Posts

রেল সফরে অতিরিক্ত কড়ি গুনতে তৈরি হোন, নতুন ঘোষণা আইআরসিটিসি-র

Image
রেলে সফরকালীন চা-কফির কাগুজে কাপেই তুফান তুলতে অনেকে অভ্যস্ত। ঘুম থেকে উঠে হোক অথবা বিকেলে বার্থে বসে হোক, চা-কফি একবার না খেলেই নয়। তবে এবার সেই সুখ ভোগ করতে গেলেও প্রয়োজন পড়বে অতিরিক্ত গাঁটের কড়ির। কারণ চা-কফির দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আইআরসিটিসি সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ার খবর জানিয়েছে। তাতে জানানো হয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে চা ও কফির দাম কাপ প্রতি বেড়ে ১০ টাকা হচ্ছে। তবে স্ট্যান্ডার্ড চা ৫ টাকাই থাকছে বলে জানা গিয়েছে। রেলওয়ে বোর্ড আইআরসিটিসিকে লাইসেন্স ফিতে বদল আনতে বলেছে। মোট ৩৫০টি ট্রেনে আইআরসিটিসি পরিষেবা দেয়। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে রাজধানী, শতাব্দীর মতো ট্রেন ও প্রিপেইড ট্রেনে দামের কোনও বদল করা হচ্ছে না। রেলে চা-কফি ও জলের বোতলের বেশি দাম নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। এমনকী খাবার নিয়ে অভিযোগের পর রেট কার্ড বা খাবারের দামের তালিকা তৈরি হয়। কেউ বেশি দাম নিলে তার অভিযোগ জানাতেও বলা হয়েছে। সম্প্রতি রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, কোনও ভেন্ডার বিল না দিলে বিনামূল্যে খাবার দিতে হবে। কেটারিং স্টাফদের পিওএস মেশিন নিয়ে হিসাব রাখতেও বলা হয়। এছাড়া রেলের মে...

দলিত ছেলেকে বিয়ের 'শাস্তি', মেয়েকে কোপাল বাবা!

Image
বাবা ফোন করে ডেকেছিল সদ্য বিবাহিত মেয়ে-জামাইকে। এরপর তাঁরা আসতেই আচমকা কাটারি নিয়ে তেড়ে গিয়ে মেয়ে-জামাইকে কোপাতে শুরু করে মত্ত বেলাগাম বাবা। গুরুতর আঘাত পেয়ে এই মুহূর্তে হাসপাতালে মেয়ে, জামাইয়ের ক্ষতও রীতিমতো গভীর। বুধবার হায়দরাবাদের এই ঘটনার বিবরণ জেনে শিউড়ে উঠছে সারা দেশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিস। বানজারা হিলস পুলিসের কথায়, ওবিসি সম্প্রদায়ভুক্ত ৪২ বছরের মনোহর চারিকে তার ভগ্নিপতির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, মেয়ে মাধবী চারি (২০) দলিত সম্প্রদায়ভুক্ত বি সন্দীপকে (২২) বিয়ে করাতে বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল মনোহর চারি। আর সেই ক্রোধেই মেয়ে-জামাইয়ের উপর এমন প্রাণঘাতী আক্রমণ। সূত্রের খবর, মেয়ের বাড়ির শত আপত্তি থাকলেও ১২ সেপ্টেম্বর বোলারুমের এক মন্দিরে বিয়ে করেন মাধবী ও বি সন্দীপ। এই খবর জানার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন পেশায় সোনার দোকানের কর্মী মনোহর চারি। সেই থেকে নিয়মিত বি সন্দীপের বাড়িতে গিয়ে মেয়ে-জামাইকে দেখা করতে বলে মনোহর। কিন্তু এতে তেমন কাজ হয়নি। এরপর বুধবার বিকালের দিকে হঠাত্ মেয়েকে ফোন করে মনোহর। মাধবীকে সে বলে, তারা যেন একবার তার...

