Posts

আধার কার্ড বৈধ কি না, সুপ্রিম কোর্ট জানাবে আজ

Image
আধার কার্ড সংবিধানে দেওয়া ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করছে কি না, সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দেবে আজ, বুধবার। ৫ প্রবীণতম বিচারপতিকে নিয়ে গড়া শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে এ ব্যাপারে ৩৮ দিন ধরে ২৭টি পিটিশনের শুনানি হয়েছে। যা একটি রেকর্ড। প্রত্যেকটি পিটিশনেরই বক্তব্য, আধার কার্ড ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করেছে। যা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী। গত বছর এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার (রাইট টু প্রিভেসি) ''জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তা ব্যক্তিস্বাধীনতার অংশ।'' ইতিমধ্যেই ১০০ কোটি ভারতীয় নাগরিককে আধার কার্ড দেওয়া হয়েছে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড করানো, নতুন মোবাইল ফোনের সংযোগ নেওয়া, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ১২ অঙ্কের আধার নম্বর বহু দিন ধরেই দেশে বাধ্যতামূলক। কিন্তু তথ্য ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ব্যক্তিগত গোপনীয়তা, তথ্যাদির নিরাপত্তাকে কেন্দ্র করে আধার কার্ড নিয়ে তুমুল হইচই শুরু হয়। সুপ্রিম কোর্টে একের পর এক পিটিশন জমা পড়ে আধার কার্ডের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জা...

জনজীবন সচল রাখতে রাস্তায় নামবে অতিরিক্ত বাহিনী

Image
বিজেপি-র ডাকা বাংলা বন্‌ধে জনজীবন সচল রাখতে হবে। বন্‌ধ নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বিশেষ বৈঠকে তেমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। মন্ত্রিগোষ্ঠীর ওই বৈঠকে ডিজি-সহ শীর্ষ পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন। জনজীবন সচল রাখতে তাই বুধবার রাস্তায় থাকবে ৪ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ বাহিনী। কলকাতা পুলিশ এলাকায় রাস্তায় থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। সারা শহর জুড়ে, বাজার, অফিসের মতো জায়গায় বন্‌ধ সমর্থকরা যাতে কোনও ভাবে জোরজুলুম না করতে পারে সে জন্য বিশেষ পুলিশ পিকেটের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে শহরের ৪২৭টি জায়গায় পিকেটের ব্যবস্থা করা হয়েছে। সারা শহর টহল দেবে বিশেষ বাহিনী। থাকবে ডিভিশনাল মোবাইল বাহিনীও। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানিয়ে দেন, জোর করে বন্‌ধ করার চেষ্টা করলে কড়া হাতে দমন করবে পুলিশ। কোনও ধরনের জোরজুলুম বরদাস্ত করা হবে না বলে জানান তিনি। শুধু কলকাতা নয়, রাজ্যের সব জেলার পুলিশ সুপারদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকে। সব জেলাতেই অতিরিক্ত বাহিনী পথে নামবে। রাস্তাঘাটে যান পরিষেবা সচল রাখার ক্ষেত্রে যেমন বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে তেমনি পরি...

তপ্ত আবহে আজ বিজেপির বন্‌ধ, প্রস্তুত শাসকও

Image
উত্তেজনা: এবিভিপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মঙ্গলবার ধর্মতলায়। আজ, বুধবার বিজেপি'র ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। ইদানীং কোনও বন্‌ধের ডাকেই জনজীবনে খুব বেশি প্রভাব পড়ে না। কয়েকদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস এবং বাম দলগুলির ডাকা ভারত বন্‌ধেও তেমনই হয়েছে। কিন্তু এ বার ইসলামপুরে গুলিতে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাজ্যে সকাল ছ'টা থেকে ১২ ঘণ্টার বন্‌ধ করতে বিজেপির চ্যালেঞ্জ আর তা রুখতে প্রশাসন এবং শাসক তৃণমূলের প্রস্তুতি মিলিয়ে সাজ সাজ রবে দীর্ঘদিন পরে বন্‌ধের রাজনীতি বড় মাত্রা পেয়েছে। ফিরেছে রাতে বিভিন্ন সরকারি অফিসে দল বেঁধে থেকে পরদিন বন্‌ধ ভাঙার প্রস্তুতি। বিদেশে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি পর্যালোচনা করছেন। বন্‌ধ সফল করতে কোনও জোরজবরদস্তি বরদাস্ত করা যাবে না বলে মঙ্গলবার সব জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নবান্ন। প্রতিটি জেলায় উপযুক্ত সংখ্যায় পুলিশকর্মী মোতায়ন সহ আপৎকালীন সব ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে। কোমর বেঁধেছে কলকাতা পুলিশও। পরিষেবা স্বাভাবিক রাখতে রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন...

