Posts

লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ দেবে সরকার

Image
তিরুঅনন্তপুরম:লিঙ্গ পরিবর্তন করতে চাইলে রূপান্তরকামীদের ২ লক্ষ টাকা করে দেবে সরকার। কেরলের রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি জারি করে কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রূপান্তরকামীরা যদি তাঁদের লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে সরকার তাঁদের দু লক্ষ করে টাকা দেবে। যাঁরা ইতিমধ্যেই তাঁদের লিঙ্গ পরিবর্তন করে ফেলেছেন তাঁরাও এই টাকা পেতে আবেদন করতে পারেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর ফেসবুক পেজে সরকারি ভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেখানে লেখা হয়েছে যে রূপান্তরকামীরা অর্থাভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারছেন না, তাঁরা যেন চিন্তা না করেন। সরকার তাঁদের পাশে রয়েছেন। এর আগে কেরলে রূপান্তরকামীদের শিক্ষা এবং কর্মসংস্থানেরও যাবতীয় দায়িত্ব নিয়েছে কেরল সরকার। ভারতে মধ্যে দক্ষিণ ভারতের এই রাজ্যই প্রথম রূপান্তরকামীদের জন্য বিশেষ নীতি নিয়ে আসে। কেরলের সব সরকারি কলেজে রূপান্তরকামীদের জন্য দু'‌টি করে আসন সংরক্ষিত রয়েছে।

ধান বিক্রি? এ বার রাজ্য সরকারের SMS সরাসরি পাবেন কৃষকরা

Image
ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷ কলকাতা: বাংলার কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার৷ ধান কিনতে এ বার সরাসরি কৃষকদের মোবাইলে এসএমএস করবে সরকার৷ চলতি মাস থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর৷ ধান বিক্রির ক্ষেত্রে যাতে ফড়ের দ্বারা প্রতারিত না হন কৃষকরা, তাই এ বার ধান কিনতে সরাসরি কৃষকদেরকে মোবাইলে এসএমএস করে জানাবে রাজ্য সরকার৷ জানানো হবে কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্যও৷ ইতিমধ্যেই ১৭ লক্ষ কৃষকের মোবাইল নম্বর সংগর্হ করেছে সরকার৷ কৃষকদের এসমএমএস করে ধান কেনা ও অন্যান্য তথ্য জানানোর প্রক্রিয়াটি কৃষি ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগ৷

অবসর নিচ্ছেন PepsiCo সিইও ইন্দ্রা নুয়ি

Image
দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পরে পেপসিকো সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইন্দ্রা নুয়ি। সোমবার আমেরিকান সংস্থার তরফে এই খবর পাওয়া গিয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পেপসিকো প্রেসিডেন্ট র‌্যামন লাগুয়ার্তা।  এদিন সংস্থা প্রচারিত বিবৃতিতে জানা গিয়েছে, 'বোর্ড অফ ডিরেক্টর্স সর্বসম্মত ভাবে ইন্দ্রা নুয়ির (৬২) পরিবর্ত হিসেবে র‌্যামন লাগুয়ার্তাকে চিফ একজিকিউটিভ অফিসার হিসেবে নির্বাচিত করেছে।' এক দশকের বেশি সিইও পদে থাকাকালীন পেপসিকোর পণ্যের গুণগত মান বাড়ানোর উদ্যোগ নিয়েছেন আইআইএম কলকাতার প্রাক্তনী ইন্দ্রা নুয়ি। সংস্থায় নিজের দায়িত্ব পালন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'পেপসিকো-কে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সেরা সম্মানজনক পদক্ষেপ। গত ১২ বছরে আমরা যা কিছু করেছি, তার জন্য আমি গর্বিত। শুধুমাত্র সংস্থার শেয়ারহোল্ডারদেরই নয়, বিশ্বজুড়ে সমস্ত গোষ্ঠীর গ্রাহকদের উত্‍সাহ বৃদ্ধি করতে আমরা সমর্থ হয়েছি।' এদিন পেপসিকো এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, 'দীর্ঘ ২৪ বছর সংস্থায় থাকার পরে আগামী ৩ অক্টোবর অবসর নিতে চলেছেন সিইও ইন্দ্রা নুয়ি। শেষ ১২ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতা হস্তান্তর ...

