Posts

অনুমতি পেলে ২১ জানুয়ারি ৫টি রথের রশিতে টান, ৭ ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড

Image
১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পাল্টা মোদীকে এনে ব্রিগেডের ডাক দিয়েছিলেন দিলীপ ঘোষ। ২৯ জানুয়ারি ব্রিগেড করার কথা ছিল বিজেপির। কিন্তু প্রধানমন্ত্রীর সময় না মেলায় তা স্থগিত হয়। এবার বিজেপি জানিয়ে দিল, ৭ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করতে চলেছে তারা। রথযাত্রা নিয়ে মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে। রথযাত্রায় বিচারপতির সম্মতি মেলার পর রথযাত্রা করবে বিজেপি। সেক্ষেত্রে ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রথযাত্রা করবে বিজেপি।          ৭ ফেব্রুয়ারি ব্রিগেড করছে বিজেপি। ওই সভায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাত্ লোকসভার আগে রাজ্যে ব্রিগেড ময়দানে শক্তি পরীক্ষায় নামছে শাসক-বিরোধী। বলে রাখি, ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বামপন্থীরা। ফলে ব্রিগেড সমাবেশ ঘিরে এক নতুন রাজনৈতিক যুদ্ধ দেখতে চলেছে বঙ্গবাসী। রথযাত্রার মামলা ঝুলে রয়েছে আদালতে। বিচারপতিরা নির্দেশ দিলে ২১ জানুয়ারি থেকে তিনটির পরিবর্তে পাঁচটি রথ বের করতে চলেছে বিজেপি। আগে ঠিক ছিল রাজ্যের তিন প্রান্ত থেকে তিনটি রথ গড়াবে। কোচবিহার, তারাপীঠ ও গঙ্...

এয়ারস্ট্রাইকে ১৯ আইএস জঙ্গিকে খতম করল এয়ারফোর্স

Image
কাবুল: বিমান হানায় নিকেশ হয়েছে ১৯ জন আইএস জঙ্গি৷ সংবাদসংস্থা জিনহুয়া এই তথ্য দিয়েছে৷ আফগানিস্থানের হাস্কা মিনা জেলায় এই বিমান হানা চলে৷ আফগানিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ এক বিবৃতি জারি করে জানানো হয়েছে নানগারহার প্রদেশ জুড়ে বিমান হানা চালানো হয়৷ জঙ্গিদের গোপন ঘাঁটিগুলি লক্ষ্য করে বিমান হানা চলে৷ এই হামলাতেই ১৯ জন আইএস জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃত জঙ্গিদের মধ্যে আইএসের দুজন ডিভিশনাল কমিশনার ছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর৷ তাদের নাম কোয়ারি এসরার ও মুল্লাহ হাসগার৷ তবে এই বিমান হানা আফগান বায়ু সেনা, ন্যাটো নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক যৌথ বাহিনী চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ এরআগে, চলতি মাসের ৮ তারিখ বিমান হামলায় আফগানিস্তানে ৩৩ জঙ্গিকে নিকেশ করা হয়৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রক জানায়, গত ২৪ ঘন্টায় আফগান ও মার্কিন সেনার বিমান হামলায় ৩৩ জঙ্গিকে হত্যা করা হয়। সংবাদসংস্থা টোলো নিউজ সূত্রে খবর ছিল, প্রথম বিমান হানা হয় নাদ আলি ও মারজা জেলার হেলমান্দ প্রদেশে৷ সেখানে জঙ্গিদের গোপন আস্তানায় হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে ...

