Posts

২৮ ডিসেম্বরের পরে রাজ্যে কেবল টিভি দেখা শিকেয় উঠতে পারে এক নিমেষে

Image
কলকাতার দশটির মধ্যে অন্তত ৯টি বাড়ি কেবল সংযোগ নিয়ে ২৮ ডিসেম্বরের ডেডলাইন মিস করতে চলেছে। যে নতুন নিয়মের কথা ঘোষণা করা হয়েছিল তা ডেডলাইনের মধ্যেই মেনে নেবেন সিংহভাগ আমবাঙালি তা হওয়ার নয়। রাজ্যের অন্য জেলাগুলির অবস্থা আরও সঙ্গীন। ফলে ২৮ ডিসেম্বরের পরে কেবল টিভি দেখা শিকেয় উঠতে পারে এক লহমায়। কেবল নিয়ে যে নতুন নিয়ম এসেছে তা কেবল অপারেটররাই সময়ে মানতে পারবেন না। তার কারণ অবশ্য গ্রাহকরাই। সবমিলিয়ে বাংলায় ১ কোটি ২০ লক্ষের বেশি কেবল টিভি গ্রাহক রয়েছেন। যার মধ্যে ৩০ লক্ষ রয়েছেন কলকাতায়। শহরের বড় কেবল অপারেটর সিটি কেবল, হ্যাথওয়ে, জিটিপিএলের মতো সংস্থা জানাচ্ছে, তাঁরা দ্রুত বদলে তৈরি। তবে গ্রাহকদের পছন্দের চ্যানেল বেছে নিতে হবে। আর ভারতীয়দের মানসিকতাই হল, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তবেই সিদ্ধান্ত নেওয়া। যার ফলে সমস্যা হতে বাধ্য। কেবল অপারেটরদের অনেকে বলছেন, চ্যানেল বন্ধ না হওয়া অবধি অনেকে ঘটনা অনুধাবন করতে পারবেন না। কারণ অনেকেই বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন না। ২৮ ডিসেম্বর মাঝরাত থেকে যখন পে-চ্যানেল দেখা যাবে না, তখন সকলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারবেন। তবে শুধু যে গ্রাহকদের কারণে ডেডলাইন মিস হবে...

তিন তালাক দিলে তিন বছরের জেল! নয়া বিল পেশ বিজেপির

Image
তিন তালাক নিয়ে লোকসভায় পেশ হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে।  এর আগে সেপ্টেম্বর মাসেই তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স আনে কেন্দ্র। লোকসভায় আগেই পাশ হয়েছিল তিন তালাক বিল। কিন্তু আটকে যায় রাজ্যসভায়। বিলের একাধিক জায়গায় আপত্তি ছিল বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ডের যে বিধান রাখা হয়েছিল, সেটা নিয়ে আপত্তি তোলেন অনেকে। তাদের যুক্তি ছিল, কারাদণ্ড হলে খোরপোশ কীভাবে দেওয়া হবে। একই সঙ্গে জামিনের সংস্থান রাখারও দাবি জানায় একাধিক দল। এই বিষয়গুলিকে সামনে রেখেই শেষপর্যন্ত গত সেপ্টেম্বরেই অর্ডিন্যান্স আনে কেন্দ্র। আগে লোকসভায় পাশ হওয়া বিলে সংশোধনীগুলিকে নিয়ে তৈরি করা হয় অর্ডিন্যান্স। এবার সেই অর্ডিন্যান্সের ভিত্তিতেই আনা হল নতুন বিল। এই বিলে তিন তালাককে বেআইনি ও  শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী তিন তালাক দিলে তিন বছরের কারাদণ্ড হবে। কেন্দ্রের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরও দেদার চলছিল তালাক। এমনকি হোয়াটস অ্যাপেও তালাক দেওয়া হচ্ছিল।  ক...

