Posts

লঞ্চ হল ভারতে প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার-সহ ফোন VIVO X21

Image
ভারতের প্রথম অন্ডার ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি-সহ ফোন লঞ্চ করল চিনা সংস্থা ভিভো। Vivo X21 নামে এই ফোনের কথা মাস কয়েক আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। জানিয়েছিল, সিম্যানটেক-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট-সহ ফোন আনতে চলেছে তারা। প্রতিযোগিতার বাজারে সে কাজে দেরি করল না তারা।  ভারতের প্রথম অন্ডার ডিসপ্লে ফিঙ্গাপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি-সহ ফোন লঞ্চ করল চিনা সংস্থা ভিভো। Vivo X21 নামে এই ফোনের কথা মাস কয়েক আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। জানিয়েছিল, সিম্যানটেক-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট-সহ ফোন আনতে চলেছে তারা। প্রতিযোগিতার বাজারে সে কাজে দেরি করল না তারা।  আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় মেতেছে বিশ্বের তাবড় প্রযুক্তি নির্মাতা সংস্থা। এই প্রযুক্তি হাতে না-থাকায় আইফোন এক্স-এ শুধুমাত্র ফেস রেকগনিশনের ওপর নির্ভর করতে হয়েছে অ্যাপেলকে। যাতে বেশ অসন্তুষ্ট অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, ফেস রেকগনিশন অনেক ক্ষেত্রেই কাজ করে না। ফলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেই নয়। এক কথায় বলল...

লোহার রড বিঁধেছিল মাথায়, অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন তারিক

Image
তখনও হসপাতালে। মাসখানেক পর অবশেষ বাড়ি ফিরেছেন তারিক। কপাল ভেদ করে সাড়ে তিন ফুটের রডটি মাথার পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। তিনি বেঁচে ফিরবেন— এমন ভরসা ছিল না তাঁর পরিজনদেরও। জটিল অস্ত্রোপচারের পর ফের যেন নতুন প্রাণ ফিরে পেয়েছেন। মঙ্গলবার হাসপাতাল ছেড়ে পার্ক সার্কাসের বাড়িতে ফিরেছেন তারিক মহম্মদ। এক মাস আগে কেষ্টপুরের গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন বছর চব্বিশের তারিক। ডিভাইডারের রেলিংয়ের রড মাথায় ঢুকে যাওয়ায় মস্তিষ্কের প্রধানত তিনটি অংশের ক্ষতি হয়েছে। যার জন্য, তারিক বাঁ-চোখের পাতা নাড়াতে পারছেন না। ডান দিকের হাত ও পায়ে সাড় নেই। কথাও বলতে পারছেন না। চিকিৎসকদের দাবি, ফিজিওথেরাপি ও স্পিচথেরাপির সাহায্যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবেন তারিক। ২৮ এপ্রিল রাত ১টা নাগাদ বন্ধুর গাড়িতে তারিকরা তিন জন বাইপাস থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু। তারিক ছিলেন সামনে। কেষ্টপুর সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ডিভাইডারে উঠে যায়। সেখানকার রেলিংয়ের রড ঢুকে যায় তারিকের কপাল ফুঁড়ে। পুলিশ এসে দমকলকে ডেকে লোহার রড কেটে তারিককে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে পাঠায়। তারিকের অ...

