Posts

পুলওয়ামা হামলার পরিকল্পনা হয়েছিল একবছর আগে:‌ রিপোর্ট

Image
পুলওয়ামা হামলায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। যা নিয়ে ভারত–পাক দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক লড়াই অব্যাহত। পাকিস্তানের মদতপুষ্ট জৈশ–ই–মহম্মদ জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনায় এই হামলা হয়েছে বলে তারাই দাবি করেছে। কিন্তু এই হামলার ছক একবছর আগে তৈরি করা হয়েছিল বলে ভারতের গোয়েন্দারা রিপোর্ট পেশ করেছে। যখন ভারত–পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চেষ্টা চালাচ্ছিল তখন তারা ভেতরে ভেতরে হামলার ছক কষছিল বলেই খবর।  গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, গাজওয়া–ই–হিন্দ ভারতের বিরুদ্ধে জারি থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে। পাকিস্তানের ওকারা জেলায় ২০১৭ সালের ২৭ নভেম্বর বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দু'‌হাজার জৈশ জঙ্গি সেই বৈঠকে উপস্থিত ছিল। আর বৈঠকের নেতৃত্বে ছিল জৈশ প্রধান মাসুদ আজহার। ওখানেই ঠিক হয়েছিল ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা করবে জৈশ। গোটা পরিকল্পনাটির ছক সেখানে বসেই কষা হয়েছিল।  জৈশের তিন নেতা আবদুল রউফ আসগর, মহম্মদ মাকসুদ এবং আবদুল মালিক তাহির বৈঠকে যোগ দিয়েছিল। সেখানেই আসগর বলেছিল, ভারত–পাক বন্ধুত্ব বা দ্বিপাক্ষিক সম্পর্ক যতই হোক তাতে ভারতের বিরুদ...

লোকসভা ভোট ঠিক সময়ে, জানাল নির্বাচন কমিশন

Image
নয়াদিল্লি: ঠিক সময়ে হবে লোকসভা ভোট৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন নির্ধারিত সময়ে ভোট হবে৷ পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে সীমান্তে এখন যুদ্ধের আবহ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়৷ কোনও কোনও মহল থেকে গুঞ্জনও ছড়ায় ভোট পিছিয়ে দিতে পারে নির্বাচন কমিশন৷ কিন্তু এদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্যের পর সেই সব জল্পনা ধামাচাপা পরে গেল৷ তবে ক'দফায় নির্বাচন হবে এই নিয়ে তিনি কিছু জানাতে চাননি৷ সূত্রের খবর, ভারত-পাক সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেই দিকে তাকিয়ে কমিশন৷ দুই দেশের মধ্যে যদি উত্তেজনা সাময়িক কমে তাহলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে কমিশন৷ দাবি ওই সূত্রের৷

সরকারি কর্মীর লালসার শিকার, ৩ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকা

Image
এক ৩০ বছর বয়সি সরকারি কর্মীর লালসার শিকারে গর্ভবতী হল এক ১৬ বছর বয়সি নাবালিকা গৃহপরিচারিকা। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার মছলিপত্তনাম শহরের গিল্লিকল্লা দিন্দি গ্রামের এই ঘটনায় ইতমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে জেলার শিশু সুরক্ষা দফতর। অভিযুক্তের নাম লোহিতকৃষ্ণ স্বামী। পুলিশের তরফে স্থানীয় হাপাতালে নাবালিকাটির পরীক্ষা করানো হলে চিকিৎসকেরা জানান, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছে, প্রতি দিন সে ও তার এক কাকিমা অভিযুক্তের বাড়ি কাজ যান। প্রতিদিন কাজ সেরে দ্রুত অভিযুক্তের বাড়ি থেকে বেড়িয়ে তারা অন্য বাড়িতে যান কাজে। কিছুদিন আগে হঠাৎ লোহিতকৃষ্ণ তার মেয়ে কে রাতে নিজের বাড়ি ডাকে। নির্যাতিতার মায়ের দাবি সেই দিনই লোহিত স্বামী তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালায়। এরপরই পুলিশের তরফে এক মহিলা পুলিশ কর্মী ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, বেশ কিছু দিন ধরে একই গ্রামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেও, অভিযুক্তের আসল পরিচয় এখন জানাযায়নি।