স্বাধীনতা দিবসে দিল্লিতে হামলার ছক বানচাল, জম্মুতে গ্রেপ্তার জঙ্গি

Image
দিল্লি : স্বাধীনতা দিবসে দিল্লিতে হামলার ছক কষেছিল। তার আগেই জম্মু পুলিশের হাতে ধরা পড়ল এক জঙ্গি। তার কাছ থেকে আটটি লাইভ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতরাতে জম্মুর গান্ধিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই জঙ্গিকে। জম্মু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত জঙ্গির নাম ইরফান হুসেন ওয়ানি (২৫)। বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরা গ্রামে। তার কাছে যেসব বিস্ফোরকগুলো ছিল তা কাউকে হ্যান্ডওভার করার দায়িত্ব ছিল ইরফানের উপর। এই গ্রেনেডগুলো দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে ব্যবহার করা হত বলে অনুমান পুলিশের। গ্রেনেড ছাড়া ওই জঙ্গির কাছ থেকে ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।  জেরায় ইরফান জানিয়েছে, সে জ়াকির মুসার নেতৃত্বে সন্ত্রাসবাদী সংগঠন আনসার গাজ়ওয়াত-উল-হিন্দ-এর সঙ্গে জড়িত। তার সন্দেহজনক গতিবিধি আগেই নজরে এসেছিল পুলিশের। এরপর গান্ধিনগরে অভিযান চালিয়ে গতরাতে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গীদের ব্যাপারে খোঁজখবর পেতে ধৃত জঙ্গিকে জেরা করছে পুলিশ। পাশাপাশি শহর ও শহর সংলগ্ন এলাকায়র ব্যাপক তল্লাশি চলছে।  গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করে জানিয়েছিল, দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভেস্তে দিতে...

বিছানা, বালিশ নিয়ে প্রেসিডেন্সির চত্বরেই পড়ুয়ারা

Image
আপাতত ওঁদের ঘর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর। গত চার দিন ধরে সেখানেই স্নান, খাওয়াদাওয়া করছেন আন্দোলনরত পড়ুয়ারা। এমনকি, রাতে তাঁরা বিছানা-বালিশ নিয়ে ওখানেই ঘুমাচ্ছেন। হস্টেল না পাওয়া পর্যন্ত এ ভাবেই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা। তিন বছর হয়ে গেলেও এখন সংস্কার শেষ হয়নি ঐতিহ্যবাহী হিন্দু হস্টেল। মোট তিনটি ব্লক। তার মধ্যে একটি ব্লকের কাজ শেষ হতে এখনও কম করে তিন মাস লাগবে। বাকি দু'টি ব্লকে কবে সংস্কার হবে, কেউ জানেন না। হস্টেলের ভিতরের মাঠ দেখলে আঁতকে ওঠার জোগাড়। আগাছায় ভর্তি। কোথাও বালি পড়ে রয়েছে তো কোথাও ইট-কাঠ-পাথর। এই অবস্থায় এখনই হিন্দু হস্টেল ছাত্রদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি বলেন, "হস্টেলের মেরামতির কাজের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। তাদের বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে। এখনও কাজ শেষ হয়নি। এর মধ্যে পড়ুয়াদের থাকার ব্যবস্থা করা যাবে না। যত দ্রুত সম্ভব হস্টেল সংস্কারের চেষ্টা চলেছে।" সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। এ দিনও পড়ুয়ারা তাঁদের দাবি থেকে সরে আস...