যৌন নিগ্রহ, পদস্থ কর্তার বিরুদ্ধে মন্ত্রীকে নালিশ বিমানসেবিকার

Image
এ বার এয়ার ইন্ডিয়ার এক সিনিয়র এক্সিকিউটিভের বিরুদ্ধে যৌন নিগ্রহের লিখিত অভিযোগ পৌঁছল সরাসরি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভুর কাছে। যে চিঠির কপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বিমানসেবিকার অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ওই সিনিয়র এক্সিকিউটিভ তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অশালীন ভাষা ব্যবহার করেছেন তাঁর বিরুদ্ধে। তাঁর সামনে অন্য মহিলাদের বিরুদ্ধেও। এমনকী, তাঁর সামনে অন্য মহিলাদের সঙ্গে যৌন সংসর্গ নিয়েও আলোচনা করেছেন। ওই সিনিয়র এক্সিকিউটিভকে 'শিকারি' বলে চিহ্নিত করে বিমানসেবিকা লিখেছেন, হার্ভে উইনস্টাইন ও বিল কসবিকে যোগ করলে যা হয়, তার চেয়েও বেশি 'শিকারি' অভিযুক্ত। উইনস্টাইন ও কসবির বিরুদ্ধে হলিউডের বহু অভিনেত্রী হালে যৌন নিগ্রহের অভিযোগ জানিয়েছেন। বিমানসেবিকার সেই চিঠি পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী টুইট করে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার সিএমডি-কে অভিযোগটি দ্রুত খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে আলাদা কমিটি গড়তেও বলা হয়েছে। 'রিকোয়েস্ট ফর জাস্টিস' (বিচারের অনুরোধ) শিরোনামে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে ওই বিমান...

বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার, বড় নাশকতার ছক পশ্চিমবঙ্গে?

Image
নলহাটিতে উদ্ধার বিপুল পরিমান বিস্ফোরক। ভিন্‌ রাজ্য থেকে এনে মজুত করা হচ্ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট এবং জিলেটিন স্টিক। গুদামে ঢোকার আগেই হানা দেয় পুলিশ। জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ ডিটোনেটরও। বীরভূম জেলার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাহাদুরপুর গ্রামের ঘটনা। সেখানেই একটি বাড়িতে মজুত করা হচ্ছিল কয়েক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট। তল্লাশি শুরু হতেই পাওয়া যায় ৫০ হাজার ডিটোনেটর ও ‌১১ হাজার জিলেটিন স্টিকের। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দু'টি গাড়ি করে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ এই বিস্ফোরক তৈরির কাঁচামাল। গাড়ি পাওয়া গেলেও তার চালকদের হদিশ এখনও পাওয়া যায়নি। কী কারণে বিপুল এই বিস্ফোরকের কাঁচামাল মজুত করা হচ্ছিল তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে তদন্তকারীদের একাংশের ধারণা, নলহাটি এবং সংলগ্ন এলাকায় রয়েছে প্রচুর পরিমান বৈধ এবং অবৈধ পাথর খাদান। সেখানে এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়। কিন্তু, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। তার দু'টি কারণ। এর আগে বর্ধমানে...

জলের অভাবে গলা শুকিয়ে কাঠ শিমলার, ঘরমুখো বহু পর্যটক

Image
একফোঁটা জল পাওয়ার জন্য দীর্ঘ লাইনে শিমলার বাসিন্দারা। মঙ্গলবার। জলের অভাবে শিমলার গলা শুকিয়ে কাঠ! গত সাত দিন ধরে একফোঁটা জল মিলছে না শিমলার বাড়িতে বাড়িতে। হোটেলগুলির অবস্থাও তথৈবচ। জলের অভাবে হোটেল ছেড়ে বাধ্য হয়েই ঘরমুখো হচ্ছেন বহু পর্যটক। জলাভাবের খবর পেয়ে হোটেলের বুকিংও বাতিল করেছেন বহু পর্যটক। সকাল হতে না হতেই শিমলা পুরসভার পাঠানো ট্যাঙ্কারের সামনে বালতি হাতে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা যাচ্ছে শিমলার বাসিন্দাদের। এক বালতি জলের জন্য কোথাও কোথাও আধ মাইল দীর্ঘ লাইন। জল নিয়ে কোথাও কোথাও বচসা থেকে পরিস্থিতি পুলিশের সঙ্গে হাতাহাতিতেও গড়িয়েছে। নিয়মিত জল সরবরাহের দাবিতে শিমলা-কালকা রোড অবরোধও হয়েছে। এটাই পর্যটকদের শিমলা যাওয়ার পছন্দের সময়। আর এই সময়েই জলের অভাবে গলা সবচেয়ে বেশি শুকিয়ে গিয়েছে শিমলার কাসুমপাত্তি, ছোটা শিমলা, বিকাশনগর, পাতিয়োগ, কাংরা ধর, নিউ শিমলা ও পাঠানঘাঁটি এলাকাগুলিতে। সরকারি পরিসংখ্যান বলছে, শিমলার মানুষের জলের চাহিদা মেটাতে রোজ গড়ে ৪২ কোটি লিটার জল সরবরাহের প্রয়োজন। দাবি, সেখানে এখন রোজ গড়ে ২২ কোটি লিটার জল সরবরাহ করা হচ্ছে। শিমলার জলাভাব হিমাচল প্রদেশের হাইকোর্ট...