ভারত-পাক অশান্তির মাঝে রাজধানীর ২৯ জায়গায় জারি হাই অ্যালার্ট

Image
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর রাজধানী দিল্লির উপর হামলার ছক সামনে এসেছে৷ গোয়েন্দা সংস্থাগুলি অ্যালার্ট জারি করে জানিয়েছে জঙ্গি সংগঠন দিল্লিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল৷ অ্যালার্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তানে গা ঢাকা দেওয়া বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি জম্মু কাশ্মীর ছাড়া দিল্লি কেউ টার্গেট করছে৷ ধৃত জইশ এবং অন্যান্য কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্যদের জেরা করে এই অ্যালার্ট জারি করেছে গোয়েন্দা সংস্থাগুলি৷ সূত্রের খবর, গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে দেশের কিছু রেল স্টেশন, তেলের ডিপো ও বেশ কয়েকজন নেতা জঙ্গিদের নিশানায় রয়েছেন৷ আজতক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই রিপোর্টে বলা হয়েছে সেনা এবং পুলিশের প্রাক্তন কর্তা যারা জঙ্গিদের ধরপাকড় করেছেল তারাও জঙ্গিদের হিট লিস্টে রয়েছে৷ অ্যালার্টে প্রতিটি রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছে পুরোনো মামলায় ধৃত জইশ, লস্কর, ইন্ডিয়ান মুজাহিদ্দিন, সিমির জঙ্গিদের উপরও কড়া নজরদারি চালাতে৷ এজেন্সির রিপোর্টে সবথেকে গুরুত্বপুর্ণ বিষয় হল জঙ্গিরা দেশের রাজধানী দিল্লির ২৯টি জায়গাকে টার্গেট করেছে৷ এই জায়গাগুলি জঙ্গিদের হিটলিস্টে ...

বর্ডারে পৌঁছলেই দ্রুত দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে

Image
আটারি সীমান্ত (পাঞ্জাব): ইতিমধ্যে পাকিস্তানে ভারতীয় হাই-কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে। জানা যাচ্ছে সড়ক পথে ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে অভিনন্দনের কনভয়। জানা যাচ্ছে লাহোরে রেডক্রসের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বায়ুসেনার এই পাইলটকে। বিভিন্ন সংবাদপত্র এই বিষয়ে খবর প্রকাশিত করলেও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও নিশ্চিয়তা পাওয়া যায়নি। লাহোর থেকে ওয়াঘা-আটারি সীমান্ত পর্যন্ত অভিনন্দকে আনা হবে সড়ক পথে। ওয়াঘা-আটারি বর্ডারে সেখানে বায়ুসেনার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে। ইতিমধ্যে বর্ডারে পৌঁছে গিয়েছেন বায়ুসেনার আধিকারিকরা। এরপরেই সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। মনে করা হচ্ছে বিকেল ৩-৪টে নাগাদ সীমান্তে পৌঁছে যাবেন অভিনন্দন। বায়ুসেনার আধিকারিকদের সঙ্গেই তিনি রাজধানীতে যাবেন। দিল্লির পালেমা এয়ারপোর্টে পৌঁছবেন অভিনন্দন। সেখানে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা হতে পারে। ইতিমধ্যে ওয়াঘা-আটারি সীমান্তে প্রচুর মানুষের ভিড়। অভিনন্দনকে স্বাগত জানাতে হাজির হচ্ছেন লক্ষাধিক মানুষ।

