Posts

‌ভারতে ইন্টারনেট বন্ধ হবে না, জানাল সাইবার সিকিওরিটি

Image
বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে ভারতবাসীর চিন্তার কোনও কারণ নেই। সব ব্যবস্থাই করা আছে। একথা জানিয়ে দিলেন জাতীয় সাইবার সিকিওরিটির আহ্বায়ক গুলশন রাই। যদিও ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস্‌ অ্যান্ড নাম্বার্স (‌আইসিএএনএন)–এর মুখপাত্র সিঙ্গাপোর থেকে সাফ জানিয়েছেন যে, ডোমেন সার্ভার শাটডাউন হলেও ইন্টারনেট ব্যবহারকারীরা সেভাবে কোনওরকম সমস্যাতেই পড়বেন না। তাহলেও ইন্টারনেট আগামী দু'‌দিন বন্ধ থাকার খবরে বিশ্বজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের কোনও রকম প্রভাব পড়বে না বলে ফের আরেকবার আশ্বস্ত করল জাতীয় সাইবার সিকিওরিটি। আর এর সঙ্গেই হাঁফ ছেড়ে বাঁচলেন ভারতীয় নেটিজেনরা।

এবার ১০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ট্রেন ছোটাবে চিন

Image
বেজিং: দ্রুততম ট্রেন চালাতে চলেছে চিন। গতি হবে ১০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২৫-এর মধ্যেই চালু হয়ে যাবে সেই ট্রেন। বর্তমানে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের বুলেট ট্রেন রয়েছে চিনের কাছে। এবার আসছে নতুন প্রযুক্তির বুলেট ট্রেন। চিনের চেংড়ুতে অনুষ্ঠত হওয়া 2018 National Mass Innovation and Entrepreneurship Week-এ দেখানো হয়েছে সেই নতুন ট্রেনের মডেল। জানা গিয়েছে ট্রেনটি মাটি থেকে ১০০ মিলিমিটার উপর দিয়ে যাবে। এক নতুন ম্যাগনেটিকক প্রযুক্তির জন্য রেল লাইন ও ট্রেনের মধ্যে এই ভ্যাকুয়াল থাকতে হবে। প্রথমে ট্রেনতি ধীরগতিতে চলা শুরু করবে। তারপর ক্রমশ ১০০০ কিমি/ ঘণ্টা গতি তুলবে। তবে এই গতিতেও যাত্রীরা আরামেই থাকবে তাদের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে ট্রেন প্রস্ততকারী সংস্থা। আমেরিকার সংস্থার সঙ্গে যৌথভাবে এই ট্রেন তৈরি করবে চিনা সংস্থা। Hyperloop Transportation Technologies ও Hyperloop One-এর মত কিছু মার্কিন সংস্থা উচ্চগতির ট্রেন বানানোর চেষ্টা করছে। আপাতত চিনেই রয়েছে বিশ্বের দীর্ঘতম উচ্চগতিসম্পন্ন রেল লাইন।

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্ত্রী, তারপর…

Image
 ক্যানিং: এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে৷ মৃতের নাম সামিনা সর্দার (২২)৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার আড়াই বাকি গ্রামে৷ স্থানীয় সূত্রে খবর, প্রায় এক বছর আগে ক্যানিং থানার তালদির বকুলতলা গ্রামের বাসিন্দা সামিনা সর্দারের সঙ্গে বিয়ে হয় রহমান সর্দারের৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পণের টাকার দাবিতে সামিনার উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা৷ পাশাপাশি স্থানীয়দের দাবি, রহমানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল৷ আর সেই সম্পর্ক জানতে পেরেই তার প্রতিবাদ করে স্ত্রী সামিনা৷ আর এই দুই কারণের জেরেই ওই গৃহবধূকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাপের বাড়ির সদস্যদের৷ শুক্রবার প্রতিবেশীরা গৃহবধূর বাপের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে শ্বশুরবাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে সামিনাকে৷ অভিযোগ, সামিনার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়৷ আর সেই দাগ দেখেই তার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ করেন পিটিয়ে খুন করা হয়েছে সামিনাকে৷ এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় জীবনতলা থানায়৷ পরে জীবনতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ...