কল্যাণীর ডিন নকল করে ডি লিট! অভিযোগ রাজভবনে

Image
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে তপনকুমার বিশ্বাস।  ছাত্রছাত্রীদের লেখা টুকেই ডি লিট প্রাপ্তি! খালি ছাত্রছাত্রী নয়। সহকর্মীর বই থেকেও নাকি হুবহু টুকে দিয়েছেন 'কীর্তিমান' এই অধ্যাপক। এমনটাই অভিযোগ। আচার্য, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আর্টস ও কমার্স বিভাগের ডিন তপনকুমার বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে। অভিযোগ জানিয়েছেন অধ্যাপক সুজয়কুমার মণ্ডল। তাঁর বই থেকেই নাকি নকল করা হয়েছে। চলতি মাসের ২২ তারিখ রাজ্যপালকে জানানো চিঠিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোককথা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুজয়বাবু অভিযোগ জানিয়েছেন, তপনবাবুকে ২০১২ সালে ডি লিট দেওয়া হয়েছিল 'নদিয়া জেলার লোকসংস্কৃতির পরিচয় এবং সমাজ বিকাশে তার ভূমিকা' শীর্ষক গবেষণাপত্রের জন্য। সুজয়বাবুর দাবি, তিনি সেই গবেষণাপত্র একাধিক বার খুঁটিয়ে পড়েছেন। তার একাধিক অংশ বিভিন্ন বই থেকে হুবহু নকল করা হয়েছে। কিন্তু মূল লেখার উল্লেখ না করে তপনবাবু নাকি প্রতিটি অংশই নিজের বলে দাবি করেছেন। চিঠিতে সুজয়বাবু লিখেছেন, "তপনকুমার বিশ্বাসের গবেষণাপত্রের ৬৪০ থ...

বলির হাত থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে নায়ক মসজিদের ইমাম

Image
ফের অন্ধবিশ্বাসের বলি হতে পারত দুই নাবালিকা। ফের কুসংস্কার অকালেই কেড়ে নিত দুটি প্রাণ। কিন্তু তেমনটা হতে দিলেন না ইমরান ভাই শাহ। কুসংস্কারের বলি হওয়ার হাত থেকে ১১ বছর ও আট বছরের দুই কিশোরীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন তিনি। আর তাই তাঁকে পুরস্কৃত করল মহারাষ্ট্র পুলিশ। দুই কিশোরীকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপর তাদের মহারাষ্ট্র থেকে নিয়ে যাওয়া হয় সুরাটে। উদ্দেশ্য বলি দেওয়া। কিন্তু ইরমান ভাই শাহর মতো সৎ ব্যক্তির দেখা মেলায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় দুই নাবালিকা। সুরাটের কিম কোথওয়ার এক মসজিদের ইমাম ইমরান জানান, একদিন তিনি মসজিদে দুই কিশোরীকে বসে কাঁদতে দেখেন। কৌতূহলের বশেই তাদের দিকে এগিয়ে গিয়ে যান তিনি। তখনই ইমরানকে গোটা ঘটনার কথা খুলে বলে তারা। জানায়, মহারাষ্ট্রের নন্দারবার জেলার শাহদা গ্রামের বাসিন্দা তারা। দিন পাঁচেক আগে ৬৫ বছরের বাব্বান পাওরা নামের এক ব্যক্তি তাদের বাড়ি থেকে অপহরণ করে। সে-ই তাদের সুরাট নিয়ে আসে। ঘটনার কথা জানতেই ইমরান এবং তাঁর সহকর্মীরা কোসাম্বা থানায় খবর দেন। সেই থানাতেই প্রথমে নিয়ে আসা হয় দুই নাবালিকা। এরপর মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে বা...

ডুবে যাওয়া জাহাজে ₹১ লক্ষ কোটির গুপ্তধন পেল রোবট!