বিদ্যুৎহীন হাসপাতাল, মোমের আলোতেই চলছে রোগী দেখা

Image
হাসপাতালে প্রায় প্রতিদিনই দীর্ঘক্ষণ ধরে চলে বিদ্যুৎবিভ্রাট। তার ফলে কখনও মোমবাতির আলোয় তো কখনও নিজেদের মোবাইলের টর্চের আলোতেই রোগী দেখেন চিকিৎসকরা। ঘটনাটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পণ্ডিত রঘুরাম মুর্মু মেডিক্যাল কলেজ হাসপাতালের। সোমবারও দিনভর এই ভোগান্তির পর চিকিৎসকরা তাঁদের ক্ষোভ উগড়ে দেন প্রশাসনের প্রতি। কর্তব্যরত চিকিৎসক দখিণারঞ্জন টুডুর অভিযোগ, হাসপাতালে তাঁকে দিনে কমপক্ষে ২০০ জন রোগী দেখতে হয়। অথচ হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারণে এভাবে মোমবাতি বা নিজের মোবাইলের টর্চের আলোয় রোগী দেখা প্রায় নিত্যদিনের সমস্যা হয়ে গিয়েছে। খুব কম সময়ের জন্য হাসপাতালে বিদ্যুৎ সংযোগ থাকে বলে অভিযোগ তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, জেলার অন্যতম এই হাসপাতালে সারা দিনে কয়েকশো রোগী আসেন। কিন্তু হাসপাতাল এবং লাগোয়া এলাকা প্রায় দিনই বিদ্যুৎহীন। হাসপাতালে কোনও ট্রান্সফর্মারও নেই। হাসপাতালে স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ দিতে বহুবার প্রশাসনকেও জানিয়েছে তারা। কিন্তু প্রশাসন একবারও কর্ণপাত করেনি। প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কন্যাশ্রী নিয়ে পিএইচডি বনগাঁর অধ্যাপকের

Image
বিশ্বের দরবারে প্রশংসিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের '‌কন্যাশ্রী'‌ প্রকল্পের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেতে চলেছেন বনগঁা দীনবন্ধু মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পার্থসারথি দে। বনগঁা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ জানান, '‌কন্যাশ্রী'‌র মতো একটি বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীর সরাসরি সংযোগ রয়েছে, সেই বিষয়ের ওপর কাজ করায় কলেজের পক্ষ থেকে অধ্যাপক দে–কে সংবর্ধনা জানানো হবে। এমন একটি বিষয়ের উপর কাজ করতে মেনে খুশি অধ্যাপক পার্থসারথি দে জানালেন, ‌কন্যাশ্রী প্রকল্প চালুর সময় একটি বিশেষ শ্রেণিকে বেছে নেওয়া হয়েছিল। এখন সকলের জন্য এই প্রকল্প চালু হয়েছে। সেক্ষেত্রে এই প্রকল্পের নতুন কী প্রভাব পরে, সেই বিষয়ে চর্চা করার জন্য পোস্ট ডক্টরেট করতে চান তিনি।‌ গোবরডাঙার বাসিন্দা পার্থসারথি দে ২০০৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বনগঁা কলেজে যুক্ত হন। তার আগে তিনি হাবড়া শ্রীচৈতন্য কলেজে অতিথি অধ্যাপক এবং পরে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরে একই বিষয়ের ওপর শিক্ষকতা করেছেন। বনগঁা কলেজে কর্মরত অবস্থায় যখন তিনি গবেষণা করার কথা ভাবেন, তখন এই রাজ্যে কন্যাশ্রী প্রকল্প সাফল্যের সঙ...

