Posts

‌প্রেমিকের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে নিজের বাড়িতেই ডাকাতি তরুণীর

Image
প্রেমিকের জন্য নিজের বাড়িতে ডাকাতি করলেন তরুণী। এমনই চরম প্রেম। পাইলট হওয়ার স্বপ্ন ছিল প্রেমিক হেত শাহের(‌২০)‌। কিন্তু টাকার অভাবে সেটা করতে পারছিলেন না তিনি। প্রেমিকের স্বপ্ন পূরণের দায়িত্ব শেষে নিজের কাঁধেই তুলে নেন বছর কুড়ির প্রিয়াঙ্কা পরসানা। বেঙ্গালুরুর পাইলট ট্রেনিং ইনস্টিটিউটের টাকা জোগার করতে নিজের বাড়িতেই ডাকাতি করেন তরুণী। ১ কোটি টাকা মূল্যের গয়না এবং নগদ টাকা লুঠ করেন প্রিয়াঙ্কা। যাতে ডাকাতি হয়েছে বলে মনে হয় সেজন্য বাড়ির আলমারির জিনিসপত্র লন্ডভন্ড করে দেন তাঁরা। পরিবারের লোকেরাও থানায় গিয়ে ডাকাতির অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিস জানতে পারে কোনও বাইরের লোক নয় বাড়ির লোকই এই কাজ করেছে। একে একে জেরা শুরু হয়। প্রিয়াঙ্কাকে জেরা করতেই বেরিয়ে পড়ে সত্যিটা। প্রিয়াঙ্কার বাবা শিল্পপতি কিশোর পরসানার অভিযোগ জানানোর ১৭ দিনের মধ্যেই ডাকাতির কিনারা করে ফেলে পুলিস। মেয়েই এই কাণ্ড ঘটিয়েছে জানতে পেরে ভেঙে পড়েন তিনি ও পরিবারের লোকেরা। বেঙ্গালুরুর ভক্তিনগরের বিত্তশালীদের এলাকা গীতাঞ্জলি পার্কে প্রিয়াঙ্কার বাড়ি। আর হেত থাকেন এয়ারপোর্ট রোডের একটি আবাসনে। সিএ পড়তে গিয়ে টিউশন ক্লাসে দ'‌জনের পরিচয়...

ভারতীয় গ্রাহকদের তথ্য মুছে ফেলবে মাস্টারকার্ড, নিরাপত্তা দুর্বল হওয়ার আশঙ্কা

Image
নিরাপত্তা দুর্বল হচ্ছে মাস্টারকার্ডের। মাস্টারকার্ডের গ্রাহকেরা ঘোর বিপদে! তাঁদের সমস্ত ব্যাঙ্ক তথ্যের নিরাপত্তা কমজোর হতে চলেছে! আর এর পিছনে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) একটি সিদ্ধান্ত। কারণ খুব তাড়াতাড়ি ভারতীয় গ্রাহকদের সমস্ত তথ্য গ্লোবাল সার্ভার থেকে মুছে ফেলতে চলেছে এই সংস্থা। মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া শাখার এক কর্তা পরুশ সিংহ জানিয়েছেন, গত এপ্রিলে আরবিআই এক নির্দেশিকা জারি করে। তাতে জানানো হয়, ভারতীয় সমস্ত গ্রাহকের তথ্য শুধুমাত্র দেশেই সীমাবদ্ধ থাকবে। ৬ অক্টোবর থেকে সে পথেই হাঁটছে মাস্টারকার্ড। পুণেতে তাঁদের অফিসে স্টোর থাকছে তথ্যগুলো। কিন্তু পুরনো গ্রাহকদের তথ্য শুধুমাত্র দেশের কম্পিউটারে আবদ্ধ নয়, মাস্টারকার্ডের গ্লোবাল সার্ভারে রয়েছে। সে কারণেই সেগুলো গ্লোবাল সার্ভার থেকে মুছে ফেলতে হবে। আর এখানেই উদ্বিগ্ন মাস্টারকার্ড কর্তারা। কারণ? মাস্টারকার্ড কর্তা পরুশ সিংহ জানিয়েছেন, এই পদ্ধতিতে তথ্যের নিরাপত্তা হ্রাস পায়। ফলে কার্ড জালিয়াতি, ব্যাঙ্ক প্রতারণার মতো ঘটনা ঘটার সম্ভাবনাও বেড়ে গেল। মাস্টারকার্ড এখনও গ্লোবাল সার্ভার থেকে তথ্য ডিলিটের প্রক্রিয়া শুরু করেনি। তথ্...