Image
গভীর সমুদ্রের তলা থেকে ৩১০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করল এক রোবট। এই গুপ্তধনের মূল্য প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। ক্যারিবিয়ান সি-র গভীরে একটি স্পেনদেশীয় জাহাজ থেকে এই বিপুল পরিমাণ অর্থসম্পদ উদ্ধার করে এই রোবট।  জলের নীচে কাজ করতে সক্ষম এই যন্ত্রমানবের নাম রেমাস ৬০০০। উচ্চ-প্রযুক্তি সম্পন্ন সেন্সর ও ক্যামেরা বসানো এই রোবট চার মাইল পর্যন্ত ডুব দিতে পারে। স্পেনের যুদ্ধজাহাজ স্যান জোস ১৬'শ শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময়ের পর সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে থাকা কোটি কোটি টাকার সোনা, রূপা ও পান্নাও হারিয়ে যায় সমুদ্রের অতলে। ২০১৫-র নভেম্বরে ফের সেই জাহাজটির সন্ধান পাওয়া যায়। এবার রোবটের সাহায্যে হারানো ধনরত্ন উদ্ধার করা সম্ভব হল।  ক্যারিবিয়ান সি-র ২০০০ ফুট গভীরে ছিল জাহাজের ধ্বংসাবশেষ। এই রোবট এর আগেও সমুদ্রের তলা থেকে জাহাজ ও প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে।

প্রকাশিত CBSE দশম শ্রেণির ফল, জানুন এখানে

Image
দেশজুড়ে প্রকাশিত হল CBSE দশম শ্রেণির পরীক্ষার ফল। বিকেল ৪টে নাগাদ ফল প্রকাশের কথা থাকলেও তার অনেক আগেই বেলা দেড়টা নাগাদ ফল প্রকাশ করে CBSE। ফলাফল বিস্তারিত জানুন এখানে। ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। ছেলেদের পাশের হার ৮৫.৩২% ও মেয়েদের পাশের হার ৮৮.৬৭%।  এ বছর পাশের হার ৮৬.৭০%। পরীক্ষায় বসেছিল ১৬,২৪,৬৮২ জন ছাত্রছাত্রী। পাশ করেছে ১৪,০৮,৫৯৪ জন।  বোর্ডের তরফে জানানো হয়েছে, cbse.nic.in ওয়েবসাইট ছাড়াও cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in , results.gov.in ওয়েবসাইটগুলি থেকেও রেজাল্ট জানা যাবে।  কীভাবে জানা যাবে রেজাল্ট?  ১. cbse.nic.in ওয়েবসাইটে যেতে হবে ২. সেখানে গিয়ে CBSE 10th Result 2018 লিঙ্কে ক্লিক করতে হবে।  ৩. রোল নম্বর জমা করতে হবে।  ৪. রেজাল্টের কপি ডাউনলোড করে নিতে হবে। ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত CBSE দাদশ শ্রেণির পরীক্ষা হয়। প্রায় ১৭ লাখ পড়ুয়া এ বছর পরীক্ষা দিয়েছিল।

কালী সাজায় যুবককে ঠাট্টা, শেষে ছুরি মেরে খুন!

Image
এলাকার লোকজন তাঁকে 'কালী ভক্ত' হিসেবেই জানতেন। ফি মঙ্গল ও শনিবার তাঁকে দেখাও যেত 'কালী'র বেশে ঘুরে বেড়াতে। ওই দু'দিন নিজেকে 'কালী' হিসেবেও পরিচয় দিতেন। কালো রঙের সালোয়ার। তার ওপর লাল ওড়না জড়ানো আর নূপুর পরা। অনাথ কালুকে এ ভাবেই ঘুরে বেড়াতে দেখা যেত দিল্লির কালকাজি মন্দির এলাকায়। গত বুধবার ওই এলাকারই একটি জঙ্গল থেকে কালুর দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহে ছুরির একাধিক ক্ষত। গোটা দেহ রক্তে ভেসে যাচ্ছে। রবিবার কালুর খুনি সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে তিন জনকে নাবালককেও। এলাকার লোকজন জানিয়েছেন, কালকাজিতেই একটি ধর্মশালায় বড় হয়েছেন কালু। কালুর পরিবার বলতে একটি ভাই রয়েছেন। ওঠাবসা ছিল এলাকার রূপান্তরকামীদের সঙ্গে। সেখানেই বেশির ভাগ সময় কাটাতেন। সোমবার ডিসিপি (দক্ষিণ-পূর্ব) চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, কালুর খুনিদের খোঁজে এলাকার একাধিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঠিক কী কারণে কালুকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্দে ছিলেন তাঁরা। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন গোবিন্দপুরীতে। সেখান থেকেই চার জনকে গ্রেফতার ও তিন নাবালককে আটক ...