বিজেপি-র বন্‌ধ নিয়ে কঠোর সরকার, ছুটি নিলে কেটে যেতে পারে ৩ দিনের

Image
ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। কলকাতা: বুধবার বিজেপির ডাকা বনধ মোকাবিলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। বনধের দিন কোনও সরকারি কর্মী অফিসে গরহারিজ থাকলে বা অর্ধেক ছুটি নিলে, তাঁর বেতন ও ছুটিতে কোপ পড়বে। বনধের আগের ও পরের দিনও ছুটি নেওয়া চলবে না। ছুটি নিলে কাটা যেতে পারে তিন দিনের বেতনও৷ বন্‌ধের দিন সাধারণ মানুষের যাতে অসুবিধা না-হয়, তার জন্য রাস্তায় নামবে অতিরিক্ত বাস, ট্রাম। অশান্তি পাকালে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। এদিকে, বনধকে অবৈধ ঘোষণার দাবি ও ইসলামপুরে গুলি চালানোর নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হল। ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সেই বনধ মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। এই নিয়ে সোমবার নবান্নে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় মানুষকে নির্ভয়ে রাস্তায় বেরনোর আহ্বান জানান।

লেটেস্ট স্যামসাং ফোনের পিছনে থাকবে তিন তিনটি ক্যামেরা: দেখুন দাম ও স্পেসিফিকেশান

Image
তিনটি রিয়ার ক্যামেরা, ৬ ইঞ্চি ইনফিনিটি ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল নতুন Samsung Galaxy A7। Galaxy A7এর দাম ২৩,৯৯০ টাকা। 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Samsung এর নতুন ফোন। আগামী ২৭ সেপ্টেম্বর শুধুমাত্র ফ্লিপকার্ট ও কোম্পানির নিজস্ব অনলাইন স্টোর থেকে বিক্রি শুরু হবে এই ফোন। Samsung Galaxy A7 এর 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৮,৯৯০ টাকা। HDFC ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা Samsung Galaxy A7 কিনলে ২,০০০ টাকা ছাড় পাবেন। Samsung Galaxy A7 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপ রিয়ার ক্যামেরা সেট আপ। এই সপ্তাহের শুরুতেই দক্ষিন কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছিল। এই তিনটি ক্যামেরায় থাকছে একটি ২৪ মেগাপিক্সেল একটি ৮ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরায় আলাফদা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য দারুন ওয়াইড ছবি ও ভিডিও তোলা যাবে। এর সাথেই থাকবে ডেপ্ত সেন্সিং এর জন্য একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। এইন ক্যামেরা দিয়ে 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা সম্ভব। Samsung Galaxy A7 এর ভিতরে রয়েছে একটি ৬ FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos ...

প্যারালিসিসে আশার আলো, প্রতিস্থাপনের ম্যাজিকে হাঁটলেন তিন পঙ্গু!

Image
প্যারালিসিস হয়ে তিন জনেই হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। সেই তিনজনই ফের চলার ক্ষমতা অর্জন করেছেন।  ২০১৩ থেকে পক্ষাঘাতগ্রস্ত বছর ২৯-এর জেয়ার্ড ছিনক। তিনিই প্রথম তাঁর চলার ক্ষমতা ফের ফিরে পেয়েছেন। মেইলঅনলাইনে প্রকাশিত একটি খবর অনুযায়ী, 'রিকানেক্ট' নামের একটি বৈদ্যুতিন যন্ত্রের সাহায্যে জেয়ার্ডের মস্তিষ্কের সঙ্গে পায়ের নিউরোনের সংযোগ স্থাপন করা হয়েছে। তাঁকে শুধু ভাবতে হবে হাঁটার কথা বা উঠে দাঁড়ানোর কথা-- তবেই তিনি তা করতে পারবেন। শুধু জেয়ার্ডই নন, তাঁরই মতো আরও দুই রোগীর ক্ষেত্রেও এমন যুগান্তকারী পদ্ধতি প্রয়োগ করেছে লুইভিল বিশ্ববিদ্যালয়। তাঁরা হলেন ২৩ বছরের কেলি থমাস এবং ৩৫ বছরের জেফ মার্কি।  আগে বিজ্ঞানীরা মনে করতেন যে, মেরুদণ্ডে কোনও আঘাতের জেরে কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে তাঁকে আর সুস্থ করা সম্ভব নয়। তবে ক্রিস্টোফার ও ডানা রিভের এই ফাউন্ডেশন লক্ষ লক্ষ প্যারালাইজড মানুষকে সাহায্য করতে পারবে। ২০১৩-তে একটি দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যান ছিনক। তাঁর পাঁজর টুকরো টুকরো হয়ে গিয়েছিল, ফুসফুস ও মেরুদণ্ডও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মিনেসোটার রচেস্টারের মায়ো ক্লিনিকের ডাক্তাররা পেরেছিলে...

আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার, বললেন সেনাপ্রধান, পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিলের সিদ্ধান্তেও সায়

Image
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নিয়ন্ত্রণ রেখার ওপারে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটিগুলির ওপর আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক দরকার বলে অভিমত জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পরও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের বিরাম নেই। সেই প্রেক্ষাপটে সেনাপ্রধানকে সাংবাদিক বৈঠকে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক প্রয়োজন কিনা, প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়ে বলেন, আমার মতে সার্জিক্যাল হামলার মতো আরও কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তবে আমরা কী করতে চাই, সেটা বলতে চাইছি না। ২ বছর আগে ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদী হামলা চালানোর ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছিল। গত রবিবার সেনাপ্রধান কেন্দ্রীয় সরকারের পাকিস্তানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করেও সওয়াল করেন, সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। জম্মু ও কাশ্মীরে তিন পুলিশকর্মীর নৃশংস হত্যাকাণ্ড ও পাকিস্তানের নিহত কাশ্মীরী সন্ত্রাসবাদী বুরহান ওয়ানিকে 'মহিমান্বিত করে' ডাকটিকিট প্রকা...

ধর্ষণে ব্যর্থ, স্বামীকে বন্দি রেখে দুষ্কৃতীরা অশ্লীল ছবি তুলতে বাধ্য করল মহিলাকে

Image
জামশেদপুর:  স্বামী-স্ত্রী দুজনে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই সরাইকেল্লা-খরস্বান জেলার বিরাজপুর স্টেশনের কাছে ছ-সাতজনের একটি দল ঘিরে ধরে ওই দম্পতিকে। স্বামীকে তারা বন্দি করে ফেলে, তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটি চেঁচাতে শুরু করায় বেকায়দায় পড়ে যায় ওই দুষ্কৃতী দল। তখন তারা মহিলাকে জোর করে কাছের ঝোপে টেনে নিয়ে গিয়ে জোর করে অশ্লীল ছবি তুলতে বাধ্য করে। সেই ছবিগুলির ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এই ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর। মহিলার সঙ্গে জোরজবরদস্তির সময় আচমকাই গ্রামবাসীদের নজরে এসে যান দম্পতি। এরপরই গ্রামের প্রধান গামারিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতে এক অভিযুক্তকে চিহ্নিতও করেছে পুলিশ। অভিযুক্তের নাম উজ্জ্বল মাহাতো। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

৫ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা!

Image
৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি! হন্তদন্ত হয়ে থানায় ঢুকে এগুলো আউড়ে চলেছিলেন এক মহিলা। প্রথম নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্তারা। কিন্তু পরে মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। একি! ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ বললে ভুলই হবে। আসলে ভিতরে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রাখা রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়। মৃত্যুর ৫ বছর পর মাংস গলে হাড় বেরিয়ে যাওয়ারই তো কথা! মঙ্গলবার ঠিক এমনই অত্যাশ্চর্য অভিজ্ঞতা হল টোকিও পুলিশের। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড় উদ্ধার করে পুলিশ। ঠিক কী হয়েছিল? নিজের সন্তানকে কেন লকারে লুকিয়ে রেখেছিলেন তিনি? পুলিশের কাছে নিজেই খোলসা করলেন ওই মহিলা। পুলিশকে ওই মহিলা জানান, ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন। কিন্তু সম্প্র...

