Posts

স্ত্রীর পা না বিষাক্ত সাপ? ভুল ভাঙল ব্যাট দিয়ে মারার পর...

Image
ফ্যাশনের চূড়ান্ত শখ মহিলার। সেই শখই শেষে কাল হয়ে গেল। সাপের খোলসের মতো স্টকিং কিনে এনে সেটি পরেছিলেন মহিলা। স্বামী সেটিকে সাপ ভেবে ভয়ে মরে শেষে দিলেন ব্যাটের বারি। মহিলার পা গিয়েছে ভেঙে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে। নেটিজেনদের অনেকে আবার দুঃখপ্রকাশও করেছেন। আসল ঘটনাটি ঠিক কী? অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা সাপের চামড়ার মতো একটি স্টকিং কিনে নিয়ে আসেন। পা পর্যন্ত ঢাকা এক ধরনের পোশাক স্টকিং। সেটা পরে সারা দিন নানা ছবিও তোলেন। পোশাকটি এতই পছন্দের ছিল যে মহিলা সেটা পরেই রাতে শুয়ে পড়েন। গায়ে চাদর ঢাকা দেওয়া ছিল তাঁর। তবে পা দুটো চাদরের বাইরেই ছিল। মহিলার স্বামী ফিরে এসে শোয়ার ঘরে ঢুকেই চমকে যান। শোয়ার ঘরে টিম টিম করে আলো জ্বলছিল। সেই কম আলোতেই তাঁর স্ত্রীর পা দুটোকে ভেবেছিলেন সাপ। বিন্দুমাত্র দেরি না করে, ঘরের কোণেই রাখা বেসবলের ব্যাট দিয়ে প্রচন্ড জোরে আঘাত করেন স্ত্রীর পা দুটোর উপর। স্ত্রী যন্ত্রণায় চিত্কার করে উঠতেই ভুল ভাঙে তাঁর। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। পা ভেঙে যায় মহিলার। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই নানা রকম প্রতিক্রিয়া আসে।...

গ্রুথ ফিনান্স মিশছে বন্ধন ব্যাংকের সঙ্গে

Image
কলকাতা: কিছুদিন আগেই রিজার্ভ ব্যাংক ফরমান জারি করেছিল বন্ধনের প্রোমোটারের অংশীদারি কমানোর৷ সেই পথে এগোতে এবার গৃহঋণ সংস্থা গ্রুহ ফিনান্স বন্ধন ব্যাংকের সঙ্গে মিশে গেল৷ কারণ শেয়ার বিনিময়ের মাধ্যমে হবে এই অধিগ্রহণ৷ এই পদক্ষেপের ফলে বন্ধন ব্যাংকের প্রোমোটারের অংশীদারিত্ব নেমে আসছে ৬১ শতাংশে৷ তবে রিজার্ভ ব্যাংকের নিময় অনুসারে প্রোমোটারদের এর পরেও ২১ শতাংশ শেয়ার ছাড়তে হবে৷ বন্ধন ব্যাংকের কর্তা চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, এই বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ '' ২ টাকা মূল দামের প্রতি ১,০০০টি গ্রুহর শেয়ারের বিনিময়ে বন্ধন ব্যাংকের ১০ টাকা মূল দামের ৫৬৮টি ইকুইটি শেয়ার দেওয়া হবে। গ্রুহর সিংহ ভাগ শেয়ার আছে গৃহঋণ সংস্থা এইচডিএফসির হাতে। বন্ধনের সঙ্গে গ্রুহ ফিনান্স মেশার জন্য সংস্থা দু'টির মধ্যে শেয়ার বিনিময়ের যে অনুপাত ঠিক হয়েছে, তাতে এইচডিএফসির হাতে আসবে বন্ধনের ১৫% শেয়ার এবং বাকি ৬% যাবে অন্য শেয়ারহোল্ডারদের কাছে। অন্যদিকে গ্রুহ মূলত কম খরচের বাড়ি তৈরির জন্য ঋণ দেওয়ার সংস্থা হিসেবে যারা পরিচিত। ফলে এই দুই সংস্থার মিশে যাওয়ায় গৃহঋণ বাজারে ব্যবসার বিস্তার ঘটবে৷ তাছ...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ায় বিরাট পুরস্কার বোর্ডের

