Posts

ভারতের ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট নিষিদ্ধ হচ্ছে নেপালে

Image
১০০ টাকার বেশি মূল্যের নোটই নিষিদ্ধ হচ্ছে। ১০০ টাকা বা তার চেয়ে কম হলে চলবে। কিন্তু তার চেয়ে বেশি মূল্যের ভারতীয় নোট ব্যবহার করা যাবে না। দেশবাসীকে এ কথা জানিয়ে দিল নেপাল সরকার। ভারত সরকারের চালু ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট নিষিদ্ধ করল তারা। বৃহস্পতিবার বিষয়টি সামনে এনেছে সে দেশের ইংরেজি সংবাদপত্র 'কাঠমাণ্ডু পোস্ট।' সরকারের তথ্য এবং যোগাযোগ মন্ত্রী গোকুল প্রসাদ বাশকোটার একটি উদ্ধৃতি তুলে ধরেছে তারা। যাতে তিনি বলেন, ''খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিস দেবে সরকার। যাতে ভারতীয় ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোট সঞ্চিত রাখা এবং তার ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হবে।'' ২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে মোদী সরকার। তার পর ওই মূল্যের নয়া নোট বাজারে আনা হয়। পরে আসে ২০০ টাকার নোটও। কিন্তু নেপালবাসীর কাছে আজও পুরনো নোট রয়ে গিয়েছে। যা এখনও পর্যন্ত ফেরত নেয়নি ভারত সরকার। তাই নয়া নোটগুলি এখনও বৈধ হয়নি সেখানে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি নয়া ১০০, ৫০ এবং ১০ টাকার নোটও চালু করেছে ভারত সরকার। যদিও পুরনো নোটগুলি বাজারে রয়ে গিয়েছে। ...

অনলাইনে প্রেমের জের! পাক জেলে শাস্তির মেয়াদ কাটিয়েও ফিরতে পারছেন না হামিদ

Image
মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি। অনলাইনে পাতানো ভিনদেশি বান্ধবীর সঙ্গে দেখা করতে চাওয়ার খেসারত ৩ বছরের জেল! সেই খেসারত মিটিয়ে এ বার দেশে ফেরার পালা হামিদের। টানা তিন বছর পাকিস্তানের জেলে কাটানোর পর মুক্তি পেতে চলেছেন মুম্বইয়ের হামিদ। ২০১২ সালের ১৫ ডিসেম্বরের ঘটনা। মুম্বইয়ের বাসিন্দা ৩৩ বছরের হামিদ নিহাল আনসারি অনলাইনে এক পাক তরুণীর প্রেমে পড়েছিলেন। তাঁর সঙ্গে দেখা করতে পাকিস্তানে চলে যান। তবে যাওয়ার পদ্ধতিতে গলদ ছিল। মুম্বই থেকে প্রথমে পৌঁছন আফগানিস্তান। তারপর বেআইনিভাবে আফগানিস্তানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েন পাকিস্তানে। তার জন্য পাকিস্তানের একটা নকল পরিচয়পত্রও বানিয়ে নিয়েছিলেন। কিন্তু নকল পরিচয়পত্রেরবিষয়টি ধরা পড়তেই পাক কর্তৃপক্ষ তাঁকে গ্রেফতার করে।তারপর থেকে তিন বছর পেশোয়ার সেন্ট্রাল জেলে রয়েছেন হামিদ। আগামিকাল তাঁর তিন বছরকারাবাসের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ১৬ ডিসেম্বর তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা পাকিস্তানের। কিন্তু তা সম্ভব হচ্ছে না। কারণ, হামিদের আইনজীবীর অভিযোগ, পাক সরকারের তরফে কোনও নথিপত্রই তৈরি হয়নি এখনও। অভিযোগ,এ বিষয়ে পাক সরকারের বিশেষ হেলদোল নেই।...