মাত্র ৫ টাকাতেই ঘুরে আসা যাবে কুম্ভমেলা, ৪০ টাকায় এসি ফার্স্ট ক্লাস!

Image
আগামী বছর ন্যূনতম ৫ টাকায় ট্রেনে চেপে কুম্ভমেলা যেতে পারবেন তীর্থযাত্রীরা! সম্প্রতি একটি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। টুইটে রেলমন্ত্রী জানান, কুম্ভমেলা উপলক্ষে রেল সারচার্জ ছাড় দিয়েছে। তার ফলেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ন্যূনতম ভাড়া দাঁড়াবে মাত্র ৫ টাকা। এ ছাড়া মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচের ভাড়া ন্যূনতম ১০ টাকা, এসি চেয়ারকার এবং এসি থার্ড ক্লাসের টিকিট শুরু হবে ২০ টাকা থেকে। এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের টিকিট শুরু হবে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা থেকে। আগামী বছরে ১৫ জানুয়ারি থেকে ৪ মার্চ কুম্ভমেলা। মেলা উপলক্ষে দেশ-বিদেশ থেকে ১ কোটিরও বেশি মানুষ ইলাহাবাদে জড়ো হবেন। শুধু ভাড়া কমিয়ে যাত্রীদের সুবিধা করা নয়, সেই যাত্রীচাপ সামাল দিতেও প্রস্তুত রেল। তার জন্য আরও ৮০০-র বেশি ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল। বিভিন্ন স্টেশন থেকে তীর্যযাত্রী নিয়ে ট্রেনগুলো ইলাহাবাদে রওনা দেবে। ইলাহাবাদের ভিতরে যাতাযাতের জন্য ৮০০ অতিরিক্ত লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এর বাইরেও ৬টি স্পেশ্যাল ট্রেন চালু হতে চলেছে। এই ৬টি স্পেশ্যাল ট্...

কাস্টমার কেয়ারেও জালিয়াতদের ভূত, ফোন করে টাকা খোয়াচ্ছেন ব্যাঙ্ক গ্রাহকরা

Image
নয়া কায়দায় প্রতারণার মুখে গ্রাহকেরা। কাস্টমার কেয়ারেও এবার ব্যাঙ্ক জালিয়াতদের থাবা। বিভিন্ন অনলাইন বিপণন সংস্থা এবং অনলাইন টাকা ট্রান্সফারের অ্যাপের কাস্টমার কেয়ারে ফোন করে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হচ্ছেন গ্রাহকরা। গত দু'সপ্তাহে এ রকম একাধিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে কলকাতা এবং শহরতলিতে। এখনও এই নয়া কায়দায় প্রতারণার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তাঁদের সন্দেহ এটাও এক ধরণের স্কিমিং। হাওড়ার মৌমিতা দে(নাম পরিবর্তিত) সল্টলেক সেক্টর ফাইভে একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। কয়েক দিন আগেই তাঁর একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে তিনি তাঁর অন্য একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা ট্রান্সফার করেন। তিনি একটি অ্যাপ ব্যবহার করে অনলাইনে সেই টাকা ট্রান্সফার করেন। ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানায় করা লিখিত অভিযোগে এই তরুণী জানিয়েছেন, ওই টাকা ট্রান্সফারের পর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা পৌঁছয় না। পরের দিন তাঁর মা ওই ব্যাঙ্কে গিয়েও জানতে পারেন যে টাকা জমা হয়নি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে। ওই তরুণী তখন টাকা ট্রান্সফারের সেই অ্যাপের কাস্টমার কেয়ারে একটি...