Image
মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট সাফল্যের পুরস্কার পেল কোহলি অ্যান্ড কোং৷ বিরাটদের আর্থিক পুরস্কারে সম্মানিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ক্রিকেটাদের পাশাপাশি কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্যেও আর্ধিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই৷ সোমবার সিডনিতে ইতিহাস সৃষ্টি করে ভারতীয় দল৷ এসসিজি-তে সিরিজের শেষ টেস্ট ড্র হলেও চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ হারায় বিরাটবাহিনী৷ অ্যাডিলেড ওভাল ও মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে থেকেই সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমেছিল ভারত৷ এসসিজি-তে চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্তের দুরন্ত ব্যাটিংয়ে সাত উইকেটে ৬২২ রান তুলে ভারত ডিক্লেয়ার্ড দেওয়ার পর অস্ট্রেলিয়াকে ফলো-অন করায় টিম কোহলি৷ ৩০০ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলো-অন করে অজিবাহিনী৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা ভেস্তে৷ যায়৷ সোমবার ম্যাচের শেষ দিন বাইশ গজে একটিও বল গড়ায়নি৷ ভারতীয় সময় সকাল ৯টার সময় ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার৷ সেই সঙ্গে অজিভূমে ইতিহাস সৃষ্টি করে ভারত৷

বনধকে উপেক্ষা করে অফিসে সরকারি কর্মীদের হাজিরা ১০০ শতাংশ

Image
কলকাতাঃ  কেন্দ্রীয় বাম সমর্থিত শ্রমিক সংগঠন গুলির ডাকে ৪৮ ঘণ্টার বনধ চলছে। তবে বনধের প্রথমদিনে বিশেষ প্রভাব দেখা যায়নি মহাকরন, নবান্ন সহ একাধিক সরকারি দফতরে। অন্যান্য দিনের মতোই যথেষ্ট কর্ম ব্যস্ততা ছিল সমস্ত দফতরে। জানা গিয়েছে, নবান্ন, মহাকরন সহ অন্যান্য সরকারি দফতরে সরকারি কর্মীদের হাজিরা ছিল ৯০ শতাংশেও বেশি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর রয়েছে যেমন ভূমি রাজস্ব দফতর পুনর্বাসন এবং নগর উন্নয়ন দফতর, সেচ দফতর,আইন ও বিচার বিভাগ ও শ্রম দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরে ১১ টার মধ্যেই পৌঁছে যান কর্মীরা। শুধু কর্মীরাই নয়, মন্ত্রীরাও ঠিক সময়ে নিজেদের দফতরে পৌঁছে যান। একাধিক দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘট চলছে। বনধের প্রথমদিনে যাতে অফিস যেতে সমস্যা হতে পারে। সেই আশঙ্কায় রাত থেকেই মহাকরন, নবান্ন সহ সমস্ত সরকারি দফতরে থেকে যান কর্মীরা। সেখানেই থাকেন খাওয়া-দাওয়া করেন। আর আজ মঙ্গলবার সকালে নির্দিষ্ট সময় তারা তাদের কাজ শুরু করে দেন। তবে সরকারি কর্মীরা একাংশ যারা সকাল সকাল অফিসে ঢুকে যাবেন বলে মনে করেছিলেন তাদের অনেকেই অফিস আসতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ সকালের দিকে বহু জায়গায় ট্রেন অবরোধ, বাস রকোর জেরে সমস...

ধর্ষণের অভিযোগ, জামিনে ছাড়া পাওয়ার পর কী বললেন আলোকনাথ?

Image
বি-টাউনে যখন #MeToo ঝড়ে উঠে আসছে একাধিক অভিনেতার নাম। আর এই তালিকায় রয়েছে জনপ্রিয় অভিনেতা আলোকনাথের নামও। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামালা রুজু করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে আপাতত তিনি আগাম জামিনে মুক্ত রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা এই যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন আলোকনাথ। অভিনেতা অবশ্য এবিষয়ে বিশেষ কিছুই বলতে চাননি। IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি শুধু বলেন, ''এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য আমার স্ত্রী আশুকে ধন্যবাদ। আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে আমারা এই মামলায় কী পদক্ষেপ করব। আদালত ও আমার আইনজীবী আমাকে চুপ থাকার জন্য বলেছে। আমি সেই কথা মেনেই চুপ রয়েছি। হয়ত দু-একটা কথা রাগে বের হয়ে এসেছে। তবে মোটের উপর আমি চুপই রয়েছি। আর আমি এবিষয়ে বিশেষ কিছু এখনই বলতেও চাই না। এই মুহূর্তে আমার কোনও মন্তব্য করা ঠিক নয়। যখন আমার বলা ঠিক হবে, আমি তখনই বলবো। তবে আমি আগাম জামিন পেয়েছি, এজন্য কৃকজ্ঞ। '' প্রসঙ্গত, আলোকনাথের বিরুদ্ধে যোন হেনস্থার অভিযোগ এনেছেন খ্যাতনামা এক লেখিকা তথা প্রযোজক। গত ৮ অক্টোবর ফেসবুকে প্রথম মুখ খোলেন তিনি। তাঁর অভিযোগ ছিল ১৯ বছর আগে তি...