হাওড়া স্টেশন নোংরা করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

Image
রেলযাত্রীরা সাবধান! সাবধান থাকুন রেলকর্মীরাও। আইনের কড়া দাওয়াই চালু হতে চলেছে। হাওড়া স্টেশন দিয়ে যাতায়াতকারীরা এবিষয়ে এখন থেকেই সতর্ক থাকুন। গড়ে তুলুন অভ্যাস। স্টেশন অপরিচ্ছন্ন করলে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। শুধু স্টেশন দূষণ নয়, জলের অপচয়ে একই রকমের শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া এনার্জি ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলে একটি বিষয় থাকছে, যাতে শক্তির অপচয় ঘটালেই উপযুক্ত সাজা মিলবে। যার মধ্যে রয়েছে বিদু্ৎও। এই এনার্জির অপব্যবহারেও হবে জরিমানা। প্রাথমিকভাবে ৩৬টি গুরুত্বপূর্ণ স্টেশনকে বেছে নেওয়া হয়েছে 'ইকো-স্মার্ট' স্টেশন করার জন্য। ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশনামায় এই  'ইকো-স্মার্ট' স্টেশনগুলির পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রথমেই এই স্টেশনগুলিকে প্লাস্টিকমুক্ত করা হবে। এজন্য সলিড ওয়েস্ট অ্যান্ড প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন ২০১৬ মেনেই আইন লঙ্ঘনকারীর সাজা হবে। রেলের স্টেশনগুলি 'আইএসও ১৪০০১' সার্টিফিকেশন নেওয়ার জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের মাত্রায় যেতে এই তৎপরতা বলে জানা গিয়েছে। 'ইকো-স্মার্ট' স্টেশনগুলিতে সিসিটিভিতে প্রতিটা জায়গায় নজর...

শুক্রবার থেকে আরও মহার্ঘ হল রান্নার গ্যাসের সিলিন্ডার

Image
শুক্রবার থেকে আরও কিছুটা মহার্ঘ হল জ্বালানি গ্যাসের সিলিন্ডার। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ২.০৮ টাকা। এদিকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৪২.৫০ টাকা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। বর্তমানে দুই ধরনের গ্রাহকই বছরে ১২টি করে সিলিন্ডার পেয়ে থাকেন। যার ফলে নয়াদিল্লিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৪৯৫.৬১ টাকা ও ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হল ৭০১.৫০ টাকা। গত তিনমাসে দাম কমার পরে এদিন দাম বাড়ানো হল। নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ভর্তুকিযুক্ত সিলিন্ডারে ১৩.৮৯ টাকা দাম কমেছিল। ভর্তুকিহীন সিলিন্ডারে দাম কমেছিল ২৮৩.৫ টাকা। ফেব্রুয়ারি মাসে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ছিল ৪৯৩.৫৩ টাকা। আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৬৫৯ টাকা। এবার সেটাই বেড়ে গেল অনেকটাই। ভর্তুকিযুক্ত সিলিন্ডারে যে টাকা ফের ব্যাঙ্ক অ্যাকাউ্টে ফেরত যেত তা ফেব্রুয়ারিতে ছিল ১৬৫.৪৭ টাকা। মার্চ মাসে তা বেড়ে ২০৫.৮৯ টাকা হয়েছে বলে জানা গিয়েছে।

মোবাইল ফোনের সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লাগবে না আধার

Image
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ঘাড় নোয়াল কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোনের সিম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর আধার নম্বরের দরকার হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ৪ জানুয়ারি এই সংক্রান্ত অধ্যাদেশ লোকসভায় পাশ হয়। কিন্তু রাজ্যসভায় বিলটি পাশ না হওয়ায় সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছিল না। অবশেষে অধ্যাদেশ জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করল মোদী সরকার।  বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে এব্যাপারে বিস্তারিত জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা আধার ও অন্যান্য বিষয়ে আইনি ফেরবদলের জন্য অধ্যাদেশ আনার ছাড়পত্র দিয়েছে।  নতুন অধ্যাদেশে আধার ব্যবহারের বিধি ভাঙলে বা গোপনীয়তার শর্ত ভঙ্গ করলে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে। ফলে এবার আপনার আধার নম্বর থেকে কেউ তথ্য চুরি করলে কঠিন সাজার মুখে পড়বেন তিনি। 