কম সুদে গৃহঋণের টোপ দিয়ে প্রতারণা, অবশেষে গ্রেফতার তিনমূর্তি

Image
ধৃত তিন যুবক। কম সুদে গৃহঋণের টোপ দিয়ে রাজ্যজুড়ে প্রতারণা চালাচ্ছিল তিন ব্যক্তি। সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে হাজার চেষ্টা করেও যাঁরা গৃহঋণ পেতেন না, প্রধানত তাঁদেরই টার্গেট করত এরা।   এই চক্রের ফাঁদে পড়ে বহু মানুষ লাখ লাখ টাকা খুইয়েছেন। জেলায় জেলায় বিভিন্ন থানায় অভিযোগের পাহাড়ও জমছিল। শেষ পর্যন্ত সিআইডি-কে তদন্তে নামতে হয়। অবশেষে এই তিন মূর্তিকে ডায়মন্ডহারবার থেকে গ্রেফতার করলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।   তবে এই চক্রে আরও কয়েকজন রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা হল তিলক পুরকায়েত, হরিশচন্দ্র সাউ এবং শ্যামাপ্রসাদ জাটুয়া। এরা প্রত্যেকেই ডায়মন্ডহারবারের বাসিন্দা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৫ লাখ টাকা। বাজেয়াপ্ত হয়েছে ৮ মোবাইল।   সিআইডি সূ্ত্রে খবর, মন্দারমনি থানার ( কেস নম্বর:৪৬/১৮) একটি মামলায় তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আরও জানা গিয়েছে, গৃহঋণ ছাড়াও, প্রতারকরা গাড়ি কেনার জন্যেও ঋণের ব্যবস্থা করে দিত। এমনকি বিজ্ঞাপন দিয়েও কম সুদে এই ঋণের টোপও দিত তারা।  এই চক্রের সঙ্গে সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থার যোগযোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা ...

কাপড় সেলাই করে ‘২৮ কোটি’র সম্পত্তি! রত্নার বিপদ বাড়াচ্ছে শোভন-বৈশাখীর দেওয়া নথি

Image
রত্না চট্টোপাধ্যায়। এই সেই আয়কর নথি। বড়সড় বিপদে পড়তে পারেন শোভন-পত্নী রত্না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পরেই রত্না চট্টোপাধ্যায়ের বিপদ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর। কাপড় সেলাই এবং এমব্রয়ডারির কাজ করে যিনি বছরে সাকুল্যে ৪ লক্ষ টাকার সামান্য বেশি উপার্জন করতেন ২০০৪ সাল পর্যন্তও, ২০১৮-র মধ্যে তিনি ২৮ কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক হয়ে গেলেন কী ভাবে? ইডি এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে। রত্না অবশ্য দাবি করছেন, তিনি ইডি-কে যাবতীয় হিসেব দিয়েছেন। হিসেবে কোনও গরমিল নেই বলেও তাঁর দাবি। ২০০৩-০৪ সালে রত্না চট্টোপাধ্যায় আয়কর দফতরকে নিজের আয়-ব্যয়ের যে হিসেব দিয়েছিলেন, তাতে কাপড় সেলাই, এমব্রয়ডারি এবং ওই সংক্রান্ত কাজ থেকে বছরে ৪ লক্ষ ৮০ হাজার ৯০০ টাকা আয় করার উল্লেখ রয়েছে। সেই নথি রত্না অবশ্য ইডি-কে দেননি। মূলত পৈতৃক ব্যবসা থেকেই তিনি উপার্জন করেন— ইডি-কে রত্না এমনই জানিয়েছেন বলে খবর। কিন্তু আয়ের উৎস কাপড়ে জরি বসানোই হোক বা পৈতৃক ব্যবসা— ১০-১২ বছরের মধ্যে ২৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি, গোটা দুয়েক জিম, একটা অভিজাত রে...

‘ফাঁসির সাজা দিলেও কিছু যায়-আসে না’, বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ লস্কর জঙ্গির