‌আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ ভারতীয় গীতা গোপীনাথ

Image
ফের বিশ্বমঞ্চে ভারতীয় মহিলার জয়জয়কার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ–এর প্রধান অর্থনীতিবিদ হলেন কর্নাটকের গীতা গোপীনাথ। মহিলা হিসেবে তিনিই প্রথম এই পদে বসলেন।  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সমাজ এবং অর্থনীতির অধ্যাপক, ৪৭ বছরের গীতা আদতে মাইসুরুর মেয়ে। গত ৩১ ডিসেম্বর মরিস অবস্ট্‌ফেল্ড অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করেছেন গীতা। আইএমএফ–এর এমডি ক্রিশ্চিয়ান ল্যাগার্ডে গীতাকে বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ, অসাধারণ শিক্ষাগতযোগ্যতা, বুদ্ধিমত্তা দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এক ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন। গীতা মনে করছেন, আজকের যুগে একাধিক অর্থনৈতিক সংস্থার ভিড়ে বিশ্বায়ন পিছিয়ে পড়ছে। সেই সমস্যা মোকাবিলা করাই সব থেকে বড় চ্যালেঞ্জ আইএমএফএর কাছে বলে মনে করছেন গীতা। সেকারণে তাঁর আশা, আইএমএফকে বিশ্ব অর্থনীতিতে নীতি বিষয়ক সমস্যায় বুদ্ধিদীপ্ত অবস্থান নিতে সাহায্য করতে পারবেন তিনি।

জিও ব্রাউজারের হাত ধরে বাংলায় ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা পেল বাঙালি

Image
স্মার্টফোনের জন্য নতুন ব্রাউজার অ্যাপ্লিকেশান নিয়ে এল জিও। আটটি প্রাদেশিক ভাষায় এই ব্রাউজার ব্যবহার করা যাবে। এর মধ্যে অন্যতম বাংলা। শুধুমাত্র অ্যানড্রয়েড স্মার্টফোনে জিও ব্রাউজার ব্যবহার করা যাবে। এতদিন ব্রাউজারের সব ফিচার ইংরাজিতে ব্যবহার করতে বাধ্য হলেও অবশেষে বাংলায় ব্রাউজার ব্যবহারের স্বাধীনতা পাবে বাঙালি। জিও ব্রাউজার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যে নজর দেওয়া যাক। ১। শুধুমাত্র অ্যাজড্রয়েড গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করতে পারবেন। ২। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। ৩। জিও ছাড়াও অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকরা জিও ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ৪। আইফোনে এই অ্যাপ কবে পৌঁছাবে জানানো হয়নি। ৫। জিও জানিয়েছে, "এই প্রথম ভারতীয়দের কথা মাথায় রেখে কোন ব্রাউজার ডিজাইন করা হয়েছে।" ৬। আটটি আলাদা ভাষায় জিও ব্রাউজার ব্যবহার করা যাবে। ৭। 'সেটিংস' এ গিয়ে 'চেঞ্জ ল্যাঙ্গুয়েজ' থেকে নিজের পছনের ভাষা সিলেক্ট করে 'ওকে' প্রেস করে দিতে হবে। ৮। মাত্র 4.8MB সাইজের এই অ্যাপ ফোনে খুব কম জায়গা নষ্ট করবে। ৯। ব্রাউজারের হোম পে...