আবেগে ভাসলেন সহযাত্রীরা, উঠে দাঁড়িয়ে বিমানেই অভিবাদন অভিনন্দনের বাবা-মাকে

Image
অভিনন্দনের বাবা-মাকে অভিবাদন সহযাত্রীদের। ছেলে অভিনন্দনকে মুক্তি দেবে পাকিস্তান। ঘোষণাটা শোনার পর থেকেই আর স্থির থাকতে পারেননি বর্তমান দম্পতি। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই চেন্নাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন এয়ার মার্শাল এস বর্তমান ও তাঁর স্ত্রী শোভা বর্তমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিমান ধরেন বর্তমান দম্পতি। দেশের সর্বত্রই অভিনন্দনকে নিয়ে এখন জোর আলোচনা চলছে। চেন্নাই থেকে দিল্লিগামী ওই বিমানেও কিন্তু যাত্রীদের মধ্যে অভিনন্দনকে নিয়ে ইতিউতি আলোচনা চলছিল। বর্তমান দম্পতি আর পাঁচটা সাধারণ যাত্রীদের মতোই তাঁদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন। ছেলে অভিনন্দনকে নিয়ে যাত্রীদের আলোচনার টুকরো টুকরো অংশগুলো তাঁদের কানেও ভেসে আসছিল। এই মুহূর্তে তাঁদের ছেলের বীরত্বের কাহিনি সবার মুখে মুখে ঘুরছে। তেমনই পাক সেনার হাতে আটক হওয়ার পরও সকলেই তাঁর ফিরে আসার জন্য প্রার্থনা করেছিলেন। সে বিষয়টাও তাঁদের অজানা নয়। তবে আশঙ্কাটা অবশ্য এখন নেই। অভিনন্দনের মুক্তির ঘোষণা আনন্দের জোয়ার এনেছে গোটা দেশে। চেন্নাই থেকে দিল্লিগামী বিমানে উঠে নির্ধারিত আসনে গিয়ে বসেন বর্তমান দম্পতি। বিমানের অন্য যাত্রীরা তখনও জানতেন...

ফের সক্রিয় হয়ে উঠছে আলকায়দা, লাদেনপুত্রের খোঁজে পুরস্কার ঘোষণা আমেরিকার

Image
লাদেনপুত্র এই হামজাই এখন আলকায়দার মাথা। ফের মাথাচাড়া দিচ্ছে আলকায়দা। এর নেপথ্যে রয়েছে লাদেনপুত্র। হন্যে হয়ে তাকে খুঁজছে মার্কিন সরকার। সে জন্য ১০ লক্ষ ডলার পুরস্কারও ঘোষণা করেছে তারা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ কোটি টাকা। সৌদি আরবের ধনী পরিবারের ছেলে থেকে সন্ত্রাসের মাথা হয়ে ওঠা ওসামা বিন লাদেনের কাহিনি সর্বজনবিদিত। ৯/১১-র পর তার খোঁজে আফগানিস্তান চষে ফেলেছিল মার্কিন বাহিনী। তখন থেকেই ধুঁকতে শুরু করে আলকায়দা। প্রাণে বাঁচতে সপরিবারে পাকিস্তানের অ্যাবটাবাদে আশ্রয় নেন ওসামা বিন লাদেন। ২০১১ সালে সেখানে তাঁর হদিশ পায় মার্কিন সরকার। রাতের অন্ধকারে সেনা পাঠিয়ে তাকে নিকেশ করা হয়। সেইসময় গোটা পরিবারের হদিশ মিললেও, নিখোঁজ ছিল লাদেনের ছেলে হামজা বিন লাদেন। অ্যাবটাবাদে লাদেনের ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া চিঠি ও নথিপত্র ঘেঁটে সেইসময়ই তাঁর ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে জানা যায়। নিভৃতে তার প্রশিক্ষণ চলছিল, যাতে বাবার অবর্তমানে আলকায়দার নেতৃত্ব বুঝে নিতে পারে। তখনই তার নাগাল পেতে চেষ্টা চালানো হয়েছিল। তবে সম্প্রতি তার সক্রিয় হয়ে ওঠার খবর মিলেছে। আর তাতেই নড়েচড়ে বসেছেন মার্কিন গোয়েন্দারা। দু...