স্বামীর মাইনে কত টাকা? জানার অধিকার রয়েছে স্ত্রী-র

Image
মহিলাদের বয়স আর পুরুষদের মাইনে নাকি জানতে চাওয়াটা ঠিক নয়। অনেকের মুখেই এমনটা শোনা যায়। তবে সে 'বিধিনিষেধে' এ বার বাধ সাধল আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্ট জানিয়েছে, স্বামীর মাইনে জানার অধিকার রয়েছে স্ত্রীর। সুনীতা জৈন নামে এক মহিলার আবেদনের ভিত্তি এই রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে জেলা আদালত এবং হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সুনীতার আবেদন নাকচ করে দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, মাইনে সংক্রান্ত বিবরণ কারও কাছে খোলসা করা যায় না। তাতে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হয়। তবে সেই রায় খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। স্বামীর মাইনে জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন সুনীতা। বিএসএনএল-এ কাজ করেন পবন জৈন। তাঁর স্ত্রী সুনীতা স্বামীর সঙ্গে থাকেন না। প্রতি মাসে পবনের কাছ থেকে তিনি সাত হাজার টাকা করে খোরপোষ পেতেন। স্বামী ঠিক কত টাকা মাইনে পান তা তিনি জানেন না। তবে সুনীতার অনুমান, মাসে লাখ দুয়েকের বেশি মাইনে পান পবন। তাই তাঁর আরও অনেক টাকা খোরপোষ পাওয়া উচিত বলে মনে করেন সুনীতা। পবনের পে-স্লিপ চেয়ে তিনি প্রথমে জেলা আদালতের দ্বারস্থ হন। তবে সে আবেদন নাকচ করে দেয় আদালত। এর পর তথ্যের ...

চলন্ত ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।

Image
কলকাতা:  চলন্ত ট্রেনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু। আজ সকালে শিয়ালদামুখী ক্যানিং লোকালের ছাদ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। ১৩০৯৬ নম্বর কামরার ছাদ থেকে উদ্ধার দেহ। ওই ট্রেনের যাত্রীদের দাবি, বালিগঞ্জ থেকে শিয়ালদার মাঝে হঠাৎ একটি শব্দ শোনা যায়। ওই ব্যক্তি কী করে ট্রেনের ছাদে উঠলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃত মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক ধারনা।

চুরি যাওয়া আইফোনে আর চার্জ হবে না

Image
নতুন এক ফিচারের মাধ্যমে চুরি করা আইফোন পুনরায় ব্যবহার করার পথ বন্ধ করে দিতে যাচ্ছে অ্যাপল। আইওএস ১১.৪ বেটা সংস্করণে নতুন ফিচারটি তারা যুক্ত করতে যাচ্ছে। ইউএসবি রেস্ট্রিক্টেড মোডে ফিচারটি শনাক্ত করেছে সফটওয়্যার ব্লগ এলকমসফট। ফোন চুরি করার পর যদি সাত দিনের মধ্যে যদি পাসওয়ার্ড, ফেইস আইডি, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রবেশ না করানো হয় তাহলে ফোনে চার্জ দেয়ার অপশন বন্ধ হয়ে যাবে। ফোন চুরির সাত দিনের মাথায় যদি পুলিশ তা উদ্ধার করতে না পারে তাহলে পিসিতেও ফোনটি কানেক্ট করা যাবে না। ফলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সুরক্ষিত। অ্যাপলের নথিপত্র থেকে জানা গেছে, নিরাপত্তা আরও জোরদার করতেই ফিচারটি যুক্ত করা হচ্ছে। ব্যবহারকারীদের সপ্তাহে একদিন আনলক করা অবস্থায় ফোন চার্জে দিতে হবে নয়তো ডিভাইসের পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছে যাবে আইওএস ১১.৪ সংস্করনের আপডেট।