অতি-ধনীরা ৬০-৭০% কর দিন, চান আলেকজ়ান্দ্রিয়া

Image
আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। শপথ নেওয়ার দিন থেকেই চর্চায় রয়েছেন তিনি। এ বার আমেরিকার অতি-ধনীদের ('আল্ট্রা রিচ') উপরে ৬০-৭০ শতাংশ কর চাপানোর প্রস্তাব দিয়ে ফের শিরোনামে মার্কিন কংগ্রেসের তরুণতম সদস্যা আলেকজ়ান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। কঠিন পরিশ্রম করে রোজগার  করতে হত বাবা-মাকে— নিউ ইয়র্কের ২৯-এর তরুণী সেটা দেখেই বড় হয়েছেন। প্রচারের সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোও ভোলেননি। আয়কর প্রসঙ্গে তাই একটি মার্কিন চ্যানেলকে বলেছেন, ''ওদের যথেষ্ট পরিমাণ কর দেওয়া উচিত।'' রাষ্ট্রপুঞ্জের পরিবেশ প্রকল্পের সবুজ নয়া চুক্তির ('গ্রিন নিউ ডিল') আওতায় রাখা হচ্ছে প্রস্তাবিত এই শুল্ক পরিকল্পনাকে। ডেমোক্র্যাটিক সদস্যা, যিনি এখন জনপ্রিয় তাঁর টুইটার-পরিচয় 'এওসি' (নামের আদ্যক্ষর) দিয়ে, চাইছেন অতি-ধনীদের থেকে আদায় করা করের ওই অর্থ 'সবুজ নয়া চুক্তি'তে ঢালতে। এই চুক্তির লক্ষ্য ২০৩০-র মধ্যে কার্বন নিঃসরণ একেবারে বন্ধ করে দেওয়া।  মার্কিন চ্যানেলে আলেকজ়ান্দ্রিয়ার প্রস্তাব, ''মাসে ০-৭৫ হাজার ডলার যাঁর রোজগার, ধরুন ১০-১৫ শতাংশ আয়কর দেবেন তিনি। এর পরে যদি আপনি...

বিরল ভিন গ্রহের হদিশ! মিলতে পারে জলও, দাবি বিজ্ঞানীদের

Image
ভিন গ্রহ 'কে-২-২৮৮বিবি'। ভিন গ্রহের ভিন মুলুকে প্রাণের হদিশ পাওয়ার আশা ফের জোরালো হল। খোঁজ মিলল কিছুটা অন্য ধরনের একটি ভিন গ্রহের। যা আকারে পৃথিবীর প্রায় দ্বিগুণ। আর আমাদের নেপচুন গ্রহের অর্ধেক। সেই ভিন গ্রহটি রয়েছে তার নক্ষত্র থেকে এমন একটি দূরত্বে, যাকে বলে 'হ্যাবিটেব্‌ল জোন' বা বাসযোগ্য এলাকা। যেখানে জলের তরল অবস্থায় থাকার সম্ভাবনা থাকে যথেষ্টই। এ বার ওই ভিন গ্রহে যদি বায়ুমণ্ডলের অস্তিত্বেরও প্রমাণ মেলে, তা হলে সেই মুলুকে প্রাণের হদিশ পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে। সিয়াট্‌লে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৩তম বৈঠকে, সোমবার ওই নজরকাড়া আবিষ্কারের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে নাসার কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্যাদিই ওই ভিন গ্রহটির খোঁজখবর দিয়েছে। ভিন গ্রহটির নাম দেওয়া হয়েছে, 'কে-২-২৮৮বিবি'। রয়েছে আমাদের থেকে ২২৬ আলোকবর্ষ দূরে। 'টরাস' নক্ষত্রপুঞ্জে। আমাদের সূর্যের চেয়ে আকারে অনেক ছোট, অনেক হাল্কা আর প্রায় 'টিমটিম' করে জ্বলা একটি তারাকে এক বার কক্ষপথে প্রদক্ষিণ করতে ভিন গ্রহটি সময় লাগে ৩১.৩ পার্থিব দিন। মানে, আমাদের ৩১ দিনের মাস পেরনোর প...