বাবা-মা সেলফি-তে মত্ত, লেকের জলে তলিয়ে গেল ৩ বছরের মেয়ে

Image
নয়াদিল্লি: কখনও বহুতলের ছাদের প্রাচীরের উপর, কখনও চলন্ত রেলগাড়ির সামনে, কখনও বা গলায় বিষাক্ত সাপ জড়িয়ে সেলফি তুলছেন এই প্রজন্ম! এ যেন এক তীব্র নেশার হাতছানি! আর এই নেশার কারণে প্রায় রোজই পৃথিবীর কোনও না কোনও প্রান্তে শেষ হয়ে যাচ্ছে তরতাজা প্রাণেরা! এবার সেলফি ম্যানিয়ার বলি হল তিন বছরের এক শিশু। বাবা–মা-র সঙ্গে সে বেড়াতে গিয়েছিল হ্রদের ধারে। ফাঁকা জায়গা! লোকজনের ভিড় প্রায় নেই বললেই চল! আপন মনে খেলেতে খেলতে, না বুঝেই এগিয়ে যায় জলের দিকে! নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যায় জলে! অথচ তার বাবা-মা কোথায় ছিলেন? মেয়ে যখন জলে পড়ে গেল, তাঁরা বাঁচালেন না কেন? কেন ওইটুকুন একটা শিশুকে চোখে চোখে রাখেননি? রাখবেন কী করে? তাঁরা যে তখন নিজের সেলফি তুলতেই ব্যস্ত! একটার পর একটা পোজ! সব মনসংযোগ তো তখন সেইদিকেই! ভুলেই গিয়েছেন তাঁদের মেয়ের কথা! সেলফি তোলার পালা শেষ হলে, দেখেন আসপাশে কোথাও তাঁদের মেয়ে নেই! অনেক খুঁজেও মেলে না তার হদিশ! ভাবেন, কেউ হয়তো তাঁদের মেয়েকে অপহরণ করেছে! কাজেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্তে নেমে, হ্রদের ধারে শিশুর জুতো পড়ে থাকতে দেখে। তারপরেই, জলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু...

‘SIM Swap’ জালিয়াতি থেকে সাবধান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই লোপাট হতে পারে সব টাকা !

Image
কলকাতা: এটিএম জালিয়াতি নিয়ে এখন আতঙ্কে ভুগছেন শহরবাসী ৷ কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণ কলকাতার বিভিন্ন এটিএমেই ওৎ পেতে রয়েছে জালিয়াতরা ৷ সম্প্রতি কলকাতা থেকেই গ্রেফতার হয়েছে দুই রোমানিয়ান যুবক ৷ যারা এই এটিএম কাণ্ডে জড়িত বলে অভিযোগ ৷ কেন বারবার এমন ঘটনা ঘটছে এটিএমগুলিতে ? কেন এত কাণ্ডের পরেও আরও বেশি তৎপর হচ্ছে না ব্যাঙ্কগুলি ৷ সেটাই এখন প্রশ্ন আমআদমির মধ্যে ৷ কেউ ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলে হারানো টাকা তাঁকে ফেরত দেওয়া হবে ৷ ব্যাঙ্কগুলির তরফে এমন আশ্বাস দেওয়া হলেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রাহকরা ৷ কারণ কখন কে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, সেই খবর কারোর পক্ষেই সবসময় রাখা সম্ভব নয় ৷ অনেকসময়েই টাকা ডেবিট হওয়ার পর কোনও এসএমএস আসে না ব্যাঙ্কের তরফে ৷ তাই বেশ কয়েকদিন পর পাসবুক আপডেট করলে হয়তো ব্যালেন্স দেখে আঁতকে উঠতে হচ্ছে যাঁরা জালিয়াতির শিকার হচ্ছেন ৷ কিন্তু শুধুই কি যাঁরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন কিংবা নেট ব্যাঙ্কিং করেন, তাঁরাই প্রতারণার শিকার হচ্ছেন ? উত্তরটা হয়তো 'না' ৷ কারণ মোবাইল সিমের মাধ্যমেও জালিয়াতির শিকার হতে পারেন কোনও গ্রাহক ৷ যাকে বল...