পাসপোর্ট বা ভোটার আইডি ছাড়া আর ভুটানে ঢোকা যাবে না

Image
এত দিন নাগরিকত্বের যে কোনও দু'টি প্রমাণ দেখালে ফুন্টশোলিংয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেলের দফতর থেকে একটি 'আইডেনটিফিকেশন স্লিপ' দেওয়া হত। সেটা ভুটানের অভিবাসন দফতরে দেখালে সে দেশে প্রবেশের অনুমতি মিলত ভারতীয় নাগরিকদের। কিন্তু সম্প্রতি ফুন্টশোলিংয়ের ভারতীয় কনস্যুলেট দফতর এক নির্দেশিকায় জানায়, আগামী ১ জানুয়ারি থেকে ভুটানে প্রবেশের জন্য ভারতীয়দের পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দেখাতে হবে। ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ার সুবাদে ভুটানে ভারতীয় নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে সে অর্থে খুব বেশি কড়াকড়ি ছিল না। তাই অনেকেই গাড়ি নিয়ে ও দেশে ঘুরতে যান। এঁদের সকলের জন্য এত দিন রেশন কার্ড, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনও দু'টি দেখালেই মিলত আইডেনটিফিকেশন স্লিপ। তবে এ বার থেকে ভুটানে যেতে ইচ্ছুক ভারতীয়দের সরাসরি ভুটানি অভিবাসন দফতরে গিয়ে ভোটার কার্ড বা পাসপোর্ট দেখাতে হবে। শিশুদের ক্ষেত্রে অবশ্য ইংরেজিতে লেখা জন্মের শংসাপত্র দেখালেই মিলবে ভুটানে ঢোকার ছাড়পত্র। সূত্রের খবর, ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী নিয়ম পরিবর্তন করা হয়েছে৷ 

এমারজেন্সি ডিউটিতে থাকা কর্মীদের পুজোর পর দু'দিন ছুটি

Image
কলকাতা: সরকারি কর্মীদের জন্য সুখবর ৷ পুজোয় এমার্জেন্সি ডিউটিতে থাকা সরকারি কর্মীদের পুজোর পর দু'দিন ছুটি পাবেন ৷ এমার্জেন্সি ডিউটিতে থাকা সরকারি কর্মীদের পুজোতে ছুটি থাকে না ৷ পুজোর দিনে যখন সবাই আনন্দ করেন তখন ডিউটিতে ব্যস্ত থাকতে হয় তাদের ৷ তাই পুজোর পর তাদের দু'দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অন্যদিকে এমার্জেন্সি ডিউটিতে না থাকা সরকারি কর্মীদের জন্য পুজোর মাসে ছুটি-ই-ছুটি ৷ পুজোয় টানা ১৬ দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীচারীরা ৷ নবান্ন সূত্রে এমনটাই খবর মিলেছে ৷ ১৫ থেকে ২৫ অক্টোবর পুজোর ছুটি ৷ ১৩,১৪ অক্টোবর শনি ও রবিবার ৷ ২৭,২৮ অক্টোবর শনি ও রবিবার ৷ শুধুমাত্র ২৬ অক্টোবর সরকারি দফতর খোলা ৷ আপনি যদি চান, তাহলে ২৬ তারিখ একটি ক্যাসুয়াল লিভ নিয়ে নিন ৷ তাহলেই টানা ১৬ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা ৷