রথযাত্রার অনুমতি না দিলে 'অন্য ভাবনা'! হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Image
যেখানে রথযাত্রা কর্মসূচি করতে দেওয়া হবে না, সেখানে আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে। সোমবার এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দক্ষিণ ২৪ পরগনার উস্তির জনসভা থেকে বলেছিলেন, তারা কোর্টেও লড়বেন। ভোটেও লড়বেন। সোমবার সকালে রথযাত্রা নিয়ে ফের  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিন বিজেপির তরফে জানানো হয়েছে, ৩ টি রথযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সরকার তা খারিজ করে দিয়েছে। বিজেপি তরফে জানানো হয়, রথযাত্রা নয়, এটা হল গণতন্ত্র রক্ষার জন্য যাত্রা। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে রাজ্যে তাদের ৩৮ টি সংগঠন জেলায় মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ১১ টিতে অনুমতি দেওয়া  হলেও বাকিগুলিতে তার অনুমতি পাওয়া যায়নি। যেখানে অনুমতি দেওয়া হয়নি, অপেক্ষার পর সেখানে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

প্রবল বৃষ্টিতে বিশৃঙ্খলার মধ্যেই শপথ নিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

Image
শপথ নিচ্ছেন ভূপেশ বাঘেল। ছত্তীসগঢ়ের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভূপেশ বাঘেল। আর শপথ নিয়েই জানিয়ে দিলেন, প্রতিশ্রুতি মতো আগামী ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করে দেবেন তিনি। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন পটেল। নয়া সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন টিএস সিংহ দেও এবং তাম্রধ্বজ সাহুও। তাঁরা দু'জনেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। রায়পুরে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, নভজ্যোত সংহ সিধু, ফারুখ আবদুল্লা, শরদ যাদব, রাজ বব্বর, সচিন পাইলট, অশোক গহলৌত এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংহও। মঞ্চে তাঁকে আলিঙ্গন করে সৌজন্য দেখান রাহুল। রবিবারই বাঘেলকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেস। আর সোমবারই আয়োজন হয় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের। তবে এ দিন সকাল থেকে বৃষ্টি শুরু হলে অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সায়েন্স কলেজের মাঠে প্রথমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় তা  বুড়া তালাও এলাকার বলবীর জুনেজা ইন্ডোর স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাতে সমস্যা মেটা তো...

আদালতের পরীক্ষায় ব্লুটুথ দিয়ে হাইটেক টোকাটুকি, ধৃত প্রায় ৫০ পরীক্ষার্থী

Image
পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার শুধু অপেক্ষা। হাতে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাচ্ছে পকেটে থাকা ছোট্ট মোবাইল ফোন। বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় নেই। হলে থাকা পরিদর্শক হঠাৎ করে দেখলে ভাববেন, পরীক্ষার্থী মন দিয়ে ঘাড় গুঁজে উত্তর লিখছেন। আদতে ঘটনাটা তেমন নয়। ঘাড় গুঁজে তখন পরীক্ষার্থী মন দিয়ে শুনছেন প্রশ্নের উত্তর। কানে গোঁজা ছোট্ট ব্লু টুথে ভেসে আসছে কোনটা সঠিক উত্তর। রবিবার এমনটাই হল দক্ষিণ ২৪ পরগনা জেলা আদালতের গ্রুপ-ডি পদে নিয়োগের পরীক্ষায়। দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলে রবিবার এই পরীক্ষা হয়। ওই দিন বেহালা, পর্ণশ্রী, নেতাজি নগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় ৫০ জন পরীক্ষার্থীকে পাকড়াও করেন পরিদর্শকরা। ধৃতদের সবার কাছে ব্লু টুথ এবং ছোট্ট মোবাইল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন কেউ গোটা প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটস্অ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন বাইরে। মূলত মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল।তার পর সেই প্রশ্নের উত্তর বাইরে থেকে আসছিল। তদন্তকারীদের সন্দেহ, এর পেছনে রয়েছে বড়সড় কোনও সংগঠিত...

ঘূর্ণিঝড় পেথাই ১০০ কিলামিটার বেগে আছড়ে পড়ল অন্ধ্রে

Image
সাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পেথাই আছড়ে পড়ল অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার বিকেলে অন্ধ্র-উপকূলের কাঁকিনাড়া, বিশাখাপত্তনমে আছড়ে পড়ে পেথাই। পেথাইয়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় এলাকা। ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে, তার ছিঁড়ে বহু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রবল বেগে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। প্রভাব পড়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গেও। সতর্কতা জারি হয়েছিল আগেই সাইক্লোন পেথাই আছড়ে পড়ার আগেই সতর্কতা জারি হয়েছিল অন্ধ্রপ্রদেশে। রাজ্যের তরফ থেকে সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া মানুষজনদের। অন্ধ্রপ্রদেশের ন'টি জেলায় জারি হয়েছিল হাই অ্যালার্ট। সাধারণ মানুষকে সতর্ক করতে চালানো হয়েছিল মাইকিং। ফলে ঝড় আছড়ে পড়লেও প্রাণহানির আশঙ্কা কম। গাজার পর হানা পেথাইয়ের কয়েক মাস আগেই ওড়িশা ও অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় গাজা। এবার পেথাইেয়রও অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। তাই আগাম ব্যবস্থা নিয়ে রেখেছিল রাজ্য প্রশাসন। সাধারণ মানুষকে সতর্ক করতে উপকূলে প্রচার চালানো হচ্ছিল। গত তিন-চারদিন ধরেই অন্ধ্রপ্রদেশে ঝোড়ো হ...

মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের

Image
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। বিরোধী শিবিরের একগাদা শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন কমলনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। দলের সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ তাঁরই প্রতিশ্রুতি পূরণ করলেন। এদিন পদে বসেই সবার প্রথমে যে ফাইলে সই করলেন কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হল। সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে সাত দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার। সেইমতো ক্ষমতায় এসে কমলনাথ সবার প্রথমে রাহুলের প্রতিশ্রুতিই রক্ষা করলেন। সবার প্রথমে কৃষিঋণ মকুবের ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে।

অনুষ্ঠান বাড়িতে বচসা, রাঁধুনি বার করল আগ্নেয়াস্ত্র

Image
অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে বচসা বাধে রাঁধুনি ও ক্যাটারারদের ছেলেদের মধ্যে। অভিযোগ, এমন সময় রাঁধুনি আগ্নেয়াস্ত্র বার করে মেরে ফেলার হুমকি দেয় ক্যাটারারদের ছেলেদের। শনিবার বাদুড়িয়ার চাতরা গ্রামে এই ঘটনায় হুলস্থুল কাণ্ড বেধে যায় বিয়ে বাড়িতে। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিজিৎ মণ্ডল ও সুদীপ্ত চন্দ্র নামে ওই দুই রাঁধুনিকে গ্রেফতার করা হয়। অভিজিতের বাড়ি হুগলিতে। সুদীপ্তের বাড়ি পূর্ব বর্ধমানে। অভিজিতের কাছ থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও একজন ছিল। তার খোঁজ চলছে। কী কারণে তারা আগ্নেয়াস্ত্র এনেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।       পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই  গ্রামে একটি বাড়ি ভাড়া করে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। কলকাতা পুলিশের এক কর্মীর বোনের বিয়ে ছিল। ওই অনুষ্ঠানে চিনা খাবার রান্নার জন্য অভিজিৎ ও সুদীপ্ত-সহ তিনজনকে ভাড়া করে আনা হয়েছিল। রাত ১১টা নাগাদ অভিজিৎ ও সুদীপ্তের আইসক্রিম খেতে ইচ্ছা করে। তারা ক্যাটারারদের ছেলেদের কাছে গিয়ে আইসক্রিম চায়। কিন্তু ওই ছেলেরা তা দিতে চায়নি। শেষ ব্যাচ না খাওয়া প...

নির্ভয়া-কাণ্ডের দিনেই দিল্লিতে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

Image
পড়শির ঘরে যেতেই আঁতকে ওঠেন শিশুটির মা-বাবা। দুপুরবেলা বাড়ির বাইরেই খেলছিল তিন বছরের মেয়েটি। কিন্তু, অনেক ক্ষণ পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের। আশপাশে খোঁজ করতে করতে পড়শির ঘরে যেতেই আঁতকে ওঠেন শিশুটির মা-বাবা। সেখানে বেহুঁশ হয়ে পড়ে রয়েছে তাঁদের একরত্তি মেয়ে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। চরম আশঙ্কায় কেঁপে ওঠেন তাঁরা। মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই পড়শিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় বিন্দাপুর এলাকায় ওই ঘটনা ঘটছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই পড়শিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। ঘটনাচক্রে, ছ'বছর আগে ঠিক একই দিনে, ১৬ ডিসেম্বর ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের ঘটনা ঘটে। ফের আর এক বার রাজধানীতে প্রায় একই অপরাধের অভিযোগ উঠল। দ্বারকা পুলিশ জানিয়েছে, ওই শিশুটির উপর নির্যাতনে অভিযুক্ত বছর চল্লিশের ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীর কাজ করেন। যে বিল্ডিংয়ে শিশুটি থাকত, তার একতলায় মধ্যবয়সী ওই পড়শিও থাকে। পুলিশের কাছে বয়ানে ওই শিশুটির পরিবার জান...