মেয়েকে ৭ বছর ঘরে তালাবন্দি করে রাখল বাবা ও সৎ মা

Image
আরামবাগ: পাশবিক বললেও কম বলা হয়। মানসিক ভারসাম্যহীন মেয়েকে দিনের পর দিন নির্যাতন তো ছিলই। কিন্তু মেয়ের বাড়ি থেকে বেরনো আটকাতে তাঁকে ঘরে আটকে শিকল দিয়ে দিয়েছিল বাবা ও সৎ মা। একদিন-দু'দিনের জন্য নয়। প্রায় ৭ বছর মেয়েকে ঘরে তালাবন্দি করে রাখার অভিযোগ উঠল। পাশবিক এই ঘটনা দিনের পর দিন চলতে দেখে আর সহ্য করতে পারেননি প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে শেষমেশ উদ্ধার করে ওই অসুস্থ মহিলাকে। আরামবাগের করুই গ্রামের এই ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন সবাই। প্রায় ১৫ বছর আগে আতিউর রহমানের মেয়ে মিনুর বিয়ে হয়। কিন্তু বছর ঘোরার আগেই সেই বিয়ে ভেঙে যায়। তারপর আবার তাঁর বিয়ে দেওয়া হয়। কিন্তু পরের বছর সেই বিয়েও ভেঙে যায়। মেয়ে মানসিক ভারসাম্যহীন, তাই তাঁর সঙ্গে সংসার করতে চাইছিল না স্বামী। অগত্যা বাপের বাড়িতেই ঠাঁই হয় মিনুর। কিন্তু সৎ মায়ের গঞ্জনা নিত্যদিনের ঘটনা ছিল। মাঝেমধ্যেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন মিনু। কখনও বাবা আবার পড়শিরা ওই মহিলাকে খুঁজে নিয়ে আসতেন। এটাই মাথাব্যথার কারণ হয়ে ওঠে আতিউর ও তাঁর স্ত্রীর। তাই দু'জনে মিলে এই পাশবিক মতলব ফাঁদেন। মেয়েকে ঘরে তালাবন্দি করে রেখে দেন তাঁরা। ...

অ্যাংরি বার্ড-এর সফল উৎক্ষেপণ

Image
শ্রীহরিকোটা : কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর সফল উৎক্ষেপণ হল। আজ বিকেল ৪টে ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি। GSLV-F11 রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ইতিমধ্যেই GSLV-F11 রকেট ভূসমালয়ে কক্ষপথে স্যাটেলাইটটিকে স্থাপন করেছে। এই কমিউটিকেশন স্যাটেলাইটটির সাহায্যে ভারতীয় বায়ু সেনার বিমান, ওয়ার্নিং কন্ট্রোল প্ল্যাটফর্ম, ড্রোন এবং গ্রাউন্ড স্টেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। GSAT-7 ও GSAT-6 স্যাটেলাইট দুটি 'ইন্ডিয়ান অ্যাংরি বার্ড' নামে পরিচিত।  GSAT-7A হল ভারতের উপগ্রহ গবেষণার ১৭তম মিশন। চলতি বছরে ISRO থেকে এটাই শেষ স্যাটেলাইট উৎক্ষেপণ।  এক নজরে GSAT-7A মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-7A এর ওজন ২,২৫০ কেজি অত্যাধুনিক প্রযুক্তিতে স্যাটেলাইটটি প্রস্তুত করা হয়েছে ভারতীয় বায়ুসেনার রণসম্ভারে এটা একটা নতুন পালক শ্রীহরিকোটা থেকে এই নিয়ে ৯৬ তম রকেট উৎক্ষেপণ হল

নতুন নিয়মে দুই দিনেই শেষ হবে পোর্টিং

Image
কয়েকদিন আগেই মোবাইল নম্বর পোর্ট করার নিয়মে আমুল পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই। নতুন নিয়মে আগের থেকে আরও জলদি নম্বর পোর্ট করা যাবে। এর ফলে অদতে সুবিধা পাবেন গ্রাহকরাই। এক নজরে ট্রাইয়ের নতুন পোর্টের নিয়মে চোখ রাখা যাক। নতুন নিয়মে একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যে পোর্ট শেষে করতে হবে। সার্কেল বদল করলে পোর্ট করার জন্য চার দিন সময় পাবে টেলিকম অপারেটাররা। পোর্ট করার অনুরোধ গ্রহনের পরে তা প্রত্যাখ্যান করলে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে টেলিকম অপারেটারকে। এছাড়াও পোর্ট করার সময় গ্রাহককে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। পোর্টের অনুরোধ শুরু করার আগে নিজের ফোনে পোর্ট নম্বর জেনারেট করতে হয়। আগে পোর্ট নম্বর জেনারেশানের পরে তা ১৫ দিন ভ্যালিড থাকত। এখন পোর্ট নম্বর মাত্র চার দিন ভ্যালিড থাকবে। অর্থাৎ পোর্ট নম্বর পাওয়ার চার দিনের মধ্যে পোর্ট করার প্রক্রিয়া শুরু করতে হবে। চার দিনের বেশি সময় কেটে গেলে এই নম্বর আর কাজ করবে না। পোর্টিং প্রক্রিয়া শুরুর পরে একই সার্কেলে পোর্ট করলে দুই দিনের মধ্যে নতুন নেটওয়ার্কের সিম কার্ড চালু করে দিতে হবে। অন্য সার্কেলে পোর্...

