Posts

জিও সেলিব্রেশান প্যাক: কীভাবে পাবেন অতিরিক্ত 8GB ডাটা?

Image
আবার নতুন অফার নিয়ে হাজির জিও। এবার সেলিব্রেশান প্যাকে গ্রাহককে 8GB অতিরিক্ত ডাটা দিচ্ছে জিও। ৩০ অক্টোবর পর্যন্ত ভ্যালিড থাকবে এই অফার। টেলিকমটক ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে প্রত্যেক গ্রাহক আলাদা ভ্যালিডিটি পাচ্ছেন। যে সনব গ্রাহক এই অফারের অধীনে আসবেন তাদের My Jio অ্যাকাউন্টে নিজে থেকেই অতিরিক্ত ডাটা যোগ হয়ে যাবে। প্রিপেড ও পোস্টপেড দুই গ্রাহককেই সেলিব্রেশান প্যাকের অধীনে অতিরিক্ত ডাটা দিচ্ছে জিও। My Jio অ্যাপের 'My Plan' বিভাগ থেকে অতিরিক্ত ডাটা দেখে নেওয়া যাবে।যদিও আপনার অ্যাকাউন্টে এই অতিরিক্ত ডাটা থাকে একই সাথে তা কবে পর্যন্ত বৈধ তা My Plan বিভাগেই জানানো থাকবে। মাসে চারদিন দিনে 2GB করে অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। কোম্পানির দুই বছর পূর্তি উপলক্ষ্যে সেপ্টেম্বরে জিও সেলিব্রেশান প্যাক লঞ্চ করেছিল জিও। এই অফারে ইতিমধ্যেই গ্রাহককে বিনামূল্যে অনেক সুবিধা দিয়েছে মুকেশের কোম্পানি। এই অফারে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকরা দিনে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সারা মাসে মোট 8GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন জিও গ্রাহক। উৎসবের মরশুমের ঠিক আগে জিও দ...

‘স্ক্রিন আনলক’, ‘নাইটস্কেপ’, ‘টিয়ারড্রপ নচ’ সহ বাজারে এল OnePlus 6T

Image
বাজারে এল OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ। সোমবার ভারতীয় সময় রাত ৮:৩০ মিনিটে নিউ ইয়র্কে এক ইভেন্টে নতুন OnePlus 6T লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এই বছর মে মাসে লঞ্চ হয়েছিল OnePlus 6। সেই ফোনে কিছু উন্নতি করে তৈরী হয়েছে নতুন OnePlus 6T। নতুন OnePlus 6T ফোনের ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নতুন এই টেকনোলজির নাম রাখা রয়েছে 'স্ক্রিন আনলক'। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে ছট 'টিয়ারড্রপ নচ', আগের থেকে বড় 3,700 mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। OnePlus 6 আর OnePlus 6T ফোনে ব্যবহার হয়েছে একই ক্যামেরা। তবে ক্যামেরা সফটওয়্যারে এসেছে বড় পরিবর্তন। নতুন OnePlus 6T ফোনে কম আলোতে ছবি তোলার জন্য থাকছে বিশেষ 'নাইটস্কেপ' মোড। এছাড়াও পোট্রেট মোডে ছবি তোলার জন্য থাকছে বিশেষ স্টুডিও লাইট ফিচার। 64GB বেস ভেরিয়েন্টে OnePlus 6 পাওয়া গেলেও OnePlus 6T পাওয়া যাবে 128GB বেস ভেরিয়েন্টে। এছাড়াও OnePlus 6T থেকে বাদ গিয়েছে জনপ্রিয় 3.5 মিমি হেডফোন জ্যাক। OnePlus 6T এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus 6T ফোনের দাম শুরু হচ্ছে ৫৪৯ মার্কিন ডলার থেকে। অর্থাৎ ভারতে ৪০,০০০ ...

নগ্ন ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রেমিকাকেই ধর্ষণ!