বিপদকে আঙুলে নাচাতেন এই শহিদ জওয়ান

Image
শ্রীনগর: দেশের জন্য লড়বেন বলেই ২০০৭ সালে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে৷ শেষ অবধি লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে শত্রুর চোখে চোখ রেখে লড়েও গেলেন লান্স নায়ক শহিদ সন্দীপ সিং৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে যখন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত, প্যারা কমান্ডোর টিমে ছিলেন সন্দীপ৷ বয়স তখন আরও কম৷ কিন্তু চোখে মুখে জেদ, লড়কে লেঙ্গে আজাদি-ই আপ্তমন্ত্র৷ সোমবারও কুপওয়াড়ায় সীমান্তবলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই লড়ে গিয়েছেন এই বীর তরুণ৷ তংধার সেক্টরে এলওসিতে তিন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছেন নিজে হাতে৷ লড়াইয়ের ময়দানেই শহিদ হন সন্দীপ সিং৷ পঞ্জাবের গুরদাসপুরের সন্দীপ সিং চার প্যারা কমান্ডো সার্চ পার্টি লিড করতেন৷ তাংধার সেক্টরেই কর্তব্যরত ছিলেন তিনি৷ মা, বাবার হেফাজতে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে রেখে দেশের জন্য লড়াইয়ে নামেই এই বীর তরুণ৷ ২০১৬ সালের সেটাও ছিল সেপ্টেম্বর মাস৷ পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের৷ ভারতীয় সেনাবাহিনীর সেই লড়াইয়ের অংশীদার হয়েছিলেন লান্স নায়ক শহিদ সন্দীপ সিং৷ সে সময় এলিট স্পেশাল ফোর্সে ছিলেন তিনি৷ এও এক সেপ্টেম্বর মাস৷ সূত্রের খবর, ন...

বনধে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করবেন এই নম্বরে

Image
বনধের দিন রাস্তায় বেরিয়ে বিপদে পড়লে হোয়াটস অ্যাপ করে জানান রাজ্য প্রশাসনকে৷ হোয়াটস অ্যাপ নম্বর ৮৯০২০১৭১৯১ ৷ এর আগে রাজ্যের জেলা জেলায় উড়ালপুল কিংবা সেতুর হাল-হকিকৎ জানতে হোয়াটস অ্যাপ নম্বরের সাহায্য নিয়েছিল রাজ্য সরকার৷ পুর ও নগরোন্নয়ন দপ্তরের অফিসাররা সাধারণ মানুষের থেকে হোয়াটস অ্যাপে তথ্য ও ছবি পেয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন৷ তবে বনধের দিনে বিপদে পড়লে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে আমজনতার জন্য হোয়াটস অ্যাপ এই প্রথমবারের জন্য ব্যবহৃত হবে৷ রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারি এদিন জানান, জেলা এবং শহর কলকাতার জন্য আলাদা কনট্রোল রুম খোলা হয়েছে৷ হেল্পলাইন নম্বরটি হল ২২৪২০২৭৮ ৷ এদিন মন্ত্রী আরও জানান, ''ভোর ৫টা থেকে বাস চলবে৷ অতিরিক্ত ৫০০ বাস চলবে৷ অতিরিক্ত ৪০টি ট্রাম চলবে৷ অতিরিক্ত ২০টি জলযান চলবে৷ তবে বনধ নিয়ে ভয় থাকলেও সরকারি কর্মীরা দফতরে আসতে বাধ্য, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল রাজ্য সরকার৷ সোমবার রাজ্য সরকারের অর্থদপ্তরের অডিট বিভাগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তা থেকে একটি বিষয় জলের মত পরিষ্কার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেকোনও মূল্যে বিজে...