'স্ত্রীকে ঠিক করে রান্না করতে বললেই অত্যাচার করা হয় না': হাইকোর্ট

Image
স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা বা ঘরের কাজ করতে বলা মানেই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা নয়। একটি ১৭ বছরের পুরনো মামলায় রায় দিতে গিয়ে এ কথা জানালো বম্বে হাইকোর্ট। আদালতের রায়ে বেকসুর খালাস হয়েছেন বিজয় শিণ্ডে। তাঁর ওপরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল।  স্বামী ও শ্বশুরবাড়ির খারাপ ব্যবহারেই মানসিক অবসাদে ভুগে ২০০১-এ বিষ খেয়ে আত্মহত্যা করেন বিজয় শিণ্ডের স্ত্রী। এমনই অভিযোগ ছিল তাঁর ওপর। কিন্তু স্ত্রীকে ঠিক করে রান্না করতে বলা এবং ঘরের কাজ করতে বলা ছাড়া আর কোনও রকম খারাপ ব্যবহারের অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত হয়নি। কাউকে ঠিক করে রান্না করতে বলা কখনোই অত্যাচার করার সমতূল্য নয় বলে জানিয়ে দিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি সারাঙ্গ কোতওয়াল। বিজয় শিণ্ডের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগও আনা হয়েছিল। কিন্তু আদালতে তাও প্রমাণ করা যায়নি। ফলে হাইকোর্টের রায়ে ১৭ বছর পর বেকসুর খালাস হলেন বিজয় শিণ্ডে।

বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ 4G ও 3G পরিষেবা

Image
ঢাকা: মোবাইল ফোনে 4G ও 3G বন্ধ, চলবে 2G। ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ঢাকার ধানমণ্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে শাসকদল আওয়ামি লিগ কর্মীদের সংঘাতের পর মোবাইল ইন্টারনেটের 4G ও 3G সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা জানান, ইন্টারনেটের গতি ১.২৮ কেবিপিএসে নামানোর 'নির্দেশ দেওয়া হয়েছে' তাদের। তারা বলেছেন, শনিবার সন্ধ্যার পর থেকে এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছেন তারা। তবে এই নির্দেশ কত দিনের জন্য বা কত ঘণ্টার জন্য এই নির্দেশনা সে সম্পর্কে কিছু বলতে চাননি এই কর্মকর্তারা। তবে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, এভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইন্টারনেট ঠিকই আছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ১.২৮ কেবিপিএসে ফেসবুকে ছবি আপলোড করা সম্ভব হবে না। অন্যান্য ওয়েবসাইট দেখতেও গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হবে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনায় 'জনমতে আতঙ্ক সৃষ্টি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি' হয় এমন দৃশ্য সম্প্রচার করায় দুটি টেলিভিশনকে সতর্ক করেছে সরকার। একাত্তর ও নিউজ২৪ টেলিভিশ...

স্বাধীনতা দিবসের আগেই পুলিশের জালে জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও নগদ টাকা