Image
বনগাঁ: বিয়েবাড়িতে আলাপ৷ কয়েক মাসের মেলামেশা, প্রেম৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসই শুধু নয়, প্রেমিকের বিরুদ্ধে রীতিমতো ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী৷ ওই তরুণীর দাবি, নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দিনের দিন তাঁকে ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়৷ অভিযুক্তের নাম নীতীশ মণ্ডল৷ বাড়ি গাইঘাটার শিমূলপুরে৷ অভিযোগকারিনী তরুণীরও গাইঘাটারই বাসিন্দা৷ তাঁর বাড়ি পানিশালায়৷ জানা গিয়েছে, কয়েক মাসে আগে এলাকায় একটি বিয়েবাড়ি দু'জনেরই নিমন্ত্রণ ছিল৷ সেখানে অভিযুক্ত নীতীশের সঙ্গে আলাপ হয় নির্যাতিতা তরুণীর৷ আলাপ থেকে বাড়ি ঘনিষ্ঠতা৷ অভিযুক্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর৷ কিন্তু সেই সম্পর্ক সুখের হয়নি৷ অন্তত তেমনই দাবি গাইঘাটার পানিশালা এলাকার বাসিন্দার ওই তরুণীর৷ ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে নীতীশ৷ শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে যখন ঘনিষ্ঠ হয়েছিলেন, তখন তাঁর বেশ কয়েকটি নগ্ন ছবিও তুলে রেখেছিল ওই যুবক৷ বিয়ের জন্য চাপ দিলে, সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে হুমকি দেয় সে৷ চলে লাগাতার ধর্ষণও...

ছত্তিসগড়ে মাওবাদী হামলায় নিহত দূরদর্শনের চিত্র সাংবাদিক

Image
ছত্তিসগড়ে মাওহানায় মৃত্যু দূরদর্শনের এক চিত্রসাংবাদিকের। হামলায় মৃত্যু হয়েছে ২ পুলিসকর্মীরও। মঙ্গলবার ছত্তিসগড়ের দান্তেওয়াড়া জেলায় হামলা চালায় মাওবাদীরা। হামলায় ২ পুলিসকর্মী গুরুতর আহত হয়েছেন।  আগামী মাসে ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে সেরাজ্যের মানুষের হাল হকিকত জানতে মাও উপদ্রুত দান্তেওয়াড়ায় গিয়েছিলেন দূরদর্শনের কর্মীরা। অর্ণাপুর গ্রামে পৌঁছতে তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। হামলায় মৃত্যু হয় ছত্তিসগড় পুলিসের সাব ইন্সপেক্টর রুদ্র প্রতাপ, অ্যাসিস্ট্যান্ট কন্সটেবল মঙ্গালু দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু। দিল্লি থেকে সংবাদ সংগ্রহ করতে দান্তেওয়াড়া গিয়েছিলেন তিনি। ছত্তিসগড় পুলিসের তরফে জানানো হয়েছে, হামলায় মাথায় গুরুতর আঘাত পান চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু। পরে তাঁর মৃত্যু হয়। তবে দূরদর্শনের বাকি ২ কর্মী নিরাপদেই আছেন বলে জানা গিয়েছে।  প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, 'ছত্তিসগড়ে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য দূরদর্শন তার কর্মীদের দান্তেওয়াড়ায় পাঠিয়েছে। সেই দলে ছিলেন সংবাদদাতা ধীরজ কুমার, চিত্র সাংবাদিক অচ্যূতানন্দ শাহু ও আলোক সহযোগী মোরমুক্ত শ...

কাল থেকে আর ২০,০০০ টাকার বেশি তোলা যাবে না এটিএমে

Image
২০,০০০ টাকার বেশি আর এটিএম থেকে তোলা যাবে না। কাল থেকেই এসবিআইয়ের সব এটিএম–এ কার্যকর হচ্ছে এই নিয়ম। এটিএম প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল। উৎসবের মরশুমে ব্যাঙ্কের এই সিদ্ধান্তে প্রভাব পড়বে প্রায় ৪২ কোটি গ্রাহকের উপর।  এর আগে ৪০,০০০ টাকা পর্যন্ত একদিনে এটিএম থেকে তোলা যেত। সেটা কমিয়ে আর্ধেক করে দেওয়া হয়েছে। তার অন্যকতম কারণ এটিএম প্রতারণা। ব্যাঙ্কের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