‌কাঠুযায় আটক অস্ত্র ও বিস্ফোরক বোঝাই ট্রাক, গ্রেপ্তার হিজবুলের দুই লিঙ্ক ম্যান

Image
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে অস্ত্র সরবরাহ করাই ছিল মূল উদ্দেশ্য। আগাম খবর পেয়ে কাঠুয়ায় তল্লাশি শুরু করে জন্মু–কাশ্মীর পুলিস। গন্তব্যে পৌঁছনোর আগেই অস্ত্র বোঝাই ট্রাকটিকে আটক করা হয়। তাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র এবং বিস্ফোরক। হিজবুল জঙ্গিদের অস্ত্র সরবরাহ করার জন্য যাচ্ছিল ট্রাকটি। গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। একজনের নাম নিসার আহমেদ এবং অপর জনের নাম আকিব। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুলের লিঙ্ক ম্যান বলে মনে করা হচ্ছে। ট্রাকটিতে প্রায় ৭১,০০০ টাকা মূল্যের অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন কাঠুয়ার পুলিস সুপার শ্রীধর পাটিল। তিনি জানিয়েছেন চেকপয়েন্ট থেকে খবর দেওয়া হয়েছিল পুলিসকে। তারপরেই লখনপুর থানা থেকে পেট্রোলিং পার্টি পাঠিয়ে আটক করা হয় ট্রাকটিকে। পাঞ্জাব থেকে আসছিল ট্রাকটি। যে দুই লিঙ্কম্যানকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুলওয়ামার অবন্তীপুরা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অবন্তিপুরার ত্রালে গত বৃহস্পতিবার তিন জঙ্গিকে খতম করেছিল পুলিস এবং সেনাবাহিনী।

উপস্থিতি স্বাভাবিক! ৪৮ ঘন্টার ধর্মঘটে সচল আইটি সেক্টর

Image
আইটি সেক্টর সল্টলেকের সেক্টর ফাইভে সকাল থেকেই উপস্থিতির হার স্বাভাবিক। যাঁরা  সকালের ডিউটিতে এসেছেন, তাঁরা  সবাই বলছেন রাস্তায় কোনও বাধা পাননি তাঁরা। বরং অন্যদিনের থেকে রাস্তা ফাঁকা থাকায় অফিসে পৌঁছে গিয়েছে তাড়াতাড়ি। সেক্টর ফাইভের অন্যতম ব্যস্ত এলাকা কলেজ মোড়। অন্যদিনের মতো সেখানে সারি দিয়ে গাড়ি দাঁড়াতে দেখা গিয়েছে সকাল থেকেই। সেইসব গাড়ি থেকে নামা ওঠার বিরাম নেই যাত্রীদের। যেসব কর্মী বাড়ি ফিরে যাচ্ছেন, তাঁদের আশা বাড়ি ফিরতে কোনও অসুবিধা হবে না। আর যাঁরা অফিসে আসছেন, তাঁরা খুবই খুশি, রাস্তা অন্যদিনের তুলনায় ফাঁকা থাকায় তাড়াতাড়ি অফিসে আসতে পেরে।

ক্যানসারে ভুগছেন হৃতিকের বাবা, পরিচালক রাকেশ রোশন

Image
মুম্বই: হৃতিক রোশনের বাবা ও নামী পরিচালক রাকেশ রোশনের গলায় ক্যানসার ধরা পড়েছে। তবে স্বস্তির কথা, তা এখনও প্রাথমিক স্তরে। হৃতিক নিজেই এ কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে এ খবর দিয়েছেন হৃতিক। বলেছেন, তাঁর বাবার শিগগিরই অস্ত্রোপচার হবে। বাবাকে মানসিকভাবে সবথেকে শক্তিশালী ব্যক্তি জানিয়ে বলিউডের অন্যতম সেরা নায়ক বলেছেন, ক্যানসারের সঙ্গে যুদ্ধের জন্য তাঁদের পরিবার পুরোপুরি তৈরি। বাবার সঙ্গে জিমে শারীরিক কসরতের একটি ছবিও পোস্ট করেছেন তিনি, বলেছেন, বাবা অস্ত্রোপচারের দিন জিমে যেতে পারবেন না। হৃতিকের আজকের হৃতিক রোশন হয়ে ওঠার পিছনে রাকেশ রোশনের বিরাট অবদান রয়েছে। তাঁর প্রথম ছবি কহো না পেয়ার হ্যায় থেকে কোই মিল গ্যয়া, কৃষ সিরিজ, কাবিল- সবই রাকেশের নির্মাণ। তাঁদের পরিবারে অবশ্য ক্যানসারের ইতিহাস রয়েছে, হৃতিকের দিদি সুনয়নারও বছর কয়েক আগে জরায়ুর ক্যানসার ধরা পড়ে, তবে তিনি সেরে উঠেছেন। রাকেশ নিজেও বেশ কিছু হিট ছবির নায়ক, রেখার সঙ্গে তাঁর জুটি এক সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। খুদাগর্জ, খুন ভরি মাঙ্গ, করণ অর্জুন-এর মত হিট ছবি পরিচালনা করেছেন তিনি।