রাজ্য ক্যাবিনেটে বড় রদবদল কাল, নতুন মন্ত্রী হচ্ছেন ৪ বিধায়ক

Image
বৃহস্পতিবার রাজভবনে চার নতুন মন্ত্রী শপথ নেবেন। রাজ্য মন্ত্রিসভার রদবদলের বিষয়ে চূড়ান্ত হয়ে গেল সিদ্ধান্ত। চার বিধায়ককে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর তৃণমূল সূত্রে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজভবনে চার নতুন মন্ত্রী শপথ নেবেন। কাদের বেছে নেওয়া হল নতুন মন্ত্রী হিসেবে? বরাহনগরের বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক সুজিত বসু, চাকদহের বিধায়ক রত্না ঘোষ এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি মন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। চার বিধায়কই এই প্রথম বার মন্ত্রী হবেন। এঁদের মধ্যে তাপস রায় এবং নির্মল মাজি আগে পরিষদীয় সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। পরে অবশ্য পরিষদীয় সচিব পদটি অবলুপ্ত হয়ে যায়। তাপস, সুজিত, রত্না এবং নির্মল কে কোন দফতর পাচ্ছেন তা এখনও স্থির হয়নি। বৃহস্পতিবার চার নতুন সদস্যকে মন্ত্রিসভায় সামিল করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফতর বণ্টন করবেন।

অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করে চাষ করছেন রাজ্যের মহিলারা

Image
মালদহ: রাজ্য সরকারের উদ্যোগে অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করছেন গ্রামের মহিলারা। তাও আবার কৃষিকাজে। আর বদলে ফেলছেন গ্রাম। বিঘার পর বিঘা জমিতে সবুজ বিপ্লব ঘটছে। রাজ্য কৃষি দফতর ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চলছে গ্রামের মানুষকে কৃষিকাজে স্বনির্ভর করার কাজ। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাড়ির গৃহবধূরাও কৃষিকাজে উৎসাহী হচ্ছে। তবে কৃষি বিদ্যালয়ের দাবি এই উদ্যোগ ইতিমধ্যে গ্রামের মানুষ কৃষি কাজে যোগ দিচ্ছে। মালদহ জেলার ১৫ টি ব্লকের মধ্যে সাতটি ব্লকে এই প্রক্রিয়ায় কাজ শুরু হয়েছে। তৈরি করা হয়েছে ১৯ টি কৃষক ক্লাব। এক একটি ক্লাবে রয়েছে শতাধিক মহিলা। শুধু তাই নয় গ্রামের যুবকেরা কৃষিকাজের উপর উৎসাহ হারিয়ে ছিলেন। তারাও কৃষিকাজে সরকারের এমন কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। যোগ দিয়েছেন কৃষি কাজে। গ্রামের পতিত জমিতে ফসল তৈরি হচ্ছে। মহিলারা বাড়িতে বসেই বীজ উৎপাদন করছেন।   গ্রামের বুলি, সরবানু, মুসেফারা জানান, কৃষিকাজে তাদের কোন অভিজ্ঞতা ছিল না। সরকারি কর্তাদের কাছে হাতে কলমে কাজ শিখে আজ তারা স্বনির্ভর। আর মেশিনের মাধ্যমে জমি তৈরি করে মেশিনে বীজ বপন করতে সময় কম লাগছে। তাতে সময় কম লাগছে ও উৎপাদন স...