Image
১৪ বছরের আগে শিশুর হাতে কোনও ভাবেই মোবাইল ফোন নয়। বলছেন খোদ তথ্য-প্রযুক্তির সম্রাট বিল গেটস! তাঁর মতে, ''বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন এক জন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন মোবাইল তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের।''  নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪। এঁদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল।   শিশু কাঁদছে। তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল। বাবা-মা ব্যস্ত জরুরি কাজে, শিশুর দৌরাত্ম্য ঠেকাতে হাতে গুঁজে দিচ্ছেন মোবাইল গেম। আমাদের চারপাশে এ ছবি নতুন নয়। যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন। ২০১৬-য় ''কিডস অ্যান্ড টেক: দ্য ইভলিউশন অব টুডে'জ ডিজিটাল নেটিভস'' শীর্ষক একটি রিপোর্টে প্রকাশ, সারা পৃথিবীতে যে সব শিশু মোবাইল হাতে পায়, তাদের গড় বয়স ১০.৩ বছর। সোশ্যাল সাইট ব্যবহারকারী শিশুদের গড় বয়স ১১.৪ বছর। যে তথ্য যথেষ্ট চিন্তা...

তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত, দাবি মুকেশ অম্বানির

Image
প্রকল্পের বাস্তবায়নও হয়নি। অথচ মোটা অঙ্কের সরকারি অনুদান মিলেছে। তা নিয়ে গত কয়েক মাসে কম বিতর্ক হয়নি। কম সমালোচনার মুখে পড়েনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত জিও ইনস্টিটিউট।  তবে তাতে বোধহয় এতটুকু বিব্রত নন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। তাই ভারতের ডিজিটাল ইন্ডিয়ায় রূপান্তরিত হওয়ার সব কৃতিত্ব জিওকেই দিলেন তিনি। সেই সঙ্গে ডাক দিলেন দেশজুড়ে ডিজিটাল বিপ্লব ঘটানোর। যাতে আগামী দু'দশকের মধ্যে বিশ্বের তৃতীয় ধনী দেশে পরিণত হয় ভারত। নয়াদিল্লিতে সোমবার থেকে ২৪তম আন্তর্জাতিক মোবাইল কম্পিউটিং এবং নেটওয়ার্ক সম্মেলন শুরু হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার সেখানে হাজির ছিলেন রিলায়েন্স কর্ণধার। যুব সমাজকে উৎসাহিত করতে বলেন, ''ডিজিটাল দুনিয়ায় পা রেখেছে ভারত। তাতে অভাবনীয় পরিবর্তন ঘটেছে।  ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহারে এক সময় গোটা পৃথিবীতে ১৫৫ তম স্থানে ছিলাম আমরা। কিন্তু মাত্র ২৪ মাসে তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছি । চেষ্টা করলেও কেউ আমাদের ছুঁতে পারবে না।'' বিনামূল্যে গ্রাহকদের ভয়েস কল এবং এসএমএস পরিষেবা পৌঁছে দিয়েছে রিলায়েন্স জিও। নামমাত্র খরচে মিলছে ইন্টারনেট পর...

বিড়ালকে ‘ধর্ষণ’, গৃহকর্ত্রীর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