ভারত বনধের দিন 'জয়েন্ট এন্ট্রান্স' পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের

Image
বামেদের ডাকা ভারত বনধে যাতে জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্যসরকার। এদিন ধর্মঘটে যাতে কোনও পরিস্থিতিতেই জয়েন্ট পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন তার জন্য বিশেষ পরিবহন ব্য়বস্থার আয়োজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের রাজ্যসরকার। কোনওভাবে যদি কোনো জয়েন্ট পরীক্ষার্থী সমস্যায় পড়েন রাস্তাঘাটে তাহলে তাঁকে সাহায্যে এগিয়ে আসবে প্রশাসন। এমনই দাবি করেছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য রাজ্যসরকার ২,২০০ বাস কলকাতার রাস্তায় চালু করার ঘোষণা আগেই করেছিল রাজ্যসরকার। এছাড়াও ৩০ শতাংশ বাড়তি বাস এদিন রাজ্যের বিভিন্ন অংশে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দফতর। উল্লেখ্য, বন্ধের দিন অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার 'মেইন' পর্বের পরীক্ষা আয়োজিত হচ্ছে। আর এমন এক সময়ে বনধ সংগঠিত হওয়া পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন ভেবেই রাজ্যসরকার তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।

বামেদের বনধে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল পরিষেবা

Image
বামেদের বনধে কলকাতা-সহ গোটা রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি। ধর্মঘটের সমর্থনে মিছিল করাকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর।গড়িয়া বাজারে ভাঙচুর চলল বেসরকারি বাসে। সকাল থেকে ব্যাহত রেল পরিষেবাও। হাওড়া ও শিয়ালদহের বিভিন্ন শাখায় চলছে রেল অবরোধ। শিয়ালদহ মেন শাখার বনগাঁ, হাসনাবাদ, বারাসত-কল্যাণী রুটে বন্ধ লোকাল ট্রেন। বেশ কয়েকটি জায়গায় পুলিশ ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। যাদবপুরে গ্রেপ্তার অনাদি শাহু-সহ বেশ কয়েকজন বাম শ্রমিক নেতা।আটক বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। কেন্দ্রের জনবিরোধী নীতি, কর্মসংস্থান-সহ ১২ দফা দাবিতে মঙ্গল ও বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বাম ট্রেড ইউনিয়নগুলি। বনধকে সমর্থন করেছে একাধিক ডানপন্থী ট্রেড ইউনিয়ন, এমনকী কৃষক সংগঠনও। বনধে এখনও পর্যন্ত জনজীবনে তেমন প্রভাব পড়েনি। তবে ধর্মঘটীদের তাণ্ডবে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাতসকালে ধর্মঘটের সমর্থনে যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে মিছিল বের করে বামেরা, ব্যাহত হয় যানচলাচল। পুলিশ মিছিল আটকালে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ...

টাকা ফেললেই সরকারি চাকরি! মহিলা প্রতারকের ফাঁদে যুবক

Image
টাকা ফেললেই 'সরকারি চাকরি'। কয়েক লক্ষ টাকা দুই মহিলার হাতে তুলে দিলেই হাতেহাতে নিয়োগপত্র। চাহিদা অনুযায়ী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের। বিশ্বাসযোগ্যতা বাড়াতে এক মহিলা রাজ্যের এক রাজনৈতিক নেতার নামও নেন। যদিও নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়েই বুঝতে পারেন যে, প্রতারণা চক্রের হাতে পড়েছেন তাঁরা। আর এভাবেই মধ্য কলকাতার একটি হোটেলে বসে প্রতারণা চক্র খুলে ১ কোটি ৩০ লক্ষ টাকা রোজগার করছিল চক্রটি। মুচিপাড়া থানায় দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালদহের এক যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দাদের মতে, পুরো ঘটনাটির পিছনে রয়েছে কোনও বড় চক্র। সেই চক্রের সন্ধান চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। এদিকে, কানাডায় চাকরি দেওয়ার নাম করে এক মহিলা চিকিৎসকের কাছ থেকে প্রায় দু'লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই বিষয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতল আবাসনের বাসিন্দা ওই মহিলা চিকিৎসক যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। মহিলা চিকিৎসকের অভিযোগ, শিয়ালদহের বাসিন্দা এক ব্যক্তি পরিচয় হওয়ার পর তাঁকে কানাডায় চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান। ত...