‌নির্ভয়া আজও বিপন্ন, ৬ বছরেও পরিণতি পায়নি ধর্ষকদের সাজা

Image
পাকিস্তান পেরেছে।শিশুকে ধর্ষণের সাজায় ফাঁসি দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এখনও পারেনি ভারত। শাসক বদলেছে। বদলেছে রাজনীতির সমীকরণও। তবু বিচার পায়নি নির্ভয়ারা। ফলাও করে আইন সংশোধন হয়েছে। ফাঁসির চরম সাজা নির্ধারিক হয়েছে। কিন্তু কার্যকর হয়েছে কী?‌ এখনও বহাল তবিয়তে জনসাধারণের অর্থেই দিব্য রয়েছে নির্ভয়ার ধর্ষকরা। সাজা ঘোষণা হলেও। আদালতের স্তর পেরোতে পেরোতেই ছ'‌বছর কেটে গেল। এই চূড়ান্ত উদাসীনতার দায় কার?‌  সরকার এবং বিরোধীরা এখন রাজনৈতিক সমীকরণেই মগ্ন। নির্ভয়ার নারকীয় ঘটনা তাঁদের কাছে স্মৃতি ছাড়া আর কিছুই নয়। আইন–প্রশাসনের কাছেও নির্ভয়ার ফাইলে ধুলোর পরত পড়েছে। মুজফফরপুর হোমকাণ্ড,কাঠুয়া ধর্ষণকাণ্ডের মত একের পর এক নারকীয় ধর্ষণের ঘটনার ফাইলবন্দী হয়ে পড়ে রয়েছে দপ্তরে দপ্তরে। নির্ভয়া তো সেই সব ফাইলের চাপে চাপা পড়ে রয়েছে। তাই মেয়ের মৃত্যুর ছ'‌বছর পরেও দোষীদের শাস্তি পেতে দেখতে পেলেন না নির্ভয়ার মা–বাবা। আমাদের সংসদীয় রাজনীতির এটাও একটা বড়দিক। গণতন্ত্রে মানুষের রায় যেমন শেষ কথা। তেমনই গণতন্ত্রে সাধারণ মানুষই সবচেয়ে উপেক্ষিত। সেকথা গত ছ'‌বছর ধরে চোখে আঙুল দিয়ে দেখি...

আয়াপ্পা দর্শনে বাধা রূপান্তরকামীদের, উত্তেজনা সবরীমালা মন্দিরে

Image
ঋতুমতী মহিলাদের সবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে বিতর্কের শেষ নেই৷ এরই মাঝে এবার নতুন করে উত্তেজনার পারদ চড়াল কেরল পুলিশ৷ আন্দোলনকারী নয়, এবার খোদ পুলিশের বিরুদ্ধেই উঠল রূপান্তরকামীদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ নারী নয়, পুরুষের পোশাক পরলেই আয়াপ্পার দর্শন পাওয়া সম্ভব বলেও পুলিশ জানায় ওই রূপান্তরকামীদের৷ তাঁদের স্বপ্ন ছিল আয়াপ্পার দর্শন করবেন৷ সেই আশাতেই চার রূপান্তরকামী শনিবার এরনাকুলাম থেকে হাঁটা শুরু করেন৷ পুলিশের বিশেষ টিম দেখে তাঁদের৷ রবিবার ভোরের দিকে ইরুমেলিতে পৌঁছান রূপান্তরকামীরা৷ অভিযোগ, সবরীমালা মন্দিরের খুব কাছে আটকে দেওয়া হয় তাঁদের৷ মহিলাদের পোশাকে কোনওমতেই মন্দিরে ঢোকা সম্ভব নয় বলেও জানানো হয়৷ পুলিশের তরফে তাঁদের আরও বলা হয়, একমাত্র পুরুষদের পোশাকেই তাঁরা আয়াপ্পার দর্শন পেতে পারেন৷ প্রথমে পুলিশের অবাস্তব দাবি মানতে রাজি হননি রূপান্তরকামীরা৷ পরে তাঁরা পুলিশের প্রস্তাব মেনে নেন৷ মহিলার পরিবর্তে পুরুষের পোশাকেই মন্দিরে ঢুকতে চান ওই চার রূপান্তরকামী৷ ততক্ষণে নিজেদের মতামত বদল করে পুলিশ৷ সাফ জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই মন্দিরে ঢুকতে পারবেন না তাঁরা৷ এত কিছুর ...