কলকাতা–সিকিম ২৬০০ টাকা

Image
এবার সরাসরি কলকাতা থেকে উড়ে যাওয়া যাবে সিকিম। সোমবার‌ পাকিয়ং বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিম পেল প্রথম বিমানবন্দর। দেশের শততম বিমানবন্দর পাকিয়ং। গ্যাংটক থেকে ৩৩ কিমি দূরে পাহাড় কেটে তৈরি হয়েছে বিমানবন্দর। নয়ন ভোলানো পটভূমি। খরচ হয়েছে ৬০৫ কোটি টাকা। পুজোর আগেই নতুন দিগন্ত খুলে গেল সিকিমের পর্যটনে। বাণিজ্যিক ভাবে উড়ান চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে। কলকাতা, দিল্লি ও গুয়াহাটির মধ্যে প্রতিদিন চলবে স্পাইস জেটের ৭৮ আসনের কিউ ৪০০ বোম্বার্ডিয়ার গোত্রের বিমান। আপাতত কলকাতা-পাকিয়ং বিমান ভাড়া পড়বে ২৬০০ টাকার মতো। কলকাতা থেকে সকাল সাড়ে ৯টায় ছাড়বে বিমান, পৌঁছবে ১০টা ৫৫-তে। ২০০৯ সালে ইউপিএ জমানায় পাকিয়ং গ্রামের কাছে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এই বিমানবন্দরের। সোমবার বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, '৯ বছর ধরে সিকিম যে বিমানবন্দরের স্বপ্ন দেখে এসেছে, সোমবার সেই স্বপ্ন পূরণ হল। এর ফলে শুধু সিকিম নয়, গোটা উত্তর–‌পূর্ব ভারতেই যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।'‌  বাঙালি পর্যটকদের কাছে সিকিম সব সময়ই অ...

৬৬৬ টাকায় 477 GB ডাটা দিচ্ছে বিএসএনএল

Image
বেসরকারী কোম্পানিগুলির সাথে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল। গত সপ্তাহে একাধিক প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানিটি। এবার আরও একটি আকর্ষনীয় প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। এবার নতুন বাম্পার অফার লঞ্চ করেছে বিএসএনএল। শুধুমাত্র কোম্পানির প্রিপেড গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকের নিজস্ব প্ল্যানের সাথেই অতিরিক্ত 2.2 GB ডাটা পাওয়া যাবে। এই অফারে ৬৬৬ টাকার প্ল্যানে গ্রাহক প্রতিদিন 3.7 GB ডাটা ব্যবহার করতে পারবেন। এমনিতে এই প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও দিনে ১০০ টি SMS এর সুবিধা পান গ্রাহক। ৬৬৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১২৯ দিন। নতুন এই অফারে প্রতিদিন 3.7 GB ব্যবহার করে গ্রাহক ১২৯ দিনে মোট 477 GB ডাটা ব্যবহার করতে পারবেন। উপরের প্ল্যান ছাড়াও আরও ৯ টি প্ল্যানে দিনে 2.2 GB অতিরিক্ত ডাটা ব্যবহার করতে পারবেন বিএসএনএল গ্রাহকরা। এর মধ্যেই অন্যতম ১৮৬ টাকা, ৪২৯ টাকা, ৪৮৫ টাকা ও ৯৯৯ টাকার প্ল্যান গুলি। ১৮৬ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দ...

পড়তে চাই, বিয়ে আটকাতে স্কুল-ইউনিফর্মেই থানায় তেরোর ছাত্রী!