Image
স্বাধীনতা দিবসের আগেই বড়সড় হামলার ছক বানচাল করল পুলিশ৷ জম্মুর গান্ধীনগর থেকে গ্রেপ্তার করা হল এক জঙ্গিকে৷ ঘটনার পর জম্মুর আইজি জানান, ধৃতের নাম আরফান ওয়ানি৷ সে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরার বাসিন্দা৷ ধৃতের কাছে থাকা আটটি তাজা গ্রেনেড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ৷ জঙ্গি সন্দেহে ধৃত ওই যুবকের জেরা চলছে৷ শহর ও শহরতলির কাদের সঙ্গে আরফান ওয়ানির যোগাযোগ ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ উদ্ধার হওয়া ওই গ্রেনেড কোথায় ও কেন নিয়ে যাওয়া হচ্ছিল, জেরা করে সে বিষয়েও তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন, দিল্লিতে ঘাঁটি গেড়েছে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আবদুর রউফ আসগারের ঘনিষ্ঠ মহম্মদ ইব্রাহিম নামে এক জঙ্গি৷ ওই জঙ্গি একসময় রউফের দেহরক্ষী ছিল। ইব্রাহিম ছাড়া আরও একজন জঙ্গি দিল্লিতে ঢুকেছে বলে অনুমান গোয়েন্দাদের। সেও জইশ-ই-মহম্মদ সদস্য। গোয়েন্দাদের দাবি, চলতি বছর মে মাসের প্রথম সপ্তাহেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢুকেছে ইব্রাহিম। এখন সে দিল্লিতে। রাজধানীতে জইশের নেটওয়ার্কের সঙ্গে ‌যোগা‌যোগ করছে ইব্রাহিম। উমর নামে আরও এক জঙ্গি কাশ্মীর দিয়ে ভার...

প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়? গডকরীর মন্তব্যকে অস্ত্র করে কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Image
নয়াদিল্লি: ক্ষমতায় আসার আগে দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগে কেন্দ্রের এনডিএ সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস। এবার এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর মন্তব্যকে অস্ত্র করে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা রাহুল গাঁধীর। গত শনিবার ঔরঙ্গাবাদে গডকরীকে মারাঠাদের সংরক্ষণের জন্য আন্দোলন ও মহারাষ্ট্রের আরও বেশ কিছু সংগঠনের একই ধরনের দাবির পরিপ্রেক্ষিতে বলতে শোনা গিয়েছিল, ধরে নিচ্ছি, সংরক্ষণ না হয় দেওয়াই গেল, কিন্তু কাজ কোথায়? কাজই নেই। ব্যাঙ্কে কর্মসংকোচন হচ্ছে তথ্য ও প্রযুক্তির জন্য। সরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ কমেছে। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর এই মন্তব্য লুফে নিয়ে কংগ্রেস সভাপতি ট্যুইট করেন, চমত্কার প্রশ্ন গডকরীজি। প্রতিটি ভারতবাসীই বলছেন, কাজ কোথায়! গডকরীর মন্তব্য ছাপা মিডিয়া রিপোর্টও ট্যুইটে ট্যাগ করেন তিনি।

দরজা খুলতেই তরুণীকে গুলি করে পালাল প্রত্যাখ্যাত প্রেমিক

Image
প্রেমে প্রত্যাখ্যান। প্রেমিকাকে গুলি করে পালাল প্রেমিক। দিল্লির ভরত নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বছর চব্বিশের ওই তরুণী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা বহুদিনের। কিন্তু কোনও কারণে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তরুণী। ছাড়াছাড়ি হয়ে যায় ওই যুবকের সঙ্গে। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। প্রেমিকার খবর পেয়ে তাঁর আত্মীয়ের বাড়িতে চড়াও হন তিনি। দরজা খুলেছিলেন ওই তরুণী নিজেই। সঙ্গে সঙ্গেই গুলি চালান ওই তরুণ। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। গুলির শব্দ পেয়েই ছুটে আসেন ওই তরুণীর আত্মীয়রা। তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে শাহদারা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তরুণীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা

Image
বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ১৪ মাওবাদী। রাজ্য পুলিশের স্পেশাল ডিজি (অ্যান্টি নকশাল অপারেশনস) ডি এম অবস্থি জানান, সুকমার মিকা টং জঙ্গলে সোমবার সকালে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। গোল্লাপাল্লি এবং কোঁটার মাঝে পৌঁছতেই প্রায় দুশোরও বেশি মাওবাদী ঘিরে ধরে যৌথবাহিনীর জওয়ানদের। শুরু হয় তুমুল গুলির লড়াই। জওয়ানদের লক্ষ্য করে মুহুর্মূহু গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে। তত্পরতার সঙ্গে পাল্টা জবাব দেয় জওয়ানরাও। অবস্থি আরও জানান, ১৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্রও। খবর পেয়েই বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গলের বিশাল এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গত জুলাইয়ে বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদীর নিহত হয়েছিল। মাওবাদীদের বিরুদ্ধে যুঝতে নয়া কৌশল নিচ্ছে নিরাপত্তাবাহিনী। সেই কৌশলেই বেশ কয়েকটি ক্ষেত্রে সাফল্য এসেছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর।