Image
হায়দরাবাদে মক্কা মসজিদে বিস্ফোরণ, লস্করের হয়ে দেশে নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র, আরও তিন লস্কর জঙ্গি নিয়ে অনুপ্রবেশ করে সেনা ছাউনিতে হামলা চালানোর ছক। এমনই একাধিক দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বনগাঁ আদালতে সাজার শুনানি হল সেই লস্কর জঙ্গি শেখ সমীরের। মৃত্যুদণ্ড চাইলেন সরকারি আইনজীবী। কিন্তু নির্বিকার রইল জঙ্গি শেখ নইম ওরফে শেখ সমীর৷ বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা তো দূর, বরং ভরা এজলাসে দাঁড়িয়ে বিচার প্রক্রিয়াকেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সে। বিচারকে সে বলল, "আমি জানি, আপনি আমাকে ফাঁসির সাজা দেবেন, আমার কিছু যায়-আসে না। আমি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি।" কেবলমাত্র ২০১৬-য় উরির সেনা ছাউনিতে হামলাই নয়, ২০০৭-এও কাশ্মীরের সেনা ছাউনিতে হামলার ছক কষেছিল লস্কর-ই-তইবা। সে সময় এক সুইসাইড বম্বার ও দুই জঙ্গিকে বনগাঁ সীমান্তের চোরাপথ দিয়ে দেশে ঢুকিয়েছিল এই সমীর। আরডিএক্স দিয়ে সেনা জওয়ানদের একটি ট্রেন উড়িয়ে দেওয়ার ছক কষেছিল জঙ্গিরা। তবে হামলা চালানোর আগেই পেট্রাপোল সীমান্ত থেকে তাদের পাকড়াও করেছিল বিএসএফ। মামলাটির তদন্তভার নেয় সিআইডি। তাদের জেরা করে কলকাতায় লস্...

যুগলের অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল করায় খুন রায়গঞ্জের যুবক

Image
রায়গঞ্জ : প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করেছিল সুজন নামে এক যুবক। এরপর ব্ল্যাকমেল করছিল তাদের। টাকা, মূল্যবান সামগ্রী চাওয়ার পাশাপাশি যুবতির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনেরও দাবি করে। না হলে সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আর সেই কারণেই সুজনকে পরিকল্পনামাফিক খুন করে মনোজ মিন। জেরায় খুনের কথা স্বীকার করেছে সে। চলতি মাসের ১০ তারিখ রায়গঞ্জের বিরঘাইয়ের দেওখণ্ডা গ্রাম থেকে স্থানীয় ব্যবসায়ী সুজন মণ্ডলের(৩০) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। জানা যায়, বাড়ি থেকে একটু দূরে সমবায় থেকে ফিরছিল সে। প্রাথমিকভাবে পুলিশের মনে হয়, টাকা ছিনতাই করতেই এই খুন। পরে জানা যায়, এর গভীরে রয়েছে অন্য তথ্য। শেষ সাতদিনে যাদের সঙ্গে সুজনের ফোনে কথা হয়েছিল, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলতে শুরু করে মনোজ। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে। স্বীকার করে খুনের কথা।  পুলিশের বক্তব্য, মনোজ জেরায় জানিয়েছে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিয়ো করে রেখেছিল সুজন। এমনকী ওই মহিলার স্নানের এক দৃশ্যও ভিডিয়ো করেছিল সে। সেই ভিডিয়ো...

"গোরু, ছাগলও খাবে না মিড-ডে মিল", স্কুল পরিদর্শন করে মন্তব্য পঞ্চায়েত সভাপতির

Image
মালদা : পড়ুয়ারা পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না। একাধিকবার এই অভিযোগ উঠেছে সরকারি স্কুলগুলির বিরুদ্ধে। মালদার একাধিক স্কুলে অভিযান চালিয়ে এই ছবিই দেখতে পেয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আবদুল মজিদ। টিংকু রহমান জানান, গতকাল এলাকার কয়েকটি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে গিয়েছিলেন। তিনি বলেন, "অনেক স্কুলেই মিড-ডে মিলের খাবার অত্যন্ত নিম্নমানের। যেমন খানপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পড়ুয়াদের যে খাবার দেওয়া হচ্ছে তা খাওয়ার অযোগ্য। ওই খাবার গোরু-ছাগলও খাবে না। তাঁরা সেটা নিজেরাই দেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার কথা। সরকার স্কুলগুলিতে পুষ্টিকর খাবার দিচ্ছে। কিন্তু, সেটা এখানে মানা হচ্ছে না। প্রতিটি স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের খাবার দেওয়ার কথা বলে এসেছি।" স্কুল পরিদর্শনে গিয়ে তাঁরা স্কুলগুলির কর্তৃপক্ষকে বলে এসেছেন, মিড-ডে মিলের খাবার উন্নতমানের না হলে নির্দিষ্ট জায়গায় কড়া অভিযোগ জানাতে বাধ্য হবেন। কাল তাঁরা মেঘুটোলা প্রাথমিক বিদ্যালয় থ...