বউমার সম্মান বাঁচাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শ্বশুর

Image
মালদহ: বৌমার সম্মান বাঁচাতে গিয়েছিল বৃদ্ধ শ্বশুর৷ কিন্তু উল্টে সেই বৃদ্ধ শ্বশুরকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে৷ আহত শ্বশুরের নাম আব্দুল জব্বর (৮০)৷ মালদহের মানিকচক থানা এলাকার মথুরাপুর গ্রামের ঘটনা৷ আহত বৃদ্ধ বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছেলে লাল মহম্মদ পেশায় শ্রমিক। তাঁদের বাড়ির পাশে একটি গলি রয়েছে। অভিযোগ, সেই গলির রাস্তায় হঠাৎ প্রতিবেশী দানিশ শেখ ও আইস শেখ মাটি খুঁড়তে শুরু করে৷ এই ঘটনা নজরে আসতেই আব্দুলের বৌমা বাঁধা দেয়। কিন্তু অভিযোগ, সেই সময় দানিশ শেখ ও আইস শেখ এবং তাদের সঙ্গে থাকা তিনজন মহিলা আব্দুলের বৌমার সম্মানহানির চেষ্টা করে। এমনকি তাঁকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। সেই সময় বৌমা চিৎকার শুরু করলে ঘটনা শুনতে পায় বাড়িতে থাকা বৃদ্ধ আব্দুল জব্বর৷ সে বৌমাকে বাঁচাতে আসলে পাল্টা তাঁকেই মারধর শুরু করে অভিযুক্তরা। অভিযোগ, বৃদ্ধ আব্দুলকে লোহার রড, লাঠি দিয়ে মারধর করা হয়৷ এমনকি ইট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। ঘটনায় প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় গ্রামবাসীরা ওই বৃদ্ধকে উদ্ধার ক...

হেলমেট না পরার জরিমানা থেকে আয় ১৩.২ কোটি

Image
চেন্নাই: যাত্রী সুরক্ষার্থে হেলমেট না পরার জন্য শাস্তি ঘোষণা করা হয়েছিল৷ হাতেনাতে ধরা পড়লে দিতে হত জরিমান৷ কিন্তু, এই জরিমানা থেকে আয়ের পরিমান কত জানেন? জানলে অবাক হবেন৷ ২০১৩ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত হেলমেট না পরার কারণে টু-হুইলার চালকদের থেকে জরিমানা বাবদ আয় হয়েছে ১৩.২ কোটি টাকা৷ মাদ্রাস হাইকোর্টকে এমনটাই জানিয়েছে তামিলনাড়ু পুলিশ বিভাগ৷ ডিভিশন বেঞ্চের এস.মনিকুমার এবং সুভ্রমনিয়াম প্রসাদ বলেন, পুলিশি বিভাগের ডিরেক্টর জেনারেলের ফাইল করা রির্পোটটিকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরই অর্ডার পাশ করা হবে৷ লাগামছাড়া গাড়ি চালানো, সিট বেল্ট না পরা ইত্যাদি খুবই সাধারণ ব্যাপার৷ তবে, তালিকাতে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, হেলমেট না পরে গাড়ি চালানো৷ একাধিকবারই বিষয়টি নিয়ে জনগণকে সর্তক করা হয়েছে৷ অবলম্বন করা হয়েছে হাজারো পন্থা৷ যার মধ্যে অন্যতম হল জরিমানার বিষয়টি৷ হেলমেট না পরার বিষয়টি নিয়ে একটি রির্পোট জমা দেন ডিজিপি৷ রির্পোটের তথ্য জানাচ্ছে, ট্রাফিক নিয়মের বাস্তবায়নের জন্য পুলিশের বিভাগটি যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছে৷ বিভিন্ন সময়ে জনগণের মধ্যে হেলমেট পরার ...

মহরমে শিশুদের হাতে অস্ত্র না দেওয়ার আর্জি জানালেন ইমামরা

Image
ইমামদের আবেদনপত্র কলকাতা: মহরমের মিছিলে অস্ত্র নিয়ে খেলা বা শিশুদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার জন্য আবেদন জানাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমাম'স অ্যাসোসিয়েশন৷ একটি বিবৃতিতে ইমামদের পক্ষ জানানো হয়েছে, অস্ত্রসহ কোনও মিছিল একেবারেই কাম্য নয়৷ শিশুদের হাতে অস্ত্রসহ মিছিল ও অস্ত্রখেলা শরিয়ত আইন ও ভারতীয় আইনের বিরুদ্ধে৷   আবেদনপত্রে ইমামদের বক্তব্য, শিশুদের হাতে অস্ত্র তুলে দেবেন না৷ মহরমের দিন শোকপালনের সবচেয়ে ভালো উপায় হল, উপবাস করা ও নিজের প্রবৃত্তিকে বশ করা ও আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা৷ একইসঙ্গে ওই দিন কোনও বেআইনি কাজ না-করারও আবেদন জানিয়েছেন ইমামরা৷

শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র স্কুল, ইসলামপুরে গুলিতে মৃত ১ ছাত্র