Image
ক্রমশই বাড়ছে যৌন নির্যাতনের মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শতর্ধ্বো মহিলাও৷ শিশুরাও বহুবারই বিকৃত কামের শিকার হয়েছে৷ কুরুচি সম্পন্ন এই সব মানুষদের হাত থেকে রেহাই মেলে না পশুদেরও৷ কখনও ছাগল তো কখনও গরুর উপরেও অত্যাচারের ঘটনা ঘটে আকছার৷ আর এবার ধর্ষকের শিকার বিড়াল৷ যদিও গৃহকর্ত্রীর সহায়তায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে বিড়ালটি৷ বহু মানুষই বিড়ালকে বাড়িতে পোষ্য হিসাবে রাখেন৷ এক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা৷ দক্ষিণ আফ্রিকার এক মহিলা বাড়িতে অনেকগুলি বিড়াল পুষেছিলেন৷ বিড়ালগুলি যেন তাঁর প্রাণ৷ একদিন ঘরে বিড়ালকে রেখে অন্যত্র কাজে বেড়িয়েছিলেন তিনি৷ বাড়ি ফিরে অবাক হয়ে যান মহিলা৷ তিনি শোনেন, বিড়ালটি চিৎকার করছে৷ কেন এভাবে বিড়ালটি চিৎকার করছে তা বুঝতে পারেননি ওই মহিলা৷ বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে বিড়ালটির৷ ছুটে গিয়েছিলেন ঘরে৷ কিন্তু ঘরে গিয়ে যা দেখলেন, তা দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন তিনি৷ অভিযোগ, ঘরের মধ্যে নগ্ন অবস্থায় এক ব্যক্তিকে দেখেন তিনি৷ তাঁর সাধের বিড়ালকে ঘিরে ধরেছে নগ্ন ওই ব্যক্তি৷ মহিলার আরও অভিযোগ, ওই ব্যক্তিকে তাঁর বিড়ালকে ধর্ষণ করতেও দেখেন তিনি৷ এরপর চিৎকার চেঁচ...

মূর্তি উন্মোচনের আগেই ধাক্কা মোদীকে

Image
আমেদাবাদ: ২৪ ঘণ্টা বাদেই উন্মোচন হবে বিশ্বের সবথেকে বড় মূর্তি। সর্দার বল্লভভাই প্যাটেলের সেই মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মোদীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন মূর্তির পাদদেশে থাকা গ্রামগুলি। সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি হয়েছে এই মূর্তি। ওই এলাকায় রয়েছে ২২টি গ্রাম। ওইসব গ্রামের প্রধানদের তরফ থেকে নরেন্দ্র মোদীকে একটি খোলা চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন না গ্রামবাসীরা। প্রাকৃতিক সম্পদ নষ্ট করার প্রতিবাদে এলাকার আদিবাসীরাও অনুষ্ঠান বয়কট করবেন বলে জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, "এই বন, এই নদী, এই ঝরনা, এই জমিই আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমার এদের উপরেই বেঁচে থেকেছি। আর এবার সব ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পরিকল্পনাও চলছে। মনে হয় না, কারও মৃত্যু নিয়ে যেন এই উৎসব করা হচ্ছে?" মোদীকে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে, "আমরা গ্রামবাসীরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৩১ অক্টোবর আমরা আপনাকে স্বাগত জানাতে পারব না। আপনি যদি অনাহুতের মত চলেও আসেন, আমরা আপনাকে স্বাগত জানাব না।" গ্রামবাসীদের দাবি, মানুষের কষ্টের উপার্জনের...

পরকীয়ার জের! করবা চৌথের ব্রতর পরই আট তলা থেকে ধাক্কা দিয়ে স্ত্রীকে খুন করল স্বামী

Image
পেশায় পুরোদস্তুর কর্পোরেট। বেসরকারি ব্যাঙ্কের পদস্থ অফিসার। তবু স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত রেখেছিলেন বছর বত্রিশের দীপিকা চৌহান। আর সেই স্বামীই তাঁকে করবা চৌথের রাতে আট তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঠেলে ফেলে দিয়ে তাঁকে খুন করল দীপিকাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের আনসাল ভ্যালি ভিউ সোসাইটি আবাসনে। দীপিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী বিক্রম চৌহানকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি একটি বেসরকারি সংস্থার উঁচু পদে কাজ করেন।   পুলিশে দায়ের করা অভিযোগে দীপিকার বাবা হরিকিষাণ আহুজা জানিয়েছেন, কিছুদিন প্রেম করার পর ২০১৩ সালে দীপিকা এবং বিক্রমের বিয়ে হয়। তাঁদের চার বছরের কন্যাসন্তান এবং ছ'মাসের পুত্রসন্তান রয়েছে। তাঁর অভিযোগ, করবা চৌথের দিন আট তলা থেকে ঠেলে ফেলে দিয়ে তাঁর মেয়েকে খুন করেছে বিক্রম। পুলিশ জানতে পেরেছে, ওই আবাসনেরই এক বিবাহিত মহিলার সঙ্গে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বিক্রম। দীপিকার বাবার অভিযোগ, বিক্রম-দীপিকার ফ্ল্যাটে ওই মহিলার যাতায়াত ছিল। দীপিকার অনুপস্থিতিতে মা...