পুরুলিয়ায় শুটআউট, পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই প্রকাশ্যে ঝাঁঝরা তৃণমূল নেতা

Image
এবার পুরুলিয়ায় শুটআউট।  দ্বিতীয় দফায় পঞ্চায়েত বোর্ড গঠনের দিনই এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে  পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার চিনপিনা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে।  নিহত যুবতের নাম হামিদ আনসারি। হামিদ স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার পুরুলিয়ায় চিনপিনা এলাকায় পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচন। সকালে হামিদ বাইকে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, খুব কাছ থেকে হামিদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বাইক থেকে পড়ে যান হামিদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মাথায় হেলমেট থাকায় কেউ প্রথমে তাঁকে চিনতে পারেননি। মৃতদেহ উদ্ধার ঘিরে রাজ্য পুলিস ও জিআরপির মধ্যে টানাপোড়েন শুরু হয়। পঞ্চায়েত বোর্ড গঠনের নির্বাচনের দিনই এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। প্রসঙ্গত, বৃহস্পতিবারই  বরাবাজারের ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের চার বিজেপি সদস্য সহ এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগ গাড়ি আটকে, গুলি ছুঁড়তে ছুঁড়তে অপহরণ করা হয় তাদের। এর আগে এই পুরুলিয়াতেই বোর্ড গঠন নিয়ে ঝামেলার জেরে  দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছিল...

কৃষকদের বাড়ি গিয়ে ধান কিনছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

Image
প্রশাসনের প্রতিশ্রুতি মতো কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কেনার কাজ শুরু করেছেন স্বনির্ভর গোষ্ঠী বা সঙ্ঘের মহিলারা। ফড়েদের হাত থেকে কৃষকদের বাঁচাতে এমন পরিকল্পনার কথাই জানিয়েছিল আউশগ্রাম ২ ব্লক প্রশাসন। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। আউশগ্রামের চারটি গোষ্ঠীর মাধ্যমে এখনও পর্যন্ত মোট ৭০০ কুইন্টাল ধান সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আউশগ্রাম ২ বিডিও সুরজিৎ ভড় বলেন, 'গত সোমবার ভাল্কি পঞ্চায়েতের সুয়াতা গ্রাম থেকে ধান কেনা শুরু হয়েছিল। চারটি গোষ্ঠীর সদস্যারা রামনগর, জামতাড়া, সুয়াতা, নৃসিংহপুর, মালচা গ্রামের মোট ৪০ জন কৃষককে টোকেন বিলি করেছিলেন। ইচ্ছুক চাষিদের থেকে এখনও পর্যন্ত ৭০০ কুইন্টাল ধান কেনা হয়েছে। এখনও পুরোদমে কাজ চলছে। আমরা যে পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছিলাম, তাতে সফল হয়েছি।' আউশগ্রাম ২ ব্লকের যে সমস্ত গ্রাম কৃষিমান্ডি থেকে দূরে অবস্থিত, সেখানকার কৃষকরা যাতে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত না হন সেই উদ্দেশ্যেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ধান কেনার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই ব্লকের পাঁচটি অঞ্চল মিলে চার...

