে হার, কিন্তু রুপো জিতেও ইতিহাস গড়লেন সিন্ধু

Image
স্বপ্নপূরণ নয়। স্বপ্নভঙ্গের কাহিনিই দেখা গেল ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে। ভারতের পিভি সিন্ধু রুপো জিতেও অবশ্য ইতিহাস গড়লেন। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে কোনও ভারতীয়ের এটাই সেরা পারফরম্যান্স।  ১৬ মিনিটের মধ্যে প্রথম গেম ২১-১৬ জিতছিলেন তাইওয়ানের তাই জু ইং। দ্বিতীয় গেমেও ২১-১৬ জিতলেন তিনি। শুরু থেকেই এগিয়ে গিয়েছিলেন তাই জু ইং। সিন্ধু চেষ্টা করছিলেন ব্যবধান কমানোর। কিন্তু ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে গেলেন তিনি। সাইনা নেহওয়ালের মতো সিন্ধুর রেকর্ডও তেমন ভাল ছিল না তাই জু ইয়ংয়ের বিরুদ্ধে। মুখোমুখি লড়াইয়ে সিন্ধু পিছিয়ে ছিলেন ৩-৯ ফলে। পরাজয় শেষ পাঁচ ম্যাচেই। দুই বছর আগে রিও অলিম্পিকে শেষবার তাই জু ইয়ংকে হারিয়েছিলেন তিনি। এশিয়ান গেমসের শেষ দুই ম্যাচে সিন্ধুকে তেমন দাপুটে মেজাজে দেখা যায়ওনি। এই দুই ম্যাচই গড়িয়েছিল তিন গেমে। ফলে, সিন্ধু কিছুটা ক্লান্তও ছিলেন।

জার্মানিতে যৌনাঙ্গচ্ছেদের শিকার নারীর সংখ্যা বাড়ছে

Image
নারী অধিকার বিষয়ক সংগঠন 'ট্যঁর দ্যে ফ্যাম' জানিয়েছে, যৌনাঙ্গচ্ছেদের শিকার ৬৫,০০০ নারী বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। ডয়চে ভেলের কেট ব্র্যাডি এক সোমালি নারীর সঙ্গে দেখা করেছেন, যিনি এই বর্বর চর্চার ইতি কামনা করেছেন।''আমার বয়স তখন বারো বা তের। বেশ কয়েকজন আমাকে চেপে ধরেছিল। তারপর আমার ওটা কেটে ফেলে। এরপর আমাকে একটি টেবিলের উপর শুইয়ে রাখে। সেদিনের ছবি এখনো আমার চোখে ভাসে। আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর তারা সেখানে সেলাই করে এবং আমার দুই পা একসঙ্গে একমাসের জন্য বেঁধে রাখে যাতে ক্ষত শুকিয়ে যায়।'' বিশ্বের যেসব দেশে নারীর যৌনাঙ্গচ্ছেদ বা এফজিএম এখনো চালু আছে, সেসব দেশ থেকে সাম্প্রতিক সময়ে জার্মানিতে নারীর আগমন বেড়ে যাওয়ায় এখানে এমন চর্চার শিকার নারীর সংখ্যা বেড়ে গেছে বলে মনে করছে নারী অধিকার বিষয়ক সংগঠন 'ট্যঁর দ্যে ফ্যাম'। সংঠনটির হিসেব অনুযায়ী, জার্মানিতে বর্তমানে এমন নারীর সংখ্যা ৬৫,০০০-এর মতো, গত বছরের তুলনায় যা ১২ শতাংশ বেশি। ৩০ বছর বয়সি ইফরা (ছদ্মনাম) তাঁদের একজন। জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ-এর হিসেব অনুযায়ী, তাঁর দেশ সোমালিয়াতে এফজিএমের...

মোবাইল ফোন কিনতে ছ’সপ্তাহের শিশুকে বিক্রি মায়ের

Image
বেনিন: অভাবের তাড়নায় নয়, সাধের মোবাইল ফোন কিনবেন বলে ছ'সপ্তাহের কোলের শিশুকে বিক্রি করে দিলেন এক নাইজেরিয়ান মা৷ স্থানীয় পুলিশ অভিযুক্ত মা ২৩ বছরের মিরাকল জনসনকে গ্রেফতার করেছে৷ পরে অবশ্য তিনি সন্তানকে বিক্রি করায় অনুতপ্ত বোধ করেন বলে জানায় পুলিশ৷ জানা গিয়েছে, ২ লক্ষ নাইজেরিয়ান মুদ্রা নাইরার বিনিময়ে একটি অনাথ আশ্রমের কাছে সন্তানকে বিক্রি করেন মা৷ ভারতীয় টাকায় যার মূল্য ৪০ হাজার টাকা৷ পুলিশ সুপার জনসন কুকোমে এই ঘটনাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন৷ পুলিশের জেরায় জনসন দাবি করেছেন সন্তানকে বিক্রি করার জন্য তাঁকে প্ররোচিত করা হয়৷ তাঁর এক বন্ধু ওই অনাথ আশ্রমটি চালায়৷ ওই বন্ধু জানায় সন্তানকে বিক্রি করে ওই টাকায় স্বামীর ব্যবসা শুরুর কাজে লাগাতে৷ অথবা স্বামীকে মোটরসাইকেল কিনে দিতে৷ কিংবা নিজের জন্য দামী মোবাইল ফোন কিনতে৷ পুলিশের জেরায় দুই সন্তানের মা জনসন আরও জানিয়েছেন, হতাশা থেকে তিনি সন্তানকে বিক্রি করেছেন৷ তাঁর স্বামী কোনও কাজ করে না৷ স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণে ব্যর্থ৷ এমনকী তিনি মোবাইল ফোনও কিনতে চাননি৷ যদিও স্ত্রীর বক্তব্যের ভিন্নমত পোষণ করেছেন স্বামী৷ তাঁকে জেরা ...