ঘুটকা খেয়ে পিক ফেলছিলেন চালক, অটো উলটে মৃত ছাত্রী

Image
অটো চালাতে চালাতেই থুথু ফেলার চেষ্টা করেছিলেন চালক।  সামনে এসে গিয়েছিল অন্য একটি গাড়ি। পাশে কাটাতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল অটো। চাপা পড়ে মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রীর।  মর্মান্তিক ঘটনাটি  ঘটেছে কালনার সাতগাছির বকপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কালনার কুজুরিয়া তিনকড়ি বিদ্যালয়ের ছাত্রী  সালমা খাতুন  সোমবার বিয়েবাড়ি থেকে ফিরছিল। সাতগাছি এলাকা থেকে একটি অটোতে ওঠে সে।  অটোতে তার সঙ্গে অন্যান্য যাত্রীরাও ছিলেন। সহযাত্রীদের দাবি, অটোর গতিবেগ বেশি ছিল। বকপুর গ্রামের রাস্তায় ঢোকার পর আরও গতি বাড়িয়ে দেন চালক। তিনি ঘুটকা খাচ্ছিলেন। বারবারই মুখ বার করে  থুতু ফেলছিলেন। যাত্রীরা তাঁকে বেশ কয়েকবার সাবধানও করেন। একবার থুতু ফেলার সমনে অটোর সামনে একটি গাড়ি চলে আসে। পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার ধারে অটোটি উল্টে যায়। অটোর ধারেই বসেছিল সালমা। অটোয় চাপা পড়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।  আহত হন অন্যান্য যাত্রীরাও।

ভূ-স্বর্গে ফের শুরু গুলির লড়াই

Image
শ্রীনগর: জঙ্গি তল্লাশি অভিযান জারি রয়েছে৷ তার মধ্যে মঙ্গলবার দুপুরে পুলওয়ামার ত্রালে শুরু হয়ে গেল নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, 42RR, SOG এবং 180 BN CRPF-এর যৌথ বাহিনী ত্রালের মানদুরা এলাকা ঘিরে ফেলে জঙ্গি তল্লাশি অভিযানে নামে৷ আর তার মধ্যেই জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে৷ মনে করা হচ্ছে, দুই থেকে তিনজন জঙ্গি এখনও লুকিয়ে থাকতে পারে ওই স্থানে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াই চলছে৷ এদিকে, সোমবারই বিএসএফের গাড়ি লক্ষ্য করে হামলা করে সন্ত্রাসবাদীরা৷ হামলার জেরে আহত হন পাঁচ বিএসএফ জওয়ান৷ ঘটনাটি কাশ্মীরের পান্থ চক এলাকার৷ সংবাদসংস্থা এএনআই জানায়, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ বিএসএফ হেডকোয়ার্টারের সামনে ঘটে ঘটনাটি৷ তার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায় তার জন্য সচেষ্ট ছিলেন জওয়ানরা৷ আইজি সিআরপিএফ রবি দীপ সিং সাহি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ এদিন সন্ধ্যা ৬টা নাগাদ হেডকোয়ার্টারের সামনে হামলা করে জঙ্গিরা৷ সেই সময় দুটি গাড়ি এলাকায় টহল দিয়ে হেডকোয়ার্টারে ফিরছিল৷ সে...