7TH PAY COMMISSION: একগুচ্ছ খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য

Image
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মুখে৷ দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি উঠছিল৷ তবে এই বিষয়ে কেন্দ্রের তরপ থেকে কোনও প্রতিক্রিয়া এতোদিন পাওয়া যায়নি৷ বর্তমানে কেন্দ্রের সরকারী কর্মচারীদের বেসিক স্যালারি ১৮,০০০টাকার ওপরে৷ তাদের বেতন বৃদ্ধি হতে পারে এমনই খবর গত সপ্তাহে শোনা গিয়েছিল৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, ৫ টি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ ১) নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল পেনশন স্কিমে(এনপিএস)-এ মূল বেতনে ১০ শতাংশ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে৷ এতে ১৮ লক্ষ কর্মচারীরা লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে৷ ২) শুধু এনপিএস-এ বৃদ্ধিই নয়, এর পাশাপাশি মন্ত্রিসভা অনুমোদন করেছে এই প্রকল্প থেকে থোক টাকা তুলে নিলে অথবা প্রকল্প ছেড়ে বেরিয়ে আসলে যে টাকা পাওয়া যাবে তার ৬০ শতাংশ কর ছাড়ের আওতায় পড়বে৷ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই৷ ৩) সূত্র অনুযায়ী, কর্মচারীদের প্রোমোশন এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার নতুন নিয়ম লাগু করতে চলেছে৷ যেখানে পাবলিক ফিডব্যাক অর্থাৎ জনগণের মতাম...

মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারীর পরিবর্তন! নিয়মের অদল-বদলে ট্রাই-এর সিলমোহর

Image
এবার মোবাইল নম্বরের পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনের ক্ষেত্রে নিয়মও পরিবর্তন করা হল। পদ্ধতিকে দ্রুতগতি করতে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাই। তার পরেই এই পরিবর্তন।  এখন থেকে একই সার্কেলের মধ্যে হলে দুদিন এবং অন্য সার্কেলে হলে পরিষেবা প্রদানকারী সংস্থার পরিবর্তনে ৪ দিন সময় লাগবে। ট্রাই-এর তরফে ইউনিক পোর্টিং কোড পরিবর্তনের সময়কাল ১৫ দিন থেকে কমিয়ে ৪ দিন করা হয়েছে। তবে এর বাইরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর পূর্ব। পোর্টিং-এর জন্য অনুরোধ প্রত্যাহারের পদ্ধতিও সহজ করা হয়েছে। টেলিকমিউনিকেশন মোবাইল নম্বর পোর্টেবিলিটি (সেভেন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশন ২০১৮-এই পরিবর্তনের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে , পোর্টিং পদ্ধতিতে দ্রুতগতির এবং সুবিধাজনক করতে আগেকার পদ্ধতিতে বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোর্টিং-এর জন্য সময়সীমা একই সার্কেলের ক্ষেত্রে ২ টি কাজের দিন। অন্য সার্কেলের ক্ষেত্রে ৪ টি কাজের দিন ধার্য করা হয়েছে। কর্পোরেট পোর্টিং-এর ক্ষেত্রে আগে একটি চিঠিতে ৫০ টি নম্বর দিয়ে পরিবর্তন করা যেত। নতুন নিয়মে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।

‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তোলে; শত্রুদেরই তারা বেশি বিশ্বাস করে'

Image
রাফাল যুদ্ধ বিমান নিয়ে তোলপাড়ের মধ্যেই খোদ রায়বেরিলিতে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়া গান্ধীর কেন্দ্রে রেলের কোচ ফ্যাক্টরিতে এদিন মোদী কারখানার ৯০০তম কোচের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। পাঁচ রাজ্যের নির্বাচনে শোচনীয় ফল করার পর রায়বেরিলিতে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সেনা প্রসঙ্গ টেনে আনেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, সেনার প্রতি পূর্ববর্তি সরকারের মনোভাব কখনও ক্ষমা করবে না দেশের মানুষ। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যে দল প্রশ্ন তোলে তারা আমাদের সেনার থেকে শত্রুদেরই বেশি বিশ্বাস করে। প্রসঙ্গত ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন থেকে শুরু করে সার্জিক্যাল স্টাইক-কংগ্রেসকে বারেবারেই নিশানা করেছেন মোদী। পাল্টা সমালোচনা করেছে কংগ্রেসও। এমনকি কংগ্রেস দাবি তোলে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করুক সরকার। গোটা বিষয়টি সেনার প্রতি অপমান বলে মন্তব্য করেন মোদী। রবিবার রায়বেরিলিতে মোদী বলেন, দেশে দুটো পক্ষ রয়েছে। একদল রয়েছে যারা দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করছে। অন্য দলটি যে কোনও মূল্যে সেনাকে দুর্বল করতে আদাজল খেয়ে লেগেছে। দেশের মানুষ দেখেছে...