Image
গুলিবিদ্ধ রাজেশ সরকার। স্কুল চত্বরে পুলিশ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রবল সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইটিআই পড়ুয়ার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে। সংঘর্ষে পুলিশ ও পড়ুয়া মিলিয়ে আরও  ৯ জন আহত হয়েছে।  ওই স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছিল। সম্প্রতি তিনজন শিক্ষক নিযুক্ত হলেও তাঁদের নিয়োগের বিরোধিতা করেন পড়ুয়ারা। তাঁরা সেই শিক্ষকদের স্কুলে ঢুকতে দিতে অস্বীকার করে। পড়ুয়াদের অভিযোগ স্কুলে বিভিন্ন বিভাগে শিক্ষকের অভাব রয়েছে। নবনিযুক্ত শিক্ষকরা উর্দু ভাষার। পড়ুয়াদের দাবি, ওই স্কুলে উর্দুর ছাত্র-ছাত্রীই নেই। তারা অন্য বিষয়ের শিক্ষক নিয়োগের দাবি করে। তদের দাবি, স্কুল প্রাথমিক ভাবে আশ্বাস দিয়েছিল যে ওই শিক্ষকদের নিয়োগ করা হবে না। বৃহস্পতিবার স্থানীয় থানার পুলিশ ওই তিন শিক্ষককে নিয়ে যান স্কুলে। কিন্তু তাঁদের ঢুকতে দিতে অস্বীকার করেন পড়ুয়ারা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ তাদের সরাতে গেলে শুরু হয়ে যায় সংঘর্ষ। কয়েক মূহূর্তের মধ্যে সেই সংঘর্ষ ব্যাপক আকার নেয়। পুলিশের অভিযোগ, পড়ুয়ারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ব...

হার্দিক ছাড়াও এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন অক্ষর ও শার্দুল

Image
মুম্বই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন  অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট পান ৷ চোটটা বেশ গুরুতর ৷ লোয়ার ব্যাক স্প্যাজমের চিকিৎসা চলছে তাঁর ৷ বিসিসিআইয়ের মেডিক্যাল দল পুরো বিষয়টির ওপর নজর রেখেছেন ৷ এশিয়া কাপে-র বাকি অংশে তাঁকে আর পাওয়া যাবে ৷ পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন দীপক চাহার ৷ বাঁ হাতি স্পিনার অকসর প্যাটেলও চোট পেয়েছেন পাকিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান তিনি ৷ তাঁকেও স্ক্যান করতে পাঠানো হয়েছে ৷ সেখানে ট্যান্ডনে ছিঁড়ে গেছে ৷ রবীন্দ্র জাদেজা যাচ্ছেন অক্ষর প্যাটেলের পরিবর্ত হিসেবে ৷ ডানহাতি পেসার শার্দুল ঠাকুর ডানহাতি উরু এবং কুঁচকিতে অসুবিধা হচ্ছে ৷ হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি এই অসুবিধার সম্মুখীন হন ৷ শার্দুলের পরিবর্ত হিসেবে সিদ্ধার্থ কউল দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷

হোমের মধ্যেই ওয়ার্ডেনকে খুন করল সিরাপ নেশাড়ু পাঁচ কিশোর

Image
বিহারে সরকারি হোমে সিরাপের অপব্যবহার। তা রুখতে গিয়ে বেঘোরে প্রাণ দিলেন ওয়ার্ডেন। ৫ কিশোর বন্দি মিলে তাঁকে গুলি করে খুন করেছে। ১৭ বছরে এক সহবন্দিকেও খুন করেছে তারা। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা।তাদের মধ্যে একজনের বাবা স্থানীয় সংযুক্ত জনতা দলের নেতা। পটনা থেকে ৩২৫ কিমি দূরে পূর্ণিয়ায় অবস্থিত ওই হোম। অল্পবয়সী ছেলেমেয়েরা অপরাধমূলক কাজকর্মে লিপ্ত হলে, তাদের সেখানে আনা হয়। সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলে। সবরকম সুযোগ সুবিধাই দেওয়া হয়। অসুখ বিসুখ হলে মেলে চিকিৎসা পরিষেবাও। তার জন্য ওষুধপত্র মজুত থাকে সবসময়। কিন্তু সম্প্রতি ওষুধপত্রের অপব্যবহার শুরু হয়। লুকিয়ে কফ সিরাপ সরিয়ে নিতে শুরু করে জনা কয়েক কিশোর। সেগুলি মাদকদ্রব্য হিসাবে ব্যবহার করতে শুরু করে তারা। ওয়ার্ডেন বিজেন্দ্র কুমারের কানে সেখবর পৌঁছয়। মঙ্গলবার সন্দেহভাজনদের পাঁচজনের জিনিসপত্রে তল্লাশি চালান তিনি। তাতে উদ্ধার হয় কফ সিরাপের শিশি। এর পর স্থানীয় জুভেনাইল জাস্টিস বোর্ডের দ্বারস্থ হন বিজেন্দ্র। ওই পাঁচজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান। বুধবার তাঁর আবেদন মেনে নেয় জুভেনাইল জাস্টিস বোর্ড। সে খবর কানে যেতেই নাকি মেজাজ হ...