‘দেশকে রক্ষার্থে বিয়েটা পিছোতে হবে’, মালার বদলে রাইফেল তুললেন বাংলার জওয়ান

Image
''বিয়েটা এখনই হচ্ছে না। পিছিয়ে দিতে হবে। বিয়ে পরে হলেও অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে দেশ মাতৃকাকে রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি রাজি?'' হবু স্বামীর কথায় সায় দিয়ে সঙ্গে সঙ্গে তরুণী বলেন, "হ্যাঁ, আমি রাজি। তুমি এখন দেশ বাঁচাও।" উৎসাহ পেয়ে বহুদূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরে তাঁর হবু স্বামীর প্রশ্ন, "হাউ ইজ দ্য জোশ?" সলজ্জ মুখে তরুণী বলেন, "ভেরি হাই।" পড়ে রইল বেনারসি শাড়ি আর গয়না। পড়ে রইল টোপর। রজনীগন্ধার মালার বদলে হাতে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে দেশরক্ষায় ব্যস্ত হয়ে পড়লেন হবু বর রাজেশ গোপ। আর ১৮০০ কিলোমিটার দূর থেকেও কনে কৃষ্ণা রইলেন হবু বরের পাশে। যাঁকে জীবনসঙ্গী করতে চলেছেন, তাঁর জন্য গর্বিত কনে। পুরুলিয়া জেলার পুঞ্চা এলাকার মউলাডাঙা গ্রামের বাসিন্দা রাজেশ গোপ সাধারণ কৃষক পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন মিলিটারি হবেন। পরীক্ষা দিয়ে পাস করে সেনাবাহিনীর জওয়ার হিসাবে চাকরি পান গত বছর। প্রথম পোস্টিং পাঠানকোটে। চাকরি পাওয়ার পরপরই পাশের লৌলারা গ্রামের কৃষ্ণা গোপের সঙ্গে বিয়ের সম্বন্ধ আনে পরিবার। কৃষ্ণা তাঁর এলাকার এক...

জইশ নিয়ে আরও বিপাকে পাকিস্তান, কড়া বার্তা দিল আমেরিকা

Image
সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার পরিণাম যে কী হতে পারে তা হাড়ে হাড়ে বুঝতে পারছে পাকিস্তান। যুদ্ধের জিগির তুলে শেষমেশ বেকায়দায় পড়ে ভারতীয় পাইলটকে মুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (বকলমে পাক সেনা)। তবে এতে চিড়ে ভিজছে না। আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে ইসলামাবাদ। ফের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নিয়ে পাকিস্তানকে কড়া দিল আমেরিকা। উল্লেখ্য, ২০০১ সালেই জইশকে নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর একপ্রকার বাধ্য হয়ে ২০০২ সালে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তবে পাক সেনার মদতে কার্যকলাপ চালিয়ে যায় মৌলানা মাসুদ আজহারের সংগঠনটি। এবার তা নিয়েই সরব হয়েছে আমেরিকা। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্রদপ্তরের আধিকারিক নাথান সেলস বলেন, জইশকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এবার সংগঠনটির টাকার জোগান বন্ধ করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে আমেরিকা।বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিশাল অঙ্কের মার্কিন অর্থ সাহায্য পাচ্ছে পাকিস্তান। তার সবটাই খাতায়-কলমে দেখানো হয় না। বাস্তবে ওই অর্থের অনেকটাই ভারতের বিরুদ্ধে জঙ্গিদের প্রশিক্ষ...