মদ্যপ হয়ে ৮৫-র দিদাকে ধর্ষণ, শ্রীঘরে ১৮-র তরুণ

Image
লজ্জাজনক ঘটনার সাক্ষী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। ৮৫ বছরের দিদাকে ধর্ষণের অভিযোগ উঠল ১৮ বছরের এক তরুণের বিরুদ্ধে।  বৃহস্পতিবার মুজফফরনগরের বুধানায় ঘটেছে এই নৃশংস ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিদাকে ধর্ষণ করে ওই তরুণ। বৃদ্ধার পরিবারের এক সদস্য জানিয়েছেন, 'ধর্ষণ করে পালিয়ে যায় ছেলেটি। বাড়ি ফেরার পর আমাদের গোটা ঘটনা জানান দিদা। এরপর আমরা পুলিশে অভিযোগ দায়ের করি।' পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধর্ষিতা বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে সরকারি হাসপাতালে। বুধানা থানার স্টেশন হাউস অফিসার প্রভাকর কেন্থুরা জানিয়েছেন, 'ধর্ষণের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।' অভিযুক্ত ধর্ষিতার পরিবারের সদস্য এবং মদ্যপ অবস্থায় সে এই কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি সস্তা হয়েছে এই ১০টি শাওমি স্মার্টফোন

Image
ভারতের স্মার্টফোন বাজারে এক নম্বর স্থানে রয়েছে চিনের কোম্পানি শাওমি। সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির পরবর্তী মিডরেঞ্জ স্মার্টফোন রেডমি নোট ৬ প্রো। ইতিমধ্যেই হট কেকের মতো বিক্রি হচ্ছে এই ফোন। সম্প্রতি বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টের একাধিক স্মার্টফোনের দাম কমিয়েছে শাওমি। সম্প্রতি এই দশটি শাওমি স্মার্টফোনের দাম কমেছে। Xiaomi Redmi 6A (2GB + 16GB) বুধবার ৬০০ টাকা দাম কমিয়ে মাত্র ৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi 6A (2GB + 16GB)। Xiaomi Redmi 6A (2GB + 32GB) Xiaomi Redmi 6A (2GB + 32GB) ফোনের দাম কমেছে ৫০০ টাকা। এখন এইফোন কিনতে ৬,৯৯৯ টাকা খরচ হচ্ছে। Xiaomi Poco F1 (6GB + 64GB) ১,০০০ টাকা দাম কমে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (6GB + 64GB)। Xiaomi Poco F1 (6GB + 128GB) ১,০০০ টাকা দাম কমে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (6GB + 128GB)। Xiaomi Poco F1 (8GB + 256GB) ১,০০০ টাকা দাম কমে ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Poco F1 (8GB + 256GB)।  Xiaomi Redmi Note 5 Pro (4GB + 64GB) ১,০০০ টাকা দাম কমে ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi Note 5 Pro (4GB + 64GB)। Xiaomi Redmi Note 5...

ভারতীয় টাকায় নিষেধাজ্ঞা নেপালের

Image
নেপালে নিষিদ্ধ হল ভারতীয় ২০০০, ৫০০ এবং ২০০ টাকার নোট। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এই ঘোষণা করলেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোতা। খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই প্রমাদ গুণতে শুরু করেছেন ভারতের মধ্যবিত্ত পর্যটক। পাসপোর্ট-ভিসা ছাড়াই দিব্যি বিদেশ ভ্রমণের স্বাদ নিতে চাইলে ভারতবাসীর একমাত্র গন্তব্য ভুটান। তেমনটাই হয়ে এসেছে বিগত বহু বছর ধরেই। ভুটান ভ্রমণের আরও একটি বড় সুবিধে ছিল, ভারতীয় মুদ্রার প্রচলন ছিল সে দেশে। সে দেশের সরকারের নতুন নিয়মে কপালে ভাঁজ পড়েছে ভ্রমণবিলাসী দেশবাসীর। তার চেয়েও বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতে কর্মরত নেপালি শ্রমিকরা। ২০১৬ সালে ভারতে বিমুদ্রাকরণের ঘোষণার পর পর নানা নতুন নোট চালু করেছে মোদী সরকার। বিগত দুই বছরে সে সবে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি নেপাল সরকার। সূত্রের খবর আগামী ২০২০ সালে 'নেপাল ভ্রমণ বছর' উদযাপিত হবে সারা দেশ জুড়ে। অনুমান করা হচ্ছে, বছরভর নেপাল ভ্রমণে ২০ লক্ষ বিদেশি পর্যটক আসবে সারা পৃথিবী থেকে। তার আগে দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতেই এই ব্যবস্থা নেপাল সরকারের।