উত্তরপ্রদেশে অজানা জ্বরের বলি ৭৯

Image
যোগীর রাজ্যে 'অজানা জ্বর'-এর আতঙ্ক। উত্তরপ্রদেশে এই জ্বরে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৭৯ জনের প্রাণ গিয়েছে। এ বিষয়ে বুধবার সরকারি রিপোর্ট পেশ হয়েছে। এরসঙ্গে সারা রাজ্যে মেডিক্যাল টিমকেও সতর্ক করা হয়েছে। মানুষ যাতে অযথা আতঙ্কিত না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, বরেলিতে ২৪, বদায়ুঁতে ২৩, হরদইতে ১২, সীতাপুরে ৮, বাহরাইচে ৬, পিলিভিটে ৪ এবং শাহজাহানপুরে ২ জন মারা গিয়েছেন এই 'অজানা জ্বর'-এ। শুধু শহরই নয়, গ্রামাঞ্চলেও এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে তা নিয়ে স্বাস্থ্যকর্তা ও চিকিত্সকরা আলোচনাতেও বসেছেন। উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বরেলিতে গিয়ে গোটা পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন। এরপর তিনি জানান, "জ্বরে যে ক'জনের মৃত্যু হয়েছে তা ডেথ অডিট করে দেখা হবে।" চিকিত্সকদের মোট তিনটি দল তৈরি করেছে যোগী সরকার। বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় ওষুধও পৌঁছে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, কেরলে বন্যা থামার পরে 'র‌্যাট ফ্লি'-র প্রকোপ দেখা দেয় এবং বহু মানুষ এই রোগে মারা গিয়েছেন। উত্তরপ্রদেশেও বন্যা পর...

৮.৭৫ কোটি টাকায় নিলাম হল বিজয় মালিয়ার ২টি কপ্টার

Image
ঋণ খেলাপি 'লিকার ব্যারন' বিজয় মালিয়ার ব্যক্তিগত ২টি হেলিকপ্টার নিলাম করে ৮ কোটি ৭৫ লাখ টাকা আদায় করল ঋণ আদায়কারী ট্রাইবুনাল। বুধবার ট্রাইবুনাল নিজে দায়িত্ব নিয়ে কিংফিশার এয়ারলাইনসের কর্ণধার বিজয় মালিয়ার ২টি ব্যক্তিগত হেলিকপ্টার নিলাম করে। ওই হেলিকপ্টার ২টি ৮ কোটি ৭৫ লাখ টাকায় কিনে নেয় চৌধুরী অ্যাভিয়েশন। দিল্লির এই সংস্থার ডিরেক্টর সত্যেন্দ্র শেরাওত এনডিটিভি-কে জানিয়েছেন, "আমাদের কোম্পানি (চৌধুরী অ্যাভিয়েশন) মালিয়ার ২টি কপ্টার ৮ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছে। বেঙ্গালুরুতে ডিআরটি-র (ঋণ আদায়কারী ট্রাইবুনাল) তরফে নিলামের আয়োজন করা হয়েছিল। সেখানেই এক একটি কপ্টার ৪ কোটি ৩৭ লাখ টাকায় কিনে নিয়েছে আমাদের কোম্পানি"। সত্যেন্দ্র শেরাওত আরও জানান, মালিয়ার এই ইউরোকপ্টার (বি১৫৫) ২টি ১০ বছরের পুরনো। পাঁচ আসন বিশিষ্ট এই কপ্টারগুলো মালিয়া কিনেছিলেন ২০০৮ সালে। ২০১৩ সালে এই কপ্টারগুলো শেষবার ব্যবহৃত হয়েছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর এই কপ্টারগুলো মুম্বইয়ের জুহু বিমানবন্দরেই পড়েছিল। চৌধুরী অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কপ্টারগুলো এখনও পরিষেবা দেওয়ার মতো অবস্থায় রয়েছে। তাঁরা এই কপ্টারগুলো ব...