কোচবিহারে তৈরি হল মেডিক্যাল কলেজ

Image
কোচবিহার: কোচবিহার জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও কোনও মেডিক্যাল কলেজ নেই। ১৩০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছুটতে হত রোগী ও পরিজনেদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখন কোচবিহারেই তৈরি হচ্ছে মেডিক্যাল কলেজ। এক বছরের মধ্যেই মেডিক্যাল কলেজের কাজ শেষ হবে। বাংলার শেষ সীমানায় কোচবিহার। জেলার একটা বড় অংশ বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘেরা। কিছু অংশে প্রতিবেশী রাজ্য অসম সীমানা। জেলায় একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থাকলেও মেিডক্যাল কলেজ ছিল না। রোগভোগের বাড়াবাড়িতে ছুটতে হত একশ তিরিশ কিলোমিটার দূরের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কোচবিহারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজের দাবি জানিয়েছিলেন। বছর দু'য়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসিন্দাদের দাবি মেনে এখানে মেডিক্যাল কলেজের অনুমোদন করেন। তারপরেই এমজেএন হাসপাতাল ঘিরে মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। কোচবিহারে মেডিক্যাল কলেজ - মেডিক্যাল কলেজের সুপার নিয়োগ হয়ে গিয়েছে - কৃষিখামারের জমিতে পড়ুয়াদের জন্য ক্লাসরুম তৈরি হচ্ছে - কৃষিখামারের জমিতে প্রশাসনিক ভবনও তৈরি হচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল ক...

দমদম বিমানবন্দরে মাদক-সহ গ্রেপ্তার নাইজেরীয় তরুণী

Image
দমদম বিমানবন্দরে নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার এক নাইজেরীয় তরুণী৷ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ গ্রাম কোকেন৷ বিমানে দিল্লি থেকে রাঁচি হয়ে কলকাতায় আসেন তিনি৷ সেখানেই তাঁকে গ্রেপ্তার করে অ্যান্টি নার্কোটিক্স সেল৷ পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম ওকসুন ক্রিশ্চিয়ানা৷ তিনি নাইজেরিয়া নাগরিক৷ আন্তর্জাতিক মাদক পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি নাইটক্লাবে মাদক সরবরাহ করতেন ওই তরুণী৷ শহরের একাধিক ডিজের সঙ্গে যোগাযোগ রয়েছে ধৃতের৷ তাঁকে জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই শহরের বুকে ফাঁস বড়সড় মাদক পাচারচক্রের পর্দাফাঁস হয়। গ্রেপ্তার হয় ছয় পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ 'ইয়াবা' মাদক। গোয়েন্দাদের সন্দেহ শহরেই কথাও তৈরি হচ্ছে ওই নিষিদ্ধ মাদক। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাদের চাঙ্গা রাখার জন্য হিটলারের তৈরি করা উত্তেজক ট্যাবলেট রোহিঙ্গাদের হাত ধরে ঢুকছিল পশ্চিমবঙ্গে। আগে অন্য নামে এই ট্যাবলেট বিক্রি হলেও এখন মায়ানমারে দেদার তৈরি হচ্ছে 'ইয়াবা' পরিচয়ে। বার্মিজ সেনার তা...

বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশেঃ WHO-র রিপোর্

Image
নয়াদিল্লি: বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ ৷ গাড়ি-কারখানার ধোঁয়া বাতাসে মিশে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ ৷ এহেন অবস্থায় শিশুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এই পরিবেশে ৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ ২০১৬ সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৫ বছরের নীচে যাদের বয়স ৷ তারা এই বায়ুদূষণের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ দেশের প্রায় ৬ লাখ শিশু এই বায়ুদূষণের কবলে রয়েছে ৷ যাদের মধ্যে প্রত্যেকেই শ্বাসকষ্টের পাশাপাশি কোনও না কোনও কঠিন রোগে আক্রান্ত ৷ পাশাপাশি এই বাযু়দূষণের জেরে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে ৷ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রায় ৯৮ শতাংশ শিশু এই বায়ুদূষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ বিশেষত যাদের বয়স পাঁচ বছরের থেকেও নিচে ৷ তারা এই দূষণে একেবারে জর্জরিত ৷ বিশ্বের ধনী দেশগুলি বাদে, আয়ের নিরিখে 'মধ্যবিত্ত' এবং 'নিম্ন-মধ্যবিত্ত' দেশগুলির পরিস্থিতি ভয়াবহ ৷ সেই সমস্ত দেশের মধ্যেই উপরের সারিতে রয়েছে ভারত ৷ শুধু রাস্তার যানবাহনই নয় ৷ পাশাপাশি বাড়ির ভিতরের দূষণেও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ...