প্রায় ৫০০০০ ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত

Image
নয়াদিল্লি: প্রায় ৫০হাজার ব্যক্তি ২০১৯ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে সেরা অবদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর থেকে কৃতীদের এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০১০ সালে এই মনোনয়নের সংখ্যাটা ছিল ১,৩১৩। এই বছরের যা পরিসংখ্যান তা রেকর্ড ভেঙেছে গত ৩২ বারের। ২০১৭সালে এই মনোনয়নের পরিসংখ্যান ছিল ৩৫,৫৯৫। ২০১৬ য় এর পরিসংখ্যান ছিল আরও একটু কম,১৮,৭৬৮। পদ্ম পুরস্কারের সঙ্গেই জড়িয়ে রয়েছে, পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। যা কৃতিমানুষের অন্যতম শ্রেষ্ঠত্বের শিরোপা। বিভিন্ন কাজে, শিল্প -সাহিত্য, শিক্ষা, খেলাধুলো, চিকিৎসা, সমাজ সেবা, বিজ্ঞান, প্রযুক্তি, বানিজ্য প্রভৃতি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এই সম্মান জানানো হয়। পেশা, জাতি,লিঙ্গ,ধর্মের এখানে কোনও স্থান নেই। ১৯৫৪ সাল থেকে এই সম্মান জ্ঞাপনের অনুষ্ঠান শুরু হয়। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। এই পদ্ম পুরস্কারকেই বর্তমানে পরিণত হয়েছে জনগণের পুরস্কারে। দেশের এই সর্বোচ্চ পুরস্কারপ্রাপকদের নাম সাধারণ মানুষই মনোনীত করেন। ২০১৬ থেকে এই মনোনয়নের বিষয়টি অনল...

মুম্বইয়ের ব্যাঙ্ক থেকে ১৪৩ কোটি টাকা হাতিয়ে নিল হ্যাকাররা!

Image
বড়সড় হ্যাকার হানাস্টেট ব্যাঙ্ক অব মরিশাসের মুম্বই শাখায়। নরিম্যান পয়েন্টের ওই শাখা থেকে হ্যাকাররা ১৪৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ২ অক্টোবরের ঘটনা। ব্যাঙ্ক আধিকারিকরা জানান, তাঁরা লক্ষ্য করেন কয়েকটি অ্যাকাউন্টের হিসেবে বড়সড় গড়বড় হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই তাঁরা আঁতকে ওঠেন। হ্যাকাররা ব্যাঙ্কের বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে! সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ মুম্বই পুলিশের ইকনমিক অফেন্স উইং-কে বিষয়টি জানান। তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানান, বেশ কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই শাখার বেশ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক করে সেই টাকা বিদেশে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে।কোনও ম্যালওয়্যার হামলার কারণে এমন ঘটনা ঘটেছে, না কি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে, বিষয়টি নিয়ে ইকনমিক উইং-এর পাশাপাশি তদন্ত শুরু করেছেন সাইবার সেলের বিশেষজ্ঞরাও। ব্যাঙ্কের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কি না, আলাদা ভাবে তা-ও তদন্ত করছে ব্যাঙ্ক। গত অগস্টেই পুণের একটি বেসরকারি ব্যাঙ্ক সাইবার হানার কবলে পড়েছিল। হ্যাকাররা ৯৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। সেই...

মৃত্যুদণ্ড রদ করতে চলেছে মালেশিয়া প্রশাসন

Image
কুয়ালালামপুর: মৃত্যুদন্ড রদ করতে চলেছে মালেশিয়া সরকার। বর্তমানে সেদেশে খুন, অপহরণ, আগ্নেয়াস্ত্র রাখা,মাদক পাচারের মতো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই ছিল একমাত্র শাস্তি। ব্রিটিশ আমলের এই মৃত্যুদণ্ডের ধারা এখনও অব্যাহত রেখেছে মালেশিয়া। জনসংযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিংহ দেও নিশ্চিত করেছেন, মৃত্যুদণ্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীসভা। তিনি জানিয়েছেন,'এই আইন দ্রুত সংশোধন করা হবে'। সরকারের এই সিদ্ধান্তের কারণ,এই আইনের বিরোধিতা করছেন বহু মানুষ। ডানপন্থীরা এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। লিবার্টি রাইটস গ্রুপের উপদেষ্টা এন.সুরেন্দ্রন জানিয়েছেন,এই আইন বর্বরোচিত। এই মৃতুদন্ডের আইন দ্রুত রদ করা উচিত এমনটাই মত তার।

সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের

Image
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে রাজ্যের জয় ৷ 'পুজো অনুদান' বহাল রইল রাজ্যের ৷ রাজ্যের এবং শহরতলীর বেশ কিছু পুজোকে ১০ হাজার টাকা করে অনুদান ৷ ২৮ হাজার পুজো উদ্যোক্তাকে অনুদান দেবে রাজ্য সরকার ৷ শীর্ষ আদালতেও জয় রাজ্যের ৷ ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি ৷ গত শুক্রবার রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজোকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্ট পুজোর আগে রাজ্য সরকারকে স্বস্তি দিয়েছিল ৷ পুজো উদ্যোক্তাদের অনুদানের বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না ৷ একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিলেও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে ৷ এবার শীর্ষ আদালতেও জয় পেল রাজ্য সরকার ৷ রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে প্রায় ২৮ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ৷ কিন্তু সেই অনুদানের বিষয়টি...

নগ্ন হয়ে নাচতে বলেছিলেন সাজিদ খান, মুখ খুললেন রেচেল

Image
মুম্বই: বাঁধ মানছে না অভিযোগের বন্যা ৷ দীর্ঘদিনের জমিয়ে রাখা কথাগুলো বেরিয়ে আসছে হু হু করে ৷ #MeeToo-র স্রোতে এখন নাস্তানাবুদ বলিউড ৷ আবারও সেই অভিযোগের কেন্দ্রে পরিচালক সাজিদ খান ৷ প্রথমে সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, তারপর নায়িকা শালোনি চোপড়া আর এবার মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট ৷ ২০১৪-তে ইমরান হাশমির 'উঙলি'-তে প্রথম দেখা গিয়েছিল রেচেলকে ৷ এবার 'হে বেবি', 'হাউজফুল' পরিচালক সাজিদের বিরুদ্ধে #MeeToo লিখলেন সেই রেচেলও ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে শালোনির অভিযোগকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন রেচেল ৷ লিখেছেন, নিজের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথাও ৷ রেচেল লিকেছেন, ''আমি তোমাকে বিশ্বাস করি শালোনি, কারণ আমিও 'হমসকলস'-এর সময় সাজিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ৷ আমার এজেন্সিকে পাঠিয়েছিলাম সাজিদের কাছে ৷ এর ৫ মিনিটের মধ্যে সাজিদ আমাকে নিজের বাড়িতে ডেকে পাঠান ৷ আমি সাজিদের বাড়িতে যেতে প্রস্তুত ছিলাম না ৷ আমাকে রাজি করানোর জন্য সাজিদ বলেন, তাঁর বাড়িতে তাঁর মা সবসময় থাকেন ৷ তাই ভয় পাওয়ার কিছু নেই ৷ এরপর যখন আমি সাজিদের বাড়ি যাই, ওঁর পরিচারিকা আম...

বাবা-মা-বোনকে খুন করল কিশোর

Image
কোনও ডাকাতির ঘটনা নয়।  ১৯ বছরের ছেলেই খুন করেছে বাবা-মা ও বোনকে। দিল্লির  বসন্ত কুঞ্জে  একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিসের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।   অভিযুক্ত কিশোর সুরজ ভর্মাকে গ্রেফতার করেছে  দিল্লি পুলিস। তাকে জেরা করে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত বুধবার দিল্লির বসন্ত কুঞ্জের কিষাণগড় থেকে একই পরিবারের তিন সদস্যের  দেহ উদ্ধার হয়।  দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে বসন্ত কুঞ্জের কিষাণগড়ের  বাড়িতে থাকেন  মিথিলেশ ভর্মা  নামে ওই ব্যক্তি।  এলাকায় সম্ভ্রান্ত ব্যক্তি নামে পরিচিত মিথিলেশের সেরকম কোনও শুক্র ছিল  না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। বুধবার সকালে দীর্ঘক্ষণ ওই পরিবারের কাউকে দেখতে না পেয়ে বাড়িতে যান তাঁরা। প্রতিবেশীদের দাবি, শোওয়ার ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মিথিলেশ ও তাঁর স্ত্রী। খাটের ওপর পড়ে ছিল তাঁদের ছেলে-মেয়ে। সকলেরই শরীরে একাধিক ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় মিথিলেশ, তাঁর স্ত্রী ও মেয়ের। মিথিলেশের আহত ছেলে সুরজকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি ছিল, কেউ বা কারা রাতে মিথিলেশের বাড়িতে চুরি করতে ঢুকেছিল। ধরা পড়ে যাও...