স্বামীকে তালাক দিয়ে স্ত্রী পালালেন বান্ধবীর সঙ্গে

Image
সীতাপুর: শুধু স্বামীরাই যে স্ত্রীদের তিন তালাক দেয় তা নয়। তেমন তেমন বৌও বরকে তালাক দিতে পারে বইকি। উত্তর প্রদেশের সীতাপুরে এমনই এক বৌ পুলিশের সামনে তালাক দিলেন স্বামীকে। তারপর চম্পট দিলেন বান্ধবীর সঙ্গে। পুলিশ জানিয়েছে, যেহেতু মহিলা প্রাপ্তবয়স্ক, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না তারা। বেচারা স্বামী এখন থানায় থানায় ঘুরছেন ইনসাফের দাবিতে। সীতাপুর জেলার খৈরাবাদে ঘটেছে এই ঘটনা। হাসিন নামে ওই মহিলার বিয়ে হল মাসদুয়েক আগে, দিল্লির বাসিন্দা আজাদের সঙ্গে। আজাদ বলেছেন, প্রথম দিকে সব কিছু ঠিকই চলছিল কিন্তু হাসিন আচমকা বাড়ি যাওয়ার জেদ করেন। তারপর আর শ্বশুরবাড়ি ফিরে আসেননি। হাসিনের বাবা মা জানিয়েছেন, তাঁদের মেয়ের সম্পর্ক ছিল নারজিন নামে আর একটি মেয়ের সঙ্গে। তাঁদের মধ্যে স্বামী-স্ত্রীর মত সম্পর্কও ছিল। একবার তিনি হাতে নাতে ধরেও ফেলেছিলেন। সম্ভবত সে কারণেই স্বামীকে ছেড়ে বান্ধবীর সঙ্গে পালিয়েছেন তিনি। তবে হাসিনের অভিযোগ, আজাদ তাঁকে মারধর করতেন, নেশা করতেন। দুই বান্ধবী মহিলা পুলিশ থানায় গিয়ে আজাদের বিরুদ্ধে অভিযোগও করেছেন। তাঁদের বক্তব্য, হাসিনের বিয়ে তাঁর অনিচ্ছেয় জবরদস্তি করে দেওয়া হয়, প্রথ...

সিল করে দেওয়া হল বাগরি মার্কেট

Image
কলকাতা: আপাতত বাগরির মার্কেটের আগুন নিয়ন্ত্রণে৷ তবে এখন সমস্যা অন্য৷ ইতিমধ্যেই বাগরি মার্কেটের গেটগুলো সিল করে দিয়েছে পুলিশ৷ এবার সিসিটিভি মারফত চলবে নজরদারির কাজ৷ কারণ যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে মার্কেটটি৷ তাই কোনও অবস্থাতেই ঝুঁকি নিতে চাইছে না উদ্ধারকারী দল৷ বুধবার বিপর্যয় মোকাবিলা দল ও কমব্যাট ফোর্স বাগরি মার্কেটের ভিতরে ঢোকে৷ সেখানে বন্ধ থাকা প্রতিটি দোকানের শাটার কাটা হয়৷ ভাল করে দেখে নেওয়া হচ্ছে কোথাও এখনও ছাইচাপা আগুন রয়েছে কিনা৷ তবে নিশ্চিত হওয়ার পরও বৃহস্পতিবার দমকল বাহিনীকে দেখা গেল বাগরি মার্কেট চত্বরে৷ আর কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল বাহিনী থেকে পুলিশ কেউই৷ যাতে কোনও ভাবে বিপদ ছুঁতে না পারে সেই জন্যই সিল করে দেওয়া হয় বাগরি মার্কেটের প্রতিটি গেট৷ প্রায় সাড়ে তিন দিন কেটে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে৷ এক নিমেষে চোখের সামনে সব পুড়ে ছাই৷ বীভৎস সেই স্মৃতি৷ এক ধাক্কায় সর্বশান্ত হয়ে গিয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী৷ পুজোর আগে এই ধাক্কা নিতে না পারারই মতো৷ ছাই চাপা আগুন ঘিরে দানা বেঁধেছিল আতঙ্ক৷ তবে সেই আতঙ্ক এখন কমেছে৷ কিন্তু চোখের সামনে এখনও জ্বলজ্বল করছে সেই ভয়...