সম্পর্ককে মজবুত করতে শতকরা ৬০ ভাগ বেড়েছে পাকিস্তানে পণ্য রফতানি

Image
ইসলামাবাদ : ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করছে পাকিস্তান! বিশেষ করে বাণিজ্যে সম্পর্ক মজবুত করার উদ্যোগ। আর সেই লক্ষ্যে এই বছর ইরান থেকে পাকিস্তানে পণ্য রফতানি শতকরা ৬০ ভাগ বেড়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের করাচিতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল আহমাদ মোহাম্মাদি। করাচিতে ১৪তম পাকিস্তানি নির্মাণ শিল্প আন্তর্জাতিক প্রদর্শনীতে তিনি এমন তথ্য প্রকাশ্যে এনেছে। এহেন প্রদর্শনীতে ইরানের আটটি কোম্পানি অংশ নিয়েছে। তারা বলেছে, প্রতিবেশী দেশগুলোর রফতানি বাজার নিয়ে ইরানি উৎপাদনকারী ও রফতানিকারকদের জন্য নির্ভরযোগ্য সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে বিশেষ করে পাকিস্তানে যে রফতানির সুযোগ রয়েছে তাকে কাজে লাগানোর জন্য আহমাদ মোহাম্মাদি ইরানি রফতানিকারকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে দেশের প্রতিরোধমূলক অর্থনীতির লক্ষ্য অর্জন এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হলে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান হতে পারে ইরানি পণ্যের উপযুক্ত গন্তব্য। অনুষ্ঠানে ইরানের বিজনসে অ্যাটাশে জানান, গত ২১ মাচ থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাকিস্তানে ৮৬ কোটি ডলারের পণ্য রফতানি করা হয়েছে।

বিমানবন্দরের কাছে সরকারি বাসে আগুন

Image
কলকাতা: এয়ারপোর্টের কাছে চলন্ত সরকারি বাসে আগুন৷ যাত্রীদের মধ্যে আতঙ্ক৷ এলাকায় যানজট৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী৷   বুধবার সকালে আসানসোল-করুনাময়ী রুটের একটি বাসে আগুন লাগে৷ ঘটনাটি ঘটে সকাল সাড়ে এগারটা নাগাদ এয়ারপোর্ট আড়াই ও তিন নম্বর গেটের মাঝে৷ এদিন সকালে বাসটি আসানসোল থেকে করুনাময়ী আসছিল৷ তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে৷ খবর দেওয়া হয় দমকলকে৷ ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ তার আগেই চালক যাত্রীবাহি চলন্ত বাসে ধোঁয়া দেখতে পেয়ে বাসটি থামিয়ে দেন৷ যাত্রীদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়৷ জানা গিয়েছে আড়াই নম্বর গেটের কাছে একটি হোটেল থেকে আনা হয় অগ্নি নির্বাপণ যন্ত্র৷ তা দিয়েই বাসের আগুন নেভানো হয়৷ দমকলের প্রাখমিক অনুমান বাসের ব্যাটারিতে সর্ট শার্কিট হয়েই আগুন ধরে যায়৷ তবে এই দুর্ঘটনার জেরে কেউ আহত হননি বলে জানা গিয়েছে৷ ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ভিআইপি রোডে যানজটের সৃষ্টি হয়৷

টিকিয়াপাড়া অস্ত্র কারখানার তদন্তে চাঞ্চল্যকর তথ্য !

Image
টিকিয়াপাড়ার অস্ত্র কারখানার তদন্তে নেমে পুলিসের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।  টিকিয়াপাড়ার গঙ্গারাম বৈরাগী লেনে অস্ত্র  কারখানা করার জন্য ঘরের হদিশ কে দিল?  মাঝের ব্যক্তিটা কে? জানতে এলাকায় চলছে খোঁজখবর।  জেরায় পুলিস আরও জানতে পেরেছে, অর্ডার ডেলিভারি  করার দায়িত্ব থাকত অন্যদের কাঁধে। কোথায় কোথায় অস্ত্র যেত সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতেও বিহারে গেল পুলিশ। জানা যাচ্ছে,  এই কারখানায় বড় অর্ডার নেওয়া হত না। ছোট ছোট অর্ডার নিয়ে অস্ত্র তৈরি করা হত। এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহ আনোয়ার,মহ সোহেল ও মহ নিরাজ আনসারি ।  তিন জনকে  হাওড়া আদালতে পেশ করা হয়েছে।  জেরায় জানা গিয়েছে, ধৃত তিনজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা। টিকিয়াপাড়া এলাকার গঙ্গারাম বৈরাগী লেনে ঘর ভাড়া করে লেদ কারখানা করেছিল। এখানেই গোপনে চলত আগ্নেয়াস্ত্র তৈরি। এই চক্রের সঙ্গে যুক্ত অন্য অপরাধী  করা তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের দফায় দফায় চলছে জেরা। সন্তোষজনক উত্তর পাচ্ছেন না তদন্তকারীরা।  প্রসঙ্গত,  গঙ্গারাম বৈরাগি লেনে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিস। তল্লাসিতে চল্লিসটি পিস্তল উদ্ধার ...