দশ হাজার টাকার জন্য প্রেম করে বিয়েতে মর্মান্তিক পরিণতি যুবতীর

Image
দশ হাজার টাকার জন্য স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতার নাম টুম্পা মণ্ডল। বয়স ২২ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। নোদাখালি থানার বাওয়ালি মানিকের বাসিন্দা শুভ সরকারের সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় বিষ্ণুপুর থানার চিলাবেড়িয়ার বাসিন্দা টুম্পা মণ্ডলের। পেশায় নার্সারির শ্রমিক শুভ সরকারের সঙ্গে বিয়ের আগে থেকেই ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল টুম্পার। বিয়ের পর প্রথম প্রথম সবকিছু বেশ ভালোই চলছিল। আনন্দেই কাটছিল দিন। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সুখী দাম্পত্যের স্বপ্ন একটু একটু করে ভাঙতে শুরু করে। অভিযোগ, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য টুম্পার উপর অত্যাচার শুরু করে  স্বামী শুভ সরকার ও শ্বশুর-শাশুড়ি। মৃতার বাপের বাড়ির তরফে দাবি, জামাই শুভ মিত্রের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেকথা জেনে ফেলেছিল টুম্পা। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই টুম্পার উপর শুরু হয় অত্যাচার। শ্বশুরবাড়িতে টুম্পাকে মারধর করা হত বলে অভিযোগ। সম্প্রতি, বাপের বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে আসার জন্য টুম্পাকে চাপ দিতে থাকে শুভ। কিন্তু বে...

‘দেশবাসীকে ভুল বুঝিয়েছেন রাহুল’, রাফাল নিয়ে ৭০ সাংবাদিক বৈঠক করে বোঝাবে বিজেপি

Image
সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ। রাফাল রায়ে 'ব্যাকরণের ভুল' হতে পারে। তা নিয়ে সরকারের অস্বস্তি কাটাতে রায় সংশোধনের আর্জি হতে পারে। কিন্তু পাঁচ রাজ্যে ভোটে বিপর্যয়ের ক্ষত মেরামতিতে রাফালকেই হাতিয়ার করছে বিজেপি। সেই অস্ত্রে আরও শান দিতে এবার এক দিনে ৭০টি সাংবাদিক বৈঠকের ঘোষণা করল গেরুয়া শিবির। রাফাল নিয়ে রাহুল গাঁধী  'ষড়যন্ত্র' করেছেন বলে প্রচার করা হবে ওই সাংবাদিক সম্মেলনগুলিতে। পাঁচ রাজ্যে বিধানসভার ভোটে কংগ্রেসের সাফল্য তুলে ধরতে এবং রাফাল নিয়ে মোদী সরকারকে কোণঠাসা করতে কংগ্রেস ১০০টি সাংবাদিক সম্মেলনের ঘোষণা করেছিল। তার জন্য সারা দেশে ৫০ জন দলের নেতাকেও নির্বাচন করা হয়েছিল। কিন্তু সেটা এক দিনে ছিল না। কিন্তু রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই এবার বিজেপি এক দিনে ৭০টি সাংবাদিক বৈঠকের ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, রাফাল নিয়ে রাহুলকে পাল্টা চাপে ফেলতে আগামিকাল সোমবার দেশের বিভিন্ন শহরে এই সাংবাদিক সম্মেলন করবেন দলের নেতা-মন্ত্রী-সাংসদরা। তাঁরা বোঝানোর চেষ্টা করবেন, রাফাল নিয়ে মোদীর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' করেছেন রাহুল গাঁধী। রাজনৈতিক ফায়দা তুল...

ক্যানসারের ভুয়ো নথি দেখিয়ে আড়াই কোটি টাকা তুললেন এই মহিলা!