রাতের অতিথিদের লালসার শিকার নাবালিকারা, বিহার হোম কাণ্ডে বিস্ফোরক খোলসা

Image
হোম কর্তার অতিথিদের যৌন লালসা তৃপ্ত করার বিনিময়ে মিলত আশ্রয়। বিহারের মুজফ্ফরপুরের বেসরকারি হোমে যৌন কেলেঙ্কারি কাণ্ডে এমনই চার্জশিট দিল সিবিআই। মূল অভিযুক্ত তথা হোমের মালিক ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে পেশ করা ৭৩ পাতার চার্জশিটে উঠে এসেছে আবাসিকা কিশোরীদের উপর যৌন নির্যাতনের বিবরণ। পকসো আদালতের অতিরিক্ত জেলা বিচারক আর পি তিওয়ারির এজলাসে পেশ করা চার্জশিটে সিবিআই জানিয়েছে, প্রায় প্রতি রাতেই হোমে অতিথি আসত। আর অতিথি এলেই বসত মজলিশ। আবাসিক কিশোরীদের খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হত। তারপর সেই স্বল্পবাসে নাচতে হত উত্তেজক ভোজপুরী গানের সঙ্গে। অতিথিদের উত্তেজনা চরমে পৌঁছালে তাদের যৌন লালসা পূরণের দায়িত্বও পড়ত আবাসিক নাবালিকাদের উপরই। হোম কর্তৃপক্ষের এই নির্দেশ মানতে রাজি না হলে জুটত মার। তাতেও কাজ না হলে রাতে জুটত শুকনো রুটি আর নুন। মুখ বুজে যারা এই নির্দেশ মেনে নিত, রাতে তাদের পাতে অবশ্য ভাল ভাল উপাদেয় খাবার পড়ত। তবে মার ও শুকনো রুটির বদলে যে সব সময় হোম কৃর্তৃপক্ষ ও অতিথিদের যৌন লালসা থেকে নিষ্কৃতি মিলত এমনটা নয় বলেই জানিয়েছে সিবিআই। রিপোর্টে উঠে এসেছে, অনেক সময়ই অনিচ্ছুক আবা...

চলন্ত ট্রেনে গুলি করে খুন প্রাক্তন বিজেপি বিধায়ককে

Image
গান্ধীনগর: ট্রেনের ভিতর ঢুকে প্রাক্তন বিজেপি বিধায়ককে খুন করল আততায়ীরা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সায়াজী নগর এক্সপ্রেসে৷ ওই ট্রেনের এসি প্রথম কামরায় যাত্রা করছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ট্রেনে করে ভুজ থেকে আমেদাবাদ যাচ্ছিলেন জয়ন্তীলাল ভানুশালী৷ তিনি যে কামরায় সফর করছিলেন সোমবার রাতে সেখানে গিয়ে তাঁকে গুলি করে মারে অজ্ঞাতপরিচয় আততায়ীরা৷ তার প্রায় দু'ঘণ্টা পর মালিয়া রেলস্টেশনে ট্রেনটি থামে৷ তখন কামরা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, খুব কাছ থেকে গুলি করা হয় প্রাক্তন ওই বিজেপি বিধায়ককে৷ দুটি গুলি লাগে তাঁর শরীরে৷ একটি লাগে বুকে৷ অপরটি লাগে চোখে৷ ঘটনাস্থলেই মারা যান তিনি৷ গত বছর জয়ন্তীলাল ভানুশালীর বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন৷ জানিয়েছিলেন, সব অভিযোগ মিথ্যা৷ তাঁকে বদনাম করতেই এই অভিযোগ করা হয়েছে৷

বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে বনধে বিক্ষিপ্ত অশান্তি, রেল অবরোধ, সরকারি বাসে ভাঙচুর