শপিংমলের কর্মীদের দ্বারা হেনস্থা! চরম পরিণতি আদিবাসী ছাত্রীর

Image
শপিংমলের কর্মীদের দ্বারা হেনস্থার অভিযোগে দ্বাদশ শ্রেণির আদিবাসী ছাত্রীর আত্মহত্যার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার বারখাথাল এলাকায়। ২৪ মে তিন বন্ধুর সঙ্গে শপিং মলে গিয়েছিল ওই ছাত্রী। চুরির অভিযোগে শপিং মলের কর্মীরা ওই ছাত্রীকে হেনস্থা করেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ছাত্রীর মা জানিয়েছেন, বিগ বাজারের অভিযোগ ছিল তার মেয়ে জিনিস চুরি করেছে। মেয়ে বাড়িতে ফোন করে জানায় ৪ হাজার টাকা নিয়ে যেতে এবং তাকে বাড়ি নিয়ে যেতে। বিগ বাজারের তরফে তাদের হেফাজতে মেয়েকে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ওই ছাত্রীর মা। তাঁর মেয়ে ওই ধরনের কাজ করতে পারে না বলে দাবি করেছেন মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি মেধাবী। সে অক্সিলিয়াম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে। চুরির অভিযোগের পরেই স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্রীটিকে বহিষ্কার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশের তরফে প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলেও, পরে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। মলে হেনস্থা ও স্কুলের বহিষ্কারের কথা জানানোর পরে পুলিশের তরফে বয়ান বদল করা হয়। বিগবাজারের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ছাত্রীর সঙ্গে যাওয়...

টিকিট 'কনফার্ম' হওয়ার সম্ভাবনা কতটা এবার জানতে পারবেন যাত্রীরা, মধ্যরাত থেকে চালু পরিষেবা

নয়াদিল্লি: টিকিট কাটার সময় কনফার্মড বারথ না-ও পেতে পারেন যাত্রীরা। তবে, তাঁদের টিকিট কনফার্মড হওয়ার সম্ভাবনা কতটা এবার থেকে তা জানা যাবে। এর জন্য বিশেষ পরিষেবা চালু করছে ভারতীয় রেল। যা কার্যকর হচ্ছে সোমবার মধ্যরাত থেকেই। রেলের তরফে জানানো হয়েছে, সোমবার মধ্যরাত থেকেই নতুন চেহারায় চালু হচ্ছে আইআরসিটিসি ওয়েবসাইট। সেখানে একটি জায়গা থাকবে, যেখানে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা তাঁদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনায়াসে জানতে পারবেন। রেল জানিয়েছে, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস)-এর তৈরি নতুন অ্যালগোরিদম যাত্রীদের জন্য এই কাজ করবে। এই বিশেষ 'ওয়েট-লিস্ট প্রেডিকশন' ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন, তাঁদের ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। রেলের এক আধিকারিক জানান, যে রুটে সংশ্লিশষ্ট যাত্রী টিকিট কেটেছেন, তাতে বুকিং ট্রেন্ড বা টিকিটের চাহিদা কত, সেই হিসেব করে 'ওয়েট-লিস্ট প্রেডিকশন' জানিয়ে দেবে, টিকিট আদৌ কনফার্ম হবে কি না। সেই অনুযায়ী, শেষ মুহূর্তের হয়রানি এড়িয়ে যাত্রী আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে নিতে পারবেন। ওই আধিকারিক জানান, রেল...

শবদাহ করতে এবার লাগবে রেশন কার্ড!