IPL 2019: দেখে নিন খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা

Image
আইপিএল ট্রফি মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত  ২০১৯ আইপিএল-এর নিলামে আট ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিয়েছে তাদের দল। প্রতিবারের মতো এবারও রয়েছে বেশ কিছু চমক। জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী যুগ্ম ভাবে এবারের নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন। ৮ কোটি ৪০ লক্ষ টাকায় জয়দেব রয়ে গিয়েছেন রাজস্থানে। কিংস ইলেভেন পাঞ্জাব নিয়েছে বরুণ চক্রবর্তীকে। প্রীতি জিন্টার দলেই এসেছেন স্যাম কুরান। ৭ কোটি ২০ লক্ষ টাকা দাম পেয়েছেন তিনি। কলিন ইনগ্রাম ৬ কোটি ৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন। শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কার্লোস ব্রাথওয়েটকে নিয়েছেন ৫ কোটি টাকায়। অন্যদিকে অক্ষর প্যাটেল পাঁচ কোটি টাকায় এসেছেন দিল্লিতে। ব্যাঙ্গালোর ৫ কোটি টাকায় নিয়েছে শিবম দুবেকে। শেষবেলায় যুবরাজ সিংকে ১ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার দেখে নেওয়া যাক কেমন হলো আট দল: চেন্নাই সুপার কিংস যারা থেকে গেলেন: এমএস ধোনি, সুরেশ রায়না, দীপক চাহার, কেএম আসিফ, কর্ণ শর্মা, ধ্বরুব শোরে, ফাফ দু প্লেসিস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেন স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, লুঙ্গি নিদ...

‘রিজার্ভ ব্যাঙ্ক টাকা দিলেই সবাই ১৫ লক্ষ করে পাবেন’

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ সালে করা নির্বাচনী প্রতিশ্রুতি কিছুটা সেমসাইড গোলের ধাঁচেই দেশবাসীকে মনে করালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠবলে। বিদেশে রাখা ভারতীয়দের কালো টাকা প্রসঙ্গে মোদী বলেছিলেন, সেই টাকা ফেরত আনা হবে এবং প্রতি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা পড়বে। এই প্রতিশ্রুতি যে নিছকই 'জুমলা' অথবা 'ভোট পাওয়ার উদ্দেশ্যে উচ্চারিত ফাঁকা প্রতিশ্রুতি', তা এতদিনে দেশবাসী একরকম মেনেই নিয়েছিলেন। তাঁর বেফাঁস মন্তব্যের ফলে আঠবলে ফের এই ঘা তাজা করে তুললেন। আঠবলের বক্তব্য, সবাই ১৫ লক্ষ টাকা ঠিকই পাবেন, কিন্তু "ধীরে ধীরে", একবার রিজার্ভ ব্যাঙ্ক টাকাটা দিয়ে দিলেই হলো। কিন্তু এত বলা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক টাকা দিচ্ছে না, এটাই যা সমস্যা। সোমবার রাতে মহারাষ্ট্রের সাংলি জেলার ইসলামপুরে মারাঠি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আঠবলে বলেন, "একবারে তো ১৫ লক্ষ টাকা আসবে না, ধীরে ধীরে আসবে। সরকারের কাছে এত টাকা নেই। রিজার্ভ ব্যাঙ্ককে টাকা দিতে বলা হচ্ছে কিন্তু ওরা দিচ্ছে না…দেবে এই আশ্বাস মিলেছে কিন্তু কিছু প্রক্রিয...