বড়দিনের আগে পরে ব্যাঙ্কের লেনদেনে পড়তে পারে প্রভাব!

Image
মাসের তৃতীয় সপ্তাহে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা। যার জেরে গ্রাহকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। ২১ ডিসেম্বর থেকে শুরু। মধ্যে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক খোলা। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তবে এটিএমগুলি খোলা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ব্যাঙ্ককর্মীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ২১ ডিসেম্বর। এই ডাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনের। ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ। ২৩ ডিসেম্বর রবিবার। ২৪ ডিসেম্বর সোমবার একদিন খোলা থাকছে ব্যাঙ্কগুলি। এরপরে ২৫ ডিসেম্বর মঙ্গলবার বন্ধ বড়দিনের কারণে। ২৬ ডিসেম্বর অপর একটি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্মী সংগঠন। বছর শেষে অনেকেই ভ্রমণে যাচ্ছেন। এই সময় হাতে পর্যাপ্ত নগদে টান পড়তে বাধ্য। সঙ্গে সরকারি নীতির বিরুদ্ধে কর্মীদের ধর্মঘট। পরিস্থিতি কোথায় যায় এখন সেটাই দেখার।

তারার জন্ম দেখতে পেলেন বিজ্ঞানীরা

Image
লন্ডন: নতুন গ্রহের খোঁজ চলছে৷ বেশ কিছু আবিষ্কারও হয়ে গিয়েছে৷ মহাকাশে এই তল্লাশির মধ্যেই এক বিরল মহাজাগতিক ঘটনা দেখতে পেলেন বিজ্ঞানীরা৷ একটি তারার জন্ম৷ ঠিকই, ধুলো ও গ্যাসের মিশ্রণে জন্ম নিচ্ছে একটি নক্ষত্র৷ এক বিশালাকার নক্ষত্রের এ হেন জন্ম এর আগে ধরা পড়েনি বিজ্ঞানীদের চোখে৷ নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে MM 1a৷ একেবারে জন্মলগ্নে রয়েছে নক্ষত্রটি৷ অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নক্ষত্রটি এখনও তৈরি হচ্ছে৷ গ্যাস ও ধুলোর সংমিশ্রণে৷ আরও একটি নক্ষত্রও জন্ম নিচ্ছে, তার নাম দেওয়া হয়েছে MM 1b৷ ইউনিভার্সিটি অফ লিডস-এর অধ্যাপক ও গবেষক দলের প্রধান জন আইলির কথায়, 'বিশাল গ্যাসের মেঘ ও ধুলো দিয়ে মহাকাশে এক সুবিশাল পিণ্ডই ধীরে ধীরে নক্ষত্রের রূপ নেয়৷' বিজ্ঞানীরা জানাচ্ছেন, MM 1a-এর ওজন আমাদের সূর্যের চেয়ে ৪০ গুণ বেশি৷ MM 1b, অপেক্ষাকৃত ছোট৷ নক্ষত্রটির ওজন সূর্যের চেয়ে অর্ধেকের বেশি কম৷ দুটি নক্ষত্রই একসঙ্গে জন্ম নিচ্ছে৷ চিলির মরুভূমি থেকে একটি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যেই বিজ্ঞানীরা এই দুই নক্ষত্রগুলির জন্ম দেখতে পেয়েছেন৷

‌সুখবর!‌ এপ্রিলেই বাড়ছে সরকারি কর্মীদের বেতন

Image
নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এপ্রিল মাস থেকেই বাড়তে চলেছে তাঁদের বেতন। সপ্তম পে কমিশনের প্রস্তাব মেনেই বাড়ছে এই বেতন। তারচেয়েও বড় সুখবর হল ক্লার্ক, পিওনের মত চতুর্থ শ্রেণীর কর্মী থেকে শুরু করে অফিসার স্তর পর্যন্ত বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বেসিক পে যাঁদের তাঁদের বেতন বাড়বে বলে জানানো হয়েছে। ষষ্ঠ পে কমিশনের প্রস্তাব মেনেই ২০১৬ পর্যন্ত বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২০১৮–র বাজেটে আয়কর সহ পে স্ট্রাকচার নিয়ে একাধিক প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই প্রস্তাব ক্যাবিনেটে পাস হওয়ার পরেই  এই বেতন বাড়ার সিদ্ধান্তে সিলমোহর বসেছে বলে সূত্রের খবর। যদিও সপ্তম পে কমিশনের ৩৪টি সংশোধনী মোদি মন্ত্রিসভা মেনে নিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল সরকারি কর্মীদের বাড়ি ভাড়ার অনুদানটি অন্তর্ভুক্ত করা। সেটির অনুমোদন দিয়েছে মোদির মন্ত্রিসভা।