Image
ফের রাজ্যে বাল্যবিবাহের ঘটনায় টনক নড়ল পুলিশ-প্রশাসনের। এবারের ঘটনা দক্ষিণ ২৪ পরগনায় জীবনতলার। নিজেই নিজের বিয়ে আটকাল নাবালিকা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের এক নাবালিকা, স্কুলের ইউনিফর্ম পরেই জীবনতলা থানায় গিয়ে পৌঁছয়। থানার ইনচার্জের কাছে আকুতি করে, তার বাবাকে বোঝাতে যে, সে পড়তে চায়, বিয়ে করতে চায় না। ঘটনা জানাজানি হতেই চাইল্ড ওয়েলফেয়ারের কর্মীরা পুলিশের সঙ্গে নাবালিকার বাড়ি যায়। সেখানে গিয়ে তার বাবাকে বোঝায় যে, বিয়ের বয়স না হওয়া পর্যন্ত কোনও ভাবেই এমন কাজ করতে না। পুলিশ আরও জানতে পেরেছে, গত ছ'মাস ধরে ওই শিশুকন্যার জন্য পাত্র খুঁজছিলেন তার বাবা। গত শনিবার ভাঙড়ের চন্দনেশ্বর গ্রামে গিয়ে পাত্রের বাড়িতে পাকা কথা বলে আসে তারা। এর পর মেয়েটি তার বাবাকে অনেক বোঝালেও তারা রাজি হননি।  শনিবার বিকেলে ক্লাস সিক্সের ওই ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এর পর এক বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে তার সঙ্গে পুলিশ স্টেশন যেতে বলে সে। কিন্তু বন্ধুটি স্টেশনে যেতে ভয় পায় বলে একাই চলে যায় মেয়েটি। প্রায় আড়াই কিলোমিটার পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে ওসির সঙ্গে দেখা করতে চায় সে। তার সঙ্গে কথা বল...

বীরভূমে ধর্ষণে নির্যাতিতার পরিবারকে সালিশি সভায় প্রাণনাশের হুমকি

Image
সিউড়ি: ধর্ষণের মামলা প্রত্যাহারের জন্য প্রবল চাপ। আর তা না করায় সালিশি সভা ডেকে ধর্ষিতার পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করল গোটা গ্রাম। জল বন্ধ। গ্রামে কথা বলা বন্ধ। দোকান, ধোপা, নাপিত সব বন্ধ। এমনকী, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামের মাতব্বরদের দাবি,  ধর্ষিতাকে তিন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে হবে। দাবি শুনে নির্যাতিতা আদিবাসী গৃহবধূ সোমবার বীরভূমের জেলাশাসকের কাছে তাঁর পরিস্থিতির কথা জানালেন। নির্যাতিতা জানান, রবিবার সালিশির নিদানের পর রাতের অন্ধকারে গ্রামের ইদারা থেকে চার বালতি জল চুরি করে এনে তাঁদের ছ'জনের সংসার চলছে। জেলাশাসক মৌমিতা গোদারা জানান, 'ওই পরিবারকে গোটা বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছি। একইসঙ্গে মহম্মদবাজার বিডিওকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে। মঙ্গলবার দুম্বুনি গ্রামের পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছে প্রতিনিধিদের একটি দল।' মাস তিনেক আগে জঙ্গলে ছাতু আনতে গিয়ে ধর্ষিতা হন ওই গৃহবধূ। গ্রাম থেকে গৃহবধূদের একটি দল প্রতিদিনের মতো জঙ্গলে গিয়েছিলেন। তখন আমগাছির জনা তিনেক যুবক তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। গৃহবধূর কথ...

আজ থেকে ৩ দিন অবধি ছুটি বাতিল রাজ্য সরকারি কর্মীদের

Image
বন্‌ধের নামে কর্মনাশ নয়। জনজীবনের চাকা গড়াবে আর পাঁচটা দিনের মতোই। এই প্রত্যয় নিয়েই কাল বুধবার বিজেপির ডাকা বাংলা বন্‌ধ মোকাবিলায় কড়া নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন। ২৬ সেপ্টেম্বরের পাশাপাশি ২৫ ও ২৭ তারিখেও ছুটি নিতে পারবেন না রাজ্য সরকারের কর্মীরা। তেমনই ২৪ তারিখ অর্থাৎ সোমবার আগাম ছুটি নেওয়া থাকলে বন্‌ধের দিন অবশ্যই হাজিরা দিতে হবে। নবান্নের অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, সেদিন অর্ধদিবসও ছুটি নেওয়া যাবে না। গরহাজিরদের বেতন কাটা যাবে, কর্মদিবস থেকেও বাদ যাবে একটি দিন। সরকারি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না বলে সোমবারই নির্দেশিকা পাঠানো হয়েছে।   শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাছেও সচল রাখার আবেদন জানাচ্ছি। একটিমাত্র স্কুলের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। এই চেষ্টা মানুষ সফল হতে দেবেন না। এর আগেও বিরোধীদের ডাকা বন্‌ধকে ব্যর্থ করেছেন বাংলার মানুষ।" বন্‌ধের দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-সহ যেখানে পরীক্ষা চলছে, সেখানে নির্বিঘ্নে যাতে ছাত্রছাত্রীরা পৌঁছতে পার...