আরও স্পষ্ট আরবিআই-সরকার দ্বন্দ্ব, ডেপুটি গভর্নরের বক্তব্যে অখুশি কেন্দ্র

Image
গত সপ্তাহেই বোমাটি ফাটিয়েছিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য্য। প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন রিজার্ভ ব্যাংকের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্র। এবার পালটা এল সরকারের তরফ থেকে। কোনও নেতা বা মন্ত্রী নন, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরকে পালটা দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের এক শীর্ষ আধিকারিক। প্রধানমন্ত্রীর অধীনে কর্মরত এক শীর্ষ সরকারি আমলা জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের এই ব্যপারটা প্রকাশ্যে আনাটা দুর্ভাগ্যজনক। এটা আরবিআইয়ের কাছে আমরা প্রত্যাশা করিনা। গত সপ্তাহে একটি বিস্ফোরক বক্তব্যে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর সরাসরি শীর্ষ ব্যাংকের কাজে কেন্দ্রে হস্তক্ষেপের অভিযোগ আনেন। তিনি বলেন, কেন্দ্র টি-২০ খেলছে, আমরা টেস্ট খেলি। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপে কেন্দ্রের বিধি নিষেধ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর। তিনি বলেন, বললেন, "অনেক সময় ব্যাংকের ঋণ দেওয়ার পদ্ধতিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র। নিয়মে শিথিলতা আনার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে। এর ফলে প্রদেয় ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলি কঠিন সিদ্ধান্ত নিতে চাইছে যাতে ভবিষ্যতে সুবিধা হয়, কিন্তু শর্ট-...

পাচারকারী সন্দেহে যুবতির মাথা ফাটিয়ে মাখানো হল নুন-লঙ্কার গুঁড়ো

Image
ভাঙড় : নারী পাচারকারী সন্দেহে যুবতিকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল ভাঙড়ের ঝেজেরআইট গ্রামে। ওই যুবতিকে ঝেজেরইট গ্রামের সুন্দিয়া বাজারের কাছে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারপর ক্ষতস্থানে দেওয়া হয় লঙ্কার গুঁড়ো ও নুন। ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঝেজেরআইট গ্রামের রেবেকা খাতুন নামে এক যুবতির নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রেবেকার সঙ্গে ওই যুবতির সম্পর্ক ভালো ছিল। তাই তার নিখোঁজ হওয়ার পিছনে নির্যাতিতার হাত রয়েছে বলে সন্দেহ করে গ্রামের একাংশ। রেবেকার পরিবারের অভিযোগ, বাড়িতে সামান্য ঝামেলার সুযোগ নিয়ে সে ভিনরাজ্যে পাচার করে দিয়েছে তাঁদের মেয়েকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা জানান, বাড়িতে ঝামেলা করেই রেবেকা ঘর ছাড়া। মিথ্যে দোষ দিয়ে মারধর করা হচ্ছে। পাচারের অভিযোগ অস্বীকার করে যুবতি জানান, তাঁকে মারধর করে চুল কেটে নেওয়ার চেষ্টা করা হয়। মাথায় লঙ্কার গুঁড়ো ও নুন ঢেলে দেয় দুষ্কৃতীরা। তাঁর শারীরিক হেনস্থা করা হয়। দেওয়া হয় ধর্ষণ ও প্রাণনাশের হুমকি। ঘটনার পর থেকে আতঙ্কিত তিনি।  নারী পা...