মাঝেরহাটের লেভেল ক্রসিং চালু রাখতে শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় বাতিল ২২টি ট্রেন

Image
একদিকে স্বস্তি, অন্যদিকে বিড়ম্বনা। একদিকে যখন শুক্রবার থেকে খুলে যাচ্ছে মাঝেরহাটের বিকল্প রাস্তা। অন্যদিকে তখন এদিন থেকেই শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় বাতিল করা হল একাধিক ট্রেন। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, নিউ আলিপুর ও মাঝেরহাট জংশনের মাঝে একটি নতুন লেভেল ক্রসিং চালু হয়েছে। এখন থেকে দক্ষিণ কলকাতার সঙ্গে মধ্য-উত্তর কলকাতার মধ্যে যান চলাচলের ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে ব্যহার করা হবে এই লেভেল ক্রসিং। আর তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর যান চলাচলের জন্য লেভেল ক্রসিংটি খুলে রাখতে হবে। ফলে নির্বিঘ্নে যান চলাচলের জন্যই তাই বেশ কিছু ট্রেন বাতিলর করার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে দেখা যাচ্ছে, শিয়ালদা দক্ষিণ-বজবজ শাখায় এখন থেকে ৭০টির বদলে ৫২টি ট্রেন চলবে। প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের ৩৬ দিনের মাথায় চালু  চালু হচ্ছে বিকল্প রাস্তা। আজ থেকেই চালু হচ্ছে লেভেল ক্রসিং ও বেইলি ব্রিজ। মাঝেরহাট সেতু ভাঙার পর রেকর্ড সময়ে নতুন রাস্তা তৈরি করে ফেলেছে পূর্ত দফতর। মাত্র ২০ দিনে তৈরি হয়েছে রাস্তাটি। নতুন একটি ব্রিজ বসা...

ডাইনি অপবাদ দিয়ে খুন করা হল বিহারের এক মহিলাকে, কাঠগড়ায় পরিবার

Image
ডাইনি অপবাদ দিয়ে আবারও এক মহিলাকে মেরে ফেলার অভিযোগ উঠল তাঁরই পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহিতে। জানা গিয়েছে, তান্ত্রিকের পরামর্শতেই পরিবার ওই মহিলাকে মেরে ফেলে। ঘটনাটি ঘটে সীতামারহির শিভার গ্রামে। এই গ্রামের বাসিন্দা ৩০ বছরের সবিতা দেবীকে তাঁরই দেওর সুনীল মুখিয়া খুন করে। জানা গিয়েছে, সুনীলের স্ত্রীর সন্তান হচ্ছিল না বলে এক স্থানীয় তান্ত্রিকের দ্বারস্থ হয় তারা। ওই তান্ত্রিকই তাদের জানায় যে সুনীলের বৌদি সবিতা আসলে ডাইনি এবং তিনি তাঁর বাড়িতে ডাইনিবিদ্যা অভ্যাস করেন। যার জন্যই সুনীল ও তার স্ত্রীর সন্তান হচ্ছে না। তান্ত্রিক পরামর্শ দেয়, ভগবানকে সন্তুষ্ট করতে হলে সবিতা দেবীর বলি চড়াতে হবে। তবেই সুনীলের পুত্রসন্তান হবে। তান্ত্রিকের কথামতোই সবিতা দেবীর দেওর তাঁকে খুন করে। সীতামারহি পুলিসের এক আধিকারিক বলেন, '‌সুনীল, তার স্ত্রী, সুনীলের ছোট ভাই বীরু এবং তান্ত্রিক এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। সবিতা দেবীর মা এই চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সবিতা দেবীর স্বামী ভগবান মুখিয়াকে জেরা করার জন্য আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি থেকে পুজোর উপকরণ উদ্ধার হয়েছে। ধৃতরা তাদে...