Image
চিকিৎসার খরচের নাম করেই দু'বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন জসমিন মিস্ত্রি। বছর দুয়েক ধরেই ক্রমাগত মিথ্যে কথা বলে টাকা আদায় করে যাচ্ছিলেন। কখনও প্রাক্তন স্বামী বা শাশুড়ি-ননদ, আবার কখনও বা নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে। সকলেরই কাছেই ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার গল্প ফেঁদেছিলেন। সেই চিকিৎসার খরচের নাম করেই দু'বছরে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আর বেশির ভাগ টাকাই খরচ করেছেন রকমারি ব্যাগ কিনে। অবশেষে ধরা পড়ে গেলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের ওই মহিলাকে প্রতারণার দায়ে চার বছরের জেলে পাঠিয়েছে আদালত। পুলিশ জানিয়েছে, ছত্রিশ বছরের জসমিন মিস্ত্রি আসলে স্বভাবগত ভাবেই মিথ্যে কথা বলেন। ২০১৩ সালে প্রথম বার প্রাক্তন স্বামী বিজয় কাটেচিয়ার কাছে জানান, তিনি মারণ রোগ ব্রেন ক্যানসারে আক্রান্ত। তার সমর্থনে বিজয়ের হোয়াট্‌সঅ্যাপে চিকিৎসকের বেশ কয়েকটি মেসেজও পাঠিয়ে দেন। এর বছরখানেক পর ‌ জসমীন বিজয়কে জানান, ব্রেন ক্যানসারের শেষ স্টেজে রয়েছেন তিনি। আর মাত্র ছ'মাস বাঁচার আশা রয়েছে তাঁর এবং আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হবে। তবে তার জন্য পাঁচ লক্ষ পাউন্ডের প্রয়োজন। ভারতীয় মুদ্রায় যা প্রা...

ইতিহাস গড়লেন সিন্ধু, ওকাহুরাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুরে সোনা

Image
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জেতার পর সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা আয়োজিত বি.ডব্লিউ.এফ ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে জাপানের নজমি ওকুহারাকে হারিয়ে ইতিহাস তৈরি করলেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতে নজির সৃষ্টি করলেন তিনি। ফাইনালে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল ২১-১৯, ২১-১৭। এই বছরটা একদমই ভাল যায়নি সিন্ধুর জন্য। এই টুর্নামেন্টের আগে এই বছর আর কোনও টুর্নামেন্টই জিততে পারেননি তিনি। কিন্তু কথায় বলে, 'সব ভাল যার শেষ ভাল'। শুরু থেকেই চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ছন্দে ছিলেন সিন্ধু। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টেই অপরাজিত থেকে এই নজির গড়লেন তিনি। সাম্প্রতিককালে ভাল খেললেও টুর্নামেন্টের ফাইনালে উঠে বারবার হারছিলেন সিন্ধু। কিন্তু প্রতিবারেই তিনি জানিয়েছিলেন যে মানসিকতার কোনও সমস্যা নেই। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমস, গত বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস— প্রতিটি ফাইনালেই পরাজিত হয়ে 'সেকেন্ড গার্ল' হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল তাঁকে। কিন্তু ছবিটা বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। এদিনের জয়ে সেই ছবিই ধরা পড়েছে বারবার। গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে পেরেই তাঁর এদিনের সাফ...

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, ঘোষণা কংগ্রেসের

Image
মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর ভুপেশ বাঘেল। পাঁচ দিনের টানাপড়েনের অবসান। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল। ঘোষণা করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে। মধ্যপ্রদেশ-রাজস্থানের জট কাটার পর শনিবারই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার কথা ছিল। শনিবার দিনভর দফায় দফায় ঝাড়খণ্ডের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রাহুল গাঁধী। ছিলেন মুখ্যমন্ত্রীর দাবিদার চার নেতাও। কিন্তু জট কাটানো সম্ভব হয়নি। এরপর আজ রবিবার রায়পুরে ফিরে আসেন জয়ী বিধায়করা। সেখানে পরিষদীয় দলের বৈঠকেই ঠিক হয় মুখ্যমন্ত্রীর নাম ঠিক হয়। যদিও বাঘেলের সঙ্গেই দৌড়ে ছিলেন অনুরাগ সিংহদেও, চরণদাস মহন্ত ও তাম্রধ্বজ সাহু।  কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ সভাপতি তথা ওবিসি নেতা ভূপেশ বাঘেলকেই বেছে নিল কংগ্রেস। দলের প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও নিচু তলার কর্মীদের সঙ্গে মিশে যেভাবে তিনি দলকে টেনে তুলেছেন এবং বিজেপির ১৫ বছরের সরকারকে উৎখাত করেছেন, বাঘেল তারই পুরস্কার পেলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

উত্তাল বঙ্গোপসাগর, হ্যাভলকে ব্যাহত উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকাজ

Image
খবর আসার পর প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত৷ কিন্তু খারাপ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় এখনও উদ্ধার করা গেল না হ্যাভলক দ্বীপে আটকে পড়া অধিকাংশ পর্যটককে৷ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েকজনকেই উদ্ধার করতে পেরেছে উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল৷ বাকিরা এখনও আটকে রয়েছেন হ্যাভলক দ্বীপেই৷ উদ্ধারকার্যে গতি আনতে রবিবারও আরও দু'টি ভ্যাসেল রওনা দিচ্ছে হ্যাভলকের উদ্দেশে৷ দ্রুততার সঙ্গে বেশি সংখ্যক মানুষকে ওই দ্বীপ থেকে বের করে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্ধারকারীদের কাছে৷ বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার জেরে ঘুরতে গিয়ে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন অন্তত ১২০০ জন বাঙালি পর্যটক৷ আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন অন্য রাজ্যের পর্যটকও৷ অনেক চেষ্টায় শুক্রবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সফল হন তাঁরা৷ খবর পাওয়া মাত্রই উদ্ধারকার্যে তৎপর হয় প্রশাসন৷ ঘটনাস্থলে যায় উপকূলরক্ষী বাহিনী৷ শনিবারই হ্যাভলকের উদ্দেশ্যে রওনা দেয় দু'টি বড় ভ্যাসেল৷ বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার জন্য যেহেতু বিমান চলাচল বন্ধ, তাই ভ্যাসেলে করে পর্যটকদের পোর্ট ব্লেয়ারে নিয়ে আসার পরিকল্পনা ছিল উদ্ধারকারীদ...

সন্ত্রাস দমনে আন্তর্জাতিক চুক্তি করল পাকিস্তান

Image
কাবুল: সন্ত্রাসবাদ বিশ্বের অন্যতম প্রধান এবং জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা সমাধানের বিশয়ে বিভিন্ন সময়ে নানাবিধ বৈঠক এবং চুক্তি করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। সেই পথে হেঁটে পড়শি দুই দেশের সঙ্গে চুক্তি করল পাকিস্তান।   অবাক লাগলেও বিষয়টির মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। সন্ত্রাসবাদের মোকাবিলায় চিন এবং আফগানিস্তানের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মৌ চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে হয়েছে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। তিন দেশের প্রতিনিধিই সন্ত্রাসের মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিন দেশের পারস্পরিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিল্যে চলার বিষয়ে সহমত পোষণ করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় চিন এবং পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ক...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'পেথাই', শীতে ভাসাতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়

Image
দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় পেথাই-এ পরিণত হয়েছে। যা উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ঘন্টায় বেগ ১৭ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের অবস্থান শনিবার রাতে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল শ্রীলঙ্গার ত্রিঙ্কোমালি থেকে ৪৪০ কিমি পূর্ব-উত্তর পূর্বে এবং চেন্নাই থেকে ৫৫০ কিমি দক্ষিণ পূর্বে। অন্ধ্রপ্রদেশের ৭২০ কিমি দক্ষিণ -দক্ষিণপূর্বে অবস্থান ছিল সেটির। আগামী ২৪ ঘন্টায় সেটি অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।     অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৭ ডিসেম্বর বিকেলের মধ্যে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কাঁকিনাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। প্রবল বৃষ্টির সতর্কবার্তা ঘূর্ণিঝড় পেথাই-এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-একটি জায়গায় প্রবল বৃষ্টির সম্ভানা রয়েছে ১৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার। এছাড়াও মঙ্গলবারঅর্থাৎ ১৮ ডিস...

পরিবেশ আদালতের নির্দেশেই ফের খুলছে তুতিকোরিনের স্টারলাইন কারখানা

Image
ফের খুলতে চলেছে তামিলনাড়ুর বেদান্ত স্টারলাইন কারখানা। পরিবেশ দূষণের অভিযোগে স্টারলাইন তামার কারখানা বন্ধের দাবিতে উত্তাল হয়েছিল রাজ্য। পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ১৩ জন আন্দোলনকারীর। তারপরেই সরকারি নির্দেশিকা জারির জেরে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সরকারের সেই নির্দেশিকা খারিজ করে ফের কারখানা খোলার অনুমতি দেয় দেশের সর্বোচ্চ পরিবেশ আদালত। কারখানা খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় তিন বছরের মধ্যে ১ কোটি টাকা খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। কারখানা সংলগ্ন এলাকা এবং গ্রামাঞ্চলের বাসিন্দাদের জন্য হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে বেদান্ত সংস্থাকে। এমনকী এলাকার লোকেদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে হবে। যদিও তামিলনাড়ুর এডিএমকে সরকার এই কারখানা খোলার ঘোর বিরোধী ছিল। রাজ্যের পরিবেশমন্ত্রী কেসি কুরুপ্পানান জানিয়েছেন, শীর্ষ আদালতে নাকি তাঁরা আগেই এই কারখানা খোলার বিরোধিতা করে আবেদন জানিয়েছেন। মে মাসে কারখানা বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।  রাজ্য সরকারের এই পদক্ষেপের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে প...