‌জাপানে পাবে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৪২

Image
বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল জাপানের পাব। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। জাপানের হোক্কাইডো শহরে ইজাকায়া পাবে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পাবের পুরো বিল্ডিংটাই ভেঙে পড়েছে। ছুটির দিন থাকায় ভিড় ছিল বেশি। পুলিসের অনুমান প্রোপেন গ্যাসের ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ হয়েছে। অ্যালকোহল সংরক্ষণের কাজে এই প্রোপেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। সেকারণেই অধিকাংশ পাবে প্রোপেন গ্যাস মজুত রাখা হয়। পাব সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎই বাজ পড়ার মত তীব্র শব্দ শোনা গিয়েছিল। রীতিমত কেঁপে উঠেছিল আশপাশের বাড়িঘর। আহতদের বেশিরভাগের দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন জাপানের অধিকাংশ পাবেরই বিদ্যুৎ সংযোগ ঠিক নয়। তাই অধিকাংশ সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে এই পাবের ক্ষেত্রে বিষয়টা অন্য ছিল। পাবের মালিককে আটক করে জেরা করা হচ্ছে।

৫ টাকাতে ঘুরে আসুন কুম্ভমেলা

Image
কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের জন্য সুখবর দিল রেল। আগামী বছর ন্যূনতম ৫ টাকায় ট্রেনে চেপে কুম্ভমেলায় যেতে পারবেন তীর্থযাত্রীরা! সম্প্রতি একটি টুইট করে এই বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আগামী বছরের সমস্ত কুম্ভমেলা স্পেশাল ট্রেন শুল্কমুক্ত করেছে ভারতীয় রেল। এতদিন পর্যন্ত সাধারণ, মেল ও এক্সপ্রেস দূরপাল্লার ট্রেনে যাত্রীপিছু পাঁচ টাকা অতিরিক্ত কুম্ভমেলা শুল্ক আদায় করা হত। যা মেল ও এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচে ১০ টাকা, এসি চেয়ারকার ও থ্রি-এসির ২০ টাকা, এসি টু-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাসের টিকিটে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা আদায় করা হত। আগামী বছরের কুম্ভমেলায় সেই শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল। তার ফলেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ন্যূনতম ভাড়া দাঁড়িয়েছে মাত্র ৫ টাকা। সম্প্রতি টুইট করে যাত্রীদের জন্য এই বিশেষ সুবিধার কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে এবং এই সময়ে পর্যটকদের আরও আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেইসঙ্গে এই সিদ্ধান্তের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি পোস্টা...

কৃষি নিয়ে কেন্দ্রকে চেপে ধরতে এবার সংসদের বাইরে ধরনায় তৃণমূল

Image
কেন্দ্র বিরোধী চাপ লোকসভা নির্বাচনের আগে কোনওভাবেই হালকা হতে দিতে রাজি নয় বিরোধীরা। কেউ রাফালে নিয়ে চেপে ধরছে, তো কেউ পেট্রোপণ্যের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে। আবার তৃণমূল কংগ্রেসের মতো দল সংসদের বাইরে কৃষকদের দুর্দশা ও কৃষক সঙ্কট নিয়ে ধরনা-বিক্ষোভ দেখাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। এদিন সংসদের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ধরনা দেন। সেখানে সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। কেন্দ্র সরকার কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির কী হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের মোদী সরকারের কাছে জবাবদিহিও চাওয়া হয়েছে। সংসদে ফের বিরোধীদের বিক্ষোভ এদিন সংসদে ফের বিরোধীদের বিক্ষোভে সভা মুলতুবি হয়ে যায়। এদিন কৃষক সঙ্কট নিয়ে তৃণমূল যে ইস্যু উত্থাপন করেছিল তা অধ্যক্ষ অনুধাবন করে আলোচনার জন্য মঞ্জুর করেছেন বলেও জানা গিয়েছে।

শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের

Image
অবশেষে ধুলিস্যাৎ রাজনৈতিক ঢাল৷  ৩৪ বছর পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার৷  তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷  সোমবার নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাই কোর্ট৷ নির্বাচনের আগেই রক্তাক্ত অতীত নিয়ে ফের বিপাকে পড়ল প্রধান বিরোধী দল কংগ্রেস৷  সজ্জন কুমার দোষী সাব্যস্ত হওয়ায় ফের ৮৪'র ক্ষতে হাওয়া লেগেছে বলেই মনে করা হচ্ছে৷  উল্লেখ্য, বহুদিন ধরে চলা মামলায় নিম্ন আদালতে বেকসুর খালাস পান সজ্জন৷  সেই মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত৷  এদিন নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷ ৮৪'র শিখ গণহত্যাকে দেশভাগের সময় ঘটা নারকীয় হত্যালীলার সঙ্গে তুলনা করেন দুই বিচারপতি৷   উল্লেখ্য, গত মাসেই অন্য দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়৷  তাদের একজনকে  মৃত্যুদণ্ড দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ উল্লেখ্য, ইন্ধিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে বিশেষ করে রাজধানী দিল্লিতে ঘটে শিখদের হত্যালীলা৷ নারকীয় শিখ বিরোধী দাঙ্গার তদন্তে গঠন করা হয় এসআইটি৷ য...

আড়াই মাসে মৃত্যু ২০ শিশুর, কালনায় উদ্বেগ

Image
কালনা: প্রসূতি ও শিশুদের চিকিৎসায় অত্যাধুনিক ব্যবস্থা চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এসেও শিশুদের উন্নত চিকিৎসার হালহকিকত জানতে চান পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। তবে কালনা মহকুমা হাসপাতালে গত আড়াই মাসে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। প্রসূতি ও সদ্যোজাত শিশুদের উন্নত চিকিৎসা দিতে কালনায় এসএনসিইউ বিভাগ চালু করা হয়। তা সত্ত্বেও গত অক্টোবর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এই হাসপাতালে প্রায় ২০টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই মৃত্যুর হার অস্বাভাবিক নয় বা খুব বেশি নয়। শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই। তিনি বলেন, "তথ্য না দেখে কিছু বলা যাবে না। নানা কারণে শিশু মৃত্যু হতে পারে। সবটাই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।" চিকিৎসায় কোনও গাফিলতির কারণে শিশু মৃত্যু ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর থেক এই পর্যন্ত এসএনসিইউ-তে মাত্র দুইটি শিশুর মৃত্যু হয়েছে। বাকি শিশুগুলির মৃত্যু হ...

লক্ষাধিক টাকা তছরুপের ঘটনায় দায়ী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট

Image
বর্ধমান: স্টেট ব্যাংকে ৮৪ লক্ষাধিক টাকা তছরুপের ঘটনায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তারক জয়সওয়ালকে তিন দিনের পুলিশি হেফাজতে নিল তদন্তকারী পুলিশ অফিসার৷ ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারীতে৷ এদিন বর্ধমানের সিজেএম আদালতে পেশ করা হয় তারক জয়সওয়ালকে। তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে চায়। সিজেএম রতন কুমার গুপ্তা তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। প্রাথমিকভাবে পুলিশ ধৃতকে জেরা করে জেনেছে, ২০১৭ সালের জুন মাসে মেমারী স্টেট ব্যাংকে কাজে যোগ দেন তারক জয়সওয়াল। তার আগে তিনি ছিলেন বর্ধমান শহরের রাজবাটী স্টেট ব্যাংক শাখায়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে তারক জয়সওয়ালের টাকার প্রতি নেশা ছিল। কীভাবে কত দ্রুত টাকা কামানো যায় সেই বিষয়ে তিনি প্রায় নিয়মিতই লটারি টিকিট কাটতেন। এমনকি এক বন্ধুর সঙ্গে সম্প্রতি প্রোমোটারী ব্যবসাতেও নামার পরিকল্পনা করেছিলেন। তাঁর এই টাকার পিছনে ছুটে বেড়ানোর বিষয়টি তাঁর পরিবারের লোকজনও জানতেন। তাঁকে নাকি এই বিষয়ে সাবধানও করা হয়েছিল। উল্লেখ্য, মেমারী স্টেট ব্যাংক শাখা থেকে কয়েনের নামে করে ৮৪ লক্ষ ৫৯ হাজার টাকা তছরুপ করার ঘটনায় নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ কর...