মুজফফরপুরের পর উত্তর প্রদেশের দেওরিয়া, শেল্টার হোম থেকে যৌন নিগ্রহের শিকার ২৪ কিশোরী উদ্ধার

Image
দেওরিয়া: বিহারের মুজফফরপুরের পর সামনে এল উত্তর প্রদেশের দেওরিয়ার শেল্টার হোম কেলেঙ্কারি। এখানকার একটি শেল্টার হোম থেকে ২৪ জন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। হোমের পরিচালক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমটির নাম মা বিন্ধ্যবাসিনী মহিলা প্রশিক্ষণ এভাম সমাজ সেবা সংস্থান। অফিস স্থানীয় স্টেশন রোডে। ৪২টি কিশোরী থাকত এখানে, তাদের মধ্যে ১৮ জনের খোঁজ মিলছে না। হোমের পরিচালক গিরিজা ত্রিপাঠি ও তাঁর স্বামী মোহন ত্রিপাঠিকে গ্রেফতার করেছে পুলিশ। হোমটি সিল করে দেওয়া হয়েছে। মুজফফরপুরের শেল্টার হোমে আবাসিক ধর্ষণ প্রকাশ্যে আসার পর দেওরিয়ার এমন ঘটনায় শিউরে উঠেছে সব মহল। এখানকার একটি মেয়ে কোনওক্রমে পালিয়ে গিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ায় ঘটনা জানাজানি হয়। সে অভিযোগ করে, নিয়মিত সাদা, লাল ও কালো রঙের গাড়ি এসে হোমের মেয়েদের তুলে নিয়ে যায়। সকালে ফিরে এসে কাঁদে তারা। ওই কিশোরীদের ডাক্তারি পরীক্ষা হয়েছে। লখনউয়ের পুলিশ সদর দফতর থেকে দেওরিয়া পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রমরমিয়ে মাদক ব্যবসা!

Image
কৌস্তভ বিশ্বাস খোলাখুলি ভাবে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি করে গ্রেপ্তার হায়দরাবাদের এক ইঞ্জিনিয়ার। কৌস্তভ বিশ্বাস নামে আদতে কলকাতার বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে হায়দরাবাদে থাকে। তার সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে সৈয়দ আদিল নামে কৌস্তভের এক সহযোগীকে।  ফেসবুকে যেমন ভাবে জামাকাপড় বা জাঙ্ক জুয়েলারির বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করেন অনেকে, ঠিক সেই ভাবেই গাঁজা, কোকেন, মারিজুয়ানা, এলএসডি-র ছবি দিয়ে বিক্রি করত কৌস্তভ। হায়দরাবাদের একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত কৌস্তভ হুমায়ননগর এলাকার সরোজিনী দেবী হাসপাতালের কাছে একজনকে কোকেন বিক্রি করতে গিয়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে কৌস্তভকে গ্রেপ্তার করার পর তার ফেসবুক প্রোফাইল দেখেঁ আঁতকে ওঠেন পুলিশ অফিসাররা।  কোনও লুকোছাপা নেই, কোনও ধরা পড়ার ভয় নেই। খোলাখুলি ছবি দিয়ে দিয়ে অবাধে চলছে মাদকের ব্যবসা। সঙ্গে তার নিজেরও মাদক সেবনের একাধিক ছবি। পুনের এক মাদক পাচারকারীর কাছ থেকে ড্রাগস কিনত কৌস্তুভ। তার খোঁজ পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