সচিত্র ভোটার স্লিপে আর ভোট নয়, জানিয়ে দিল নির্বাচন কমিশন

Image
এবার 'ফটো ভোটার স্লিপ' দেখিয়ে ভোট দেওয়া যাবে না। 'ভোট পরিচয়পত্রে' বদল এনে এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আসন্ন নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে ফটো ভোটার স্লিপ আর গ্রহণযোগ্য 'পরিচয়পত্র' হিসাবে গণ্য হবে না। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে এক নির্দেশ জারি করে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটদানের ক্ষেত্রে তাদের সরবরাহ করা 'ফটো ভোটার স্লিপ' অন্যতম পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে। শুধু ফটো ভোটার স্লিপ দেখালেই ভোট দিতে পারবেন ভোটাররা। সেক্ষেত্রে তালিকাভুক্ত অন্যান্য গ্রহণযোগ্য পরিচয় লাগবে না। কিন্তু আপাতত কমিশন মনে করছে ফটো ভোটার স্লিপে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। সহজেই তা নকল করা যায়। তাছাড়া দেশের সর্বত্র সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড) বিলি করার কাজ শেষ না হওয়ায় ভোটদানের ক্ষেত্রে 'ফটো ভোটার স্লিপ' অন্যতম গ্রহযোগ্য পরিচয়পত্র হিসাবে তালিকাভুক্ত করা হয়। কমিশন জানাচ্ছে, বর্তমানে ৯৯ শতাংশ মানুষ সচিত্র পরিচয় পত্র পেয়ে গিয়েছেন। ফলত 'ফটো ভোটার স্লিপ' আর গ্রহণযোগ্য হবে না। তবে এখনই ফটো ভোটার স্লিপ বিলি করা বন্ধ করছে না ক...

সেদিন আকাশপথে কীভাবে পাকিস্তানকে পর্যুদস্ত করেছেন, জানুন বীর কম্যান্ডার অভিনন্দনের কাহিনি

Image
স্বাগত বীর উইং কম্যান্ডার অভিনন্দন। 'একজন ভালো যুদ্ধবিমানের চালক হতে গেলে কী লাগে?' 'খারাপ মনোভাব...' এক টেলিভিশন তথ্যচিত্রে এটা বলেই সকলকে হতবাক করে দিয়েছিলেন কম্যান্ডার অভিনন্দন বর্তমান। এখন যে মানুষটির নাম দেশের মুখে মুখে ঘুরছে। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দায়বদ্ধতা দেখিয়ে পাকিস্তানের টার্গেটে থাকা ভারতীয় সেনার ঘাঁটিগুলিতে আঘাত আটকে দিতে পেরেছেন অভিনন্দন। ভারতে যাতে পাকিস্তান আকাশপথে হামলা না করতে পারে, সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানের এফ-১৬ বিমান তাড়া করে পাক অধীকৃত কাশ্মীরে চলে গিয়েছেন অভিনন্দন। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ সীমান্তে উচ্চ সতর্কতা জারি হয়। পাকিস্তান সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে বলে আগাম আঁচ করা হয়েছিল। রাডারে তা ধরাও পড়ে। এরপরে সকাল ১০টা নাগাদ পাকিস্তানি বায়ুসেনার তিনটি এফ-১৬ বিমান ভারতীয় সীমানায় নৌশেরা সেক্টরে ঢুকে পড়ে ও বোমা ফেলে। সঙ্গে সঙ্গে সতর্ক বায়ুসেনা পাল্টা প্রস্তুতি নিয়ে ফেলে ময়দানে নেমে পড়ে। মিগ-২১ বাইসন নিয়ে তৈরি অভিনন্দন জানান তিনি তৈরি। তারপরই মিগ-২১ বাইসন নিয়ে বেরিয়ে যান তিনি। মিগ বাইসন একটু পুরনো বিমান, অন্যদিকে এফ-১৬...