Image
কলকাতা : মৃতের কার্ড ব্যবহার করে রেশন সামগ্রী তোলা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু, কত সংখ্যক মানুষ এই কাজ করছেন তার কোনও হিসাব নেই সরকারের কাছে। অথচ এটা যে ঘটছে তা একাধিকবার সামনে এসেছে। তাই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। খাদ্যদপ্তরের তরফে মুখ্যসচিব মলয় দে-র কাছে একটি প্রস্তাব পাঠানো হচ্ছে। তাতে বলা হবে, শ্মশানে শবদাহর সময় মৃতের রেশন কার্ড নিয়ে যেতে হবে। সেটি জমা রাখতে হবে শ্মশানের সংশ্লিষ্ট কর্মীর কাছে। তবেই পাওয়া যাবে ডেথ সার্টিফিকেট। কোথাও রেশন সামগ্রীর গুণগতমান খারাপ আবার কোথাও তা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়ই খাদ্যদপ্তরের কাছে আসে। কিন্তু, এবার মৃতের কার্ডে রেশন সামগ্রী তোলার ঘটনা সামনে এসেছে।  জানা গেছে, প্রতি বছর রাজ্যে গড়ে প্রায় ২৫ লাখ মানুষ মারা যান। কিন্তু, নিয়মমাফিক খাদ্যদপ্তরে সেই তথ্য জানানো হয় না। ফলে, মৃতের রেশন কার্ডও বাতিল হয় না। তাঁদের কার্ডেই রেশন সামগ্রী তুলে নেওয়া হয়। এর জেরে প্রতি বছর কোটি কোটি টাকা ক্ষতি হয় রাজ্য সরকারের। এবার তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে খাদ্যদপ্তর। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইনাডু বাংলাকে বলেন, ...

চলতি অর্থবর্ষে ব্যাংক জালিয়াতির পরিমাণ ২৫,৭৭৫ কোটি টাকা, বলছে RBI

Image
চলতি বছরেই প্রকাশ্যে এসেছে এযাবৎ কালের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি৷ পাঞ্জাব ন্যাশলান ব্যাংক-সহ বিভিন্ন ব্যাংক থেকে আনুমানিক ১২,৬৩৬ কোটি টাকা হাতিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছে হীরে ব্যবসায়ী নীরব মোদি ও মেহুল চোকসি৷ ঘটনাটি সামনে আসার পরেই চন্দ্রশেখর গৌড়ার মনে প্রশ্ন জন্মায়, কেবলমাত্র একটি ব্যাংকে এত বিপুল পরিমাণ টাকার জালিয়াতি হলে দেশের অন্যান্য ব্যাংকগুলির কী অবস্থা? জানার জন্য রিজার্ভ ব্যাংকে আরটিআই করেন তিনি৷ উত্তরে যা পেলেন তাতে চক্ষুচড়ক গাছ চন্দ্রশেখর গৌড়ার৷ আরটিআই-তে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতের দেশের একুশটি ব্যাংক থেকে জালিয়াতি হয়েছে মোট ২৫৭৭৫ কোটি টাকা৷ তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ সমস্ত শাখা মিলিয়ে তাদের জালিয়াতি হওয়া অর্থের পরিমাণ ৬৪৬১.১৩ কোটি টাকা৷ এছাড়াও তালিকায় রয়েছে আরও কুড়িটি ব্যাংকের নাম৷ জালিয়াতির পরিমাণের দিক থেকে বেশ উপরে রয়েছে সবচেয়ে বেশি গ্রাহককে পরিষেবা প্রদানকারী পাঁচটি ব্যাংক৷ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউকো ব্যাংক ও অন্ধ্র ব্যাংকে জালিয়াতির পরিমাণ আ...

এ বার রেল স্টেশনে সুলভে মিলবে স্যানিটারি ন্যাপকিন, কন্ডোম!

Image
এ বার থেকে রেল স্টেশনেও মিলবে স্যানিটারি ন্যাপকিন এবং কন্ডোম। শুধুমাত্র যাত্রীরাই নয়, সস্তার এই ন্যাপকিন আর কন্ডোম কেনার সুযোগ পাবেন স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারাও। সম্প্রতি এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড৷ এই সামগ্রিগুলি বাজার চলতি দামের থেকে অনেকটাই কম দামে পাবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন নতুন টয়লেট পলিসি অনুযায়ী, স্টেশন চত্বরে পুরুষ, মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা শৌচাগার তৈরি করা হবে। এই শৌচাগারগুলি ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না সাধারণ মানুষকে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে গোটা দেশের মোট ৮,৫০০টি স্টেশনে এমন কাউন্টার খোলা হবে যেখানে সুলভে ন্যাপকিন আর কন্ডোম কেনার সুযোগ পাবেন সকলে। একটি কাউন্টার থাকবে স্টেশনের বাইরে আর একটি রাখা হবে স্টেশন চত্বরের ভিতরে। শৌচাগার দেখভালের জন্য প্রত্যেকটিতে তিনজন করে কর্মী থাকবেন। কেন এই পদক্ষেপ? স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের অনেকের বাড়িতেই শৌচাগার না থাকায় স্টেশন চত্বরেই শৌচকর্ম করেন তাঁরা। স্টেশনের শৌচাগারে টাকা দিতে হয় বলে সেখানেও অনেকে যেতে চান না। যত্রতত্র শৌচকর্মের ফ...