মাসিক ১৫ হাজার বেতন দিয়ে চোরেদের পুষত ২১ বছরের যুবক

Image
বেকারত্ব সমাজে এক দুরারোগ্য ব্যাধির মতো। চাকরি না পাওয়ার যন্ত্রনা কী তা কোনও বেকার যুবকই বুঝতে পারেন। কিন্তু জয়পুরের ২১ বছরের এই যুবক বেকারত্বের মর্ম বুঝতে পেরেছিল আর তাইতো সে তার নিজের অধীনে মাসে ১৫ হাজার টাকা বেতন দিয়ে ছ'‌জন বেকার যুবককে কাজে ঢোকায়। যদিও কাজটা শোনার পর চক্ষু চড়কগাছ হবে। ২১ বছরের ওই যুবক তার ছ'‌জন কর্মীকে দিয়ে বিভিন্ন এলাকায় বাইক, সোনার হার এবং মোবাইল ফোন চুরি করাতো। শুধু তাই নয়, এই চুরির জন্য বেতনের পাশাপাশি কমিশনও পেত তারা। প্রতিদিনই এই ছ'‌জন চুরির কাজে বেড়িয়ে পড়ত। পুলিস জানিয়েছে, মঙ্গলবারই দলের পাণ্ডা সহ ওই সাতজন চোরকে গ্রেপ্তার করা হয়। জওহার সার্কেল, শিবদাসপুরা, খো নগোরিয়ান, সঙ্গানার এবং জয়পুরের অন্যান্য এলাকায় এরা চুরি করে বেড়াত। পরপর পুলিসের কাছে অভিযোগ আসার পরই টনক নড়ে। পুলিস সিসি ক্যামেরা খতিয়ে দেখার পরই নিশ্চিত হয় যে সবকটা অপরাধী একই গ্যাংয়ের। মঙ্গলবার অভিযুক্তদের  প্রতাপ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এখানেই ঘাঁটি গেড়ে থাকত চোরেদের পাণ্ডা সহ ৬ চোর। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিস ৩৩টি মোবাইল, ল্যাপটপ, দু'‌টো সোনার হার এবং চারটে বাইক উদ্ধার ক...

ইঞ্জিনীরিং কলেজ " ব়্যাগিং " 12 জনের নামে এফআইআর দায়ের।

Image
বর্ধমান: প্রথম বর্ষের পড়ুয়াদের ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে সিনিয়রদের বিরুদ্ধে। বর্ধমানের এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রথম বর্ষের ৪৩ জন ছাত্রকে হস্টেলে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অধ্যক্ষর কাছে নালিশ জানানো হয়। প্রাথমিক তদন্তে ব়্যাগিংয়ের প্রমাণ মেলায় অধ্যক্ষ ১২ জনের বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন। মারধর, ভয় দেখানো, ব়্যাগিং নিরোধক আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের মধ্যে ১১জন বর্ধমান আদালতে আত্মসমর্পণ করে। সিজেএম রতনকুমার গুপ্তা এক হাজার টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর করেছেন। বাকি ছাত্র আত্মসমর্পণও করেনি, জামিনও নেয়নি। বর্ধমানের ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনায় শোরগোল পড়েছে শিক্ষামহলে। কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে কলেজ সংলগ্ন ছাত্র হস্টেলে ব়্যাগিংয়ের ঘটনাটি ঘটে। প্রথম বর্ষের ৪৩ জন পড়ুয়া অধ্যক্ষ অসিতকুমার মান্নাকে অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, সিনিয়ররা হস্টেলের রুমে এসে নানাভাবে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তাঁদের কথা মতো কাজ না করায় মারধর পর্যন্ত করা হয়েছে বলে তাঁরা অধ্যক্ষকে জানান। ব়্যাগিংয়ের কারণে ...

সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷

Image
বলিউডে বইছে #MeToo ঝড়৷ সেই তালিকায় এবার জুড়ল সুভাষ ঘাইয়ের নাম৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷ টুইটারে নিগৃহীতার পোস্টটি শেয়ার করেছেন মহিমা কুকরেজা৷  মহিমাই গত সপ্তাহে কৌতুক অভিনেতা উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন৷ ওই মহিলার অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় পান করান৷ অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ এরপর বর্ষীয়ান পরিচালক ওই মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ নির্যাতিতার দাবি,  ঘটনাটি সুভাষ ঘাইয়ের সহকারী এক পরিচালক ও অন্য দুই মহিলাকে জানিয়েছিলেন৷ কিন্তু,  আর্থিক নিরাপত্তাহীনতার কারণে বলিউডের পরিচালকের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি৷ তিনি জানিয়েছেন, রাতে অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নামে এক মহিলাকে গাড়িতে তোলেন পরিচালক৷ চলন্ত গাড়িতেই চলে মদ্যপান৷ ওই মহিলাও ঠাণ্ডা পানীয় খেয়েছিলেন৷  কিন্তু, ঠাণ্ডা পানীয়ে মাদক মেশানো ছিল৷ অচৈতন্য অবস্থায় হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন সুভাষ ঘাই৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক সুভাষ ঘাই৷ তাঁর দাবি, #MeToo ঝড়ের মাঝে এখন সকলেই কারও না কারও নামে কুৎসা রটাচ্ছেন৷ অতীতের কোনও ঘটনাকে মিথ...

পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট

Image
পুজোর আগে রাজ্যে লক্ষ্মী লাভ! বাংলায় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। অমিত মিত্র জানিয়ে দিলেন, ৬ মাসের মধ্যে রাজ্য বড়সড় বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। নদিয়ার হরিণঘাটায় লজিস্টিক হাব তৈরি করতে চলেছে এই সংস্থা। আর তা তৈরি করতে ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। আর এজন্যে হরিণঘাটায় ৩৫৮ একর জমির মধ্যে ১০০ একর জমি দিচ্ছে এই রাজ্য সরকার। শিল্পমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। ৬ মাস আগেই রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন মন্ত্রীরা। তারপরই সেই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য ফ্লিপকার্টকে ১০০ একর জমি দেবে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ফ্লিপকার্ট হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল হাব বেছে নিয়েছে। হরিণঘাটায় সাড়ে ৩৫০ একর জমি শিল্প কারখানার জন্য নির্দিষ্ট করে রেখেছে রাজ্য সরকার । সেই জমি থেকেই ১০০ একর দেওয়া হচ্ছে ই কমার্স সংস্থাটিকে। সেখানেই তৈরি হবে ফ্লিপকার্টের লজিস্টিক হাব। সংস্থাটির দাবি...