মালদা সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার দুই JMB জঙ্গি

Image
বাংলাদেশে দুই জেএমবি  জঙ্গি  গ্রেফতার।   পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর ভারতবর্ষ জুড়ে  লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দফতর। সর্তক করা হয়েছে অন্যান্য প্রতিবেশী দেশগুলিকেও। এরই মধ্যে ভারতের মালদা সীমান্ত লাগোয়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার  নাচোলের  আঝইর এলাকা থেকে বাংলাদেশের র‌্যাপিড  অ্যাকশন বাহিনী দুই জেএমবি জঙ্গিকে আটক করে। ধৃতদের নাম  বাইরুল ইসলাম (৩৪) ও  শফিকুল ইসলাম (৪৮)। তাদের কাছ থেকে জেহাদি বই, লিফলেট উদ্ধার হয়েছে । ধৃতদের বাড়ি চাঁপাইনবাগবঞ্জের নাচোলের ফুরসেদপুর গ্রামে।  র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেএমবি সদস্যরা নাচোলের আঝইর এলাকায় তাদের ডেরায়  গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে  র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়।  বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুল র‌্যাবের হাতে ধরা পড়ে।

আজ দেশে ফিরছেন অভিনন্দন, ওয়াঘা সীমান্তে অপেক্ষায় বায়ুসেনার প্রতিনিধি দল

Image
টানটান উত্তেজনার অবসান। ভারতের চাপে নতিস্বীকার পাকিস্তানের। আজ শুক্রবার দেশে ফিরছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াঘা সীমান্তে তাঁকে স্বাগত জানাবে বায়ুসেনার একটি দল। গত বুধবার থেকে পাকিস্তানের হেফাজতে ছিলেন অভিনন্দন। তাঁকে ফেরানোর জন্য ভারতের তরফে প্রবল চাপ দেওয়া হয় পাকিস্তানকে। বৃহস্পতিবার দুপুরে পাক বিদেশমন্ত্রী প্রথমে বলেন, ভারতীয় বায়ুসেনার পাইলটকে নিয়ে কী হবে তা কয়েক দিনের মধ্যেই ঠিক করা হবে। কিন্তু বিকালেই ইমরান খান সংসদে বায়ুসেনার পাইলটকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। পাক সংবাদমাধ্যমের খবর, আজ রাওয়ালপিন্ডি থেকে লাহোরে আনা হবে অভিনন্দনকে। তারপর জেনেভা কনভেনশন অনুযায়ী তাঁকে তুলে দেওয়া হবে রেডক্রসের হাতে। তারপর বেলা ১২টা থেকে ২টোর মধ্যে তাঁকে ওয়াঘা সীমান্তে আনা হবে। ইমরান খান বায়ুসেনার পাইলটকে ফেরানোর বিষয়টি শান্তির লক্ষ্যে বলা হলেও গোটা বিষয়টি পাকিস্তান জেনেভা কনভেনশন অনুযায়ী করেছে বলে দাবি ভারতের। এদিকে, অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাতে ওয়াঘায় সীমান্ত যেতে চান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য জানিয়েছেন, অভিনন্দন...

সাহসী মায়ের জন্যই ডাকাবুকো অভিনন্দন

Image
অভিনন্দন বর্তমান। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ। ইরাকের সুলেমানিয়ায় চোখের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বহু মানুষকে ছিন্নভিন্ন হয়ে যেতে দেখেছেন। কিন্তু টলে যাননি। তার পরেও ইরানে গিয়ে তাঁর রোগীদের দ্রুত সেরে ওঠার জন্য প্রাণায়াম শিখিয়েছিলেন শোভা বর্তমান। পাকিস্তানি সেনার হাতে বন্দি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা ও ঠাকুর্দা, দু'জনেই বায়ুসেনার অফিসার ছিলেন। বায়ুসেনার অফিসারেরা বলছেন, অভিনন্দনের ডিএনএ-তে সাহস নামক বস্তুটির জন্য তাঁর মা শোভার অবদানও অনেক। পেশায় চিকিৎসক শোভা বিশ্বের প্রায় সমস্ত যুদ্ধ উপদ্রুত এলাকায় কাজ করেছেন। আত্মঘাতী বোমা বা একে-৪৭, কিছুই দমাতে পারেনি তাঁকে।  সেই অদম্য সাহসই দেখা গিয়েছে অভিনন্দনের চরিত্রে। কাল পাক সেনার প্রচারিত ভিডিয়ো-য় দেখা গিয়েছিল, তাঁর দেখাশোনার জন্য ধন্যবাদ জানালেও পাক সেনা অফিসারদের জেরায় কোনও উত্তর দিতে অস্বীকার করছেন অভিনন্দন। বায়ুসেনায় অভিনন্দনের সহকর্মীরা বলছেন, এটাই ওঁর বৈশিষ্ট্য। ডাকাবুকো। ২০১১-র একটি তথ্যচিত্রে ওঁকে প্রশ্ন করা হয়েছিল, সুখোই-৩০-র পাইলট হতে গেলে কী প্রয়োজন হয়? সে সময় ফ্লাইট লেফটেনান্ট পদে থাকা অভিনন্দন বলেছিলেন, 'ব্যাড অ্য...