সম্পর্কের টানাপোড়েন, বালি থেকে উদ্ধার ছাত্রীর দেহ

Image
হাওড়া: ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার বালিতে৷ শনিবার রাতে হাওড়ার বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝখান থেকে উদ্ধার হয় একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিকের দেহ৷ প্রণয় ঘটিত কারণেই আত্মহত্যা বলে দাবি মৃত ছাত্রীর পরিবারের তরফে৷ তৃষার প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের কথা ভাবছে ছাত্রীর পরিবার৷   মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকেই নিকোঁজ ছিল বালির বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী তৃষা মালিক৷ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার খোঁজ মেলেনি৷ রাতে বালি ও উত্তরপাড়া স্টেশনের মধ্যবর্তী একটি জায়গা থেকে বেলুড় জিআরপি তৃষার দেহ উদ্ধাকর করে৷ প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েনের কারণেই ওই ছাত্রী আত্মহত্যা করেছে৷ এমনটাই মনে করছে মৃতার পরিবার। জানা গিয়েছে, নিশ্চিন্দার বাসিন্দা এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তৃষার৷ কিন্তু গত তিন দিন আগে সেই সম্পর্কে চিড় ধরে৷ দুজনের কথাও বন্ধ ছিল৷ অন্যদিকে এর আগে আরও এক যুবকের সঙ্গে ছাত্রীর ঘনিষ্টতা ছিল বলে জানতে পারে তার পরিবার৷ ফলে প্রণয়ঘটিত কারণেই তৃষা আত্মহত্যায় বাধ্য হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের৷ ওই দুই যুবকের বিরুদ্...

সেপটিক ট্যাঙ্কে ডুবে মৃত্যু শিক্ষক, ছাত্রের

Image
কোচবিহার: মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল শিক্ষক ও এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙা মহকুমার কুর্শামারীর আহিমদুল উলুম এমদাদিয়া মাদ্রাসায়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই মাদ্রাসার শিক্ষক জিয়ারুল হাফিজ (৩৫) ও ছাত্র সফিউল হক (১৮)-এর৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুর্শামারী এলাকায়। জেলার পুলিশসুপার ভোলানাথ পাণ্ডে জানান, মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় কোনওভাবে ওই শিক্ষক ও ছাত্র সেপটিক ট্যাঙ্কের ভিতরে পড়ে যান৷ খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ দমকলকর্মীদের সাহায্যে দেহটি উদ্ধার করে৷ নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে৷ কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে মাদ্রাসার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মাদ্রাসার শিক্ষক জিয়ারুল হাফিজ সফিউলকে সেখানে নামিয়েছিলেন৷ কিন্তু একটি সেপটিক ট্যাঙ্ক যখন কিছুটা পরিষ্কার হয়ে যায়, তখন পাশের একটি সেপটিক ট্যাঙ্কে জল পড়তে শুরু করে৷ মুহূর্তে জল এতটাই বেশি হয়ে যায় যে ওই ছাত্র জলে...