হংকংয়ের বহুতল থেকে রাস্তায় টাকা ছড়ালেন কোটিপতি

Image
শহরের ব্যস্ত রাস্তায় লোকে লোকারণ্য। সবার চোখই তখন আকাশের দিকে। কারণ আকাশ থেকে পড়ছে নগদ টাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল রাস্তা জুড়ে। ঘটনাটি ঘটেছে হংকংয়ে। হংকংয়ের ব্যস্ত শাম সুই পো নামের এলাকায় এই ঘটনা ঘটিয়েছেন ২৪ বছরের কোটিপতি ওয়াং চিং কিট। নিজের ল্যামবর্গিনি গাড়ি চালিয়ে সেখানে হাজির হন ওয়াং। তারপর পাশের একটি বহুতলের ছাদে ওঠেন। সঙ্গে ছিল ব্যাগ ভর্তি টাকা। ছাদে উঠে সেখান থেকে উড়িয়ে দেন টাকা। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় রাস্তায়। প্রথমটাই অবাক হয়ে যান পথচারিরা। তারপর ব্যাপারটা বুঝতে পেরে টাকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পুরো ঘটনাটাই তাঁর ফেসবুক পেজে লাইভ ভিডিও করা হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিস। আটক করা হয় ওয়াংকে। পুলিস সূত্রে খবর, ওয়াং চিং হংকংয়ের কোটিপতি। মূলত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে এই টাকা করেছেন তিনি। বহুতলের ওপর থেকে ২ লক্ষ হংকং ডলার যা ভারতীয় মুদ্রায় ১৮ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁকে গ্রেপ্তার করার আগে নিজের ফেসবুক পেজে ওয়াং লেখেন, তিনি গরীবদের সাহায্য করার জন্যই এই কাজ করেছেন। ধনীদের টাকা ছিনিয়ে তা গরীবদের মধ্যে বিলিয়ে দেওয়া তাঁর কাজ। এদিকে এশিয়া ক্...

আগ্রায় ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণ, অধরা অভিযুক্তরা

Image
আগ্রাতে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চারজন মিলে গণধর্ষণ করল। ঘটনাটি ঘটেছে যমুনা নদীর তীরে। জানা গিয়েছে, ওই তরুণী সেই সময় কোচিং ক্লাসে যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী স্কুটি চালিয়ে কোচিং ক্লাসে যাচ্ছিলেন। তিনি ব্যাচেলর অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্রী। সেই সময় দু'‌জন বাইকে করে এসে তাঁর রাস্তা আটকায় এবং তাঁকে জোর করে তাদের সঙ্গে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, ওই তরুণীকে যমুনা নদীর ধারে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরো দু'‌জন ছিল। চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটির মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই তরুণীর বয়ান অনুযায়ী, অন্য দু'‌জন আগে থেকেই ওই স্থানে উপস্থিত ছিল। আক্রান্ত তরুণী পথচারীদের সহায়তায় বাড়ি ফেরেন এবং পরিবারকে সব জানান। মঙ্গলবার রাতেই ওই তরুণীর পরিবার পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা ফেরার। তাদের খোঁজ চালাচ্ছে পুলিস।

জোর করে আধার চাইলে হতে পারে ১ কোটির জরিমানা ও জেল

Image
নয়াদিল্লি: কোনও ক্ষেত্রেই আর আধার কার্ড বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্ট আগেই সেই রায় দিয়ে দিয়েছে। তা সত্বেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আধার দিতে বাধ্য করা হচ্ছে। সিম কার্ডের কানেকশন পেতে কিংবা ব্যাংকের কাজের জন্য চাওয়া হচ্ছে আধার কার্ড। তবে এবার আধার কার্ড চাইলে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। সোমবার এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়া আর কোথাও আধার কার্ড জরুরি নয়। আর নির্দেশের কথা মাথায় রেখেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে আধার চেয়ে চাপ দেওয়া হলে নেওয়া হতে পারে ১ কোটি টাকা জরিমানা। হতে পারে তিন থেকে ১০ বছরের জেল।   আধারের ক্ষেত্রে বায়োমেট্রিক ডেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক গোপন তথ্য জমা থাকে সেখানে। তাই সেই ডেটা অপব্যবহারের সম্ভাবনা থাকে। তাই এই ব্যবস্থা করছে কেন্দ্র। কোনও ব্যক্তির সম্পর্কে তথ্য ব্যবহার করার আগে অনুমতি না নিলে ১০,০০০ টাকা জরিমানা ও তিন বছরের জেলের শাস্তি আগে থেকেই আছে। অনুমতি ছাড়া কোথাও ছবি বা আইডি ব্যবহার করা হলে ১০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। চলতি বছরের সেপ...