বিধায়কের গাড়ি চালাতে গিয়েই মরতে হল! আক্ষেপ জয়নগর শুট-আউটে মৃতের স্ত্রীর

Image
বেশ চলছিল তাঁদের। অটো চালিয়ে দু-পাঁচ টাকা যে থাকত, তাতেই সংসার চলে যাচ্ছিল। বিধায়কের গাড়ি চালাতে গিয়েই বাজ পড়ে গেল তাঁদের সংসারে। মানুষটাই চলে গেল চিরদিনের মতো। জয়নগর শুটআউট-কাণ্ডে মৃত গাড়ির চালক মইনুল মোল্লার স্ত্রী এক নিঃশ্বাসে বলে যাচ্ছিলেন কথাগুলো। তাঁর আক্ষেপ যাচ্ছে না কিছুতেই। মইনুলের স্ত্রী টুম্পা বলেন, আগে অটোই চালাত মইনুল। এই তিন মাস হল বিধায়কের গাড়ি চালাচ্ছে। আর এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। টুম্পার আক্ষেপ, ও তো কোনও অপরাধ করেনি, ওকে কেন মারল। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দুষ্কৃতীরা বিধায়কের গাড়ি লক্ষ্য করে শুটআউট করে, তখন গাড়িতে ছিলেন চালক মইনুল, সরফুদ্দিন ও আমিন সর্দার। বিধায়ক দু-কিলোমিটার দূরে পার্টি অফিসে নেমে গিয়েছিলেন। সিআইডি তদন্তে উঠে এসেছে, এই শুটআউটের মূল টার্গেট ছিলেন সরফুদ্দিন। গত বছর তৃণমূল নেতা গৌর সরকার ঘনিষ্ঠ খোকনকে খুন করা হয়েছিল, সেই খুনের ঘটনায় নাম জড়িয়েছিল সরফুদ্দিনের। কিন্তু সরফুদ্দিনকে গ্রেফতার করা হয়নি। সরফুদ্দিন বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ বলেই গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ ছিল। ওই পুরনো শত্রুতার জেরে সরফুদ্দিনকে হত্যার চক্রান্ত কি না, ত...

মোদী-হত্যার ছক কষেছিল এই জঙ্গি, বাংলার আদালতে ষড়যন্ত্রকারীর ফাঁসির সাজা

Image
একাধিক বিস্ফোরণের ঘটনায় তো জড়িত ছিলই, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যারও ষড়যন্ত্র করেছিল সে। এমনই এক ষড়যন্ত্রকারী জঙ্গি শেখ সমীর ওরফে মহম্মদ নঈমকে মৃত্যুদণ্ড দিল বনগাঁ মহকুমা আদালত। বিচারক বিনয়কুমার পাঠক তাঁকে ফাঁসির সাজা শোনান। শনিবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরও সে বিচারককে জানায়, কোনও বিস্ফোরণে যুক্ত ছিলাম না। ২০০৭ সালের এপ্রিল মাসে পেট্রাপোল সীমান্তের একটি পরিত্যক্ত বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেফতার করে বিএসএফ। ধৃত মহম্মদ নইম ওরফে শেখ সমীর, মহম্মদ ইউনিস, শেখ আবদুল্লা ও মুজাফ্ফর আহমেদ রাঠোরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগসহ যুদ্ধ ঘোষণা, অস্ত্র মজুত-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করে। এই মামলায় বছর খানেক আগেই সমীর ছাড়া বাকি তিনজনের ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন বিচারক। এবার শেখ সমীরকেও একই সাজা শোনাল আদালত। সরকারি আইনজীবী জানান, শেখ সমীর পাক জঙ্গি সংগঠন লস্কর ই তইবার সক্রিয় সদস্য। তার বাড়ি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। ২০০৫ সালে সে সৌদি আরবেও গিয়েছিল। সেখানেই তার সঙ্গে লস্কর এজেন্টের পরিচয় হয় বলে তদন্তকারীরা জানতে পারে। এরপর পাকিস্তানে গিয়ে...