মেট্রোর কাজের জন্য রেললাইনে ধস, ব্যাহত ট্রেন চলাচল

Image
ইস্ট–ওয়েস্ট মেট্রোরেলের কাজের জন্য বিপর্যন্ত শহরের চক্ররেল পরিষেবা। শুক্রবার সকাল থেকে শুধুমাত্র বিবাদী বাগ থেকে মাঝেরহাটের মধ্যেই চলছে ট্রেন। বৃহস্পতিবার বিকেল ৬ টা নাগাদ ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন বিবাদী বাগ স্টেশনের কাছে রেল লাইনে ধস নামে। যদিও সেই সময় ওই লাইনের উপর দিয়ে কোনও ট্রেন না যাওয়ায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। এরপরই বন্ধ হয়ে যায় চক্ররেল পরিষেবা। রেলের তরফে একটি দল বৃহস্পতিবার সন্ধেতেই ঘটনাস্থলে পৌঁছায়। হাজির হন শিয়ালদহ ডিভিশনার ম্যানেজার এবং রেলের অন্যান্য আধিকারিকরা। মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে বিবাদী বাগ থেকে মাঝেরহাট এবং মাঝেরহাট থেকে বিবাদী বাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে চক্ররেল পরিষেবা স্বাভাবিক হতে ঠিক কতটা সময় লাগবে তা এখনও স্পষ্ট নয়। কাজের দিনে এমন ঘটনা ঘটায় বেশ সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শহরের অন্যতম ব্যস্ত বালিগঞ্জ স্টেশনের সঙ্গে যুক্ত এই চক্ররেল। ফলে হাওড়া থেকে গঙ্গা পেরিয়ে অনেকেই এই রুটে অফিস ও কর্মক্ষেত্রে পৌঁছান। সেই সমস্ত যাত্রীদেরও নাজ...

বড়দিনে মোদীর নয়া উপহার: চিনকে চাপে রাখবে ভারতের দীর্ঘতম সেতু

Image
নয়াদিল্লি: প্রতিবেশী রাষ্ট্র চিনকে চাপে রাখতে ভারতের হাতে ফের এক নয়া হাতিয়ার৷ ব্রহ্মপুত্র নদের ওপর দীর্ঘতম রেল-কাম-রোড ব্রীজ Bogibeel Bridge-এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৫ ডিসেম্বর এর শুভ উদ্বোধন৷ চিনের সীমান্ত ঘেঁষে এই ব্রীজের মাধ্যমে সেনারা দ্রুত যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে৷ ১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবে গৌড়া এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন৷ তবে এর মূল কাজ শুরু হয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় ২০০২ সালে৷ ৪.৯৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু অরুণাচল-অসমের মধ্যে দূরত্বই কমাবে না, সেই সঙ্গে সেনাদের একস্থান থেকে অন্যস্থানে যাতায়াতে সুবিধা হবে৷ অসম-অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে ২০কিলোমিটার দূরে রয়েছে এই সেতুটি৷ প্রসঙগত, গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢোলা-সাদিয়া সেতুর উদ্বোধন করেছিলেন৷ এটি ভূপেন হাজারিকা সেতু নামেও পরিচিত৷

ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রে চরম পরিণতি ঘটল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর

Image
বিমান সফরে এক ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী প্রভু রামমূর্তির বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটগামী বিমানের এই ঘটনার জেরে সেদেশের আদলত প্রভুকে ৯ বছরের কারাবাসের সাজা দিয়েছে। উল্লেখ্য, তথ্য প্রযুক্তি কর্মী প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিটে ছিলেন। সেখানে লাস ভেগাস থেকে ডেট্রয়েট যাওয়ার পথে বিমানে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। অভিযোগ, বিমান সফরে ওই মহিলা ও তাঁর স্বামীর মাঝের সিট-এ ছিলেন প্রভু। সফরকালে মহিলা ঘুমিয়ে পড়লে, প্রভু রামমূর্তি সেখানে নিজের পোশাক খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন, পাশাপাশি মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। এরপরই প্রভুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা । জানুয়ারি মাসের এই ঘটনার শুনানি হয় সদ্য।সেখানে মার্কিন আদালতের তরফে ৯ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে ভারতীয় ওই তথ্য় প্রযুক্তি কর্মীকে। প্রথম অভিযোগকারীর আইমনজীবীর তরফে ১১ বছরের সাজার দাবি করা হলেও তা পরে, ৯ বছরের সাজার কথা শোনায় আদালত। সাজা শেষ হলেও প্রভুকে ভারতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

১৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ বিএসএনএল-এ! আবেদন করুন অনলাইনেই

Image
আপনি কি চাকরি খুঁজছেন? আপনার বয়স কি ৩০ বছর বা তার কম? তাহলে মোটা মাইনের চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য। কারণ, মোট ৩০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে বিএসএনএল যার মধ্যে ১৫০টি শূন্যপদে বহিরাগতরা চাকরির আবেদন করতে পারবেন। রাষ্ট্রীয় টেলিকম সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, অনলাইনেই এই শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে। পরীক্ষার তিনটি ধাপ পেরিয়ে তবেই মিলবে বিএসএনএল-এ চাকরির সুযোগ। প্রথমে হবে অনলাইন টেস্ট। অনলাইন পরীক্ষার তারিখ ১৭ মার্চ, ২০১৯। ১৫০ নম্বরের মোট তিনটি পরীক্ষা দিতে হবে আবেদনকারীকে। এই অনলাইন টেস্টে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ৩৫ শতাংশ নম্বর। এই তিনটি অনলাইন টেস্টে উত্তীর্ণ হতে পারলে আবেদনকারীকে বসতে হবে 'গ্রুপ ডিসকাশন'-এ। এই 'গ্রুপ ডিসকাশন' পর্ব পেরিয়ে সব শেষে ইন্টারভিউ-এর সম্মুখীন হতে হবে আবেদনকারীকে। এই তৃতীয় ধাপ পেরোতে পারলেই মিলবে ২৪ হাজার ৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকা বেতনের চাকরি। এরই সঙ্গে মিলবে স্বাস্থ্যবিমা এবং অন্যান্য আরও সুযোগসুবিধা। কর্মীদের বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে বিএসএনএল-এর পক্ষ থেকে। এই ১৫০টি শূন্যপদের মধ্যে ৭৪টি আ...

রাফাল চুক্তিতে গলদ নেই, কোনও তদন্ত নয়, জানাল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে কেন্দ্র

Image
রাফালে গলদ নেই। রাফাল নিয়ে শীর্ষ আদালতে স্বস্তি পেল মোদী সরকার। তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। রাফাল মামলা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, ''যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত এবং পদ্ধতিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।'' একই সঙ্গে বিচারপতিরা বলেন, ''এমন কোনও তথ্যগত প্রমাণ আমরা খুঁজে পাইনি, যাতে মনে হয় যে কাউকে বেআইনি ভাবে সুবিধা দেওয়া হয়েছে।'' আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়। দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের। গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফালের দাম সংক্রান্ত তথ্য জানতে চায় সুপ্রিম কোর্ট। টানা শুনানির পর শুক্রবার চূড়ান্ত রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, কতগুলি যুদ্ধবিমান লাগবে, তার গুণমান বা প্রযুক্তিগত বিষয় কী হবে, সেই সব বিষয় আদালতের বিচার্য বিষয় নয়। তবে এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মাম...

অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে বোলিং করছে ভারত

Image
অপটাস স্টেডিয়ামের গ্রিন টপে অভিষেক টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজি অধিনায়ক টিম পেইনের৷ অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট জিতে প্রথমবার অস্ট্রেলিয়ায় ১-০ এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে নামছে টিম ইন্ডিয়া৷ চার পেসার নিয়ে মাঠে নামল ভারত৷ চোটের জন্য এই টেস্টে নেই রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন৷ রোহিতের পরিবর্তে দলে এসেছেন হনুমা বিহারী এবং অশ্বিনের জায়গায় উমেশ যাদব৷ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে অভিষেক হল নবনির্মিত পারথের অপটাস স্টেডিয়ামের৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ১০ নম্বর টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটল অপটাসের৷ ব্রিসবেনের পর পারথ হল অস্ট্রেলিয়ার দ্বিতীয় শহর, যেখানে রয়েছে দু'টি করে টেস্ট ভেন্যু৷ অপটাস স্টেডিয়ামের ড্রপ-ইন গ্রিন টপ নিয়ে ক্রিকেটবিশ্বের চর্চা ছিল বৃহস্পতিবার থেকেই৷   এদিন টস জিতে অজি অধিনায়ক পেইন বলেন, 'আমরা প্রথম ব্যাটিং করতে চাই৷ প্রচন্ড গরমে পিচ পরের দিকে ক্র্যাক হবে৷ সুতরাং প্রথমে ব্যাটিং করতে পেরে খুশি৷ টস হারার পর ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, 'এখানে আমরাও প্রথমে ব্যাটিং করতে চাইতাম৷ কিন্তু টসে হার-জিত আমাদের হাতে নেই৷ তবে ...