বনধে অশান্তি হলে দায় রাজ্য সরকারের : মুকুল

Image
কলকাতা : "রাজনৈতিক দল হিসেবে BJP তার রাজনৈতিক কার্যকলাপ করেছে। ধর্মঘটের দিন রাস্তায় নেমে যদি কোনও অশান্তি হয় তার দায়িত্ব পুরোটাই রাজ্য সরকারের।" আগামীকালের ডাকা বনধ নিয়ে রাজ্যে সরকারকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন মুকুল রায়। ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্য BJP। ইসলামপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে বনধের ডাক দিয়েছে তারা। আর এই বনধ মোকাবিলায় সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এছাড়াও শাসকদলের তরফে বনধের বিরোধিতায় কর্মী-সমর্থকদের পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল BJP-র রাজ্য সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, "নিশ্চিত করে আমি সবাইকে বলছি মানুষ ধর্মঘট করবে। তাই BJP কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, বনধ সম্পর্কে মানুষকে সচেতন করুন। কিন্তু রাস্তায় নেমে কেউ গন্ডগোল করবেন না। রাস্তায় নেমে কেউ মারামারি করবেন না। কারণ, আমরা সন্ত্রাসবাদী দল নয়। সন্ত্রাসবাদী দল হলে সন্ত্রাসের মোকাবিলা সন্ত্রাসের মধ্য দিয়ে করতাম। আমরা মানুষের কাছে যাব। আমার বিশ্বাস মানুষ বনধের পক্ষে দাঁড়াবে। বনধ হবে কি হবে না তা সাধারণ মানুষ ঠিক করবে।" উত্তর দিনাজপুরের জেলা সভ...

উঠেছে অবরোধ, ভোগান্তি ট্রেন যাত্রায়

Image
হাওড়া: ২২ ঘন্টা পর উঠেছে অবরোধ৷ কিন্তু হয়রানির শেষ নেই যাত্রীদের৷ হাওড়া থেকে বাতিল বিভিন্ন রুটের বহু দূর পাল্লার ট্রেন৷ বহু ট্রেন দেরি করে ছাড়লেও ঘুর পথে পৌঁছবে গন্তব্যে৷ জানানো হয়েছে রেলের তরফে৷ আদিবাসীদের ডাকা বনধে রেলের দক্ষিণ পূর্ব শাখায় বাতিল একাধিক ট্রেন৷ হাওড়া থেকে বাতিল যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস ও ফলকনামা এক্সপ্রেস৷ এছাড়া লালমাটি এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস চলবে খড়গপুর থেকে৷ ঘুর পথে চলবে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস৷ বহু ট্রেন হাওড়ার বদলে খড়গপুর থেকে ছাড়ায় যাত্রী হয়রানি চরম পর্যায়ে৷ সোমবার দিনভর স্টেশনে কাটিয়ে নাজেহাল অবস্থা তাদের৷ কীভাবে অল্প সময়ে খড়গপুর পৌঁছে নিদৃষ্ট ট্রেন ধার যাবে তাই নিয়ে ধন্দে যাত্রীরা৷ রেলের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে যাতে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়৷ তবে সোমবারের অবরোধের জেরে একধিক ট্রেন বাতিল করা হয়৷ হাওড়া-গামী ট্রেনগুলি নিদৃষ্ট সময়ে এসে না পৌঁছনোয় উলটো দিকের ট্রেনগুলিও ছাড়া যায়নি বলে জানানো হয়েছে৷ একের পর এক ট্রেন বাতিল হতে থাকায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে গতকাল শুরু যাত্রী বিক্ষোভ হয়। ভারত জাকাত মাঝি পারগ...