₹৭ লক্ষের জালনোট-সহ শহরে গ্রেফতার ২

Image
সাত লক্ষ টাকার জালনোট-সহ দুই পাচারকারীকে গ্রেফতার  করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল নোটগুলি উত্তরপ্রদেশে পাঠানোর জন্য কলকাতায় আনা হয়েছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে ওই দু'জনকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের নাম রেজ্জাক শেখ। মালদার বাসিন্দা সে। অন্য জন, উত্তরপ্রদেশের বিকাশকুমার গৌতম। বিকাশকুমারকে ওই নোট দিতে কলকাতায় এসেছিল রেজ্জাক। এ দিন গোয়েন্দারা দাবি করেন, ধৃতদের কাছে সব দু'হাজার টাকার নোট ছিল। উদ্ধার হওয়ার জাল নোটগুলি এত উন্নতমানের যে, সেগুলি হুবহু আসলের মতো। সাধারণ মানুষের পক্ষে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় যে, এগুলি আদপে নকল টাকা। এই জাল নোট পাচার চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ধৃতদের জেরা করে বাকি পাচারকারীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনসনকে ক্লিনচিট, ফের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু ভারতে

Image
ভারতে পুনরায় জনসনের বেবি পাউডারের উত্‍‌পাদন শুরু হল। জনসন অ্যান্ড জনসনের তরফে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের ভারতের কারখানায় সরকার বেবি পাউডারের নমুনা পরীক্ষা করিয়েছে। তাতে অ্যাসবেসটসের উপস্থিতি মেলেনি। যে কারণে বেবি পাউডারের উত্‍‌পাদনে বাধা নেই। সম্প্রতি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বিদেশে কয়েক'শো কোটি টাকার মামলা হয়। বেবি পাউডারে ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেসটস উপাদান হিসেবে থাকে বলে দাবি করা হয়। যার প্রভাব পড়ে ভারতেও। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ভারতীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। দুটি কারখানায় উত্‍‌পাদনও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, বেবি পাউডারে অ্যাসবেসটসের উপস্থিতি ল্যাবরেটরিতে মেলেনি। যে কারণে জনসন অ্যান্ড জনসনের এই পণ্যকে ক্লিনচিট দেওয়া হয়েছে।

জামাত-ই-ইসলামি 'ব্যান' হল কাশ্মীরে

Image
ভারত বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে জামাত-ই-ইসলামি জম্ম-কাশ্মীরকে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-র আওতায় সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। সরকারি আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা জানাচ্ছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন জামাত-ই-ইসলামি জম্মু-কাশ্মীরকে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের বৈঠকের পর স্বারাষ্ট্রমন্ত্রক এই নিষেধাজ্ঞা আরোপের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সরকারি ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জঙ্গি সংগঠনগুলির সঙ্গে নিবিড় যোগ রয়েছে জামাত-ই-ইসলামির। কাশ্মীরে সন্ত্রাসবাদ ও চরমপন্থায় সংগঠনটি মদত দিয়ে চলেছে। সম্প্রতি ১৫০ জামাত নেতাকে গ্রেফতারও করা হয়। তার পরেই এই সিদ্ধান্ত ঘোষণা।