২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বরে হ্যাক হয়েছে ১৫,৭৭৯ টি ভারতীয় ওয়েবসাইট: রবি শঙ্কর প্রসাদ

Image
২০১৮ সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত হ্যাক হয়েছে ১৫,৭৭৯ টি ভারতীয় ওয়েবসাইট। বুধবার সংসদে এই কথা জানিয়েছেন ইলেকট্রলিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। "ইন্ডিয়ান কম্পিউটার ইমের্জেন্সি রেসপন্স টিমের তথ্য অনুযায়ী ২০১৬,২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ৩৩,১৪৭ টি, ৩০,০৬৭ টি ও ১৫,৭৭৯ টি ওয়েবসাইট হ্যাক হয়েছে।" বলেন রবি শঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন সাইবার সুরক্ষা কড়া করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। মন্ত্রী বলেন সাইবার সুররখা কড়া করতে নিয়মিত পদক্ষেপ নিচ্ছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এই ব্যাপারে সব সরকারি দপ্তর ও বেসরকারি কোম্পানিগুলিকে সচেতন করার কাজ চলছে। এর সাথেই আপৎকালীন পরিকল্পনা তৈরী রয়েছে। হঠাৎ বড় সাইবার অ্যাটাক হলে তার জন্য প্রস্তুত সরকার। সব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দপ্তরে জঙ্গি সাইবার হানা ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। অন্য এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এস এস আলুওয়ালিয়া বলেন, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে ৯,৬২২ টি, ১১,৫৯২ টি আর ১২,৩১৭ টি সাইবার ক্রাইম কেস জমা পড়েছে। ন্যাশানাল ক্রাইম রেকর্...

স্মার্টফোনে বিশাল ক্যাশব্যাক নিয়ে হাজির পেটিএম

Image
ধামাকা অফার পেটিএম এ। ১২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পেটিএম এ চলবে ক্যাশব্যাক অফার। পাঁচ দিনের এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপলায়েন্স সহ বিভিন্ন প্রোডাক্টে আকর্ষনীয় ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এই সেলে স্মার্টফোনে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। এছাড়াও ল্যাপটপে ২০,০০০ টাকা আর হোম অ্যাপ্লায়েন্সে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট বো ডেবিট কার্ড গ্রাহকরা এই সেলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এর সাথেই থাকছে সহজ ইএমআই এর সুবিধা। পেটিএম ক্যাশব্যাক অফারে iPhone X কিনলে ৪,০৮২ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এখন ৮১,৬৪০ টাকায় বিক্রি হচ্ছে এই স্মার্টফোন। ক্যাশব্যাকের পরে এই ফোন ৭৭,৫৫৪ টাকায় কেনা যাবে। Google Pixel 2 XL ফোনে ২,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। ফলে এই ফোনের কেনার দাম হচ্ছে ৩৭,৯৯৯ টাকা। পেটিএম মল থেকে ৭৫,০০০ টাকা দামে কেনা যাচ্ছে Samsung Galaxy Note 9। এই স্মার্টফোন কিনলে ৯,০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে পেটিএম। ১,২০০ টাকা ক্যাশব্যাকের পরে মাত্র ২২,৯৭০ টাকায় পাওয়া যাচ্ছে Oppo F9 Pro। এছাড়াও সম্প্রতি অ্যাপেল প্রোডাক্টে বিশাল ছাড় দিচ্ছে অ্যামাজন। স...