স্ত্রী মগ্ন অন্য পুরুষে, কেবল সন্দেহ থেকেই খুন করে আত্মঘাতী স্বামী?

Image
স্ত্রী অনবরত ফোনে কথা বলতেন। কর্মস্থল থেকে বাড়ি ফিরে ডেকেও মিলত না সাড়া। দিনের বেশিরভাগ সময়ই মগ্ন থাকতেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। তাতেই সন্দেহ দানা বেঁধেছিল স্কুলশিক্ষক স্বামীর মনে। হাতে জোরালো কোনও প্রমাণ ছিল না। মিলছিল না সেরকম কোনও সূত্রও। স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে এমনটা ভেবে নিজেই মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী। অতঃপর নিয়ে ফেললেন সেই চরম পদক্ষেপ। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। পূর্ব মেদিনীপুরের নারায়ণদাঁড়ি গ্রামে স্কুল শিক্ষক স্বামী ও স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নেপথ্যে এমনটাই মনে করছে পুলিস। মলয় মাইতি নামে ওই ব্যক্তি গ্রামেরই একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁর স্ত্রী গৃহবধূ। স্বামী স্কুলে চলে যাওয়ার পর সারাদিন বাড়িতে একাই থাকতেন তিনি। সূত্রের খবর, মাইতি বাড়ি থেকে ঝগড়াঝাঁটির আওয়াজ নিত্যদিনই কানে যেত প্রতিবেশীদের। প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার রাতেও চিত্কার চেঁচামেচি শুনতে পেয়েছিলেন তাঁরা। কিন্তু রোজকার ঘটনা ভেবে প্রথমটায় বিশেষ আমল দেননি তাঁরা। রাতে সব চুপচাপ হয়ে যায়। সোমবার সকালে মলয়কে স্কুলে যেতে না দেখতে পেয়েই সন্দেহ হয় প্রতিবেশীদের। রান্নাঘরের জানলার ফা...

‘কংগ্রেস ৬০ বছরে ১৩ কোটি, এনডিএ মাত্র ৪ বছরে ১০ কোটি’

Image
উজ্জ্বলা ‌যোজনার সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উজ্জ্বলা ‌যোজনায় এলপিজি গ্রাহকদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এলপিজি এসে প্রথাগত রান্নার উনুন থেকে মুক্তি পেয়েছেন মায়েরা। একসময়ে এলপিজি ‌যেখানে ধনীদের প্রতীক ছিল তা এখন সাধারণ মানুষের নাগালে। প্রধানমন্ত্রী দাবি করেন, দেশের ৮১ শতাংশ ঘরে বর্তমানে এলপিজি পৌঁছে গিয়েছে। বাকী পরিবারগুলিতে শীঘ্রই তা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র উজ্জবলা ‌যোজনাতেই দেশের ৩.৮ কোটি পরিবারকে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া হয়েছে। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া নিয়ে তিনি দলিত তাসও খেলে দিলেন। তিনি বসেন, রান্নার গ্যাসের সং‌যোগ ‌যারা পেয়েছেন তাদরে মধ্যে ৪৫ শতাংশই দলিত-উপজাতি পরিবার। ইউপিএ আমনে দেশে ৪৪৫টি পেট্রল পাম্পের মালিক ছিলেন দলিত। এনডিএর আমালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০০। এলপিজি সরবারহের কাজ করছে ১৩০০ পরিবার। কংগ্রেসকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস গত ৬০ বছরে দেশে মোট ১৩ কোটি পারিবারে রান্নার গ্যাসের সং‌যোগ দিয়েছে। আর সেখানে এনডিএ আমলে ...