আজ থেকে ফের মহার্ঘ স্মার্ট ফোন, বাড়ছে পরিষেবার খরচও

Image
ফের দাম বাড়ছে স্মার্ট ফোনের। টাকা বাঁচাতে গিয়ে একের পর এক সিদ্ধান্ত। আর তার ফল ভুগছে আম জনতা। টান পড়ছে পকেটে। আজ থেকে ফের দাম বাড়ছে স্মার্টফোনের। মহার্ঘ হতে চলেছে টেলি পরিষেবার খরচও। নতুন করে আমদানি শুল্ক অত্যাবশ্যক নয়, এমন বেশ কিছু পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার জেরে উৎসবের মুখে পকেট আরও ফাঁকা হওয়ার দুশ্চিন্তায় সাধারণ মানুষ। রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে টাকা। ডলারের সাপেক্ষে কমছে টাকার বিনিময় মূল্য। কমতে কমতে এক ডলারের সাপেক্ষে টাকা পৌঁছে গিয়েছে ৭৩.৬০ পয়সারও উপরে। একাধিক পদক্ষেপেও রোখা যায়নি টাকার পতন। এই পরিস্থিতিতে ফের এক টোটকা। অত্যাবশ্যক নয় এমন পণ্যের উপর আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। তবে কত শতাংশ হারে বাড়ানো হবে, তা এখনও স্পষ্ট নয়। কার্যকর হচ্ছে আজ থেকেই। এতেই অশনি সঙ্কেত স্মার্ট ফোন এবং টেলি পরিষেবায়। নির্দিষ্ট করে না হলেও বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, মহার্ঘ হতে চলেছে স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, টেলিফোন, অপটিক্যাল ফাইবার, সুইচ-ইন্টারনেট পরিষেবা প্রদানের সামগ্রী। এ ছাড়া পরিষেবা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে চলেছে টেলি ও ইন্টারনেট পরিষেবায়। টেল...

আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত শিল্পোপতি অপহৃত

Image
তানজানিয়াঃ অপহৃত হলেন ভারতীয় বংশোদ্ভূত তানজানিয়ান শিল্পপতি মহম্মদ দেউজি। পুলিশ সূত্রে খবর, মহম্মদ দেউজি যখন জিমে যাচ্ছিলেন তখন একটি গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী হোটেলে ঢোকে। তারা শূন্যে গুলি চালাতে শুরু করে। এরপর দেউজিকে ওই গাড়িতে অপহরণ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবিষয়ে ওই হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অপহরণকারীরা বিদেশি বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১.৫ বিলিয়ন ডলারের মালিক দেউজি। তানজানিয়ার সবচেয়ে বড় ফুটবল দল সিম্বার বড় স্পনসর তিনি। দেউজির সংস্থা আফ্রিকার কমপক্ষে ছ'টি দেশে ব্যবসা করে।

১০ টন রুপো, খরচ ৪০ কোটি

Image
শিখর কর্মকার-৪০ কোটি টাকা মূল্যের রুপোর রথ ঘিরে এবার নিরাপত্তা বলয় সন্তোষ মিত্র স্কোয়্যারে। কুরুক্ষেত্রের যুদ্ধ থিমে ১০ টন রুপো দিয়ে ৪০ ফুট উঁচু এই রুপোর রথটি তৈরি করা হয়েছে। লম্বা ও চওড়াতেও ৪০ ফুট করে রথটি। অর্জুন চালাচ্ছে রথটি। কৃষ্ণ সারথি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড মধ্য কলকাতার এই নামী পুজোর ‌জন্য রুপের রথটি নির্মাণ করে দিয়েছে। ১১টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে রথটিকে। মূল্যবান এই রথটি ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে বলে পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন। রুপোর রথ ঘিরে কম্পিউটার নিয়ন্ত্রিত স্মার্ট সিস্টেম চালু করা হচ্ছে। রথটি ঘিরে থাকছে প্রথমে হলুদ ও পরে লাল রঙের বেষ্টনী। কোনও কারণে হলুদ বেষ্টনীতে কেউ প্রবেশ করলে নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা দেওয়া হবে। লাল বেষ্টনী ছুঁলেই বাজতে শুরু করবে সাইরেন। বার্তা পৌঁছে যাবে ক্লাবকর্তা ও পুলিসের কাছে। এছাড়াও থাকছে ক্লাবের নিজস্ব মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি। ক্লাবের ৩০০ স্বেচ্ছাসেবক ছাড়াও মাঠে হাজির থাকবেন পেশাদার সংস্থার নিরাপত্তারক্ষীরা। সরকারের তরফে থাকছে পুলিসি নজরদারিও। এবার সন্তোষ মিত্র স্কোয়্যারের কুরুক্ষেত্র থিমের মণ্ডপটি গড়ে তুলে...