Image
কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে  আজ ও আগামিকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটে সামিল আইএনটিইউসি ও সিটু সহ আঠেরোটি বাম শ্রমিক সংগঠন। বনধকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত যাদবপুর। যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে মিছিল করেন বাম সমর্থকরা।  মিছিলে বাধা দিলে পুলিসের সঙ্গে বনধ সমর্থনকারীদের বচসা এবং ধস্তাধ্বস্তি হয়। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। এরপর যাদবপুর স্টেশনের রেললাইনের ওপর বসে পড়েন বনধ সমর্থকরা। রেল অবরোধ করেন তাঁরা।  মিছিলে হাঁটেন সুজন চক্রবর্তীও। সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বনধ সমর্থকদের আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই উত্তপ্ত যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের অবস্থা উত্তপ্ত হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। মৌলালিতেও বনধ সমর্থকরা অবরোধ করে বিক্ষোভ দেখান। নিউটাউনেও মিছিল করেন বাম সমর্থকরা।  তবে জলপথ বেশ সচল রয়েছে। হাওড়া থেকে লঞ্চে করে যাত্রীদের যাতায়াতে তেমন কোনও অসুবিধের সম্মুখীন হতে হয়নি। স্বাভাবিকভাবেই নিত্যদিনের মতোই লঞ্চ করে শহরের বিভিন্ন জায়গায় শোভাবাজার, আর্মেনিয়ান ঘাটে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। তেমনই এক্সাইড মোড়ে স্বাভাবিক রয়েছে যান চ...

হাওড়া-শিয়ালদহ শাখায় দফায় দফায় রেল অবরোধ, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক ট্রেন, দুর্ভোগ চরমে

Image
বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সকাল থেকেই রেল অবরোধের খবর মিলেছে রাজ্যজুড়ে। এ দিন সকালে যাদবপুর স্টেশনে রেল অবরোধ করেন ব‌ন্‌ধ সমর্থকরা। অবরোধের জেরে হাওড়া এবং শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল। হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে দফায় দফায় রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা। যার জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে অবরোধ। অবরোধের খবর মিলেছে উত্তরপাড়া, হিন্দমোটরেও। পাশাপাশি হুগলি, রিষড়ায় দফায় দফায় রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ট্রেনের তারে কলাপাতা ফেলে রেল চলাচল বন্ধ করে দেন বাম সমর্থকরা। বর্ধমানের সমুদ্রগড়ে দফায় দফায় রেল অবরোধের খবর মিলেছে। ভদ্রেশ্বর-মানকুণ্ডুর মাঝে রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা।  পাশাপাশি, শিয়ালদহ শাখার হাসনাবাদ, বনগাঁয় অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অবরোধের খবর মিলেছে শিয়ালদহ উত্তর এবং মেইন শাখার বিভিন্ন স্টেশনে। যার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। অবরোধ হয় বেলঘরিয়া-ইছাপুরে। বিভিন্ন স্টেশনে অবরোধের জেরে শিয়ালদহের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেল অবরোধের খবর মিলিছে মধ্যমগ্রাম স্টেশনে। এরই মধ্যে ...

৪৮ ঘন্টার ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল চলাচলে প্রভাব

Image
ধর্মঘট শুরুর আগে থেকেই রেল চলাচলে প্রভাব পড়তে শুরু করেছে। সকাল ছটার আগেই বেশ কয়েক জায়গায় রেল অবরোধ করা হয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ ও হাওড়াগামী ট্রেন। কাজে বেরনোর পরেও বিপাকে পড়েন মহিলাযাত্রীরা। একাধিক জায়গায় রেললাইনে কলাপাতা ফেলার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহর ও শহরতলীতে রেল অবরোধ সারা দেশে বিজেপি ও তৃণমূলকে বাদ দিয়ে দশটি ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। সকালেই বেলঘড়িয়া স্টেশনে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। লক্ষ্মীকান্তপুরে ব্যাহত ট্রেন পরিষেবা। যাদবপুর স্টেশনেও দাঁড়িয়ে পড়ে ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় একমাত্র বজবজ সেকশনে ট্রেন চলাচল করছে। বাকি শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত। অন্যদিকে বনগাঁ-হাসনাবাদ শাখায় গোবরডাঙা পর্যন্ত ট্রেন চলাচল করার কথা জানানো হয়েছে রেলের তরফে। হাওড়া শাখায় রেল অবরোধ সকালেই রামপুরহাটে ধর্মঘটীদের তুলে দেয় আরপিএফ। শ্রীরামপুর স্টেশনে দফায় দফায় রেল অবরোধ চলে। অবরোধ সরাতে পুলিশ লাঠিচার্জ করে। উত্তরপাড়া-রিষড়া স্টেশনে অবরোধ চলে। যাত্রীদের অভিযোগ, হাওড়া শাখায় সকাল ছটার আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ে।উলুবেড়িয়ার পশ্চিম কেবিনের ক...