পাকিস্তানের সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে কলম ধরল হাফিজ সইদ

Image
ইসলামাবাদ: পাকিস্তানের মাটিতে জঙ্গিদের জনসভা করা কোনও নতুন বিষয় নয়। এমনকি ভোটের ময়দানে লড়াই করতেও নেমেছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড। এবার আরও একধাপ এগিয়ে পাকিস্তানের সংবাদপত্রে কলাম লিখল জঙ্গিনেতা হাফিজ সইদ। পাকিস্তানের এক উর্দু সংবাদপত্রে কলাম লিখেছে এই জঙ্গি শীর্ষনেতা। যার হাতে চলে বন্দুক, তার হাতে কলম? এই প্রশ্নই উঠতে শুরু করেছে পাকিস্তানের সাংবাদিক মহলে।   একাধিক হামলার ঘটনায় যুক্ত এই হাফিজ সইদ। তা সত্বেও তাকে নিরাপদ আশ্রয়ে রেখেছে পাকিস্তান। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার মাথা সে। রাষ্ট্রসংঘ এবং আমেরিকার নজরে সে একজন গ্লোবাল টেররিস্ট। তার মাথার দাম ১০ লক্ষ মার্কিন ডলার। অথচ কনট্রিবিউটিং রাইটার হিসেবে তার হাতেই কীভাবে তুলে দেওয়া হল পেন, তা নিয়ে প্রশ্ন তুলছে খোদ পাকিস্তানের মানুষ। অনুমান করা হচ্ছে হাফিজ সইদের সঙ্গে ওই সংবাদপত্রের সম্পাদকের কোনও যোগাযোগ রয়েছে। কিংবা কোনও চাপে পড়েই হাফিজ সইদকে লেখার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আদালতের নির্দেশে সংবাদপত্রে ছাপা হয়নি হাফিজ সইদের কোনও ছবি। স্বাভাবিকভাবেই লেখার মূল বিষয় ভারত-বিরোধী। মূলত ১৯৭১-এর যুদ্ধে ভারতের রাজনীতিকদের বিরুদ্ধে এই কলাম ...

মাত্র ৬ ঘণ্টায় ঋণ মুকুব রাহুলের, সঙ্গে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীকে ঘুমাতে না দেওয়া

Image
তিন রাজ্যে জয় এসেছে কৃষকদের জন্যই- ফলাফল বেরনোর পরই এমনটা দাবি করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শপথ নেওয়ার ৬ ঘণ্টার মধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কৃষকদের ঋণমুকুব করে দেওয়ার কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি। এরপরই তাঁকে দেখা গেল প্রধানমন্ত্রীর উদ্দেশে জোরদার নিশানা করতে। কী বললেন? তাঁর কার্যত হুঁশিয়ারি, যত ক্ষণ না কৃষি ঋণ মুকুব হচ্ছে প্রধানমন্ত্রীকে শান্তিতে খেতে-ঘুমাতে-বসতে দেবেন না। সুপ্রিম কোর্টের রায়ের পর রাফাল নিয়ে রাহুল যতই গলা উঁচিয়েছে, তাঁকে রুখতে পাল্টা 'সেনা' নামাতে হয়েছে বিজেপিকে। দেশ জুড়ে এক দিনে ৭০ জন বিজেপির নেতা-মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করেছেন। শুধুমাত্র এই বলতে, রাফাল নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন রাহুল গান্ধী। এ বার কৃষি ঋণ মুকুব নিয়ে রাহুলকেও আগ্রাসী ভূমিকায় দেখা গেল। মাত্র ৬ ঘণ্টায় মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কৃষকদের ঋণ মুকুব করে রাহুল বলেন, "এখনই কাজ শুরু হয়ে গিয়েছে।" যদিও রাজস্থানের ক্ষেত্রে কয়েক দিনের মধ্যেই ঋণ মুকুবের সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন কংগ্রেস সুপ্রিমো। এই তিন রাজ্যে সরকার বিরোধী হাওয়ার পাশাপাশি কৃষকদের সমস্যা প্রধান ইস্...