ভারত-জাপানের ৭৫০০ কোটির ‘কারেন্সি সোয়াইপ’ চুক্তিতে সই মোদীর

Image
টোকিও: ৭৫ বিলিয়ন অর্থাৎ সাড়ে ৭ হাজার কোটির 'কারেন্সি সোয়াইপ' চুক্তি করল ভারত ও জাপান। এর ফলে ফরেন এক্সচেঞ্জ ও মূলধনী বাজারের ক্ষেত্রে অনেকটাই লাভ হবে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৩ তে ৫ হাজার কোটির 'কারেন্সি সোয়াইপ' চুক্তি হয়েছিল। সেটাই এবার একধাক্কায় অনেকটাই বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরে দুই দেশ ৬টি চুক্তিতে স্বাক্ষর করেছে। যার মধ্যে রয়েছে নৌসেনায় যৌথ সাহায্য। রয়েছে হাই স্পিড ট্রেনের প্রকল্পও। দুই দেশের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির পরই আবে ঘোষণা করেছেন, জাপানি শিল্পপতিরা ভারতে ২.৫ বিলিয়ন মার্কিন ডলারও বিনিয়োগ করবেন। ডিজিটালের দুনিয়া থেকে সাইবার স্পেস, স্বাস্থ্য থেকে প্রতিরক্ষা, মহাসাগর থেকে মহাকাশ সব জায়গায় দুই দেশের মৈত্রী দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর জাপানের সঙ্গেও ২ + ২ আলোচনা করবে ভারত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সেদেশের বিদেশ সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব জেমস মা...

মাত্রাছাড়া দূষণ, ৪১৭টি ছোট বড় কারখানা বন্ধের নির্দেশ

Image
নয়াদিল্লি: দশেরার পর থেকেই সমস্যা বেড়েছিল৷ সোমবার রাতে তা মারাত্মক আকার নিল৷ দিল্লির সকাল হল ধোঁয়া আর দূষণের হাত ধরে৷ এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই বলছে দিল্লির বাতাসে ধূলিকণা ও ধোঁয়াশার পরিমাণ এতটাই বেশি, যে বাতাসের গুণগত মান এখন তলানিতে ঠেকেছে৷ দিল্লির বাতাসে এখন শ্বাস নেওয়া দুষ্কর৷ দশেরাতে পুওর ক্যাটাগরিতে গিয়ে দাঁড়িয়েছিল দিল্লির বাতাসের গুণগত মান৷ সেই রাতে বাতাসের দূষণের পরিমাণ পরিমাপ করা হলে দেখা গিয়েছে তার পয়েন্ট ২৭৮৷ আর সেই পয়েন্ট ক্রমশ বাড়ার ফলে উদ্বিগ্ন দিল্লি সরকার৷ পরিস্থিতি সামাল দিতে কিছুটা হলেও চেষ্টা করছে প্রশাসন৷ প্রায় ৪১৭টি দূষণ উৎপাদনকারী ইউনিট বন্ধ করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার৷ বলা হয়েছে দূষণের পরিমাপ এখন উদ্বেগজনক৷ সেই দিকে লক্ষ্য রেখে সোমবার রাতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসে দিল্লি প্রশাসন৷ সেই বৈঠকের পর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল নির্দেশ দেন অত্যধিক ধোঁয়া উৎপাদন করে, এমন সংস্থা ও কারখানা বন্ধ করে দিতে হবে৷ সেই সংখ্যা প্রায় ১১৩টি৷ এর মধ্যে ৬৭টি অবস্থিত সবচেয়ে দূষিত বাওয়ানা ও নারেলা এলাকায়৷ উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন দি...

সাজা আরও বেড়ে ১০ বছরের জেল খালেদা জিয়ার

Image
ঢাকা: সাজা আরও বাড়ল বিএনপি নেত্রী খালেদা জিয়ার। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিল হাইকোর্ট। আগে থেকেই পাঁচ বছরের জন্য কারাবন্দি বিএনপি নেত্রী৷ সোমবার সেই সাজা আরও বাড়িয়ে সাত বছর করা হয়। মঙ্গলবার সেই মেয়াদ বাড়ল আরও তিন বছর। এদিন সকাল সাড়ে ১০টায় আদালতের তরফে এই ঘোষণা করা হয়। এছাড়া এদিনের রায়ে সালিমুল হক ও শরফুদ্দিন আহমেদের ১০ বছরের কারাদণ্ডও বহাল রইল। এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই সুপ্রিম কোর্টর বর্ধিত ভবনের সামনে ছিল বাড়তি নিরাপত্তা। রায় ঘোষণার সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনালের মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ফরহাদ আহমেদ, একরামুল হকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। ২০১১ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা বেআইনি লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক৷ সেই মামলায় জেল হয়েছে বেগম জিয়ার৷