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পান্ডিয়া

Image
দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে বোলিং করার সময় পিঠে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠে ছেড়েছিলেন৷ এরপরই এশিয়া কাপে ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সংশয় কাটল বৃহস্পতিবার৷ বোর্ড সূত্রে জানিয়ে দেওয়া হল এশিয়া কাপে আর নেই হার্দিক৷ পিঠের চোটের জন্য এশিয়া কাপের বাকি ম্যাচে আর খেলা হবে না বরোদার অল-রাউন্ডারের৷ তবে হার্দিকের পরিবর্তে রোহিতের দলে কে আসতে চলেছেন? হার্দিকের পরিবর্ত হিসেবে দুবাইয়ে নাকি ছুটে যাচ্ছেন দীপক চাহার৷ বৃহস্পতিবারই এই পেসার দুবাইয়ে পা রাখতে পারেন বলে খবর৷ যদিও বোর্ডের পক্ষ থেকে পাকাপাকিভাবে চাহারের দুবাই যাওয়া নিয়ে এখনও বিবৃতি দেওয়া হয়নি৷ পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বল করার পরেই কোমরে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক৷ দুবাইয়ের গরমে ক্রিকেটারদের মাংসপেশীতে টান ধরা অস্বাভাবিক কিছু নয়৷ তবে এক্ষেত্রে খিঁচ লেগে থাকতে পারে পান্ডিয়ার৷ ভারতীয় ফিজিও মাঠে আসার আগেই ধোনি-রোহিতরা পান্ডিয়ার শুশ্রুষায় হাত লাগান৷ এগিয়ে আসেন পাক ব্যাটসম্যানরাও৷ বেশ কিছুক্ষণ ধরে মাঠেই প্রাথমিক চিকিৎস...

তেত্রিশ বছরের লজ্জা মুছে শাস্তিযোগ্য তিন তালাক, সিলমোহর রাষ্ট্রপতির

Image
প্রায় ৩৩ বছর আগে ভারতের ইতিহাসে এক লজ্জাজনক নজির গড়েছিল রাজীব গান্ধীর নেতৃত্বে তৎকালীন কংগ্রেস সরকার। মৌলবাদীদের সামনে মাথা নত করে শাহ বানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানের মারপ্যাঁচে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এবার সেই লজ্জাজনক অধ্যায় মুছে ফেলল দেশ। তিনবার তালাক বলেই আর দায় ঝেড়ে ফেলা যাবে না। ভেঙে দেওয়া যাবে না বিবাহের সম্পর্ক। ইতিহাস গড়ে রাষ্ট্রপতির সিলমোহরে এবার দেশে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হল অমানবিক তিন তালাক প্রথা। মুসলিম মহিলাদের স্বস্তি দিয়ে কেন্দ্রের আনা তিন তালাক অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।   স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছিলেন, যেভাবেই হোক না কেন তুলে দেওয়া হবে তিন তালাক প্রথা। সেই প্রতিশ্রুতিই রাখলেন তিনি। এবার থেকে  তিন তালাকের মামলায় দোষী সাব্যস্ত হলে তিন বছরের জেল ও জরিমানা দিতে হবে দোষীদের। এছাড়াও নির্যাতিত স্ত্রীকে ভরণপোষণ দেওয়াও বাধ্যতামূলক করা হল। উল্লেখ্য, আগেই সংসদে 'মুসলিম উইমেন প্রটেকশন অফ রাইটস অফ ম্যারেজ বিল-২০১৭' বা তিন তালাক বিল পেশ করেছিল কেন্দ্র। লোকসভায় পাশ হলেও বিরোধীদ...

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দু’জনের।

Image
বাঁকুড়া: ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় যখন আতঙ্ক ছড়িয়েছে শহরে, তখন আবার কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল দু'জনের। একজন শিশু আর একজন বৃদ্ধ। মৃতদের বাড়ি বাঁকুড়ায়। বুধবার সকালে পার্ক সার্কাসের একটি হাসপাতালে মারা যায় বছর সাতেকের এক শিশুর। ফুসফুসে সংক্রমণ ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে ১১ সেপ্টেম্বর ওই নার্সিংহোমে ভরতি হয়েছিল সে। আগামী রবিবার তার জন্মদিন ছিল।   মৃতার নাম শ্রীতমা রায়। বাড়ি বাঁকুড়ার কোতলপুরে। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিল শ্রীতমা। চিকিৎসা চলছিল। কিন্তু জ্বর কিছুতেই সারছিল না। উলটে শ্রীতমার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষপর্যন্ত, ১৫ সেপ্টেম্বর তাকে কলকাতায় নিয়ে আসেন পরিবারের লোকেরা। ভরতি করা হয় পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রীতমার ফুসফুসে প্রবল সংক্রমণ হয়েছিল। সর্দি-কাশির উপসর্গও ছিল। ভেন্টিলেশন রেখে ওই শিশুর চিকিৎসা চলছিল। কিন্তু, শেষরক্ষা হল না। বুধবার মারা যায় বাঁকুড়ার কোতুলপুরের শ্রীতমা রায়। ঘটনাচক্রের আবার আগামী রবিবার তার জন্মদিন ছিল। জন্মদিনের তিনদিন আগে মেয়েকে হারিয়ে ভেঙে...