জনসনের পাউডার থেকে ছড়াচ্ছে ক্যানসার! সংগ্রহ করা হল নমুনা

Image
জনসন অ্যান্ড জনসন। শিশুদের ব্যবহারের জন্য পাউডার থেকে সাবান, সব বাবা-মায়ের এক নম্বর পছন্দ। সেই জনসনের টেলকম পাউডার থেকে এবার ছড়াল ক্যানসারের আতঙ্ক। সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে প্রথম প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তার পরই নড়েচড়ে বসেছে এদেশের ড্রাগ রেগুলটর কর্তৃপক্ষ। তারা বুধবারই এই সংস্থার টেলকম পাউডারের নমুনা সংগ্রহ করেছে। নেওয়া হয়েছে ওই পাউডার তৈরির সামগ্রীর নমুনাও। এছাড়া এর জন্য গঠন করা হয়েছে ১০০ জনের একটি দল। ওই দলে ড্রাগ ইনস্পেক্টররা থাকছেন। বুধবার থেকেই তাঁরা দেশজুড়ে অভিযানে নামছেন। তাঁরা ওই পাউডার তৈরির পদ্ধতি খতিয়ে দেখবেন। পাইকারি ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটরদেরও কাছেও তাঁরা যাবেন। সব ধরনের পাউডারের নমুনা পরীক্ষা করে দেখা হবে। বিষয়টি সামনে আসার পর মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকেই ঠিক হয় যে বুধবার সকাল থেকেই এ নিয়ে পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে প্রথম এই বিতর্ক সামনে আসে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আদালত জনসন অ্যান্ড জনসন সংস্থাকে জরিমানা করে। ২২ জন মহিলাকে ২২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে...

ঘরের মধ্যে রাতভর উনুন জ্বালিয়ে রাখায় পাণ্ডবেশ্বরে দমবন্ধ হয়ে দম্পতির মৃত্যু

Image
আসানসোল: ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বন্ধ ঘরে সারারাত উনুন জ্বেলে রাখায় দমবন্ধ হয়ে পাণ্ডবেশ্বরের এবিপিট কোলিয়ারির আবাসনে এক দম্পতির মঙ্গলবার মৃত্যু হয়েছে। তাঁদের ১৭ বছরের ছেলে বাবলা ভুঁইয়া আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম ছোটকু ভুঁইঞা (৪০) ও কোটাদেবী ভুঁইঞা (৩৬)। এদিন দুপুরে এলাকার বাসিন্দারা দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, বন্ধ ঘরে উনুন জ্বালানোর জন্য বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। চারদিক বন্ধ থাকা ঘরে অক্সিজেনের অভাবেই তাঁদের মৃত্যু হয়েছে। বন্ধ ঘরে আগুন জ্বালানো সবসময়ই বিপজ্জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ছোটকুবাবু ইসিএলে কাজ করতেন। সোমবার থেকে ঠান্ডা বেড়ে যাওয়ায় ওই রাতে আবাসনের একটি ঘরেই পরিবারের সকলে ঘুমাচ্ছিলেন। ঘরের জানালাও বন্ধ ছিল। তার ফলে বাইরে থেকে হাওয়া ঢুকতে পারেনি। ঘর গরম করতে সেখানে সন্ধ্যা থেকেই উনুনে আঁচ দেওয়া ছিল। সারারাত ধরে উনুন জ্বলার কারণেই এই বিপত্তি ঘটে। উনুনের ধোঁয়ায় ঘরের চারদিক ভরে গিয়েছিল। আসানসোল জেলা হাসপাত...

টিকিয়াপাড়ায় বড় অস্ত্র কারখানার হদিশ, ৪০টি পাইপগান উদ্ধার, ধৃত ৩

Image
হাওড়া: হাওড়ার টিকিয়াপাড়ায় এবার অস্ত্র কারখানার হদিশ মিলল। হাওড়া সিটি পুলিস মঙ্গলবার সন্ধ্যা ছ'টা নাগাদ গঙ্গারাম বৈরাগী লেনের একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, অস্ত্র তৈরির কাঁচামাল ও মেশিন উদ্ধার করেছে। হাওড়া সিটি পুলিসের গোয়েন্দা বিভাগ এদিন হানা দিয়ে প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশও উদ্ধার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, আরও একজনের খোঁজ চলছে। স্থানীয় সূত্রের খবর, মাসখানেক আগে বিহার, ঝাড়খণ্ড থেকে চারজন এসেছিল। কারখানা করবে বলে তারা ঘর ভাড়া নিয়েছিল।  পুলিস জানিয়েছে, বেআইনি এই অস্ত্র কারখানা থেকে ৪০টি তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছোট আগ্নেয়াস্ত্র তৈরি করা যায়, এরকম বহু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। পুলিস সূত্রের দাবি, যে পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে, তা দিয়ে প্রায় শতাধিক বন্দুক তৈরি করা সম্ভব। এছাড়াও তিনটে লেদ মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস যখন কারখানায় হানা দেয়, তখন সেখানে তিনজন ছিল। সেই তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিস। বাকি একজনের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। পুলিসের দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আ...