‌শিলিগুড়ি থেকে রংটং, শুরু টয় ট্রেনে সন্ধেয় জঙ্গল সফর

Image
শিলিগুড়ি: টয় ট্রেনে এবার সান্ধ্যকালীন জঙ্গল সাফারির সুযোগ। শিলিগুড়ি থেকে পাহাড়ের কোলে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যে আবার ফেরা যাবে শহরে। এই পথে যেতে ও আসতে ৩ ঘণ্টার সফর। মাত্র ১৭ কিমি পথে বিনোদন দিতে চালু করা হল শিলিগুড়ি–রংটং জঙ্গল সাফারি। ডাইনিং কোচ ও ফার্স্ট ক্লাস— এই দুটি বগি নিয়ে রবিবার থেকে যাত্রা শুরু হল খেলনা ট্রেনের। সমতলকে পেছনে ফেলে হাতছানি দিতে দিতে পৌঁছবে সুকনার পর আরেক পাহাড়ি স্টেশন রংটংয়ে। কু‌–‌ঝিক–‌ঝিক সেই ট্রেনের যাত্রার সূচনা করলেন উত্তর–পূর্ব সীমান্ত রেলের ডিআরএম চন্দ্রপ্রকাশ গুপ্তা। এই সান্ধ্যকালীন পরিষেবা দিয়ে পর্যটক টানতে চাইছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। হেরিটেজ ট্রেনের নতুন এই পরিষেবা নিয়মিত করা হবে বলে জানান ডিআরএম। উদ্দেশ্য একটাই, দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে পরিচিতি দেওয়া। জঙ্গল সাফারিতে জুড়ছে কয়লা তথা ইস্টিম ইঞ্জিন। দুটি বগিকে টেনে নিয়ে যাবে এই ইঞ্জিনটি। ডাইনিং কোচে ১৩ জন বসে যেতে পারবেন। যাওয়া–‌আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। ফার্স্ট ক্লাসে রয়েছে গদিযুক্ত চেয়ার। এই কোচে যেতে–আসতে যাত্রী–প্রতি ভাড়া নির্ধারিত করা হয়েছে ১০০০ টাকা। পর্যটক...

অশোকনগরের নার্সিংহোমে অবৈধভাবে চলত গর্ভপাত

Image
‌হাবড়া: শিশু পাচারের সঙ্গে যুক্ত থাকার ঘটনায় নাম উঠে আসা উত্তর ২৪ পরগনার অশোকনগরের নার্সিংহোমটিতে হাতুড়েদের ভরসায় মূলত অবৈধভাবে গর্ভপাত, সন্তান প্রসব করানো হত। পরে মোটা টাকার বিনিময়ে সেইসব নবজাতকদের বিক্রি করে দেওয়া হত। শিশু পাচারচক্রে যুক্ত রয়েছে এমন আরও কয়েকজনের নাম পেয়েছে পুলিস। এর পাশাপাশি, যে শিশুটি পাচার হয়েও শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে তার আসল মা–কে শনাক্ত করেছে পুলিস। ১১ দিনের এক শিশুকে নিজেদের সন্তান বলে দাবি করে হাবড়া হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে যায় এক দম্পতি। আর তারপরেই প্রকাশ্যে আসে অশোকনগরের একটি নার্সিংহোমের শিশু পাচার চক্রের কথা। এই ঘটনায় ইতিমধ্যেই ওই দম্পতি, অভিযুক্ত নার্সিংহোমের মালকিন রঞ্জিতা রায়, ম্যানেজার রণজিৎ দে এবং হাতুড়ে চিকিৎসক মনোজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিস। রণজিৎ এবং মনোজকে আদালতে তোলার পর বিচারকের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, নার্সিংহোমের বর্তমান মালিক রঞ্জিতা রায়ের স্বামী বছর তিনেক আগে মারা গেছেন। তিনিও একজন হাতুড়ে ছিলেন। সেই সময় থেকেই ওই নার্সিংহোমে অবৈধ গর্ভপাত, সন্তান প্রসব করানো হত। এখন এই কাজ মূলত চালায় ...