বিপুল হারে বিধায়কদের বেতন বাড়ল মোদীর রাজ্যে

Image
গান্ধীনগর: এক বিলেই বেড়ে গেল বিধায়কদের বেতন। বেতন বৃদ্ধির হার কিছু কম নয়। মাসিক ৪৫ হাজার টাকা। আর এতেই বিধায়কদের বেতন পৌঁছে গেল ছয় অংকের সংখ্যায়। সম্প্রতি বিধায়কদের বেতন নিয়ে একটি নতুন বিল পাস করা হয়েছে গুজরাত বিধানসভায়। সেখানেই বিধায়ক এবং মন্ত্রীদের বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই বৃদ্ধিতে চাপ বেড়েছে সরকারি কোষাগারের। গুজরাতের বিধায়কেরা বর্তমানে প্রতি মাসে ৭০ হাজার ৭২৭ টাকা বেতন পান। নতুন বিল অনুসারে তাঁদের বেতন হচ্ছে এক লক্ষ ১৬ হাজার ৩১৬ টাকা। অর্থাৎ বেতন বাড়ল ৪৫ হাজার ৫৮৯ টাকা। এছাড়াও বৃদ্ধি পেয়েছে বিধায়কদের ভাতার পরিমাণ। তাঁদের দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। মাসিক ডাক ভাতার লস অফ পে ছিল এক হাজার টাকা। তা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। ওই রাজ্যের মন্ত্রীদের বেতনও বেড়েছে একই হারে। আগে গুজরাতের মন্ত্রীরা প্রতি মাসে ৮৬ হাজার টাকা বেতন পেতেন। তাঁদের বর্ধিত বেতন হয়েছে এক লক্ষ ৩২ হাজার টাকা। শতাংশের হিসেবে এই বৃদ্ধির হার ৫৪। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বর্ধিত বেতন ধার্য হচ্ছে ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে। যার অর্থ হচ্ছে পরবর্তী ...

বেড়াতে যাওয়ার টাকা না পেয়ে আত্মঘাতী কিশোরী

Image
ময়নাগুড়ি : বাবার কাছে বেড়াতে যাওয়ার টাকা চেয়েছিল। কিন্তু, তা না পেয়ে আত্মঘাতী হল এক কিশোরী। নাম স্বপ্না রায়। বাড়ি ময়নাগুড়ি ভোটপট্টি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতা কিশোরী ভোটপট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটের ছাত্রী। গতকাল সকালে বান্ধবীর সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল স্বপ্না। কিন্তু, টাকা না থাকায় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তার বাবা। বলেছিলেন, "আজ হাতে টাকা নেই।" এরপরই উদ্ধার হয় মেয়ের ঝুলন্ত দেহ। স্বপ্নার বাবা হরিপ্রসাদ রায় বলেন, "সকালে স্বপ্না এসে বলেছিল বান্ধবী তিস্তার সঙ্গে করলাভ‍্যালি বাগানে বেড়াতে যাবে। ওখানে তিস্তার দিদির বাড়ি। কিছু টাকা দাও। আমি মেয়েকে বললাম, মা আমার কাছে একদম টাকা নেই। এই বলে আমি শৌচাগারে চলে যাই। স্বপ্নার মা বারান্দায় চা বানাচ্ছিলেন। নীলমণি চিনি আনতে গিয়ে শোবার ঘরে ঢুকে দেখেন স্বপ্নার দেহ ঝুলছে । ছুটে এসে স্বপ্নার ঝুলন্ত দেহ দেখে চমকে উঠি।" খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থানে এসে স্বপ্নার দেহ উদ্ধার করে। ময়নাগুড়ি থানার IC নন্দকুমার দত্ত বলেন,"ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের...