লাগামহীন অটোভাড়া নিয়ে অভিযোগ তুলে বিধাননগরে অবরোধ নিত্যযাত্রীদের

Image
কলকাতা: অটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগ রয়েছে যাত্রৌদের। আর সেই আভিযোগেই এবার বিধাননগরে পথ অবরোধ করল নিত্যাযাত্রীরা। কোনও নির্দিষ্ট অটো ভাড়া নেই বলে অভিযোগ যাত্রীদের। পাশাপাশি এই রুটে ব্যস্ত সময়ে বাসে ওঠাও বেশ কঠিন। তাই প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্চে সাধারণ মানুষকে। এই অভিযোগেই সোমবার সকালে রাস্তা আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। বেশিরভাগই অফিস যাত্রী। সেক্টর ফাইভ বা করুণাময়ীতে নিজেদের কর্মস্থলে যান তাঁরা। অভিযোগ, কোনও নির্দিষ্ট ভাড়া নেই এই রুটে। মাত্রাতিরিক্ত ভাড়া না দিলে যেতে চায় না অটোওয়ালারা। আর বাসে এত ভিড় থাকে যে, বাদুড়ঝোলা হয়ে যেতে হয় যাত্রীদের। তাই রীতিমত হয়রানির শিকার তাঁরা। অফিসযাত্রীদের এর ফলে অফিসে পৌঁছতে দেরি হয়ে যায় বলেও অভিযোগ। নিত্যদিনের সমস্যার সুরাহা চেয়ে তাই এদিন পথে নামেন তাঁরা। সোমবার সকাল ৯টা ৪৫ মিনি নাগাদ শুরু হয় অবরোধ। ১৫ নম্বর বাস স্ট্যান্ডে যাত্রীরা বাস, অটো আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধের জেরে রাস্তায় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য কার্যত অবরুদ্ধ হয়ে যায় ইএম বাইপাস।

আজ ৩৫এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, কাশ্মীরে উত্তেজনা

Image
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরকে বিশেষ নাগরিকত্ব অধিকার দেওয়া সংবিধানের ৩৫এ ধারা নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে শুনানি। আর এই ধারা বিলুপ্ত হওয়ার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাশ্মীর জুড়ে। বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স উপত্যকায় ২ দিনের বনধ ডেকেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলিও সমর্থন করেছে এই বনধ। আবার যাঁরা এই ধারার কারণে সমস্যায় পড়েছেন তাঁরা বারবার দাবি করছেন, ৩৫এ বিলুপ্ত করতে হবে। ৩০ জুলাই কাশ্মীরের বিদ্বজ্জন সমাজ শ্রীনগরে একটি সাংবাদিক বৈঠক ডেকে ৩৫এ ধারার বিরুদ্ধে শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলার বিরোধিতা করে। সঙ্গে সঙ্গে বিষয়টি লুফে নেয় রাজনৈতিক দলগুলি। উপত্যকার বেশ কয়েকটি বাণিজ্যিক ও সামাজিক সংগঠন এই ধারাকে বাঁচিয়ে রাখতে রাস্তায় নেমে পড়ে। যোগ দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও। এই ধারার সমর্থনে গতকাল ও আজ গোটা উপত্যকায় বনধ ডাকা হয়েছে। আর এই বনধকে সমর্থন করেছে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত কনফারেন্স। দিল্লির স্বেচ্ছাসেবী সংগঠন উই দ্য সিটিজেনস সুপ্রিম কোর্টে আবেদন করেছে ৩৫এ ধারার বিরুদ্ধে। এই ধারা হঠানোর দাবি করেছে তারা। কিন্তু এই আবেদনের বিরোধীদের বক্তব্য, ৩৫এ তুলে দিলে কাশ্মীরের বিশেষ নাগরিকত...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত অন্তত ৮২, আহত ১০০-র বেশি

Image
নয়াদিল্লি: ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেল পর্যটকদের অত্যন্ত ইন্দোনেশিয়ায় প্রিয় শহর লম্বক। মৃতের সংখ্যা অন্তত ৮২, আহত ১০০-র বেশি। কয়েকহাজার বহুতল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, কংক্রিটের স্তুপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রতিবেশী বালি দ্বীপেও কম্পন অনুভূত হয়েছে। মৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটক- উভয়ই রয়েছেন। প্রথমে মনে করা হয়েছিল কম্পনের মাত্রা ৬.৮। পরে তা সংশোধিত হয় ৭-এ, অল্প সময়ের জন্য সুনামি সতর্কতাও জারি করা হয়। ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের লম্বর তিমুর শহরের ১৮ কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। গভীরতা ছিল ১৫ কিলোমিটার। কম্পনের পর অন্তত ৯টি আফটারশক অনুভূত হয়, তার মধ্যে একটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।