"শরীর খারাপ, খাবার এনে দেবে?" অভিনব কায়দায় শিশু চুরি

Image
শিশুর মা মা মামণি খাতুন বিবি আর জি কর হাসপাতালে শিশু চুরির অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। শিশু চুরির অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় টালা থানায়। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। আজ দুপুরে দু'মাসের শিশুটিকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে গেছিলেন তার মা মামণি খাতুন বিবি। শিশুটির নাম কালাম মোল্লা। মামণি দেগঙ্গা থানা অন্তর্গত গোসাইপুরের বাসিন্দা। মামণির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন তাঁর বউদি এবং বউদির বোন। বউদি এবং তাঁর বোন খাবার আনতে গিয়েছিলেন হাসপাতালের বাইরে। সেই সময় স্ত্রী রোগ বিভাগের বাইরে দাঁড়িয়ে ছিলেন মামণি। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন বছর ৩০-এর এক মহিলা। অভিযোগ ওই মহিলা মামণিকে বলে, "আমার শরীর খুবই খারাপ। আমার জন্য একটু খাবার এনে দেবে? আমি তোমার বাচ্চাকে দেখছি। " মামণি ওই মহিলার কোলে শিশুটিকে দিয়ে বাইরে খাবার আনতে যান। কিন্তু খাবার কিনে ফিরে এসে আর ওই মহিলা ও শিশুটিকে দেখতে পাননি। এরপর মামণি এবং তাঁর আত্মীয়রা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খোঁজেন। শিশুটিকে না পেয়ে তাঁরা টালা থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, পুলিশ তদ...

যাদবপুরের ডি-লিট সম্মান ফিরিয়ে দিলেন তেন্ডুলকর

Image
সমাবর্তনের দিন কলকাতায় থাকবেন না। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দেওয়া যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট উপাধি নিতে রাজি হলেন না শচীন তেণ্ডুলকর। বিশ্ববিদ্যালয় কর্ত়ৃপক্ষকে মাস্টার ব্লাস্টার জানিয়েছেন, নীতিগত কারণে ডি-লিট সম্মান গ্রহণ পারবেন না তিনি। বস্তুত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। তাঁর পরিবর্তে বক্সার মেরি কমকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।   মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরকে সাম্মানিক ডি-লিট দিতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্ত হয়েছিল, ২৪ ডিসেম্বর সমাবর্তন অনষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। কিন্তু, শচীন রাজি নন! সূত্রের খবর, প্রস্তাব পাওয়ার পর যাদবপুর কর্তৃপক্ষকে সচিন জানিয়েছেন, তিনি নীতিগতভাবে এই পুরস্কার নেবেন না। এরআগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর। আগেই আলোচনা হয়েছিল অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কমকে ডি-লিট গ্রহণের অনুরোধ করা হবে। এদিন সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। রাজ্যসভার সাংসদ মেরি কম বিশ্ববন্দিত ক্রীড়াব্যক্তিত...

খোঁজ মিলল পৃথিবীর মতো আরও দ্বিগুণ আয়তনের গ্রহের, মিলবে কি প্রাণের সন্ধান

Image
প্রাণের খোঁজে এবার নজরে এল পৃথিবীর মতো এক গ্রহের। তবে, তার আয়তন পৃথিবীর থেকে দ্বিগুণ। এই গ্রহটির খোঁজ মিলেছে আলাদা একটি স্টার সিস্টেমে। যার নাম ৪০ এরিদানি। কল্পবিজ্ঞানের জনপ্রিয় গল্প স্টার-ট্রেকের অন্যতম চরিত্র স্পোরক-এর গ্রহ ভালকান এখানে অবস্থিত।  ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বো-মা এবং তাঁর কয়েকজন সহকারী অ্যারিজোনা থেকে ১.৩ মিটার টেলিস্কোপ-এর সাহায্যে পৃথিবীর মতো এই গ্রহটিকে খুঁজে পান। এর ঘণত্ব পৃথিবীর তুলনায় ৮.৫ গুণ বেশি। এই গ্রহটি তার সৌরবলয়ের মূল স্টারটি-কে ৪২ দিনে একবার প্রদক্ষিণ করে। এই স্টারটি এইচডি ২৬৯৬৫ বা ৪০ এরিদানি নামে পরিচিত। এই স্টারটির বয়স সূর্য-র মতো হলেও তা অনেকটাই ঠান্ডা এবং এর ঘণত্বও অনেক কম। ১৯৯১ সালে স্টার-ট্রেকের জন্মদাতা জেনি রোডেনবেরি লিখেছিলেন ৪০ এরিদানি ভালকান গ্রহের মূল স্টার। এই সৌর স্টার বলয়ে তিনটি মূল স্টার রয়েছে। যার জন্য একে ট্রিপল স্টার সোলার সিস্টেম বলা হয়। প্রত্যেক স্টারেরই নিজস্ব কিছু গ্রহ রয়েছে। যারা শুধু নির্দিষ্ট একটি মূল স্টারকেই প্রদক্ষিণ করে। যেমন পৃথিবীর মতো দেখতে গ্রহটি ৪০ এরিদানি-কে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে এই স্টার বলয়ের দূরত্বও খুব বেশি নয়।...